Dhaka , Wednesday, 18 March 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
বিএনপি নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, ২৪ ঘণ্টায় বিচার না পেলে আত্মহত্যার হুমকি ভুক্তভোগীর রূপগঞ্জে সাংবাদিকদের হুমকি-অপহরণে নারায়ণগঞ্জ সাংবাদিক ফোরামের উদ্বেগ শরীয়াতপুরের পদ্মার বুকে ভাসমান মরদেহ, রহস্যে ঘেরা অজ্ঞাত তরুণের মৃত্যু লালমনিরহাটে পৌর কাউন্সিলর কল্যাণ পরিষদ গঠিত, সভাপতি সালাম, সম্পাদক সেনা নিলক্ষা ইউনিয়নের বিএনপির প্রধান কার্যালয়ে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ঝালকাঠিতে খাল খনন প্রকল্পে অনিয়মের অভিযোগ, ঠিকাদারকে কারণ দর্শানোর নোটিশ, তিন দিনের মধ্যে জবাবের নির্দেশ ঝালকাঠিতে বন বিভাগের গাছ কাটা বন্ধের দাবিতে মানবন্ধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে জুয়েলার্স ব্যবসায়ী অপহরণ, উদ্ধারে ১২ ঘণ্টার আল্টিমেটাম মধুপুরে ৩ মাদক কারবারিকে ১ বছরের কারাদণ্ড রূপগঞ্জে পথচারী ও চালকদের মাঝে ইফতার বিতরণ পাইকগাছায় অনুমোদনহীন ক্লিনিকে অভিযান; জরিমানা ও কারাদণ্ড বিজিবির ধাওয়া খেয়ে গাঁজা ফেলে পালালো চোরাকারবারী: অনন্তপুর সীমান্তে বড় সাফল্য মেহনতি মানুষের পাশে প্রধানমন্ত্রী, চট্টগ্রামে পরিচ্ছন্ন কর্মীদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ করলেন ডা. শাহাদাত রূপগঞ্জে বরিশাল ও চাঁদপুরগামী যাত্রীদের বিকল্প নৌপথ উদ্বোধনী অনুষ্ঠানে ঘরমুখী ও কর্মজীবী যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্নে নৌযাত্রা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর- নৌ-পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী ছাদ থেকে পড়ে প্রাণ হারালেন নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হাবিবা চট্টগ্রামের নতুন ডিআইজি মনিরুজ্জামান, সিএমপি’র নতুন কমিশনার শওকত আলী বুড়িমারী স্থলবন্দরে ১১ দিনের বিরতি: বন্ধ থাকছে আমদানি-রপ্তানি স্বপ্ন কেড়ে নিল ঘাতক ট্রাক: পাটগ্রামে একই পরিবারের তিন সদস্যের করুণ মৃত্যু বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জন্য রমজানের উপহার পাঠালেন আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশন চন্দনাইশে ফসলি জমির টপসয়েল কাটায় প্রশাসনের অভিযান: এসকেভেটর জব্দ নগরীর বিভিন্ন মার্কেটে আইন-শৃঙ্খলা পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করলেন সিএমপি কমিশনার পাইকগাছায় সমুদ্রগামী জেলেদের মাঝে লাইফ জ্যাকেট বিতরণ পাইকগাছায় প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পাইকগাছায় ভিজিএফ কার্ডের চাল বিতরণ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল ফোরকান রূপগঞ্জের শিমুলিয়া টুরিস্ট ঘাট থেকে চাঁদপুর ও বরিশালগামী বিশেষ লঞ্চ সার্ভিস চালু ॥ খুশি ঘরমুখো যাত্রীরা রূপগঞ্জের সাংবাদিককে প্রাণনাশের হুমকি থানায় জিডি রামগঞ্জের ‎ভাটরা ইউনিয়ন পরিষদে হামলা ও ভাঙচুরের প্রতিবাদে এলাকাবাসীর বিক্ষোভ পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে বিএএফ শাহীন হাজী আশ্রাফ আলী স্কুলে চতুর্থ শ্রেণির কর্মচারীদের মাঝে ঈদ উপহার বিতরণ উত্তর কাট্টলী ওয়ার্ডে খাল খনন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে ডা. শাহাদাত হোসেন

শুঁটকী মৌসুমকে ঘিরে সমুদ্র যাত্রায় কয়েক হাজার জেলে

  • Reporter Name
  • আপডেট সময় : 08:12:41 pm, Monday, 25 October 2021
  • 286 বার পড়া হয়েছে

