
কালিয়াকৈর(গাজীপুর) প্রতিনিধি ।।
গাজীপুরে ও কালিয়াকৈরে শনিবার পৃথক পৃথক ভাবে ৫০তম জাতীয় সমবায় দিবস উদযাপন ২০২১ উপলক্ষ্যে ” বঙ্গবন্ধুর দর্শন, সমবায় উন্নয়ন ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে পতাকা উত্তোলন, বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গাজীপুর জেলা প্রশাসন ও সমবায় বিভাগ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা প্রশাসক এস.এম.তরিকুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার এস.কে সফিউল্লাহ, অন্যান্যের মধ্যে উপস্হিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) আল-মামুন, সদর উপজেলা চেয়ারম্যান রীনা পারভিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা এস. এম. সাদিক তানভীর, জেলা সমবায় বিভাগের উপ-পরিচালক মো.সাদ্দাম হোসেন প্রমুখ।
অপরদিকে কালিয়াকৈর উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের উদ্যোগে উপজেলা পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ। সভায় বক্তব্য রাখেন, কালিয়াকৈর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. কামাল উদ্দিন সিকদার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. সেলিম আজাদ, মহিলা ভাইস চেয়াম্যান অধ্যাপিকা জায়েদা নাসরিন, কালিয়াকৈর বাজার বহুমখী বণিক সমবায় সমিতি লিঃ এর সাধারণ সম্পাদক হারুন অর রশিদ প্রমূখ।
অনুষ্ঠান শেষে আদর্শ সমবায়ীদের মাঝে পুরস্কার ও গাছের চারা বিতরণ করা হয়।

























