Dhaka , Wednesday, 29 July 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
নোয়াখালীতে নতুন গ্যাস কূপের খনন শুরু, মিলতে পারে দৈনিক ৭ মিলিয়ন ঘনফুট গ্যাস মধুপুরে ৫ গ্রাম হেরোইনসহ ব্যবসায়ী গ্রেফতার রূপগঞ্জে চার কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার মাদারীপুরে “ক্যাশলেস” ক্যাম্পেইন এর শুভ উদ্বোধন মাদারীপুরে ঋণের চাপ সহ্য করতে না পেরে যুবকের আত্মহত্যা কাউখালীতে একই এলাকায় পরপর তিন চুরি, আতঙ্কে এলাকাবাসী রামু ফতেখাঁরকুলের দুই মাদক কারবারি নাইক্ষ্যংছড়ির চাকঢালায় ২০ হাজার ইয়াবা নিয়ে আটক : সিএনজি জব্দ ঈদগাঁওয়ের সংঘবদ্ধ ছিনতাই মামলার প্রধান দুই আসামি গ্রেফতার করেছে পুলিশ আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের জন্মবার্ষিকী উদযাপনে পাইকগাছা প্রশাসনের প্রস্তুতি পাইকগাছায় হাসপাতাল কর্মকর্তার নয়া উদ্যোগ, চালু হলো জুতাবিহীন চলাচল নেত্রকোণার দুর্গাপুরে ভারতীয় মাদক ও বিপুল পরিমান ব্লেড সহ আটক ০২ মেয়ের মৃত্যুর শোক কাটল না, তিন মাস পর ভোলায় পুলিশ কনস্টেবলের ঝুলন্ত মরদেহ উদ্ধার রামুর খুনিয়াপালংয়ে র‌্যাবের অভিযান: ৩ দেশীয় বন্দুক ও ৩ ধারালো অস্ত্র উদ্ধার অধ্যাপক পদে পদায়ন পেলেন ডা. মো. বেলায়েত হোসেন ঢালী বাঘ রক্ষা করা আমাদের জন্য একটি চ্যালেঞ্জ মাদারীপুরে মানব পাচার প্রতিরোধ ও মনিটরিং সেল এর শুভ উদ্বোধন নেত্রকোণার দুর্গাপুরে নানা আয়োজনে কমরেড মণি সিংহের ১২৫তম জন্মবার্ষিকী পালিত পাইকগাছায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ডাকাতির প্রস্তুতিকালে ওয়ারেন্ট ভুক্ত আসামি গ্রেফতার। মানুষের সেবা করার জন্য বিএনপি ক্ষমতায় আসছে-এমপি খোকন তালুকদার সেনাবাহিনী প্রধানের সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ কাউখালীতে জমিজমা ও পূর্ব শত্রুতার জেরে সংঘর্ষ, আহত ৮ র‍্যাব-৯ ও পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযানে সিলেটের শাহপরাণে শব্দদূষণ বিধিমালা ও পরিবেশ সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে ১০টি গাড়ির মালিককে জরিমানা রূপগঞ্জে দাফনের আড়াই বছর পর মালয়েশিয়া প্রবাসীর লাশ উত্তোলন রূপগঞ্জে মাদক ব্যবসা ও সেবনের অভিযোগে ১২ যুবককে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড বিলাসপুরে আবারও ককটেল বিস্ফোরণ, প্রবাসীর বাড়ির সেপটিক ট্যাংক বিধ্বস্ত মাধবদীতে দুই কোটি টাকার কারেন্ট জাল জব্দ, ৩ জনকে জরিমানা মধুপুরে টেকী নাগবাড়ী রোডের মীরবাড়ী এলাকায় রাস্তার উদ্বোধন নেত্রকোণার দুর্গাপুরে নানা আয়োজনে কমরেড মণি সিংহের ১২৫তম জন্মবার্ষিকী পালিত চলন্ত স্ক্র্যাপবাহী লরিতে আগুন, এক ঘণ্টা যানজট ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে

মাংস খাওয়ার জন্য নয় বরং গবাদি পশুর মানোন্নয়নে গরু আমদানি করা হবে -মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

  • Reporter Name
  • আপডেট সময় : 05:30:17 pm, Wednesday, 5 February 2025
  • 127 বার পড়া হয়েছে

মাংস খাওয়ার জন্য নয় বরং গবাদি পশুর মানোন্নয়নে গরু আমদানি করা হবে -মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

স্টাফ রিপোর্টার, নাদিম সরকার

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, গরুর মাংসের দাম সস্তা করানোর কথা বলে অনেকেই মাংস আমদানির অনুরোধ করে থাকেন। মাংস খাওয়ার জন্য বিদেশ থেকে আমদানি নয় বরং গবাদি পশুর মানোন্নয়নে গরু আমদানি করবো।

