Dhaka , Thursday, 30 July 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
নোয়াখালীতে নতুন গ্যাস কূপের খনন শুরু, মিলতে পারে দৈনিক ৭ মিলিয়ন ঘনফুট গ্যাস মধুপুরে ৫ গ্রাম হেরোইনসহ ব্যবসায়ী গ্রেফতার রূপগঞ্জে চার কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার মাদারীপুরে “ক্যাশলেস” ক্যাম্পেইন এর শুভ উদ্বোধন মাদারীপুরে ঋণের চাপ সহ্য করতে না পেরে যুবকের আত্মহত্যা কাউখালীতে একই এলাকায় পরপর তিন চুরি, আতঙ্কে এলাকাবাসী রামু ফতেখাঁরকুলের দুই মাদক কারবারি নাইক্ষ্যংছড়ির চাকঢালায় ২০ হাজার ইয়াবা নিয়ে আটক : সিএনজি জব্দ ঈদগাঁওয়ের সংঘবদ্ধ ছিনতাই মামলার প্রধান দুই আসামি গ্রেফতার করেছে পুলিশ আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের জন্মবার্ষিকী উদযাপনে পাইকগাছা প্রশাসনের প্রস্তুতি পাইকগাছায় হাসপাতাল কর্মকর্তার নয়া উদ্যোগ, চালু হলো জুতাবিহীন চলাচল নেত্রকোণার দুর্গাপুরে ভারতীয় মাদক ও বিপুল পরিমান ব্লেড সহ আটক ০২ মেয়ের মৃত্যুর শোক কাটল না, তিন মাস পর ভোলায় পুলিশ কনস্টেবলের ঝুলন্ত মরদেহ উদ্ধার রামুর খুনিয়াপালংয়ে র‌্যাবের অভিযান: ৩ দেশীয় বন্দুক ও ৩ ধারালো অস্ত্র উদ্ধার অধ্যাপক পদে পদায়ন পেলেন ডা. মো. বেলায়েত হোসেন ঢালী বাঘ রক্ষা করা আমাদের জন্য একটি চ্যালেঞ্জ মাদারীপুরে মানব পাচার প্রতিরোধ ও মনিটরিং সেল এর শুভ উদ্বোধন নেত্রকোণার দুর্গাপুরে নানা আয়োজনে কমরেড মণি সিংহের ১২৫তম জন্মবার্ষিকী পালিত পাইকগাছায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ডাকাতির প্রস্তুতিকালে ওয়ারেন্ট ভুক্ত আসামি গ্রেফতার। মানুষের সেবা করার জন্য বিএনপি ক্ষমতায় আসছে-এমপি খোকন তালুকদার সেনাবাহিনী প্রধানের সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ কাউখালীতে জমিজমা ও পূর্ব শত্রুতার জেরে সংঘর্ষ, আহত ৮ র‍্যাব-৯ ও পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযানে সিলেটের শাহপরাণে শব্দদূষণ বিধিমালা ও পরিবেশ সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে ১০টি গাড়ির মালিককে জরিমানা রূপগঞ্জে দাফনের আড়াই বছর পর মালয়েশিয়া প্রবাসীর লাশ উত্তোলন রূপগঞ্জে মাদক ব্যবসা ও সেবনের অভিযোগে ১২ যুবককে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড বিলাসপুরে আবারও ককটেল বিস্ফোরণ, প্রবাসীর বাড়ির সেপটিক ট্যাংক বিধ্বস্ত মাধবদীতে দুই কোটি টাকার কারেন্ট জাল জব্দ, ৩ জনকে জরিমানা মধুপুরে টেকী নাগবাড়ী রোডের মীরবাড়ী এলাকায় রাস্তার উদ্বোধন নেত্রকোণার দুর্গাপুরে নানা আয়োজনে কমরেড মণি সিংহের ১২৫তম জন্মবার্ষিকী পালিত চলন্ত স্ক্র্যাপবাহী লরিতে আগুন, এক ঘণ্টা যানজট ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে

গাংনীতে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে হাঁসুয়ার কোপে আহত-১, প্রতিপক্ষের ঘরবাড়ি ভাঙচুর ও লুটপাট

  • Reporter Name
  • আপডেট সময় : 11:35:06 am, Monday, 5 May 2025
  • 211 বার পড়া হয়েছে

গাংনীতে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে হাঁসুয়ার কোপে আহত-১, প্রতিপক্ষের ঘরবাড়ি ভাঙচুর ও লুটপাট

