Dhaka , Tuesday, 1 September 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
মাদারীপুরে মসজিদের ইমামের ঘরে বিস্ফোরণ আগস্টের ৩০ দিনে প্রবাসী আয় ৩৪৮০৯ কোটি টাকা বিএনপির ৪৮ বছরের ৪৮ অর্জন তুলে ধরলেন মাহদী আমিন তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে: ট্রাম্প বিমান বাহিনীর জিপ দুর্ঘটনায় ৩ সদস্য নিহত, আহত ৪ আইন অমান্য করে পুকুরের ওপর দোতলা ভবন, গুঁড়িয়ে দিচ্ছে প্রশাসন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী:দুর্গাপুরে পৌর ও কলেজ ছাত্রদলের বৃক্ষরোপণ কলমাকান্দায় নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ‘শহীদ জিয়ার বহুদলীয় গণতন্ত্রের চর্চা অব্যাহত রাখতে বিএনপি ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছে’: ব্যারিস্টার মীর হেলাল বালুমহল নিয়ে হরিরামপুরে বিএনপির দুই পক্ষের মিছিল, ধাওয়া-পাল্টাধাওয়া দূর্যোগ মোকাবেলায় প্রতিটি খাদ্য গুদামে পর্যাপ্ত খাদ্য মজুদ রয়েছেঃ মানিকগঞ্জে খাদ্যমন্ত্রী আফরোজা খানম সাটুরিয়ায় নারী হত্যার রহস্য উদঘাটন, ২৪ ঘণ্টার মধ্যে মূল ঘাতক গ্রেফতার পাইকগাছায় ২৪ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী সংবর্ধিত বিগত সরকার বিদ্যুতের কথা বলে লাখ লাখ কোটি টাকা পাচার করেছে: এমপি সাঈদ আসলাম বক্তাবলীতে জয়নাল ও তার দুই ছেলের বিরুদ্ধে মানববন্ধন মধুপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মৌলভীবাজারে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশাল সমাবেশ ও বর্ণাঢ্য র‍্যালি হাটহাজারীতে দেশীয় পেনগানসহ ৫টি আগ্নেয়াস্ত্র ও ২০ রাউন্ড গুলি উদ্ধার; অস্ত্র সরবরাহকারী চক্রের ২ সদস্য গ্রেফতার টঙ্গীতে গুঁড়িয়ে দেওয়া হলো মাদকের হটস্পট হাজির মাজার বস্তি দুর্গাপুরের জনমনে একটাই সুর,চেয়ারম্যান পদে আলোচনায় আনোয়ার হোসেন আজাদ সুর, কবিতা ও আলোচনায় দুর্গাপুরে জাতীয় কবিকে স্মরণ অনুপস্থিত থেকেও হাজিরা খাতায় স্বাক্ষর: নারায়ণগঞ্জ ভূমি অফিসের এ অনিয়মে ভূমি প্রতিমন্ত্রীর অসন্তোষ প্রকাশ প্লাস্টিক বর্জ্য দিলেই চিড়িয়াখানায় বিনা মূল্যে প্রবেশ, ডিসি জাহিদের ব্যতিক্রমী উদ্যোগ পরনিন্দা করে লাভ নাই তারেক রহমান রাতের ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রী নয় – মাদারীপুরে এমপি খোকন তালুকদার মধুপুরে সমবায় সদস্যদের দিনব্যাপী ভ্রাম্যমাণ প্রশিক্ষণ সরাইলে একজন ক্রীড়াপ্রেমী মানুষ “এস এম ফরিদ” ‘শরীর পোশাক আমার, সিদ্ধান্ত নেওয়ার অধিকারও আমার’ ১৯ বছর বয়সি মিডফিল্ডারকে দলে টানল রিয়াল মাদ্রিদ শ্রদ্ধা ও ভালোবাসায় দুর্গাপুরে ‘নজরুল বর্ষ’ উদযাপিত সবুজ ও পরিচ্ছন্ন ক্যাম্পাস গঠনে ছাত্রদল নেতা ঝলকের নেতৃত্বে বৃক্ষরোপণ কর্মসূচি

