Dhaka , Thursday, 30 July 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
ইউএনও সাইফুলের হুঙ্কারে গা-ঢাকা দিচ্ছে মাদক কারবারিরা নোয়াখালীতে নতুন গ্যাস কূপের খনন শুরু, মিলতে পারে দৈনিক ৭ মিলিয়ন ঘনফুট গ্যাস মধুপুরে ৫ গ্রাম হেরোইনসহ ব্যবসায়ী গ্রেফতার রূপগঞ্জে চার কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার মাদারীপুরে “ক্যাশলেস” ক্যাম্পেইন এর শুভ উদ্বোধন মাদারীপুরে ঋণের চাপ সহ্য করতে না পেরে যুবকের আত্মহত্যা কাউখালীতে একই এলাকায় পরপর তিন চুরি, আতঙ্কে এলাকাবাসী রামু ফতেখাঁরকুলের দুই মাদক কারবারি নাইক্ষ্যংছড়ির চাকঢালায় ২০ হাজার ইয়াবা নিয়ে আটক : সিএনজি জব্দ ঈদগাঁওয়ের সংঘবদ্ধ ছিনতাই মামলার প্রধান দুই আসামি গ্রেফতার করেছে পুলিশ আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের জন্মবার্ষিকী উদযাপনে পাইকগাছা প্রশাসনের প্রস্তুতি পাইকগাছায় হাসপাতাল কর্মকর্তার নয়া উদ্যোগ, চালু হলো জুতাবিহীন চলাচল নেত্রকোণার দুর্গাপুরে ভারতীয় মাদক ও বিপুল পরিমান ব্লেড সহ আটক ০২ মেয়ের মৃত্যুর শোক কাটল না, তিন মাস পর ভোলায় পুলিশ কনস্টেবলের ঝুলন্ত মরদেহ উদ্ধার রামুর খুনিয়াপালংয়ে র‌্যাবের অভিযান: ৩ দেশীয় বন্দুক ও ৩ ধারালো অস্ত্র উদ্ধার অধ্যাপক পদে পদায়ন পেলেন ডা. মো. বেলায়েত হোসেন ঢালী বাঘ রক্ষা করা আমাদের জন্য একটি চ্যালেঞ্জ মাদারীপুরে মানব পাচার প্রতিরোধ ও মনিটরিং সেল এর শুভ উদ্বোধন নেত্রকোণার দুর্গাপুরে নানা আয়োজনে কমরেড মণি সিংহের ১২৫তম জন্মবার্ষিকী পালিত পাইকগাছায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ডাকাতির প্রস্তুতিকালে ওয়ারেন্ট ভুক্ত আসামি গ্রেফতার। মানুষের সেবা করার জন্য বিএনপি ক্ষমতায় আসছে-এমপি খোকন তালুকদার সেনাবাহিনী প্রধানের সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ কাউখালীতে জমিজমা ও পূর্ব শত্রুতার জেরে সংঘর্ষ, আহত ৮ র‍্যাব-৯ ও পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযানে সিলেটের শাহপরাণে শব্দদূষণ বিধিমালা ও পরিবেশ সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে ১০টি গাড়ির মালিককে জরিমানা রূপগঞ্জে দাফনের আড়াই বছর পর মালয়েশিয়া প্রবাসীর লাশ উত্তোলন রূপগঞ্জে মাদক ব্যবসা ও সেবনের অভিযোগে ১২ যুবককে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড বিলাসপুরে আবারও ককটেল বিস্ফোরণ, প্রবাসীর বাড়ির সেপটিক ট্যাংক বিধ্বস্ত মাধবদীতে দুই কোটি টাকার কারেন্ট জাল জব্দ, ৩ জনকে জরিমানা মধুপুরে টেকী নাগবাড়ী রোডের মীরবাড়ী এলাকায় রাস্তার উদ্বোধন নেত্রকোণার দুর্গাপুরে নানা আয়োজনে কমরেড মণি সিংহের ১২৫তম জন্মবার্ষিকী পালিত

দারিদ্র্য দূরীকরণে যাকাতের বিকল্প নেই- ধর্ম উপদেষ্টা

  • Reporter Name
  • আপডেট সময় : 07:54:56 pm, Sunday, 23 February 2025
  • 131 বার পড়া হয়েছে

দারিদ্র্য দূরীকরণে যাকাতের বিকল্প নেই- ধর্ম উপদেষ্টা

স্টাফ রিপোর্টার, নাদিম সরকার

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, সমাজে অভাব দেখা দিলে অপরাধ প্রবণতা বৃদ্ধি পায়। অভাব মানুষের স্বভাব নষ্ট করে। দারিদ্র্য দূরীকরণে যাকাতের বিকল্প নেই।