শুঁটকী মৌসুমকে ঘিরে সমুদ্র যাত্রায় কয়েক হাজার জেলে

মোঃ রুবেল খানঁ,মোংলা।।

দুবলার চরে আলোর কোলে শুঁটকী মৌসুমকে ঘিরে সমুদ্র যাত্রা শুরু করেছে সুন্দরবন উপকূলের কয়েক হাজার জেলে। সোমবার ২৫ অক্টোবর সকালে সরেজমিনে গিয়ে দেখা গেছে সমুদ্রগামী প্রায় পাঁচ শতাধিক নৌকা মোংলার মেরিন সড়কের নদীর পাশে অবস্থান নিয়ে পাশ পারমিটের জন্য অপেক্ষা করছে। তাদের এ যাত্রা নির্বিঘ্নে করতে সুন্দরবনের অভ্যন্তরের নদী পথে কোস্টগার্ড-নৌ পুলিশ ও বনবিভাগের নিরাপত্তা জোরদার করা হয়েছে। ইলিশ শিকারের নিষেধাজ্ঞা তুলে নেয়ার দিনে মোংলার চিলা খাল ও পশুর নদীর পাড়ে অপেক্ষমান জেলেরা সোমবার ভোর থেকেই সমুদ্র যাত্রার জন্য অপেক্ষা করতে থাকে। বনবিভাগ ও শুুঁটকী ব্যবসায়ী সূত্র জানায়, মোংলা থেকে নদী পথে সুন্দরবন সংলগ্ন বঙ্গোসাগরের দুবলার চরাঞ্চালের দূরত্ব প্রায় ১২০ কিলোমিটার। প্রতি বছর অক্টোবর মাস থেকেই সাগর পাড়ে শুঁটকি মৌসুমকে ঘিরে এখানে জড়ো হয়ে থাকে দেশের দক্ষিন-পশ্চিমাঞ্চলে উপকূলের কয়েক হাজার জেলে। সাগরে মাছ শিকার আর শুটকী প্রক্রিয়াকরণের জন্য জেলেরা অস্থায়ী বসতি গাড়ে তোলে দুবলা, মেহের আলী, আলোর কোল নারকেলবাড়ীয়াসহ সুন্দরবন সংলগ্ন সাগর পাড়ের বিভিন্ন চরে। আগামী বছরের মার্চ মাস পর্যন্ত জেলে-মহাজন,শ্রমিক ও ব্যবসায়ীদের পদচারনায় মুখরিত হয়ে থাকবে দুর্গম এ চরাঞ্চল। আর এ শুঁটকী খাতে একদিকে বনবিভাগের কোটি কোটি টাকার সরকারী রাজস্ব আয় ও অন্যদিকে কযেক লাখ লোকের জীবিকা নির্ভর করে সাগর চরের শুটকি ব্যবসার উপর।

শুঁটকি মৌসুমকে টার্গেট করে ৩/৪ মাস আগে থেকেই ব্যাংক বা এনজিওর কাছ থেকে ঋণ নিয়ে জাল-নৌকা ঠিক করে সাগরে যাওয়ার জন্য প্রস্তুতি নেন জেলেরা। তবে এবার ইলিশ আহরনে সরকারি নিষেধাজ্ঞা থাকায় নির্ধারিত সময়ের অপেক্ষায় থাকতে হয় শুঁটকী মৌসুমী জেলেদের। আর এ নিষেধাজ্ঞা তুলে নেয়ার আগ মুর্হুতে রবিবার সকাল থেকেই উপকূলের বিভিন্ন এলাকার জেলেরা সাগরে যাওয়ার জন্য মোংলার মেরিন ড্রাইভ সড়কের নদীর পাড় চিলা খাল ও চিলা সংলগ্ন পশুর নদীর পাড়ে এসে জড়ো হয়।

সাতক্ষীরা আশাশুনি এলাকার জেলে জামশেদ আলী জানান, প্রাকৃতিক কোন দুর্যোগ না থাকলে টানা ৫ মাস মাছ ধরতে পারবো। প্রতি মৌসুমে নৌকা প্রতি ২০০ মণ শুটকী আহরণ করা সম্ভব হয়।
দুবলার চর ফিশারম্যান গ্রুপের সাধারণ সম্পাদক কামাল উদ্দিন আহমেদ জানান, দুর্যোগ-ঘূর্ণিঝড়-জলোচ্ছ্বাসের আতঙ্ক মাথায় নিয়েই সাগরপাড় উপকুলীয় অঞ্চলের শুঁটকী মৌসুমে জেলেরা লোকজন, জাল-নৌকা ও মৎস্য আহরণের সরঞ্জম নিয়ে দুবলার আলোর কোলে সাগর পাড়ের জেলে পল্লীতে ছুটে যাচ্ছেন। এসকল শুটকী আহরনকারী জেলেদের কঠোর নিরাপত্তা দিতে আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনীর প্রতি জোর দাবি জানান তিনি।

পুর্ব সুন্দরবনের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মোহাম্মদ বেলায়েত হোসেন জানান, এবারে দুবলার চর বা অন্য চরে অবস্থানরত জেলেরা সুন্দরবনের গাছ এবং বনজ সম্পদ দিয়ে ঘর তৈরি বা জ্বালানি হিসেবে ব্যবহার করতে পারবেন না। জেলে ও মৎস্যজীবিরা পাস-পারমিট ছাড়া সুন্দরবনে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে ও জেলেদের কাছ থেকে যদি সুন্দরবন বিভাগের কেউ অবৈধভাবে টাকা আদায় করে থাকেন এ বিষয়টি নিশ্চিত হওয়া গেলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থাগ্রহণ করা হবে। এছাড়া সরকারী রাজস্ব আদায়ের ক্ষেত্রে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ পেলে কঠোর ব্যবস্থা নেয়া হবে। এদিকে বনবিভাগের একটি দায়িত্বশীল সূত্র জানায় জেলেদের সমুদ্র যাত্রা ঘিরে বনবিভাগের সকল টহল ফাঁড়িকে আগ থেকেই সতর্ক থাকার পাশাপাশি অবৈধ প্রবেশকারীদের ঠেকাতে টহল বৃদ্ধিসহ নদীর বিভিন্ন পয়েন্টে ২৪ অক্টোবর রবিবার রাত থেকেই চেক পোস্ট বসানো হয়েছে। অপর দিকে সমুদ্র ও দুবলাগামী জেলেদের নিরাপত্তা নিশ্চিত করতে পশুর নদী সহ আশপাশের এলাকায় টহল দিচ্ছে কোস্টগার্ড নৌ পুলিশ।

ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বিএনপি নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, ২৪ ঘণ্টায় বিচার না পেলে আত্মহত্যার হুমকি ভুক্তভোগীর

শুঁটকী মৌসুমকে ঘিরে সমুদ্র যাত্রায় কয়েক হাজার জেলে

আপডেট সময় : 08:12:41 pm, Monday, 25 October 2021