Dhaka , Thursday, 5 November 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির রোনালদোকে বিশেষ সংবর্ধনা দেবে পর্তুগিজ ফুটবল ফেডারেশন কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্ক যাচ্ছেন ছাত্রদল নেতা আবু হাসান নাহিয়ান ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান বিনা জামানতে ২০ লাখ টাকার ঋণ কর্মসূচি নিয়ে সতর্ক করল বাংলাদেশ ব্যাংক পাইকগাছায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ উদ্বোধন এনসিপিকে কড়া বার্তা সামান্তা শারমিনের নেত্রকোণায় ডিএনসির মাদকবিরোধী অভিযান: ২০ লাখ টাকার ফেনসিডিলসহ আটক ১ অক্টোবরজুড়ে পাইকগাছা থানা পুলিশের অভিযান: ৪৪ মাদক কারবারি গ্রেপ্তার, উদ্ধার ইয়াবা-গাঁজা মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত শিল্পায়নে অবকাঠামো গড়বে সরকার: প্রধানমন্ত্রী জ্যাঙ্গুর সেঞ্চুরিতে ঘুরে দাঁড়িয়ে প্রথম দিন শেষে ওয়েস্ট ইন্ডিজের ২৩৫ সাবেক ধর্ম উপদেষ্টা ড. খালিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন কক্সবাজারের সাহিত্য ও গবেষণা পরিষদের নেতারা রূপগঞ্জে ঢাকা বাইপাস সড়কের আন্ডারপাস ও জেব্রা ক্রসিংয়ের দাবিতে মানববন্ধন ও অবরোধ মধুপুরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২-এর উদ্বোধন ফেনীর মহিপাল থেকে পরিত্যক্ত অবস্থায় অস্ত্র উদ্ধার করেছে এসআরবি-৭, চট্টগ্রাম শ্রীপুরে এমপি মনোয়ার হোসেন খানের দিনব্যাপী নানা কর্মসূচি পালিত মধুপুরে পুলিশের পৃথক দুই অভিযানে ১৪৩ লিটার চোলাইমদ ও ৯০ লিটার উপকরণ উদ্ধার,গ্রেফতার- ৪ মধুপুরে মাদ্রাসার হেফজখানায় ১১ বছরের ছাত্রের হাত কাটা, রহস্য নিয়ে উদ্বেগ! কালিয়াকৈরে অঙ্গীভূত আনসারের সমাপনী কুচকাওয়াজ, পেশাদারিত্বের আহ্বান মহাপরিচালকের দীঘিনালায় মহিলা মাদ্রাসার ১০ বছর পূর্তি উদ্‌যাপন ২৩ নভেম্বর, থাকছে পুনর্মিলনী ও হাফেজাদের সংবর্ধনা হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট ১২৭২ প্রতিদিন জনভোগান্তি: পরিত্যক্ত সুইমিংপুল ঘীরে বিষাক্ত হচ্ছে জীবনানন্দ দাশ স্টেডিয়ামের আশপাশের পরিবেশ সকালের ধাক্কা সামলে সিলেট টেস্টে ওয়েস্ট ইন্ডিজের লড়াই তাসকিন-হাসানের ইনসুইংয়ে শুরুতেই চাপে ওয়েস্ট ইন্ডিজ কোলকাতায় কয়লার বিস্ফোরণে ছাদ ভেদ করে মহিলার মাথায় পাথর, স্তব্ধ বোনজেমারি ওসিপি রোহিঙ্গা পরিচয়ের অভিযোগে ফায়সালের ভুয়া এনআইডি-পাসপোর্ট, রাঙ্গুনিয়ায় আটক মাদক সেবনের দায়ে রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলী আহম্মেদকে ১৫ দিনের কারাদণ্ড ও বহিষ্কার কুড়িগ্রামে ১১৭০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার, একজনের বিরুদ্ধে ২০টি মাদক মামলা ‘এই পৃথিবীর জন্য বড্ড নরম মনের মানুষ আমি’: মেঘনা আলম পাইকগাছায় নাশকতা, জুয়াসহ বিভিন্ন মামলায় আটক- ১৪

পটিয়ায় শাহগদী মার্কেটের সামনে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ

  • Reporter Name
  • আপডেট সময় : 02:00:22 pm, Friday, 7 February 2025
  • 197 বার পড়া হয়েছে

পটিয়ায় শাহগদী মার্কেটের সামনে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ

সোমনাথ সেন শুভ, পটিয়া প্রতিনিধি

মধ্যরাতে পটিয়া উপজেলার শাহগদী মার্কেটের সামনে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। তবে এ দুর্ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

অদ্য ০৭ ফেব্রুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার রাত আনুমানিক ২:৪৫ মিনিটে, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া থানাধীন ৯নং জঙ্গলখাইন ইউনিয়নের ১নং ওয়ার্ডের শাহগদী মার্কেটের সামনে দুর্ঘটনাটি ঘটে। চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী হানিফ পরিবহন এবং বিপরীত দিক থেকে আসা শাহ আমীন পরিবহনের মধ্যে এই মুখোমুখি সংঘর্ষ হয়।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, রাতের নির্জন সড়কে উভয় বাসই দ্রুতগতিতে চলছিল। হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে তারা পরস্পরের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়। বিকট শব্দে ধাক্কা লাগার পর মুহূর্তেই এলাকার লোকজন ছুটে আসে এবং বিষয়টি পুলিশকে জানায়।

পটিয়া হাইওয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে দুর্ঘটনাকবলিত উভয় বাস হেফাজতে নেয়। পুলিশ জানায়, দুর্ঘটনায় তেমন কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি এবং কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে বাস দুটি ক্ষতিগ্রস্ত হয়েছে।

এদিকে, ঘটনার কারণে মহাসড়কের উভয় পাশে কিছুক্ষণ যান চলাচল ব্যাহত হয়। পরে পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় পরিস্থিতি স্বাভাবিক হয়।

এ বিষয়ে পটিয়া হাইওয়ে থানার দায়িত্বরত কর্মকর্তা জানান, “দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে বাস চালকদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। একই সঙ্গে সড়কে নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

স্থানীয়রা জানান, শাহগদী মার্কেটের এই অংশে প্রায়ই দ্রুতগতির যানবাহনের কারণে দুর্ঘটনা ঘটে। তাই প্রশাসনের পক্ষ থেকে এখানে বাড়তি নজরদারি প্রয়োজন বলে তারা মনে করেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

পটিয়ায় শাহগদী মার্কেটের সামনে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ

আপডেট সময় : 02:00:22 pm, Friday, 7 February 2025