স্টাফ রিপোর্টার, মেহেরপুর
মেহেরপুরের গাংনীতে জমিজমা সংক্রান্ত পূর্ব শত্রুতার জের ধরে ছৈফতুল্লাহ (৬০) নামের একজনকে হাঁসুয়া দিয়ে কোপ মেরে আহত করার অভিযোগ। যার পরিপ্রেক্ষিতে সিরাজুল ইসলাম (৬৫) নামের একজনের বাড়িঘর ও আসবাবপত্র ভাংচুর এবং ব্যাপক লুটপাট করা হয়েছে।
শনিবার (৩ মে), সকাল ৭ টার দিকে গাংনী উপজেলার মটমুড়া ইউনিয়নের মহাম্মদপুর গ্রামের পূর্বপাড়াতে এ ঘটনা ঘটে।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন জানায়, সকালে সিরাজুল ইসলাম হাঁসুয়া নিয়ে মাঠে যেতে ডাকু মিয়ার দোকানের সামনে গেলে ছৈফতুল্লাহ তার হাতে থাকা লাঠি দিয়ে সিরাজুলকে মারধর করলে সিরাজুল তার হাতে থাকা হাঁসুয়া দিয়ে ছৈফতুল্লাহর মাথায় কোপ মেরে আহত করেন। এর পরিপ্রেক্ষিতে ছৈফতুল্লাহর ভাই ও ভাতিজাসহ ২০/৩০ জনের একটি দল দেশীয় অস্ত্র রামদা, ছোরা, হাতুড়ি, লাঠি, ফলা, নিড়ানি ও দাসা নিয়ে সিরাজুলের বাড়িতে হামলা চালায়। এসময় বাড়িঘরের বিভিন্ন অংশ ভাঙা, ফ্রিজ, মটর, আলমারি, খাট, গ্যাসের চুলা, টিউবওয়েল, ঘরের ফ্যান, মটরসহ আসবাবপত্র এমনকি রান্নার চুলা, হাড়ী পাতিলও ভেঙে দেয়। এসময় সংঘবদ্ধ দলটি ঘরের বাক্সে থাকা সিরাজুলের ছেলের বউদের ১০ ভরি স্বর্ণ, তামাক বিক্রির ২ লক্ষ ২৫ হাজার টাকা, ৪ ব্যারেল গম, ২ বস্তা চাল, ভুট্টা, ধান, রসুন  ৮ টি ছাগল, ৫ বেল তামাক ও ২৫ মণ বস্তা ভর্তি হলুদ লুটপাট করে ভ্যানযোগে নিয়ে যায়। এহেন ভীতিকর ঘটনা দেখে সিরাজুলের স্ত্রী অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। অপরদিকে হাঁসুয়ার কোপে আহত হওয়ায় ছৈফতুল্লাহকেও কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে পারিবারিক সূত্র জানায়।
ছৈফতুল্লাহ খারাপ প্রকৃতির লোক ও প্রভাবশালী হওয়ায় ভয়ে অনেকেই বিষয়টি নিয়ে কথা বলতে বা ক্যামেরার সামনে আসতে অপারগতা প্রকাশ করেন।
তবে ঘটনা সম্বন্ধে ছৈফতুল্লাহর পরিবারের সদস্যের কাছে জানতে চাইলে পুরো ঘটনা উল্টো বলে দাবী করেন। ছৈফতুল্লাহর ছেলে ও ভাইদের দাবী, নারীঘটিত একটি বিষয় নিয়ে ঝামেলা চলছিল সিরাজুলের সাথে। যার মামলা চলমান রয়েছে। মামলা তুলে নিতেই নাকি সিরাজুল হাঁসুয়া দিয়ে পিছন দিক থেকে ছৈফতুল্লাহর মাথায় কোপ মেরে গুরুতর আহত করে। যেটি নিয়ে গাংনী থানায় গত শনিবার রাতে একটি মামলা হয়েছে বলেও জানান।
বাড়িঘর ভাংচুর ও লুটপাটের বিষয়ে জানতে চাইলে তারা এর সাথে সম্পৃক্ত নয় বলে জানান। তিনারা জানান, আহত ছৈফতুল্লাহকে নিয়ে তিনারা ব্যস্ত ছিলেন। সিরাজুল ইসলাম খারাপ প্রকৃতির লোক হওয়ায় গ্রামবাসীরা রাগ ও ক্ষোভে সিরাজুল ইসলামের বাড়িতে ভাংচুর ও লুটপাট করেছে।
রবিবার (৪ মে), সরেজমিনে মহাম্মদপুর গ্রামে গিয়ে আহত ছৈফতুল্লাহর বাড়ির সদস্যদের পাওয়া গেলেও লুটপাট হওয়া সিরাজুল ইসলামের বাড়ির কারো দেখা মেলেনি। ভাংচুর ও লুটপাটের সময় অস্ত্রশস্ত্র দেখে প্রাণহানির ভয়ে বাড়ি ছেড়ে অন্যত্র অবস্থান করছেন বলে প্রতিবেশীর কয়েকজন জানান।
তিনারা জানান, একে-অপরকে মারধরে দু’জনই আহত হয়েছে। তবে ঘরবাড়ি ভাংচুর ও লুটপাট করে পরিবারটিকে নিঃশেষ করে পথে বসিয়ে দেওয়া অমানবিক। এ ঘটনার সাথে সম্পৃক্তদের আইনের আওতায় আনার দাবী জানিয়েছেন তিনারা।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাণী ইসরাইল জানান, ঘটনায় ছৈফতুল্লাহ’র পরিবারের পক্ষে মামলা করেছেন। সিরাজুল ইসলামের বাড়িঘর ভাংচুর ও লুটপাটের বিষয়টি তদন্ত করে  দেখবেন। 

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নোয়াখালীতে নতুন গ্যাস কূপের খনন শুরু, মিলতে পারে দৈনিক ৭ মিলিয়ন ঘনফুট গ্যাস

গাংনীতে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে হাঁসুয়ার কোপে আহত-১, প্রতিপক্ষের ঘরবাড়ি ভাঙচুর ও লুটপাট

আপডেট সময় : 11:35:06 am, Monday, 5 May 2025