সাংবাদিকতা জগতে ও মানবিক কল্যাণে ফররুখ আহমদ চৌধুরীর অবদান 

  • Reporter Name
  • আপডেট সময় : 05:41:16 pm, Monday, 23 June 2025
  • 496 বার পড়া হয়েছে
মোঃ ফারুক মিয়া ফারুক
সিলেটের সাংবাদিকতায় সত্য ও ন্যায়ের জন্য যার কলম চলতো নিস্বার্থ ও নির্ভীক ভাবে, যাকে এক সময়ের সাংবাদিকতা জগৎতের উজ্জল একটি নক্ষত্র বলা হতো, সিলেটের সাংবাদিক অঙ্গনের পরিচিত মুখ, ষড়যন্ত্রমূলক মামলায় মহামান্য সুপ্রিম কোর্ট থেকে জয়ী হয়ে সিলেটের একমাত্র ইতিহাস সৃষ্টিকারী সৎসাহসী সিনিয়র সাংবাদিক ফররুখ আহমদ চৌধুরী । বর্তমানে তিনি অমেরিকা প্রবাসী হলেউ সকলের সংকটাপন্ন বিপদে সকলের আগে এগিয়ে আসেন।
১৯৭৯ সালে বেছে নিয়েছিলেন সাংবাদিকতার মতো মহান পেশা, যার মাধ্যমে তিনি তোলে ধরেছিলেন সমাজের অসঙ্গতির কথা ও সত্যের বাণী তোলে ধরেছিলেন। অতীতে যেরকম কাজ করেছেন ঠিক তেমনি দূর প্রবাসে থেকেউ বিভিন্ন ভাবে এখনো সিলেট তথা বাংলাদেশের জন্য কাজ করে যাচ্ছেন ফররুখ আহমদ চৌধুরী। পেশাগত জীবনে ফররুখ আহমদ চৌধুরী ছিলেন ন্যায় ও সৎ নিষ্ঠাবান তিনি কখনো নিজের পেশাকে কালো টাকার কাছে বিক্রি করেন নি। 
অত্যন্ত সুনামের সাথে সাপ্তাহিক সিলেটের সম্পাদক-প্রকাশক ও দৈনিক কাজিরবাজার পত্রিকার প্রতিষ্ঠাকালীন প্রধান সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি দেশবার্তাসহ বিভিন্ন পত্র-পত্রিকা ও সাময়িকীতে কাজ করেন।
আন্তর্জাতিক মানবাধিকার ও গণমাধ্যম সংস্থা- মানবাধিকার সাংবাদিক কল্যাণ সংস্থার কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের ‘আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক’ এবং আমেরিকাস্হ বাংলাদেশ দূর্নীতি প্রতিরোধ মঞ্চের প্রধান উপদেষ্টা, বিশিষ্ট কলামিস্ট ও ছড়াকার ফররুখ আহমদ চৌধুরী (ফখরু) মা-বাবার স্মৃতি রক্ষার্থে এবং মানবকল্যাণে কাজ করার জন্য প্রতিষ্ঠা করেন খয়রুন্নেছা-বশির ফাউন্ডেশন ইউএসএ (ইনক)।
এই ফাউন্ডেশনের মাধ্যমে নানান সামাজিক কর্মকাণ্ড, দান-খয়রাত, বিপর্যস্ত সাংবাদিকদের আর্থিক সহযোগীতা প্রতিনিয়ত করে চলেছেন। মানবতার কল্যাণে অসামান্য অবদানের স্বীকৃতি স্বরুপ বিভিন্ন প্রতিষ্ঠান থেকে পেয়েছেন অসংখ্য “সম্মাননা স্মারক”। এছাড়াও সৎ ও নীতিবান কারানির্যাতিত এই গুণী সাংবাদিকের বর্ণাঢ্য কর্মময় জীবনের উপাখ্যান নিয়ে অনেকগুলো প্রবন্ধ-নিবন্ধ লিখেছেন সিলেটের খ্যাতনামা কলামিস্ট, সাংবাদিক, সাহিত্যিকগণ।
ক্রীড়া ও সামাজিক সংগঠনে যার অবদান রয়েছে অতুলনীয় তরুণ ও যুবকদের জন্য খেলাধুলা আয়োজনে সর্বদায় তিনি উৎসাহ প্রদান করা সহ সামাজিক সংগঠন গুলোর বিভিন্ন সামাজিক কাজে সর্বদাই সহযোগিতার হাত বাড়িয়ে দেন নিঃস্বার্থ ভাবে।
অত্যন্ত মিশুক প্রকৃতির, সজ্জন, নির্লোভ, প্রচারবিমুখ সাদা মনের মানুষ ফররুখ আহমদ চৌধুরী যশ-খ্যাতি ও বিপুল বিত্ত-বৈভবের মধ্যে থেকেও খুব সাধারণ জীবন যাপন করেন। তিনি তার আলোকিত জীবনের আঙ্গিনা জুড়ে ভালোবাসার পুষ্পকানন সাজিয়ে পত্র-পল্লবে, সৌন্দর্য-সুবাসে মুগ্ধ-বিমুগ্ধ করে চলেছেন আশেপাশের সবাইকে। বাংলা পিডিয়া সিলেট খন্ড, সূর্যোদয়, সুগন্ধা ও একুশের ছড়া গ্রন্থের লেখক খুলিয়াটুলা এলাকার কৃতিসন্তান, সিলেটের গৌরব, মানবতাবাদী এই গুণী মানুষটির সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মাদারীপুরে মসজিদের ইমামের ঘরে বিস্ফোরণ

সাংবাদিকতা জগতে ও মানবিক কল্যাণে ফররুখ আহমদ চৌধুরীর অবদান 

আপডেট সময় : 05:41:16 pm, Monday, 23 June 2025