Dhaka , Friday, 6 November 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির রোনালদোকে বিশেষ সংবর্ধনা দেবে পর্তুগিজ ফুটবল ফেডারেশন কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্ক যাচ্ছেন ছাত্রদল নেতা আবু হাসান নাহিয়ান ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান বিনা জামানতে ২০ লাখ টাকার ঋণ কর্মসূচি নিয়ে সতর্ক করল বাংলাদেশ ব্যাংক পাইকগাছায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ উদ্বোধন এনসিপিকে কড়া বার্তা সামান্তা শারমিনের নেত্রকোণায় ডিএনসির মাদকবিরোধী অভিযান: ২০ লাখ টাকার ফেনসিডিলসহ আটক ১ অক্টোবরজুড়ে পাইকগাছা থানা পুলিশের অভিযান: ৪৪ মাদক কারবারি গ্রেপ্তার, উদ্ধার ইয়াবা-গাঁজা মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত শিল্পায়নে অবকাঠামো গড়বে সরকার: প্রধানমন্ত্রী জ্যাঙ্গুর সেঞ্চুরিতে ঘুরে দাঁড়িয়ে প্রথম দিন শেষে ওয়েস্ট ইন্ডিজের ২৩৫ সাবেক ধর্ম উপদেষ্টা ড. খালিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন কক্সবাজারের সাহিত্য ও গবেষণা পরিষদের নেতারা রূপগঞ্জে ঢাকা বাইপাস সড়কের আন্ডারপাস ও জেব্রা ক্রসিংয়ের দাবিতে মানববন্ধন ও অবরোধ মধুপুরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২-এর উদ্বোধন ফেনীর মহিপাল থেকে পরিত্যক্ত অবস্থায় অস্ত্র উদ্ধার করেছে এসআরবি-৭, চট্টগ্রাম শ্রীপুরে এমপি মনোয়ার হোসেন খানের দিনব্যাপী নানা কর্মসূচি পালিত মধুপুরে পুলিশের পৃথক দুই অভিযানে ১৪৩ লিটার চোলাইমদ ও ৯০ লিটার উপকরণ উদ্ধার,গ্রেফতার- ৪ মধুপুরে মাদ্রাসার হেফজখানায় ১১ বছরের ছাত্রের হাত কাটা, রহস্য নিয়ে উদ্বেগ! কালিয়াকৈরে অঙ্গীভূত আনসারের সমাপনী কুচকাওয়াজ, পেশাদারিত্বের আহ্বান মহাপরিচালকের দীঘিনালায় মহিলা মাদ্রাসার ১০ বছর পূর্তি উদ্‌যাপন ২৩ নভেম্বর, থাকছে পুনর্মিলনী ও হাফেজাদের সংবর্ধনা হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট ১২৭২ প্রতিদিন জনভোগান্তি: পরিত্যক্ত সুইমিংপুল ঘীরে বিষাক্ত হচ্ছে জীবনানন্দ দাশ স্টেডিয়ামের আশপাশের পরিবেশ সকালের ধাক্কা সামলে সিলেট টেস্টে ওয়েস্ট ইন্ডিজের লড়াই তাসকিন-হাসানের ইনসুইংয়ে শুরুতেই চাপে ওয়েস্ট ইন্ডিজ কোলকাতায় কয়লার বিস্ফোরণে ছাদ ভেদ করে মহিলার মাথায় পাথর, স্তব্ধ বোনজেমারি ওসিপি রোহিঙ্গা পরিচয়ের অভিযোগে ফায়সালের ভুয়া এনআইডি-পাসপোর্ট, রাঙ্গুনিয়ায় আটক মাদক সেবনের দায়ে রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলী আহম্মেদকে ১৫ দিনের কারাদণ্ড ও বহিষ্কার কুড়িগ্রামে ১১৭০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার, একজনের বিরুদ্ধে ২০টি মাদক মামলা ‘এই পৃথিবীর জন্য বড্ড নরম মনের মানুষ আমি’: মেঘনা আলম পাইকগাছায় নাশকতা, জুয়াসহ বিভিন্ন মামলায় আটক- ১৪

ভূমিদস্যুর কবল থেকে নগরীর চকবাজার কলেজ রোড ও লালচাঁন্দ রোড ব্যবসায়ীদের মুক্তির দাবিতে মানববন্ধন 

