Dhaka , Saturday, 18 July 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
মধুপুরে রথযাত্রা, অংশ নিলেন সহস্রাধিক ভক্ত গর্জনিয়ায় জুলাই শহীদদের স্মরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত সন্ত্রাস প্রতিরোধ দিবসে ঢাবি ছাত্রশিবিরের ‘লীগ ধর’ ম্যারাথন অনুষ্ঠিত নরসিংদীতে জুলাই শহীদ দিবস উদযাপন জুলাই শহীদ দিবস উপলক্ষে সিলেট অনলাইন প্রেসক্লাবের আলোচনা সভা অনুষ্ঠিত মহেশখালীতে কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র, গোলাবারুদ ও অস্ত্র তৈরির সরঞ্জামাদিসহ সন্ত্রাসী মিন্টু বাহিনীর প্রধান মিন্টু আটক শুধু ত্রাণ বিতরণ নয়, সরকারের লক্ষ্য ক্ষতিগ্রস্থদের পুনর্বাসন করা :- বান্দরবানে ভুমি ও পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল বন্যায় ক্ষতিগ্রস্ত চট্টগ্রামের পাঁচ জেলার কৃষকদের ধান বীজ ও চারা দেয়া হবে, ১৫ দিনের মধ্যে শতভাগ গবাদি পশুকে টিকা দেওয়া হবে: কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী জুলাই বিপ্লবের শহীদদের আত্মত্যাগেই রচিত হয়েছে দেশের রাজনীতির নতুন ধারা’:- ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল পাইকগাছা পৌরসভার উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে সম্ভাব্য সাইট পরিদর্শন ইউএনওর উদ্যোগে দুই যুগের সংস্কারহীন সড়কের দুর্ভোগের অবসান; স্বস্তি এলাকাবাসীর রামগঞ্জে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার টানা বৃষ্টিতে রামগঞ্জে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধি বিপাকে সাধারণ মানুষ ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার পাকশিমুল ইউনিয়নের পরমানন্দপুর গ্রামে মাদকবিরোধী মানববন্ধন কর্মসূচি পালন করেছেন এলাকাবাসী। নিখোঁজের ৮ মাস: তৃপ্তিকে ফিরে পেতে প্রশাসনের দ্বারে দ্বারে আহাজারি মায়ের। বঙ্গোপসাগর উপকূলে নৌকাডুবি, ৫০০ জনের বেশি রোহিঙ্গা নিহত কক্সবাজারে স্কুলছাত্র অপহরণ : রক্তাক্ত অবস্থায় উদ্ধার বন্যার্তদের সাহায্যার্থে বাঁশখালীতে ড্যাব, চট্টগ্রাম এর খাবার ও ঔষধ বিতরণ জুলাই শহীদ দিবস ২০২৬ উপলক্ষে জুলাই স্মৃতিস্তম্ভে চট্টগ্রাম সিএমপি’র শ্রদ্ধাঞ্জলি নিবেদন জিপে লুকিয়ে ৮০ হাজার ইয়াবা পাচার সাতকানিয়া উপজেলা ক্রীড়া পরিষদের ৪১ সদস্যের নতুন কমিটি গঠন: সভাপতি দিদারুল আলম, সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবর পাইকগাছায় জুলাই শহিদ দিবস পালিত মধুপুরে জুলাই শহীদ দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত রামগঞ্জে যথাযথ মর্যাদায় জুলাই শহিদ দিবস পালিত সম্পদের লোভে ওমান প্রবাসীর ওপর পৈশাচিকতা: ৫ দিন ঘরে আটকে রেখে অমানবিক নির্যাতন। জুলাই ঐক্যে ফাটল ধরলে ক্ষতি হবে সবার: পুলিশ সুপার জনগণের প্রতি সরকার শতভাগ দায়বদ্ধ, বাঘাইছড়িতে টেকসই উন্নয়নের প্রতিশ্রুতি ভূমি প্রতিমন্ত্রী মীর হেলালের নগরীর মুরাদপুরে ফুটবল ম্যাচ চলাকালে ছুরিকাঘাতে যুবক আহত জুলাই শহীদ দিবস উপলক্ষে চরভদ্রাসনে আলোচনা সভা অনুষ্ঠিত। জুলাই শহীদ দিবস উপলক্ষে নারায়ণগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত

বাংলাদেশে হানি মেলন জাতের তরমুজ পরীক্ষামূলক উৎপাদন শুরু 

  • Reporter Name
  • আপডেট সময় : 01:18:24 pm, Monday, 17 March 2025
  • 302 বার পড়া হয়েছে

