Dhaka , Thursday, 30 July 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
নোয়াখালীতে নতুন গ্যাস কূপের খনন শুরু, মিলতে পারে দৈনিক ৭ মিলিয়ন ঘনফুট গ্যাস মধুপুরে ৫ গ্রাম হেরোইনসহ ব্যবসায়ী গ্রেফতার রূপগঞ্জে চার কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার মাদারীপুরে “ক্যাশলেস” ক্যাম্পেইন এর শুভ উদ্বোধন মাদারীপুরে ঋণের চাপ সহ্য করতে না পেরে যুবকের আত্মহত্যা কাউখালীতে একই এলাকায় পরপর তিন চুরি, আতঙ্কে এলাকাবাসী রামু ফতেখাঁরকুলের দুই মাদক কারবারি নাইক্ষ্যংছড়ির চাকঢালায় ২০ হাজার ইয়াবা নিয়ে আটক : সিএনজি জব্দ ঈদগাঁওয়ের সংঘবদ্ধ ছিনতাই মামলার প্রধান দুই আসামি গ্রেফতার করেছে পুলিশ আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের জন্মবার্ষিকী উদযাপনে পাইকগাছা প্রশাসনের প্রস্তুতি পাইকগাছায় হাসপাতাল কর্মকর্তার নয়া উদ্যোগ, চালু হলো জুতাবিহীন চলাচল নেত্রকোণার দুর্গাপুরে ভারতীয় মাদক ও বিপুল পরিমান ব্লেড সহ আটক ০২ মেয়ের মৃত্যুর শোক কাটল না, তিন মাস পর ভোলায় পুলিশ কনস্টেবলের ঝুলন্ত মরদেহ উদ্ধার রামুর খুনিয়াপালংয়ে র‌্যাবের অভিযান: ৩ দেশীয় বন্দুক ও ৩ ধারালো অস্ত্র উদ্ধার অধ্যাপক পদে পদায়ন পেলেন ডা. মো. বেলায়েত হোসেন ঢালী বাঘ রক্ষা করা আমাদের জন্য একটি চ্যালেঞ্জ মাদারীপুরে মানব পাচার প্রতিরোধ ও মনিটরিং সেল এর শুভ উদ্বোধন নেত্রকোণার দুর্গাপুরে নানা আয়োজনে কমরেড মণি সিংহের ১২৫তম জন্মবার্ষিকী পালিত পাইকগাছায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ডাকাতির প্রস্তুতিকালে ওয়ারেন্ট ভুক্ত আসামি গ্রেফতার। মানুষের সেবা করার জন্য বিএনপি ক্ষমতায় আসছে-এমপি খোকন তালুকদার সেনাবাহিনী প্রধানের সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ কাউখালীতে জমিজমা ও পূর্ব শত্রুতার জেরে সংঘর্ষ, আহত ৮ র‍্যাব-৯ ও পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযানে সিলেটের শাহপরাণে শব্দদূষণ বিধিমালা ও পরিবেশ সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে ১০টি গাড়ির মালিককে জরিমানা রূপগঞ্জে দাফনের আড়াই বছর পর মালয়েশিয়া প্রবাসীর লাশ উত্তোলন রূপগঞ্জে মাদক ব্যবসা ও সেবনের অভিযোগে ১২ যুবককে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড বিলাসপুরে আবারও ককটেল বিস্ফোরণ, প্রবাসীর বাড়ির সেপটিক ট্যাংক বিধ্বস্ত মাধবদীতে দুই কোটি টাকার কারেন্ট জাল জব্দ, ৩ জনকে জরিমানা মধুপুরে টেকী নাগবাড়ী রোডের মীরবাড়ী এলাকায় রাস্তার উদ্বোধন নেত্রকোণার দুর্গাপুরে নানা আয়োজনে কমরেড মণি সিংহের ১২৫তম জন্মবার্ষিকী পালিত চলন্ত স্ক্র্যাপবাহী লরিতে আগুন, এক ঘণ্টা যানজট ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে

মোংলায় মামলা প্রত্যাহারে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম বিএনপির

  • Reporter Name
  • আপডেট সময় : 11:36:50 am, Thursday, 22 May 2025
  • 165 বার পড়া হয়েছে

মোংলায় মামলা প্রত্যাহারে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম বিএনপির

