Dhaka , Wednesday, 13 May 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
সীমান্তে বাক-বিতণ্ডা ও উত্তেজনা: বিজিবির হস্তক্ষেপে বড় সংঘাত থেকে রক্ষা রামগঞ্জ ব্লাড ডোনারস ক্লাবের যুগপুর্তি উপলক্ষে সেলাই মেশিন বিতরণ পাইকগাছায় ফার্মেসিতে অভিযান: জরিমানা ৪৭ হাজার চট্টগ্রামের প্রতিটি শিশুকে হাম ও রুবেলার টিকা দেয়া হবে:- মেয়র ডা. শাহাদাত কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিতে সরকার আন্তরিক: এমপি আবুল কালাম আজাদ অপরাধীর কোনো দল নেই, দলের কেউ অপরাধে জড়ালে আইন হবে ১০ গুণ বেশি শক্তিশালী:- প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দীন  নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের সভাপতি লিয়াকত, সম্পাদক জাহাঙ্গীর নোয়াখালীতে রেলওয়ের জায়গা থেকে উচ্ছেদ ১২০ স্থাপনা চট্টগ্রাম কারাগারে সাক্ষাৎ হবে আরও সহজ, চালু হচ্ছে ডিজিটাল অ্যাপয়েন্টমেন্ট রূপগঞ্জে স্বেচ্ছাসেবক দলের দুই পক্ষের সংঘর্ষ-ফাঁকা গুলিবর্ষণের ঘটনায় মামলা দায়ের \ পুরুষ শূন্য বরুনা \ অস্ত্র উদ্ধার হয়নি \ গ্রেফতার হয়নি গুলিবর্ষণকারী বর্তমান সরকার গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতায় বিশ্বাসী:- পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান এমপি গাজীপুরে ঔষধ কোম্পানি প্রতিনিধিদের প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত মানব সেবায় রামগঞ্জ ব্লাড ডোনার’স ক্লাবের একযুগ পুর্তি চবির জীববিজ্ঞান অনুষদের উন্নয়নে কাজ করতে চান নতুন ডিন অধ্যাপক মাসুদুল আজাদ র‌্যাব কর্মকর্তা হত্যা থেকে রিপন নিখোঁজ, জঙ্গল সলিমপুরে থামছে না আতঙ্ক, ইয়াসিন ফারুককে গ্রেফতার করতে ব্যর্থ প্রশাসন রামগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সমন্বয় সভা অনুষ্ঠিত রামগঞ্জে ২০০ পিস ইয়াবা ও ৫০ গ্রাম গাঁজাসহ ৬ মাদক ব্যবসায়ী গ্রেফতার শরীয়তপুররে কৃষি জমিকে ডোবা দেখিয়ে পুকুর খননের আবেদন, অনুমতি ছাড়াই চলছে খনন পাইকগাছায় মাদকের বিরুদ্ধে যৌথ অভিযান: গাঁজাসহ আটক ১, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ভারতের মেডিকেল ও ট্যুরিস্ট ভিসা সহজ করার অনুরোধ মেয়র শাহাদাতের কাউখালীতে ‘ভুল সেট কোডে’ এসএসসির ফিন্যান্স ও ব্যাংকিং পরীক্ষা গ্রহন গবেষক ও ফিন্যান্স বিশেষজ্ঞ ড. সালেহ জহুর এখন চবি ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন মধুপুরে বিদ্যুৎস্পৃষ্ঠে এক নারীর মৃত্যু টেকনাফে ১ টি বিদেশী রাইফেল ও তাজা গোলাসহ ৭০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে কোস্ট গার্ড তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রূপগঞ্জে স্বেচ্ছাসেবকদলের দুই গ্রুপের সংঘর্ষ, গোলাগুলি বাড়িঘরে হামলা ভাঙচুর লুটপাট, আহত-১৫ লালমনিরহাটে বেকারত্ব মোচনের মহোৎসব: ১০০০ কর্মসংস্থানের হাতছানি নিয়ে প্রাণ-আরএফএল ভুট্টাক্ষেতে গৃহবধূকে গণধর্ষণের ঘটনায় র‍্যাবের বড় সাফল্য: প্রধান সহযোগী রকিবুল আটক নগরবাসীর সচেতনতাই জলাবদ্ধতা নিরসনের মূল চাবিকাঠি: মেয়র ডা. শাহাদাত হোসেন বাড়ির সামনে জামায়াত কর্মী গুলিবিদ্ধ ওয়ারেন্টভুক্ত পলাতক প্যানেল চেয়ারম্যান গ্রেপ্তার

