Dhaka , Saturday, 25 April 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
সিদ্দিরগঞ্জ থানায় পুলিশ সদস্যের হৃদরোগে মৃত্যু নোয়াখালীতে ছাত্রীকে ব্ল্যাকমেইল করে ধর্ষণ, প্রধান শিক্ষক গ্রেপ্তার চবির প্রাঙ্গণে জ্ঞানের আলোকশিখা, কেন্দ্রীয় ‘সরস্বতী জ্ঞান মন্দির’ উদ্বোধন নদীর ঘাটে লুকানো ২৭’শ লিটার ডিজেল জব্দ, গ্রেপ্তার ১ পাইকগাছায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত সিডিএ কর্ণফুলী হাউজিং হবে চট্টগ্রামের সবচেয়ে নান্দনিক আবাসিক প্রকল্প :- প্রকৌশলী নুরুল করিম, সিডিএ চেয়ারম্যান রূপগঞ্জের লন্ডন প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, নগদ টাকা ও বিদেশী মুদ্রাসহ মালামাল লুট শ্রীপুরে ব্যবসার পাওনা টাকা চাওয়ায় পার্টনারদের মারধরে যুবক অপূর্ব বাছাড়ের আত্মহত্যা লক্ষ্মীপুরের রামগঞ্জে বিদ্যুৎ অফিসের অর্থ বাণিজ্য, বিচ্ছিন্ন করা অবৈধ ইটভাটায় পুনরায় বিদ্যুৎ সংযোগ প্রেসক্লাব পাইকগাছার ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের কমিটি ঘোষণা; সভাপতি ইশরাক হোসেন দপ্তর লেখক আসাদ পারভেজ। প্রচণ্ড গরম ও লোডশেডিংয়ে বিপর্যস্ত গাজীপুরের জনজীবন নোয়াখালীতে কাভার্ডভ্যানে ট্রাকের ধাক্কা, নিহত ২ মধুপুরে জাসাসের উদ্যোগে মরহুম লোকমান হোসেন ফকির এর মৃত্যু বার্ষিকী পালন জাতিসংঘে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার প্রতিবাদে রাঙামাটিতে পিসিসিপি’র বিক্ষোভ লালমনিরহাটে মে দিবস ও পেশাগত স্বাস্থ্য দিবস পালনের তোড়জোড়: প্রস্তুতি সভা সম্পন্ টেকনাফে বিদেশি পিস্তলসহ ১ মানবপাচারকারী কোস্ট গার্ডের হাতে আটক আমাদের সম্মিলিত লক্ষ্য একটাই, আগামীর সুন্দর দুর্গাপুর : ডেপুটি স্পিকার কায়সার কামাল পাইকগাছায় জাতীয় পুষ্টি সপ্তাহের দ্বিতীয় দিনের কর্মসূচি পালিত স্থানীয় সরকার নির্বাচন হবে কঠিন চ্যালেঞ্জ: পানি সম্পদ মন্ত্রী রানা প্লাজা ট্র্যাজেডির বিচার দাবিতে নারায়ণগঞ্জে লাল পতাকা র‍্যালী আড়াইহাজারে জমি বিরোধে সংঘর্ষ, আহত ৩—একজনের অবস্থা গুরুতর ইসলামি আদর্শের ভিত্তিতে একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করাই জামায়াতে ইসলামীর লক্ষ্য: মাওঃ আব্দুল হালিম রূপগঞ্জে দুর্বৃত্তের দেয়া আগুনে পুড়ল পিকআপ ভ্যান রূপগঞ্জে রাস্তা নির্মাণের দাবিতে মানববন্ধন চট্টগ্রামে অত্যাধুনিক হাসপাতাল এবং পার্ক গড়তে চান মেয়র ডা. শাহাদাত হোসেন দুর্গম পাহাড়ে চিকিৎসা সেবায় যেনো কোনো ত্রুটি না হয়:- নির্দেশ পার্বত্য মন্ত্রীর সরকারের এক ইঞ্চি জমির রাজস্ব ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না:- ভূমি প্রতিমন্ত্রী জরাজীর্ণ টিনের ঘরে পাঠদান, বিনা বেতনে পড়াচ্ছেন শিক্ষকরা মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস ২০২৬ উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

বরিশালে বেদখল হয়ে যাচ্ছে বিএম কলেজের সরকারি সম্পত্তি

  • Reporter Name
  • আপডেট সময় : 04:04:20 pm, Monday, 8 November 2021
  • 226 বার পড়া হয়েছে

বরিশালে বেদখল হয়ে যাচ্ছে বিএম কলেজের সরকারি সম্পত্তি

বরিশাল ব্যুরো ।।

বেহাত হয়ে যাচ্ছে দক্ষিনাঞ্চলের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের সম্পত্তি। এরই মধ্যে সীমানাপ্রাচীর ভেঙে ক্যাম্পাসের প্রায় ৪০ একর জমি দখল করে নিয়েছেন স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরা।বিএম কলেজের সম্পত্তি সংরক্ষণের জন্য একটি কমিটি রয়েছে। অথচ প্রাচীর ভেঙে নিয়মিত প্রতিষ্ঠানের সম্পত্তি বেহাত হলেও ওই কমিটিকে কোনো পদক্ষেপ নিতে দেখা যায়নি।

