Dhaka , Saturday, 25 April 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
সিদ্দিরগঞ্জ থানায় পুলিশ সদস্যের হৃদরোগে মৃত্যু নোয়াখালীতে ছাত্রীকে ব্ল্যাকমেইল করে ধর্ষণ, প্রধান শিক্ষক গ্রেপ্তার চবির প্রাঙ্গণে জ্ঞানের আলোকশিখা, কেন্দ্রীয় ‘সরস্বতী জ্ঞান মন্দির’ উদ্বোধন নদীর ঘাটে লুকানো ২৭’শ লিটার ডিজেল জব্দ, গ্রেপ্তার ১ পাইকগাছায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত সিডিএ কর্ণফুলী হাউজিং হবে চট্টগ্রামের সবচেয়ে নান্দনিক আবাসিক প্রকল্প :- প্রকৌশলী নুরুল করিম, সিডিএ চেয়ারম্যান রূপগঞ্জের লন্ডন প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, নগদ টাকা ও বিদেশী মুদ্রাসহ মালামাল লুট শ্রীপুরে ব্যবসার পাওনা টাকা চাওয়ায় পার্টনারদের মারধরে যুবক অপূর্ব বাছাড়ের আত্মহত্যা লক্ষ্মীপুরের রামগঞ্জে বিদ্যুৎ অফিসের অর্থ বাণিজ্য, বিচ্ছিন্ন করা অবৈধ ইটভাটায় পুনরায় বিদ্যুৎ সংযোগ প্রেসক্লাব পাইকগাছার ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের কমিটি ঘোষণা; সভাপতি ইশরাক হোসেন দপ্তর লেখক আসাদ পারভেজ। প্রচণ্ড গরম ও লোডশেডিংয়ে বিপর্যস্ত গাজীপুরের জনজীবন নোয়াখালীতে কাভার্ডভ্যানে ট্রাকের ধাক্কা, নিহত ২ মধুপুরে জাসাসের উদ্যোগে মরহুম লোকমান হোসেন ফকির এর মৃত্যু বার্ষিকী পালন জাতিসংঘে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার প্রতিবাদে রাঙামাটিতে পিসিসিপি’র বিক্ষোভ লালমনিরহাটে মে দিবস ও পেশাগত স্বাস্থ্য দিবস পালনের তোড়জোড়: প্রস্তুতি সভা সম্পন্ টেকনাফে বিদেশি পিস্তলসহ ১ মানবপাচারকারী কোস্ট গার্ডের হাতে আটক আমাদের সম্মিলিত লক্ষ্য একটাই, আগামীর সুন্দর দুর্গাপুর : ডেপুটি স্পিকার কায়সার কামাল পাইকগাছায় জাতীয় পুষ্টি সপ্তাহের দ্বিতীয় দিনের কর্মসূচি পালিত স্থানীয় সরকার নির্বাচন হবে কঠিন চ্যালেঞ্জ: পানি সম্পদ মন্ত্রী রানা প্লাজা ট্র্যাজেডির বিচার দাবিতে নারায়ণগঞ্জে লাল পতাকা র‍্যালী আড়াইহাজারে জমি বিরোধে সংঘর্ষ, আহত ৩—একজনের অবস্থা গুরুতর ইসলামি আদর্শের ভিত্তিতে একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করাই জামায়াতে ইসলামীর লক্ষ্য: মাওঃ আব্দুল হালিম রূপগঞ্জে দুর্বৃত্তের দেয়া আগুনে পুড়ল পিকআপ ভ্যান রূপগঞ্জে রাস্তা নির্মাণের দাবিতে মানববন্ধন চট্টগ্রামে অত্যাধুনিক হাসপাতাল এবং পার্ক গড়তে চান মেয়র ডা. শাহাদাত হোসেন দুর্গম পাহাড়ে চিকিৎসা সেবায় যেনো কোনো ত্রুটি না হয়:- নির্দেশ পার্বত্য মন্ত্রীর সরকারের এক ইঞ্চি জমির রাজস্ব ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না:- ভূমি প্রতিমন্ত্রী জরাজীর্ণ টিনের ঘরে পাঠদান, বিনা বেতনে পড়াচ্ছেন শিক্ষকরা মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস ২০২৬ উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