  • Reporter Name
  • আপডেট সময় : 12:13:52 pm, Sunday, 30 November 2025
  • 103 বার পড়া হয়েছে
চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রামের শিক্ষাজোন হিসেবে পরিচিত চকবাজার কলেজ রোড ও লালচাঁন্দ রোডের ব্যবসায়ীদের হয়রানি ও মুক্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে নগরীর চকবাজার গুলজার চত্বরে।
২৯ নভেম্বর শনিবার বেলা এগারোটায়, বৃহত্তর চকবাজার ব্যবসায়ী কল্যাণ ফেডারেশনের সভাপতি মোঃ কামাল উদ্দিনের সভাপতিত্বে ও ফেডারেশনের সাধারণ সম্পাদক জামাল উদ্দিন এবং সিনিয়র যুগ্ম সম্পাদক আতাউর রহমান আসাদের যৌথ সঞ্চালনায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ব্যবসায়ী নেতারা বলেন বিগত ২০০৯ সালে মহসিন কলেজ ও চট্টগ্রাম কলেজের জন্য একটি পার্কিং জোন গড়ে তোলার পরিকল্পনা গ্রহণ করে চট্টগ্রাম সিটি কর্পোরেশন।
কিন্তু ২০১৩ সালে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ কর্তৃক কলেজ রোড সম্প্রসারণ হওয়ার পর চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উক্ত প্রকল্পের কাজ অপ্রয়োজনীয় হয়ে পড়ে যা পরবর্তীতে স্থগিত হয়ে যায়।
পরবর্তীতে আমরা দেখতে পাই কর্ণফুলী শীপ বিল্ডার্সের মালিক ইঞ্জিনিয়ার আব্দুর রশীদ কর্তৃক হিন্দুদের কিছু দেবত্ত সম্পত্তি ক্রয় করা হয়।
তিনি চকবাজার একটি বহুতল মার্কেট নির্মাণের লক্ষ্যে সিটি কর্পোরেশন কর্তৃক বাতিল হয়ে যাওয়া প্রকল্পকে ব্যবহার করে লালচাঁন্দ রোড ও কলেজ রোড সংলগ্ন বিভিন্ন মার্কেটে জমিদারকে প্রলোভন দেখিয়ে মার্কেট ক্রয় করে নেওয়ার সিদ্ধান্ত নেন। ইতিমধ্যে লালচান্দ রোডের মদিনা মার্কেট কিনে নিয়ে প্রায় শতাধিক ব্যবসায়ীকে পথে বসিয়ে দখল করে নেন।
পরবর্তীতে কলেজ রোডের মোতালেব মার্কেট কিনে নিয়ে ব্যবসায়ীদের পথে বসানোর পাঁয়তারা শুরু করেছেন।
বক্তারা আরো বলেন আগামীতে যে কোন কিছুর বিনিময়ে ভূমিদস্যু আব্দুর রশিদের এরকম অবৈধ তাৎপরতা বন্ধ করা হবে। বালি আর্কেডের মত নান্দনিক মার্কেট আরো হোক কিন্তু ব্যবসায়ীদের ক্ষতি করে নয়।
ব্যবসায়ীদের পর্যাপ্ত সময় এবং ক্ষতিপূরণ প্রদান করে আপনারা এখানে মার্কেট করেন এতে আমাদের কোন সমস্যা নেই। ব্যবসায়ীদের অধিকারের কথা মাথায় রেখে এবং তাদের সমস্যা সমাধান করে প্রকল্প গ্রহণ করতে হবে।
কলেজ রোড ও লালচাঁন্দ রোডের ব্যবসায়ীরা তাদের স্বার্থ এবং অধিকার আদায়ের জন্য ২৯ নভেম্বর সকাল ১০ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত সকল দোকানপাট বন্ধ রেখে মানববন্ধন কর্মসূচিতে যোগ দেন।
এসময় উক্ত মানববন্ধনে একাত্বতা ঘোষনা করে বক্তব্য রাখেন, লালচাঁন্দ রোড ব্যবসায়ী সমিতির সহ সভাপতি আবুল কাসেম, সাধারণ সম্পাদক ইদ্রিস মামুন, কলেজ রোড ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক নাজমুল হায়দার, মোতালেব মার্কেট ব্যবসায়ী সমিতির অর্থ সম্পাদক মোঃ মহিউদ্দিন, সাফ আমিন ব্যবসায়ী সমিতির সভাপতি সাইফুল ইসলাম, মতি টাওয়ারের সাংগঠনিক সম্পাদক এম কামাল উদ্দিন, বৃহত্তর চকবাজার ব্যবসায়ী কল্যান ফেডারেশনের অর্থ সম্পাদক মোঃ ইসমাইল, ফেডারেশনের যুগ্ম সম্পাদক মোঃ আব্দুল খালেক, হাবিবুর রহমান, মোঃ আহসান ও মোঃ শাহাদাত প্রমূখ।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

ভূমিদস্যুর কবল থেকে নগরীর চকবাজার কলেজ রোড ও লালচাঁন্দ রোড ব্যবসায়ীদের মুক্তির দাবিতে মানববন্ধন 

আপডেট সময় : 12:13:52 pm, Sunday, 30 November 2025