আজ সকালে রাজধানীর গুলশানে আলোকি কনভেনশন সেন্টারে সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্ট -সিজেডএম- আয়োজিত ত্রয়োদশ যাকাত ফেয়ার ২০২৫ এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।

ধর্ম উপদেষ্টা বলেন, যাকাত ইসলামের ফরজ বিধান। কিন্তু দীর্ঘদিন ব্রিটিশ শাসনের কারণে এদেশে যাকাত আদায়ে শৈথিল্য এসেছে। অনেকেই যাকাত আদায়ের বিষয়ে খুবই উদাসীন। এটাকে অনেকে ইচ্ছামাফিক হিসেবে বিবেচনা করে থাকে। এক্ষেত্রে যাকাত আহরণ ও বিতরণের মাধ্যমে দারিদ্র্য বিমোচনে সিজেডএমের উদ্যোগকে উপদেষ্টা সাধুবাদ জানান।

যাকাতের গুরুত্ব তুলে ধরে ধর্ম উপদেষ্টা বলেন,  বাংলাদেশে প্রতিবছর প্রায় এক লাখ কোটি টাকা যাকাত আদায় করা সম্ভব। মানুষকে যাকাত আদায়ে উদ্বুদ্ধ করা সম্ভব হলে ১০ বছরের মধ্যে এদেশে ভিক্ষা করার মানুষ খুঁজে পাওয়া যাবে না। সমাজ থেকে চুরি, ছিনতাই, সন্ত্রাস, চোরাচালান, মাদকপাচার প্রভৃতি অপরাধ হ্রাস পাবে। সমাজের চেহারাটাই পাল্টে যাবে। আমাদেরকে আইএমএফ কিংবা আইডিবি ঋণ লাগবে না। আমরা স্বচ্ছল হয়ে যাব। অভাবগ্রস্ত মানুষের ঘরে স্বচ্ছলতার আলো জ্বালাতে পারব। তিনি সামর্থ্যবান মুসলমানদেরকে যাকাত আদায়ের অনুরোধ জানান।

আলেম-ওলামাদেরকে জাতির সম্পদ হিসেবে অভিহিত করে ড. খালিদ বলেন, তারা ঐক্যবদ্ধ হলে সমাজের যেকোন পরিবর্তন ত্বরান্বিত করা সম্ভব। তারা সামাজিক শক্তির প্রতিভূ। তিনি দেশের উন্নয়নে ওলামা-মাশায়েখদেরকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ড. মোঃ শামসুল আলমের সভাপতিত্বে এ সেমিনারে প্যানেল আলোচকের বক্তৃতা করেন ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক ড. মোহাম্মদ হারুনূর রশীদ, হজ ফাইন্যান্স কোম্পানি লিমিটেডের শরিয়াহ সুপারভাইজারি কমিটির চেয়ারম্যান মু: মোহাম্মদ ফরীদ উদ্দীন,  জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ মানজুরে ইলাহী, কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের-ইত্তেহাদ- মহাসচিব মুফতি ওবায়দুল্লাহ হামজাহ ও বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির সভাপতি মাওলানা কাজী আবু হোরায়রা প্রমূখ।

এসেমিনারে ‘নতুন বাংলাদেশ বিনির্মাণে যাকাত’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক ড. আ ক ম আবদুল কাদের।

পরে উপদেষ্টা বাংলামটরে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের আয়োজনে ‘ধর্মীয় ও আর্থসামাজিক প্রেক্ষাপটে পুরোহিত ও সেবাইতদের দক্ষতা বৃদ্ধিকরণ’ প্রকল্পের আওতায় সঞ্জীবনী প্রশিক্ষক প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন। তিনি এ অনুষ্ঠানে মানবিক সমাজ ও বৈষম্যমুক্ত দেশ বিনির্মাণে সনাতন ধর্মীয় নেতৃবৃন্দকে এগিয়ে আসার অনুরোধ জানান। পাঁচদিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মসূচিতে দেশের বিভিন্ন প্রান্ত হতে ৩২ জন পুরোহিত ও সেবাইত অংশগ্রহণ করছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ইউএনও সাইফুলের হুঙ্কারে গা-ঢাকা দিচ্ছে মাদক কারবারিরা

দারিদ্র্য দূরীকরণে যাকাতের বিকল্প নেই- ধর্ম উপদেষ্টা

আপডেট সময় : 07:54:56 pm, Sunday, 23 February 2025