এ নিয়ে ক্ষোভ রয়েছে কলেজের বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের মধ্যে। তাঁদের দাবি, দ্রুত মাপজোখ করে বেহাত সম্পত্তি উদ্ধার করা হোক।গত শুক্রবার সরেজমিনে দেখা যায়, কলেজের ফ্লাইট সার্জেন্ট ফজলুল হক ছাত্রাবাসের পুকুরের সীমানাদেয়াল ভেঙে চার-পাঁচ হাত জমি দখল করে নিয়েছেন স্থানীয় সোনালী ব্যাংকের এক কর্মকর্তা।হলের পুকুরসংলগ্ন নিজের কেনা জায়গায় বাড়ি বানাতে গিয়ে তিনি এ কাজ করেছেন। কলেজের সম্পত্তি বেদখল হওয়ার এ ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় উঠেছে।শুক্রবারের প্রাচীর ভাঙা সম্পর্কে ফজলুল হক ছাত্রাবাসের তত্ত¡াবধায়ক ড. জাহাঙ্গীর কবির বলেন, ‘ভবন করতে গিয়ে দেয়াল ভেঙে গেছে।

তবে কলেজের জায়গা দখলের জন্য সীমানাপ্রাচীর ভাঙা হয়েছে কি না, তা খতিয়ে দেখা হবে।এ বিষয়ে কলেজের সম্পত্তি সংরক্ষণ কমিটির আহŸায়ক অধ্যাপক শাহরিয়ার কিবরিয়া বলেন, ‘ফজলুল হক হলসংলগ্ন সীমানাপ্রাচীর ভেঙে ফেলা হয়েছে বলে শুনেছি। যত দূর জানি, সম্পত্তি দখল হয়নি।শুধু ফজলুল হক হল এলাকা নয়, একই ধরনের ঘটনা ঘটেছে বিএম কলেজ ছাত্র সংসদ (বাকসু) ভবনের সংলগ্ন পুকুরের পশ্চিম পাড়ে এবং অশ্বিনীকুমার ছাত্রাবাসের এ বøকের পশ্চিম পাশে। গত শনিবারও বিএম কলেজ ক্যাম্পাস ঘুরে দুই ছাত্রাবাস ঘেঁষে বাড়ি নির্মাণ করতে দেখা গেছে।একই চিত্র চোখে পড়েছে জিরো পয়েন্টসংলগ্ন বাকসু ভবনের পুকুরের পশ্চিম পাশেও। তিনটি স্থানেই প্রাচীর ভেঙে কলেজের জায়গা দখল করে নিয়েছেন স্থানীয় ব্যক্তিরা। এ ছাড়া কলেজের সমাজবিজ্ঞান বিভাগসংলগ্ন পুকুরের পশ্চিম পাশের ঘাটলার মাতৃমন্দির কোয়ার্টারসংলগ্ন প্রায় ১০ ফুট জমি বেদখল হয়ে গেছে।
কলেজের আবাসিক শিক্ষার্থীরা জানান, আশির দশকে কলেজের সীমানাপ্রাচীর দেওয়া হয়। এরপর বিভিন্ন সময় কয়েকটি স্থানের প্রাচীর ভেঙে অল্প অল্প জায়গা দখল করে নিয়েছেন প্রতিবেশীরা।মাস ছয়েক আগে অশ্বিনী কুমার ছাত্রাবাসের এ বøকের পশ্চিম পাশের সীমানাপ্রাচীর ঘেঁষে বাড়ি বানিয়েছেন এক ব্যক্তি। বাড়িটির সুয়ারেজ লাইন কলেজের ভেতরে চলে এসেছে। সিটি করপোরেশনের আইন না মেনে বাড়ি বানানোর কারণে এমনটি হয়েছে।প্রতিষ্ঠানের সম্পত্তি বেদখল হওয়া নিয়ে বিএম কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. গোলাম কিবরিয়া বলেন, যাঁরা প্রাচীর ভেঙেছেন, তাঁদের নতুন করে প্রাচীর করে দিতে বলা হয়েছে। বাকসু ভবনসংলগ্ন ভূমিমালিকেরা ক্যাম্পাসের ভেতরে ঢুকছেন কি না, তা সিটি করপোরেশন নির্ধারণ করবে বলেও জানান তিনি।

ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সিদ্দিরগঞ্জ থানায় পুলিশ সদস্যের হৃদরোগে মৃত্যু

বরিশালে বেদখল হয়ে যাচ্ছে বিএম কলেজের সরকারি সম্পত্তি

আপডেট সময় : 04:04:20 pm, Monday, 8 November 2021