একসাথে ৫ সন্তানের জন্মের ২৪ ঘণ্টা পর ১ সন্তানের মৃত্যু

  • Reporter Name
  • আপডেট সময় : 06:32:20 pm, Wednesday, 3 November 2021
  • 224 বার পড়া হয়েছে

একসঙ্গে ৫ সন্তানের জন্ম দিলেন ২৪ বছরের তরুনী

কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি।।

কুষ্টিয়ায় ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে একসাথে পাঁচ সন্তানের জন্ম দিয়েছিলেন  সাদীয়া খাতুন (২৪) নামে এক গৃহবধূ । গত মঙ্গলবার সকাল সাড়ে ১০টার পাঁচ সন্তানের জন্ম দেন গৃহবধূ সাদীয়া খাতুন । পাঁচ শিশুর মধ্যে এক ছেলে সন্তান ও চার মেয়ের জন্ম হয়েছে। জন্মের ২৪ ঘণ্টা পর বুধবার সকালে একমাত্র পুত্রসন্তানের মৃত্যু হয়েছে। মৃত্যু হওয়া শিশুটির ওজন ছিল ৫০০গ্রাম। এক সাথে পাঁচ সন্তান জন্ম দেয়া গৃহবধূ সাদিয়া খাতুন কুষ্টিয়ার কুমাররখালী উপজেলার পান্টি ইউনিয়নের পান্টি গ্রামের কলেজপাড়া এলাকার সোহেল রানার স্ত্রী। সোহেল রানা একই এলাকার সামাদ আলীর ছেলে। সে পেশায় চা বিক্রেতা।

কুষ্টিয়া ২৫০ শর্য্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার আশরাফুল আলম জানান গর্ভধারণের পাঁচ মাসের মধ্যে সদ্য জন্ম নেয়া শিশুদের ওজন স্বাভাবিকের চেয়ে কম ছিল। বাচ্চাদের ওজন ৫০০ গ্রাম থেকে ৬৫০ গ্রামের মধ্যে। বর্তমানে মা সুস্থ থাকলেও পুত্র সন্তানের মৃত্যুর পর বাকি ৪ শিশুরাও রয়েছে শঙ্কায়। বাকি শিশুদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা শিশু হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল নেয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসক।

সোহেল রানা জানান, সন্তান জন্মের পরপরই চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল অথবা শিশু হাসপাতালে নেয়ার পরামর্শ দিয়েছেন। কিন্তু আমি একজন চা দোকানি, আমার পক্ষে এত ব্যয়বহুল চিকিৎসা করা সম্ভব হচ্ছে না এমন অবস্থায় সমাজের বিত্তবানদের কাছে আকুল আবেদন তারা যেন আমার এই বিপদের মুহূর্তে পাশে এসে দাঁড়ান।

জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ হাফিজ জানান, বিষয়টি শোনামাত্রই আমরা জেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ হাসপাতালে ছুটে গিয়েছি। ওই শিশুগুলোর উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়া ও চিকিৎসার ব্যাপারে অর্থিকসহ সব ধরনের সহযোগিতার জন্য ওই পরিবারের পাশে থাকবে বাংলাদেশ ছাত্রলীগ।

ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সিদ্দিরগঞ্জ থানায় পুলিশ সদস্যের হৃদরোগে মৃত্যু

একসাথে ৫ সন্তানের জন্মের ২৪ ঘণ্টা পর ১ সন্তানের মৃত্যু

আপডেট সময় : 06:32:20 pm, Wednesday, 3 November 2021