
মো.ইমরান হোসেন হান্নান,
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি।।
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পদ্মপাড়া এলাকার রজব আলীর পুত্র আব্দুল হামিদ নামক এক যুবক কে পিটিয়ে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, উপজেলার পদ্মপাড়া এলাকায় বৃহস্পতিবার দুপুরে বাঁশ কাটতে যায় আব্দুল হামিদ (৪৫)। এ সময় প্রতিপক্ষ আমজাদ হোসেন, আব্দুল হক, মিনহাজ হোসেন, আল আমিন, আক্কেল আলীসহ আরো ৮/৯ জন তাকে বাশ কাটতে বাধা দেয়। জমির মালিকানা দাবী করে উভয় পক্ষ তর্কে জড়িয়ে পরে। এক পর্যায়ে হামিদ (৪৫)কে একা পেয়ে প্রতিপক্ষরা এলোপাথাড়ি পিটিয়ে গুরুতর আহত করে।
পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিযে় আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। খবর পেযে় পুলিশ হাসপাতাল থেকে লাশটি উদ্ধার করেন।
নিহতের ভাই আরিফ হোসেন জানান, আমার ভাই হামিদকে বাঁশ কাটার ঘটনায় আমাদের প্রতিপক্ষরা নির্মমভাবে পিটিয়ে হত্যা করেছে। আমরা আসামিদের দৃষ্টান্ন্ত মুলক শাস্তি চাই।
কালিয়াকৈর থানার ওসি (তদন্ত) আবুল বাশার জানান, লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। থানায় মামলা হয়েছে আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

























