Dhaka , Tuesday, 1 September 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
‘শরীর পোশাক আমার, সিদ্ধান্ত নেওয়ার অধিকারও আমার’ ১৯ বছর বয়সি মিডফিল্ডারকে দলে টানল রিয়াল মাদ্রিদ শ্রদ্ধা ও ভালোবাসায় দুর্গাপুরে ‘নজরুল বর্ষ’ উদযাপিত সবুজ ও পরিচ্ছন্ন ক্যাম্পাস গঠনে ছাত্রদল নেতা ঝলকের নেতৃত্বে বৃক্ষরোপণ কর্মসূচি নোয়াখালীতে সৌদি প্রবাসীর বাড়িতে ডাকাতি, আটক ৩ নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ ডেঙ্গুর বিরুদ্ধে পাইকগাছা পৌরসভার অভিযান: মশক নিধন ও ড্রেন পরিষ্কার পাইকগাছায় জিয়া প্রাইমারি হেলথ কেয়ার সেন্টার পরিদর্শনে স্বাস্থ্য কর্মকর্তা স্বামীকে খুঁজতে মধুপুরে, পাশে দাঁড়াল প্রয়াস টিম—ইউএনওর নির্দেশে বাড়ি ফেরার ব্যবস্থা বিজিবির বিশেষ অভিযান: দুর্গাপুরে ভারতীয় মদসহ ইজিবাইক জব্দ বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির শীর্ষ নেতৃত্ব ও আন্তর্জাতিক প্রতিনিধিদের সঙ্গে সিলেটে মতবিনিময় সভা অনুষ্ঠিত বিজয়কে এবার ভারতের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায় টিভিকে নারায়ণগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির বিশেষ সভা ফতুল্লায় পরিত্যক্ত ফ্যাক্টরি থেকে বিদেশি রিভলবার ও গুলি উদ্ধার সেপ্টেম্বর মাসের জন্য জ্বালানি তেলের দাম নির্ধারণ ওমরা থেকে ফিরে বিএনপির বিরুদ্ধে যে অভিযোগ তুললেন আসিফ মাহমুদ কাউখালীতে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত বিএসএস’র নেতৃত্বে কাদের গণি চৌধুরী: সিএমইউজে’র অভিনন্দন বিরোধীদলীয় নেতার সঙ্গে আইপিইউ মহাসচিবের সাক্ষাৎ মধুপুরে ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা নরসিংদী লোডশেডিংয়ের প্রতিবাদে সড়ক অবরোধ মধুপুরে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন পূর্বাচলে বেড়াতে এসে বন্ধুদের হাতে বন্ধু খুন/ লাশ উদ্ধার/ দুই বন্ধু গ্রেফতার তিস্তা-ধরলার পলিমাটির সুর ও ঐতিহ্য তুলে ধরার প্রয়াস: লালমনিরহাটে সূর্যমুখী সংগীত একাডেমির মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা বিলুপ্তির মুখে বাঙালির আবহমান কৃষ্টি: লালমনিরহাটে ঐতিহ্য ধরে রাখতে ‘দি নিউ কাজলী অপেরা পুতুল নাচ’ প্রদর্শনী খাদ্য মন্ত্রণালয়কে দুর্নীতিমুক্ত করতে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: সাভারে খাদ্যমন্ত্রী বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ জাতীয় কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক মনোনীত হয়েছেন উৎফল বড়ুয়া বেশি দামে সার বিক্রি: কলমাকান্দায় দুই ডিলারকে ৬০ হাজার টাকা জরিমানা রক্তস্নাত মাটিতে ৫৫ বছর পর শহীদ আব্দুল জব্বারের সমাধিতে প্রথম শ্রদ্ধাঞ্জলি সন্তোষ ইসলামী বিশ্ববিদ্যালয় হাই স্কুলে ফুটবল চ্যাম্পিয়নশিপের উদ্বোধন

ওয়ারেন্টে গ্রেফতার, ‘মাদক মামলার’ ভয় দেখিয়ে ঘুষ আদায়ের অভিযোগ

  • Reporter Name
  • আপডেট সময় : 03:45:41 pm, Sunday, 18 May 2025
  • 123 বার পড়া হয়েছে

ওয়ারেন্টে গ্রেফতার, ‘মাদক মামলার’ ভয় দেখিয়ে ঘুষ আদায়ের অভিযোগ

মাকসুদুল হোসেন তুষার স্টাফ রিপোর্টার

বগুড়ার সদর থানাধীন উত্তর চেলোপাড়া এলাকার ওয়ারেন্টভুক্ত আসামি মিলনকে গ্রেফতারের পর আরও একটি মামলায় জড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে ঘুষ নেয়ার অভিযোগ উঠেছে সদর থানার এএসআই আবু সিদ্দিকের বিরুদ্ধে যাহার বিপি নং- ৮২০৫১০৫৫৫৩। বিষয়টি নিয়ে পুলিশ সুপার বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন আসামির স্ত্রী সোনিয়া বেগম।