উপদেষ্টা আজ সকালে শৈলকুপা উপজেলায় হরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সম্মিলিত খামারি পরিষদ আয়োজিত প্রান্তিক খামারি সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারদের প্রতি আহ্বান জানিয়ে উপদেষ্টা বলেন, বিল বাওড় প্রকৃত মৎস্যজীবীদের কাছে ইজারা দিতে হবে। অমৎস্যজীবীদের হাতে বাওড়ের ইজারা দেওয়া যাবে না। তিনি বলেন, তিন মন্ত্রণালয় ইজারা ব্যবস্থাপনা নিয়ে কাজ করছে। আশা করা যায় দ্রুতই এর সমাধান হবে। তিনি কৃষকদের তামাক চাষে নিরুৎসাহিত করে বলেন, এইসব জমিতে ধানসহ অন্যান্য ফসল আবাদ করতে হবে।

উপদেষ্টা আরও বলেন, আমাদের দুধ আছে কিন্তু ভান্ডার নেই। এবার আমরা ক্যাটেল হাব তৈরির মাধ্যমে দুধের ভান্ডার গড়ে তুলবো। সরাসরি খামারিদের কাছ থেকে যাতে টাটকা দুধ মানুষ কিনতে পারে সেই ব্যবস্থা করা হবে। শৈলকুপাসহ জেলার খামারিদের সমস্যা সমাধানের আশ্বাস দিয়ে বলেন, বর্তমান সরকার একটি সুস্থ ও মানবিক পরিবেশ তৈরির চেষ্টা চালাচ্ছে। সমাজে কোন বৈষম্য থাকবে না এমন পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে।

তরিকুল ইসলাম তুরকির সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন অ্যাটর্নি জেনারেল মোঃ আসাদুজ্জামান, বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ, ঝিনাইদহ জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল আওয়াল, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যবসায়িক প্রতিষ্ঠানের প্রতিনিধি গ্যাব্রিয়েল পিনেদাছ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ডিন ড. আমিনুল হক, এলডিডিপি প্রকল্প পরিচালক ডা. মোঃ জসিম উদ্দিন, শৈলকুপা উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা দাস, তিস্তা নদী রক্ষা কমিটির সভাপতি ফরিদুল ইসলাম, খামারিদের পক্ষে বক্তৃতা করেন মনীষা সেনানি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক তারেক রেজা । এতে স্বাগত বক্তৃতা করেন কনক রহমান, সঞ্চালনায় ছিলেন শৈলকূপা সম্মিলিত খামারি পরিষদের মুখপাত্র মোঃ তানজীর আলম -রবিন- প্রমুখ।

পরে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা শৈলকুপা উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরনারি হাসপাতাল আয়োজিত লাইভস্টক ফার্মাস ফিল্ড স্কুল-হাবিবপুরে প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের -এলডিডিপি- আওতায় ডেইরি উৎপাদনকারী দলের ৪০ জন সদস্যদের মাঝে হাইজনিক টুলস, মিল্ক ক্যান, মিল্ক মেজারিন কাপ,গামবুট, বালতি, তাপমাত্রা ও আর্দ্রতামাপক যন্ত্র বিতরণ করেন। এসময় প্রাণিসম্পদ অধিদপ্তরের খুলনা বিভাগীয় পরিচালক ডাঃ নুরুল্লাহ মোঃ আহসান, এলডিডিপির প্রকল্প পরিচালক ডা. মোঃ জসিম উদ্দিন, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.এ এস এম আতিকুজ্জামান সহ অন্যরা উপস্থিত ছিলেন।

এর আগে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদপুরে ভাঙ্গায় অবস্হিত ব্রি আঞ্চলিক কার্যালয়ে জেলা এবং উপজেলা মৎস্য ও প্রাণিসম্পদ কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। উপদেষ্টা মৎস্য ও প্রাণিসম্পদখাতে সেবাসমূহ জনগণের দোরগোড়ায় পৌঁছাতে কর্মকর্তাদের নির্দশনা প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক ডাঃ মোঃ জসিম উদ্দিন, ব্রি আঞ্চলিক কার্যালয় প্রধান ড. মোঃ জাকারিয়া ইবনে বাকী, জেলা মৎস্য কর্মকর্তা প্রশান্ত কুমার সরকার, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ সঞ্জীব কুমার বিশ্বাস, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানুর রহমান, উপজেলা মৎস্য কর্মকর্তা এস. এম. জাহাঙ্গীর কবির, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আতিকুর রহমান, ভেটেরিনারি সার্জন ডাঃ মোঃ মাসুম বিল্লাহ্।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নোয়াখালীতে নতুন গ্যাস কূপের খনন শুরু, মিলতে পারে দৈনিক ৭ মিলিয়ন ঘনফুট গ্যাস

মাংস খাওয়ার জন্য নয় বরং গবাদি পশুর মানোন্নয়নে গরু আমদানি করা হবে -মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

আপডেট সময় : 05:30:17 pm, Wednesday, 5 February 2025