Dhaka , Sunday, 1 November 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
গাজীপুরে ন্যূনতম মজুরি ৩০ হাজারের দাবিতে শ্রমিক বিক্ষোভ, ভাংচুর-আগ্নসংযোগ কালিয়াকৈরে শ্রমিক আন্দোলনের প্রায় ৭ ঘন্টা পর ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল স্বাভাবিক ‎গাইবান্ধার সাঘাটায় ভূমি কর্মকর্তার অপসারণে বিক্ষোভ ও মানববন্ধন ভাঙ্গায় সরকারি জমি দখলমুক্ত করতে অবৈধ স্থাপনা উচ্ছেদ দীঘিনালায় অগ্নিকাণ্ডের ঝুঁকি মোকাবিলায় সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের মহড়া সাভার-আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ, ৪৮ কারখানায় সাধারণ ছুটি মৌলভীবাজারে এনপিবি নিউজের ১ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত রাজনগরে জাতীয় যুব দিবস পালিত, ১২ যুবক-যুবতী পেলেন ১২ লাখ ৬০ হাজার টাকা জেন-জি বিক্ষোভে উত্তাল জার্মানি, চ্যান্সেলরের পদত্যাগ দাবি রাত ৯টা পর্যন্ত শপিংমল খোলা রাখার দাবি রূপগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের ময়লা অপসারণ শুরু, স্বস্তিতে রোগী ও স্বজনরা সাজিনাজ হাসপাতাল ও রেডিসন ব্লু চট্টগ্রামের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর টাকার লোভে আ.লীগ নেতাদের আশ্রয় দিচ্ছে বিএনপির কিছু লোক: মির্জা আব্বাস কালিয়াকৈরে শ্রমিক আন্দোলনে ঝুটের গোডাউনে আগুনের ঘটনা ঘটে নগরবাসীর দুর্ভোগ লাঘবে দ্রুত কাজ শেষ করার নির্দেশ প্রশাসক ডা. শাহাদাতের রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ২৪ ঘণ্টায় ১,৮১০ মামলা, ডাম্পিং ৪৯৮ গাড়ি পাইকগাছায় জাতীয় যুব দিবস পালিত সাজেকের অবরোধ প্রত্যাহারের দাবিতে খাগড়াছড়ি-দীঘিনালা সড়কে পরিবহন শ্রমিকদের অবরোধ সংবাদপত্র ছেঁড়ার ব্যাখ্যা দিলেন রাশেদ খাঁন রূপগঞ্জে পাথরবোঝাই ট্রাক থেকে ৬৪২ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২ মধুপুরে জাতীয় যুব দিবস পালিত, যুব ঋণের চেক ও সনদপত্র বিতরণ কালিয়াকৈরে থেমে থেমে চলছে শ্রমিক-পুলিশ সংঘর্ষ ১৫ কিলোমিটার জুড়ে আটকে আছে যানবাহন  দুর্গাপুরে লক্ষাধিক টাকার মালামালসহ এক তরুণ আটক ১৩৫ টন চালে ক্ষতিকর মাত্রায় অ্যাফ্লাটক্সিন পাওয়ার প্রতিবেদন নিয়ে শিপিং এজেন্টের আপত্তি নারায়ণগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে সব উপজেলায় একযোগে পরিচ্ছন্নতা অভিযান বন্দরে অস্ত্র ও নগদ টাকাসহ ডাকাত সরদার মামুনসহ গ্রেপ্তার ৩ ওস্তাদ আজিজুল ইসলামের বাঁশির সুরে বিমোহিত দর্শক কুড়িগ্রাম সরকারি কলেজে জিপিএ-৫ প্রাপ্তিতে বড় ধস, ১১৯ থেকে নেমে ৪১ শিক্ষক নেতা অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজীর বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে ঝালকাঠিতে মানববন্ধন প্রকৃতির মাঝে হারিয়ে গেলেন প্রভা, সঙ্গী কে?