তবে অন্য মামলায় গ্রেফতার না দেখানোর কথা থাকলেও গ্রেফতার দেখানো হয়েছে ডাকাতি চেষ্টা মামলায়। এ এস আই আবু সিদ্দিক তার স্ত্রী’র মাধ্যমে অর্ধেক টাকা দিয়েছেন ফেরত। এই প্রতিবেদককে সংবাদ প্রকাশ না করতে বিভিন্নভাবে দেয়া হয় টাকার প্রস্তাব।

সূত্র জানায়, গত ৯ মে (শুক্রবার) আনুমানিক বিকাল ৫টার দিকে শহরের দত্তবাড়ী ব্রিজ এলাকা থেকে মিলন (৩৭) নামের ওই ব্যক্তিকে একটি পুরোনো ওয়ারেন্টের (জি.আর. ৩৪৬/২৫, ধারা ৩৯৯/৪০২) এর ভিত্তিতে গ্রেফতার করেন এএসআই আবু সিদ্দিক। গ্রেফতারের সময় তার কাছ থেকে ২ পিস লোপেনডাডল পাওয়া যায় বলে দাবি করা হয়।

গ্রেফতারকৃত আসামি হলেন বগুড়ার সদর থানাধীন উত্তর চেলোপাড়া এলাকার মৃত নান্নুর ছেলে মিলন (৩৭)। ঘুষ নেয়া পুলিশ অফিসার হলেন বগুড়া সদর থানা’র এ এস আই আবু সিদ্দিক।

পরিবারের অভিযোগ, থানায় নিয়ে যাওয়ার পর মিলনের স্ত্রী সোনিয়ার কাছে এক লাখ টাকা দাবি করেন এএসআই আবু সিদ্দিক। মারধরের ভয়ভীতি দেখিয়ে দর কষাকষির পর ১৫ হাজার টাকায় রফাদফা হয়। কিন্তু এরপরও মিলনকে ‘ডাকাতি চেষ্টা মামলায়’ অজ্ঞাতনামা আসামি হিসেবে দেখিয়ে আবারও ১৫ হাজার টাকা ঘুষ আদায় করেন তিনি।

পরবর্তীতে সোনিয়া জানতে পারেন, ওয়ারেন্ট থাকা সত্ত্বেও তার স্বামীকে ‘ডাকাতি মামলা’য় গ্রেফতার দেখানো হয়েছে। প্রতিবাদ জানাতে গেলে সোনিয়া ও এএসআই আবু সিদ্দিকের মধ্যে বাকবিতণ্ডা হয়। পরে ১১ মে এএসআই আবু সিদ্দিকের স্ত্রী স্থানীয় নয়ন নামের এক যুবকের মাধ্যমে সোনিয়াকে ১৪ হাজার টাকা ফেরত দেন।

এ বিষয়ে নয়ন জানান, “সিদ্দিক ভাইয়ের বউ আমাকে টাকা দিয়ে বলেন, এটা মিলনের বউকে দিয়ে দিতে।” আমি টাকাটা মিলনের বউকে দিয়ে দিয়েছি।

ঘুষের অভিযোগ অস্বীকার করে এএসআই আবু সিদ্দিক বলেন, “আমি ওয়ারেন্ট দেখে গ্রেফতার করেছি। অন্য মামলায় গ্রেফতার দেখানোর বিষয়ে আমি কিছু জানি না।” ঘুষ সংক্রান্ত প্রশ্নে তিনি বলেন, “আমি এই বিষয়ে কোনো মন্তব্য করতে চাই না।”

তবে ওয়ারেন্টের বদলে ডাকাতি মামলায় গ্রেফতার দেখানোর বিষয়ে জানতে চাইলে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মঈনুদ্দিন বলেন, “ঈদকে সামনে রেখে শহরে অপরাধ বাড়তে পারে—এই বিবেচনায় পিসিপিআর যাচাই করে আমি তাকে ডাকাতি মামলায় গ্রেফতার দেখানোর নির্দেশ দিয়েছি। ঘুষের বিষয়ে জানতাম না। অভিযোগ প্রমাণিত হলে ব্যবস্থা নেয়া হবে।”

পুলিশ সুপার বরাবর লিখিত অভিযোগের বিষয়ে জানতে চাইলে বগুড়ার পুলিশ সুপার জেদান আল মুসা’র সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার পক্ষ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

‘শরীর পোশাক আমার, সিদ্ধান্ত নেওয়ার অধিকারও আমার’

ওয়ারেন্টে গ্রেফতার, ‘মাদক মামলার’ ভয় দেখিয়ে ঘুষ আদায়ের অভিযোগ

আপডেট সময় : 03:45:41 pm, Sunday, 18 May 2025