বাংলাদেশে হানি মেলন জাতের তরমুজ পরীক্ষামূলক উৎপাদন শুরু 

উৎপল রক্ষিত, গাজীপুর প্রতিনিধি
 হানি মেলন জাতের তরমুজ বাংলাদেশে পরীক্ষামূলক ভাবে উৎপাদন শুরু করেছেন চীনের একদল তরুণ। হানি মেলন জাতের তরমুজ উষ্ণ মৌসুমে চাষ করা হয়। এই জাতের তরমুজ চাষের জন্য ৮৫ থেকে ৯০ ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রা সহ আধা শুষ্ক অঞ্চলে চাষ ভালো হয়।  
 মুনচান জানান, বাংলাদেশে হানি মেলন হোয়াইট জাতের তরমুজ সারা বছর উৎপাদন করার জন্য পরীক্ষামূলক ভাবে আমরা চাষ শুরু করেছি। চায়নার একদল কৃষি অভিজ্ঞতা সম্পন্ন লোক পরীক্ষামূলক এ জাতের তরমুজের চাষ করছে। গ্রীন হাউস পদ্ধতিতে হানি মেলন জাতের তরমুজ চাষ করা হচ্ছে। তবে তাপমাত্রা নিয়ন্ত্রণ রাখতে একটু সমস্যা হচ্ছে।
হানি মেলন হোয়াইট  জাতের তরমুজ পরিপক্বতার উপর ভিত্তি করে সংগ্রহ করা হয়। এই জাতের তরমুজ দেড় কেজি থেকে দুই কেজি পর্যন্ত হয়ে থাকে। চারা রোপনের ৭০ দিনের মধ্যে এ জাতের  তরমুজের ফলন পাওয়া যায়। 
কালিয়াকৈরে সোনাতলা এলাকায়   সবেজমিনে চায়নাদের তিন একর জায়গার উপর এ প্রকল্প দেখা যায়। হানি মেলন তরমুজের পাশাপাশি তারা বিভিন্ন জাতের সবজি উৎপাদন করছেন। গ্রীন হাউস পদ্ধতিতে চাষ করার জন্য সকল প্রকার উপাদান তারা চীন থেকে নিয়ে এসেছে বলে জানা যায়। 
জানা যায়, ১৯৪০ দশকে চীন সফরে সময় স্হানীয়দের তরমুজের বীজ দান করেছিলেন  আমেরিকান কৃষি সচিব হেনরি এ.ওয়ালেস।সেই থেকে চীনে গবেষণা করে নতুন নতুন জাতের তরমুজ তৈরি করা হয়।  চীনের উত্তর পশ্চিমে গানসু প্রদেশের রাজধানী লানঝো শহরের কাছে স্হায়ী ভাবে এ তরমুজ বিখ্যাত। এই তরমুজ কে চীনে বাইলান তরমুজ নামেও পরিচিত। 
হানি মেলন হোয়াইট জাতের তরমুজের পুষ্টিগুন ও দাম বেশি। এই জাতের তরমুজের মধ্যে শক্তি, কার্বোহাইড্রেট, চিনি, ফাইবার, মোটা, প্রোটিন, খনিজ ভিটামিন এ,বি,সি সহ বিভিন্ন উপাদান পাওয়া যায়। ত্বকের জন্য তরমুজ বেশী উপকারী।এই ফলে রয়েছে ৯৩-৯৫ ভাগ পানি।
চায়নাদের পাশাপাশি বাংলাদেশের রফিকুল ইসলাম, জাহিদ হাসান  সহ ৫/ ৬  জন শ্রমিক এখানে কাজ করছেন। তারা চায়না ভাষায় কথা বলতে পারে না। তবে চায়নারা কি কাজ করতে বলে তা বুঝতে পারে। মুনচান নামের একজন মহিলা বলেন হানি মেলন হোয়াইট জাতের তরমুজ  ৫/৬ মাস ধরে কাজ  শুরু করেছেন। 
জানুয়ারি /ফেরুয়ারী শীতকালে এ জাতের তরমুজের উৎপাদন ভালো ছিল।
এ জাতের তরমুজ গোলাকার, ডিম্বাকৃতির, মৃসণ, শক্ত খোসা ছাড়াই, পাকানোর সাথে সাথে মসৃণ সাদা বা হলুদ রঙে পরিনত হয়। এ জাতের তরমুজ খেতে খুব সুস্বাদু  ও দামও বেশি। বর্তমান তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে সমস্যা  হবার ফলে কিছু তরমুজ অপ্রাপ্ত বয়সে পড়ে যাচ্ছে। তবে চায়নার এ প্রকল্পের সাথে জড়িতরা বলছেন তারা সকল সমস্যার সমাধান করে এ জাতের তরমুজ বাংলাদেশে সারা বছর যেন উৎপাদন করা যায় সে লক্ষ্যে পরীক্ষামূলক কাজ করে যাচ্ছে। 

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মধুপুরে রথযাত্রা, অংশ নিলেন সহস্রাধিক ভক্ত

বাংলাদেশে হানি মেলন জাতের তরমুজ পরীক্ষামূলক উৎপাদন শুরু 

আপডেট সময় : 01:18:24 pm, Monday, 17 March 2025