মোঃ রুবেল খান মোংলা বাগেরহাট
মোংলায় বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র করা মামলা প্রত্যাহার করতে ৪৮ ঘণ্টা আল্টিমেটাম দেওয়া হয়েছে। 
বুধবার (২১ মে) বিকাল ৫টায় মোংলা পৌর বিএনপির আহ্বায়ক জুলফিকার আলীসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের ২১ নেতাকর্মীর নামে মামলা প্রত্যাহারের দাবীতে বিক্ষোভ মিছিল শেষে প্রতিবাদ সমাবেশে এ আল্টিমেটাম দেয় পৌর ও উপজেলা বিএনপি সহ সহযোগিতা সংগঠনের নেতৃবৃন্দ। গতকাল মঙ্গলবার (২০ মে) রাতে মোংলা থানায় এ মামলা দায়ের করা হয়। 
মোংলা থানার ওসি আনিসুর রহমান এ মামলার সত্যতা নিশ্চিত করেছেন। তবে এ নিয়ে কোনও মন্তব্য করতে রাজি হননি তিনি। 
বিক্ষোভ মিছিলটি পৌর মার্কেটের সামনে থেকে শুরু হয়ে মোংলা থানা চত্বরে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ শেষে পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌর মার্কেটের সামনে প্রতিবাদ সমাবেশ হয়।
পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মো: এমরান হোসেন এই মামলাটি মিথ্যা এবং বানোয়াট দাবি করে বলেন, মোংলা পৌর বিএনপির আহবায়ক ও মোংলা পোর্ট পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব জুলফিকার আলী’র বিরুদ্ধে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র করা মামলা আগামী ৪৮ঘন্টার মধ্যে প্রত্যাহার করতে হবে এবং ২৪ ঘন্টার মধ্যে শ্রমিকদের উপর জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র করা হামলার মামলা নিতে হবে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে এ মিথ্যা-ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহার করা না হলে কঠোর আন্দোলনে নামার হুঁশিয়ারি দেওয়া হয়।
এসময় উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আবু হোসেন পনি, পৌর বিএনপির সদস্য সচিব মাহবুবুর রহমান মানিক, সিনিয়র যুগ্ম আহবায়ক মো: খোরশেদ আলম, সাবেক পৌর ৭নং ওয়ার্ড কাউন্সিলর ও যুবদল নেতা মো: আলাউদ্দিন, পৌর মহিলা দলের সভানেত্রী কমলা বেগম সহ পৌর ও উপজেলা বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এনসিপির শ্রমিক সংগঠনের নেতৃত্বে গত ২৯ এপ্রিল বিকেলে শ্রমিক সংঘ চত্বরে তলবি সভা আহ্বান করে সাধারণ শ্রমিকরা। এ সময় একই স্থানে মে দিবস পালনের প্রস্তুতি সভার আয়োজন করে স্থানীয় বিএনপি সমর্থিত শ্রমিক দল। এ পরিস্থিতিতে বিএনপি ও এনসিপি সমর্থিত শ্রমিকরা তাদের পূর্বঘোষিত কর্মসূচি পালনে অনড় থাকে। ২৯ এপ্রিল বিকেলে এনসিপির শ্রমিক উইংয়ের কেন্দ্রীয় একাধিক নেতাসহ তাদের সমর্থিত স্থানীয় শ্রমিকরা মিছিল নিয়ে শ্রমিক সংঘ চত্বরে এগিয়ে গেলে উভয়পক্ষের মধ্যে হট্টগোল, হামলা ও মারধরের ঘটনা ঘটে। এতে একাধিক শ্রমিক আহত হয়। এ ঘটনার প্রায় তিন সপ্তাহ পর মঙ্গলবার রাতে এনসিপির শ্রমিক উইংয়ের কেন্দ্রীয় নেতা তিতুমীর চোকদার বাদী হয়ে মামলা দায়ের করেন। 
এ প্রসঙ্গে পৌর বিএনপি’র আহবায়ক আলহাজ্ব মো: জুলফিকার আলী বলেন, আমার জনপ্রিয়তা ও বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে এ মামলা করা হয়েছে।
এর আগে দুপুর সাড়ে ১২টায় রাজনৈতিক হয়রানি করার উদ্দেশে এ মামলা দায়ের করা হয়েছে দাবি করে এর প্রতিবাদে মোংলা প্রেস ক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন করে স্থানীয় বিএনপি। এসময় অবিলম্বে এ মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছে দলটির নেতারা।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নোয়াখালীতে নতুন গ্যাস কূপের খনন শুরু, মিলতে পারে দৈনিক ৭ মিলিয়ন ঘনফুট গ্যাস

মোংলায় মামলা প্রত্যাহারে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম বিএনপির

আপডেট সময় : 11:36:50 am, Thursday, 22 May 2025