মেহেরপুরে কালবৈশাখী ঝড়ে ভুট্টা ক্ষেতের ব্যাপক ক্ষয়ক্ষতি

  • Reporter Name
  • আপডেট সময় : 08:11:18 pm, Friday, 11 April 2025
  • 580 বার পড়া হয়েছে

মেহেরপুরে কালবৈশাখী ঝড়ে ভুট্টা ক্ষেতের ব্যাপক ক্ষয়ক্ষতি

স্টাফ রিপোর্টার, মেহেরপুর

মেহেরপুরে কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে ভুট্টা ক্ষেতের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

একই সাথে ঝড়ের তাণ্ডবে বিভিন্ন গাছের ডালপালা ভেঙ্গে যাওয়া, ফল ঝরে যাওয়াসহ দু’একটি ঘরবাড়ি ভেঙ্গে যাওয়ার ঘটনাও ঘটেছে।
শুক্রবার -১১ এপ্রিল- সকাল থেকে বিকেল অবধি মেহেরপুরের বৃহত্তর ধলার মাঠ, মাইলমারী, হিন্দা, লক্ষীনারায়নপুর, নওপাড়া, কালিগাংনী, পলাশীপাড়া, করমদী ও সহড়াতলাসহ মেহেরপুর সদর, গাংনী এবং মুজিবনগর উপজেলার অধিকাংশ এলাকা ঘুরে এমন দৃশ্যের দেখা মেলে।

এসব ভুট্টা ক্ষেত ঘুরে দেখা যায় শুধুমাত্র আইলের কোলের কয়েকটি গাছ দাঁড়িয়ে থাকলেও ভিতরের অধিকাংশ গাছ মাটিতে নুইয়ে ও শুয়ে পড়েছে। মাঠ ঘুরে বোঝা যায় মাঠের প্রায় ৮০ শতাংশ ভুট্টা মাটিতে নুইয়ে ও শুইয়ে পড়েছে। এতে করে ফলন বিপর্যয় ঘটবে বলে শঙ্কিত হয়ে পড়েছেন কৃষকরা। কেউ কেউ ভুট্টা কেটে গরুর খাবারের জন্য বাসায় নিয়ে যাচ্ছেন। আবার কেউ অপেক্ষা করবেন সপ্তাহ খানেক রেখে কি অবস্থা হয় সেটা দেখার জন্য। তবে এহেন ঝড় ও বৃষ্টির পরেও কৃষি বিভাগ থেকে কোন কর্মকর্তা এখন পর্যন্ত কোনরূপ খোঁজ-খবর না নেওয়ায় হতাশায় রয়েছেন কৃষকরা। এর পূর্বে বৃহস্পতিবার রাত এগারোটার দিকে ঝড়ের সাথে বৃষ্টিপাত শুরু হয়। এ সময় কোন কোন এলাকাতে শিলা বৃষ্টি হয়েছে বলেও জানা গেছে। তবে শিলা বৃষ্টিতে তেমন একটা ক্ষয়ক্ষতি হয়নি। ঝড়ের তাণ্ডবে এলোমেলো হয়ে যায় মাঠের অধিকাংশ ভুট্টাগাছ। ভেঙ্গেছে বেশ কিছু গাছের ডালপালা। একইসঙ্গে বেশ কিছু কাঁচা টিনশেডের বাড়ির ও ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। পরে রাত ১ টা ৩০ মিনিটের দিকে আবারো ঝড়ের তান্ডব শুরু হয় এবং কিছু সময় তান্ডব অব্যাহত রাখে। যার কারণে মাঠের ভুট্টার ব্যাপক ক্ষয়ক্ষতি সাধিত হয়েছে। তবে কি পরিমান ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনও নিরূপণ করা সম্ভব হয়নি।

এবারে সকল ধরনের ফসলে লোকসান গুনতে হয়েছে। এরই মধ্যে ভুট্টারও ব্যাপক ক্ষয়ক্ষতি পুষিয়ে দিতে কৃষি বিভাগের সহযোগিতা কামনা করেছেন কৃষকরা।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

গাজীপুরে ন্যূনতম মজুরি ৩০ হাজারের দাবিতে শ্রমিক বিক্ষোভ, ভাংচুর-আগ্নসংযোগ

মেহেরপুরে কালবৈশাখী ঝড়ে ভুট্টা ক্ষেতের ব্যাপক ক্ষয়ক্ষতি

আপডেট সময় : 08:11:18 pm, Friday, 11 April 2025