Dhaka , Sunday, 15 March 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
শনিবারের অঙ্গীকার, বাসা-বাড়ি রাখি পরিষ্কার” স্লোগানে চসিকের পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান উদ্বোধন মধুপুরে বাংলাদেশ প্রাইভেট ক্লিনিক ডায়াগনস্টিক ও ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল হরিপুরে অনলাইন প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল পাইকগাছায় তেল মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টি, মোবাইল কোর্টে জরিমানা রূপগঞ্জে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন ঝালকাঠিতে নৌ কর্মকর্তা’র প্রাইভেটকার খাদে পড়ে দেড় বছরের শিশু নিহত কক্সবাজার থেকে নোয়াখালীতে ইয়াবা পাচার, গ্রেপ্তার-২ ঈদে নৌ-যাত্রায় নিরাপত্তা নিশ্চিতে মোংলায় কোস্ট গার্ডের বিশেষ টহল ঝালকাঠিতে মাহে রমজান উপলক্ষে কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণী সম্পন্ন সোনাইমুড়ীতে হিযবুত তওহীদের দুই সদস্য হত্যার ১০ বছরেও বিচার হয়নি: মামলা প্রত্যাহারে ক্ষোভ, সংবাদ সম্মেলনে বিচার দাবি নোয়াখালীতে নিখোঁজের দুইদিন পর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার মির্জাপুরে নবম শ্রেণির স্কুলছাত্রী অপহরণ শ্রীপুরে ঝড়ো হাওয়ায় গাছের ডাল পরে দুই যুবকের মর্মান্তিক মৃত্যু। লক্ষ্মীপুরে দোকানের তালা ভেঙ্গে ২৬ লাখ টাকার মালামাল চুরি রূপগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বাড়ির মালিকের মৃত্যু, দগ্ধ ২ শরীয়তপুরে দাদির সঙ্গে নদীতে গোসল করতে গিয়ে চতুর্থ শ্রেণির ছাত্রের মর্মান্তিক মৃত্যু পাইকগাছায় ৭৭টি মাদ্রাসায় সৌদি বাদশাহর উপহারের খেজুর বিতরণ ঝালকাঠিতে ১৬০টি গাছ কাটার পর স্থগিত প্রায় দুই হাজার গাছ কাটার প্রকল্প রাজাপুরে ডেঙ্গু বিষয়ক সচেতনতামূলক অভিযান মধুপুরে এতিমখানা ও প্রতিবন্ধী বিদ্যালয়ে সৌদির খেজুর বিতরণ রূপগঞ্জে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন ১৭ বছরের জঞ্জাল পরিষ্কার করতে হবে : পানিসম্পদ মন্ত্রী। অফিসে সময়মতো উপস্থিতি বাধ্যতামূলক, অন্যথায় শাস্তির হুঁশিয়ারি ত্রাণমন্ত্রীর তারাগঞ্জে আলোচিত জোড়া খুনের আসামি মজিদুল গ্রেফতার: র‍্যাবের ঝটিকা অভিযানে সাফল্য রূপগঞ্জে আগুনে চার দোকান পুড়ে ছাই ॥ অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি রূপগঞ্জে তিন মাদককারবারির আত্মসমর্পণ হাকিমপুরে জাতীয় ছাত্রশক্তির উদ্যোগে ইফতার মাহফিল হিলিতে ব্যতিক্রমী উদ্যোগ ৫ টাকায় ৫০০ মানুষের ইফতার দিল উদ্দীপ্ত তরুণ আড়াইহাজারে ইফতার ও আলোচনা সভা অনুষ্ঠিত রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে সরকারি জমি দখলের অভিযোগ

রামগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামীলীগ সভাপতি সহ ৪ জনের বিরুদ্ধে অর্থ আত্মসাতের মামলা 

  • Reporter Name
  • আপডেট সময় : 09:18:56 pm, Sunday, 23 February 2025
  • 95 বার পড়া হয়েছে

রামগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামীলীগ সভাপতি সহ ৪ জনের বিরুদ্ধে অর্থ আত্মসাতের মামলা 

লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি
  
লক্ষ্মীপুরের  রামগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামীলীগের সভাপতি আবুল খায়ের পাটোয়ারী ও সহকারি প্রকৌশলী মোঃ দেলোয়ার হোসেনসহ ৪ জনের বিরুদ্ধে টেন্ডার জালিয়াতি ও প্রতারনার মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে আদালতে মামলা হয়েছে। 
শরিফ মোহাম্মদ ফিরোজ আলম -৫৬- নামের একজন ঠিকাদার বৃহস্পতিবার লক্ষ্মীপুর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে এই মামলা দায়ের করেন। মামলার অপর আসামীরা হলেন, পৌরসভার প্রশাসক ও পৌর নির্বাহী কর্মকর্তা। মামলা নং সি.আর ৫১-২০২৫ইং। 
মামলার বিবরনে জানা যায়, শান্ত ট্রেডার্সের মালিক শরিফ মোহাম্মদ ফিরোজ আলম বিধি মোতাবেক ২০২০ সালে পৌরসভার টেন্ডারে ইজিপিতে পৌরসভাধীন শ্রীপুর ঠাকুর বাড়ি থেকে আলী আকবর চেয়ারম্যান বাড়ি রোড পর্যন্ত ৬শত ৫০ মিটার ও রামগঞ্জ জামতলী রোড থেকে কামাল উদ্দিন খাল রোড ভায়া রৌকন উদ্দিন পাটোয়ারি বাড়ি পর্যন্ত ৫ শত ৫০ মিটার সড়ক দুইটি প্যাকেজে কার্পেটিংয়ের মাধ্যমে সংস্কারের ঠিকাদারি কাজ পায়। 
কাজের বরাদ্দ ছিলো ৪০ লাখ টাকা। টেন্ডার আইডি নং-২৮৭৭৩৭। ঠিকাদার যথারীতি কাজ শেষ করেন। পরবর্তীতে পৌরসভা তাঁকে বিভিন্ন তারিখে ৩টি চেকে ১৪ লাখ ৫০ হাজার দেন। বাকী ২৫ লাখ ৫০ হাজার টাকা মেয়র ও সহকারি প্রকৌশলীর যোগসাজসে চেক জালিয়তির মাধ্যমে তা আত্মসাৎ করেন এবং নথি গোপন করেন।
ঠিকাদার শরিফ মোহাম্মদ ফিরোজ আলম বলেন, মেয়র ও সহকারি প্রকৌশলী ক্ষমতার অপব্যহার ও জালজালিয়াতি  করে আমাকে বিল না দিয়ে, নিজেরা বিলের বাকী সাড়ে ২৫ লাখ টাকা আত্মসাৎ করেন। আমি বিল চাইতে গেলে তারা আমাকে হুমকী ধমকীসহ নানাভাবে নাজেহাল করতো। 
৫ আগস্টের পর বিল পেতে কয়েকবার পৌরসভা কার্যালয়ে গেলে বর্তমান দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা ফাইল পাওয়া যাচ্ছেনা বলে হয়রানি করে আসছে। তাই আমি আমার ন্যায্য টাকা পাওয়ার জন্য ও  প্রতারনার বিচার চেয়ে আদালতে মামলা করছি। 
মামলার বাদীর উকিল মোঃ আবদুর রহিম জানান, আদালত মামলাটি আমলে নিয়ে লক্ষ্মীপুর জেলা পুলিশের এডিশনাল এসপিকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।  
পৌরসভার সহকারি প্রকৌশলী মোঃ দেলোয়ার হোসেন জানান, তখন আমি দায়িত্বে ছিলাম। অনিয়ম হোক দুর্নীতি হোক কিছুটা ত্রুটি বিচ্যুতিতো অবশ্যই হয়েছে। এটা অস্বীকার করা যাবে না, বাট্ কারা যুক্ত ছিলো সেটা তদন্তে আসবে। এখন যাদেরকে আসামী দেয়া হয়েছে অনেকই বাদ যেতে পারে, আবার নতুন কেউ সংযুক্তও হতে পারে। বিল পরিশোধে অনেকেই জড়িত ছিলো।
রামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও রামগঞ্জ পৌর প্রশাসক সাঈদ মোহাম্মদ রবিন শীষ জানান, এটা আগের বিষয়তো-আমি সঠিক বলতে পারছি না। তবে যেহেতু মামলা হয়েছে-সেহেতু এ ঘটনা আইনীভাবেই দেখা হবে।
২০২৪ ইং সনের ২ আগষ্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় গ্রেফতার এড়াতে পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামীলীগের সভাপতি আবুল খায়ের পাটোয়ারী পলাতক থাকায় এবং তার মোবাইল ফোন বন্ধ থাকায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

শনিবারের অঙ্গীকার, বাসা-বাড়ি রাখি পরিষ্কার” স্লোগানে চসিকের পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান উদ্বোধন

রামগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামীলীগ সভাপতি সহ ৪ জনের বিরুদ্ধে অর্থ আত্মসাতের মামলা 

আপডেট সময় : 09:18:56 pm, Sunday, 23 February 2025