ঝালকাঠিতে তাক লাগিয়েছে ভাসমান রেস্টুরেন্ট

  • Reporter Name
  • আপডেট সময় : 07:40:44 pm, Thursday, 17 April 2025
  • 892 বার পড়া হয়েছে

ঝালকাঠিতে তাক লাগিয়েছে ভাসমান রেস্টুরেন্ট

মোঃ সাগর ঢালী, ঝালকাঠি

খালের উপর দুলছে এক অভিনব রেস্টুরেন্ট। চারপাশে পানি, মাঝখানে কাঠ, ত্রিপল আর প্লাস্টিক ড্রামের মিশেলে তৈরি করা হয়েছে এক চমকপ্রদ খাবারখানা ‘মাশাআল্লাহ ভাসমান রেস্টুরেন্ট’। ঝালকাঠি সদর উপজেলার নবগ্রাম ইউনিয়নের বেতরা বাউকাঠি খালের বুকে গড়ে ওঠা এই রেস্টুরেন্ট এখন এলাকাজুড়ে আলোচনার শীর্ষে।

একসঙ্গে বসে প্রায় ৬০ জন মানুষ এখানে খাবার উপভোগ করতে পারেন। রেস্টুরেন্টটি ঈদুল ফিতরের দিন আনুষ্ঠানিকভাবে চালু হওয়ার পর মাত্র দুই সপ্তাহের মধ্যেই ব্যাপক সাড়া ফেলেছে। প্রতিদিনই আশপাশের বিভিন্ন জায়গা থেকে মানুষ ছুটে আসছেন এই নতুন অভিজ্ঞতা নিতে।

এই রেস্টুরেন্ট তৈরিতে ব্যবহার করা হয়েছে ৪০টি প্লাস্টিক ড্রাম। কাঠ ও ত্রিপল দিয়ে গড়া এই কাঠামোতে খরচ হয়েছে প্রায় ৩ লাখ টাকা। উদ্যোক্তা সুজন জানান, প্রতিদিন গড়ে ২০ থেকে ২৫ হাজার টাকার খাবার বিক্রি হচ্ছে।

শুরুতে ফ্রেঞ্চ ফ্রাই, চিকেন ফ্রাই, ফুচকা, চটপটি ইত্যাদি আইটেম চালু করা হয়েছে। ভবিষ্যতে মেনুতে আরও নতুন খাবার যুক্ত করার পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি।

তবে বিদ্যুতের অভাবে কিছু সমস্যার মুখে পড়তে হচ্ছে। সুজন বলেন, “এখানে যদি বিদ্যুৎ থাকতো, তাহলে আরও অনেক কিছু করা যেত।

ছোট পরিসরের এই রেস্টুরেন্টটি এখন শুধু খাওয়ার জায়গা নয়, হয়ে উঠেছে একটি ভিন্নধর্মী বিনোদন কেন্দ্র। গ্রামের শান্ত পরিবেশ আর পানির বুকে দোল খাওয়া কাঠামোয় বসে খাওয়ার আনন্দ এক নতুন মাত্রা তৈরি করছে।

‘মাশাআল্লাহ ভাসমান রেস্টুরেন্ট’ এখন ঝালকাঠির অন্যতম ব্যতিক্রমী আকর্ষণ, যা প্রমাণ করে—সৃষ্টিশীলতা আর সাহসিকতা থাকলে গ্রামের বুকেও গড়ে উঠতে পারে শহরমুখী স্বপ্ন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সীমান্তে বাক-বিতণ্ডা ও উত্তেজনা: বিজিবির হস্তক্ষেপে বড় সংঘাত থেকে রক্ষা

ঝালকাঠিতে তাক লাগিয়েছে ভাসমান রেস্টুরেন্ট

আপডেট সময় : 07:40:44 pm, Thursday, 17 April 2025