Dhaka , Wednesday, 11 March 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
অফিস ফাঁকি দিয়ে ব্যবসা ও জমি দখল: লালমনিরহাটে পরিবার পরিকল্পনা পরিদর্শকের বিরুদ্ধে মামলা লালমনিরহাট জেলা সমাজসেবা কার্যালয়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পূর্ব বরকল সুন্নি কল্যাণ পরিষদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন রায়পুর ১০নং ইউনিয়নে মেম্বার পদে লড়বেন মোক্তার হোসেন জুয়েল। মধুপুরে গারো পরিবারের ঘরবাড়ি ভাঙ্গার অভিযোগ ইউএনও’র ঘটনাস্থল পরিদর্শন সিএমপি’র অভিযানে বিদেশী আগ্নেয়াস্ত্র ও গুলিসহ শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের ০৩ সহযোগী গ্রেফতার লাঙ্গলবন্দে মহাঅষ্টমী পূণ্যস্নান উৎসব উপলক্ষে স্নানঘাট পরিদর্শনে জেলা প্রশাসক চবি ছাত্রদলের সহ-সভাপতি কে ইসলাম ফাহিমের উদ্যোগে এতিমখানায় ইফতার আয়োজন পাইকগাছায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত পাইকগাছায় সার ডিলারদের বিরুদ্ধে অভিযান; ৪ জনকে জরিমানা মুছাপুর রেগুলেটর না থাকায় এখন নদী ভাঙন রোধ করা যাচ্ছেনা: বন ও পরিবেশ মন্ত্রী পাঁচবিবিতে পাম্পে মিলছে না তেল, কোথাও মিললেও বাইকে মাত্র ২ লিটার যানবাহনের দীর্ঘ সারি সীতাকুন্ডের জঙ্গল সলিমপুরে যৌথবাহিনীর সমন্বয়য়ে সন্ত্রাসবিরোধী অভিযান পরিচালনা করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম মধুপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৬ উদযাপন ট্রাসকো এপারেলস লি. শ্রমিক অসন্তোষ নিরসনে বৈঠক, মঙ্গলবার কারখানা খোলার সিদ্ধান্ত ঈদে যাতায়াত নিরাপদ রাখতে নারায়ণগঞ্জে বিশেষ সভা সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেক থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার সীতাকুণ্ডে জঙ্গল সলিমপুর এলাকায় যৌথবাহিনীর বিশেষ অভিযান: বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার, ২২ জন আটক বিয়ের প্রতিশ্রুতি দিয়ে স্কুলছাত্রীকে ধর্ষণ: রংপুরে ধরা পড়লো হাতীবান্ধার মামুন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের গণতন্ত্র পুনরুদ্ধার করেছে : ড. মঈন খান রূপগঞ্জে মুক্তিপণের জন্য সাংবাদিককে অপহরণ, ৫ ঘণ্টা পর উদ্ধার সাভারে ঈদকে ঘিরে র‌্যাবের বিশেষ অভিযান: হাতে-নাতে ৪ ছিনতাইকারী গ্রেফতার চট্টগ্রাম-১৪ আসনের ব্যালট সংরক্ষণে হাইকোর্টের নির্দেশ গভীর রাতে মন্ত্রীর কুকুরছানা উদ্ধার অভিযান জোড়া শালিক আর স্মৃতির ভায়োলিন নারী-পুরুষ সমঅধিকারেই টেকসই উন্নয়ন জয়পুরহাটে স্ট্রবেরি চাষে কৃষকের বিঘায় লাভ আড়াই লাখ ৩৭৮ বছরের মল্লিকপুর জামে মসজিদ সংরক্ষণের অভাবে হারাচ্ছে মোগল ঐতিহ্য আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানিতে চাকরি ইন্টারনেট নীতিমালা নিয়ে চলছে বৈশ্বিক আলোচনা

শরীয়তপুর সাব-রেজিস্ট্রার অফিসে দুদকের অভিযান, মিলেছে দুর্নীতি 

  • Reporter Name
  • আপডেট সময় : 09:00:55 pm, Wednesday, 16 April 2025
  • 102 বার পড়া হয়েছে

শরীয়তপুর সাব-রেজিস্ট্রার অফিসে দুদকের অভিযান, মিলেছে দুর্নীতি 

মো: আব্দুর রহিম শরীয়তপুর প্রতিনিধি
শরীয়তপুর সদর সাব-রেজিস্ট্রার কার্যালয়ে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। টাকার বিনিময়ে দলিলের শ্রেণি পরিবর্তন, রাজস্ব ফাঁকি ও অতিরিক্ত ফি আদায়ের মতো একাধিক অনিয়মের সত্যতা মিলেছে বলে জানিয়েছে দুদক।
বুধবার -১৬ এপ্রিল- দুপুরে দুদকের মাদারীপুর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আখতারুজ্জামানের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি দল এ অভিযান পরিচালনা করে।
অভিযান শেষে সাংবাদিকদের আখতারুজ্জামান বলেন, “শরীয়তপুর সদর সাব-রেজিস্ট্রার অফিসের বিরুদ্ধে বিভিন্ন সময়ে অনিয়মের অভিযোগ পেয়েছি। নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব অনিয়মের প্রমাণ পেয়েছি।
তিনি জানান, টাকার বিনিময়ে মূল দলিলের শ্রেণি পরিবর্তন করে রাজস্ব ফাঁকি দেওয়া হচ্ছে। নকল সরবরাহের সময় নকলনবিশরা টাকার বিনিময়ে দাতা ও গ্রহীতার নাম ইচ্ছেমতো পরিবর্তন করছেন। এমনকি নকল উত্তোলনে সরকার নির্ধারিত ফি-এর চেয়ে দুই-তিন গুণ বেশি টাকা আদায় করছেন। কয়েকজন নকলনবিশ সংঘবদ্ধভাবে এসব কার্যক্রমে জড়িত।
তিনি আরও বলেন, “অভিযানে ২০২১ সালের একটি দলিলে ৩৮ লাখ ৮৩ হাজার ৫০৫ টাকা রাজস্ব ফাঁকির প্রমাণ মিলেছে। এই ধরনের অনিয়ম রাষ্ট্রের জন্য ক্ষতিকর। আমরা জেলা সাব-রেজিস্ট্রারকে কঠোরভাবে জানিয়েছি যাতে ভবিষ্যতে এ ধরনের চর্চা বন্ধ হয়।
দুদক কর্মকর্তা জানান, এসব অনিয়মের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া প্রয়োজন। প্রাপ্ত তথ্য-প্রমাণসহ বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।
এ বিষয়ে জানতে চাইলে শরীয়তপুর সদর সাব-রেজিস্ট্রার ওমর ফারুক বলেন, “দুদকের এমন অভিযানকে আমরা স্বাগত জানাই। তারা যেসব দলিল চেয়েছেন, আমরা তা দেখিয়েছি। কিছু দলিলের রাজস্ব আদায় হয়েছে, কিছু এখনো হয়নি—সব যাচাই-বাছাই করা হচ্ছে।”

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

অফিস ফাঁকি দিয়ে ব্যবসা ও জমি দখল: লালমনিরহাটে পরিবার পরিকল্পনা পরিদর্শকের বিরুদ্ধে মামলা

শরীয়তপুর সাব-রেজিস্ট্রার অফিসে দুদকের অভিযান, মিলেছে দুর্নীতি 

আপডেট সময় : 09:00:55 pm, Wednesday, 16 April 2025