Dhaka , Friday, 6 November 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির রোনালদোকে বিশেষ সংবর্ধনা দেবে পর্তুগিজ ফুটবল ফেডারেশন কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্ক যাচ্ছেন ছাত্রদল নেতা আবু হাসান নাহিয়ান ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান বিনা জামানতে ২০ লাখ টাকার ঋণ কর্মসূচি নিয়ে সতর্ক করল বাংলাদেশ ব্যাংক পাইকগাছায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ উদ্বোধন এনসিপিকে কড়া বার্তা সামান্তা শারমিনের নেত্রকোণায় ডিএনসির মাদকবিরোধী অভিযান: ২০ লাখ টাকার ফেনসিডিলসহ আটক ১ অক্টোবরজুড়ে পাইকগাছা থানা পুলিশের অভিযান: ৪৪ মাদক কারবারি গ্রেপ্তার, উদ্ধার ইয়াবা-গাঁজা মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত শিল্পায়নে অবকাঠামো গড়বে সরকার: প্রধানমন্ত্রী জ্যাঙ্গুর সেঞ্চুরিতে ঘুরে দাঁড়িয়ে প্রথম দিন শেষে ওয়েস্ট ইন্ডিজের ২৩৫ সাবেক ধর্ম উপদেষ্টা ড. খালিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন কক্সবাজারের সাহিত্য ও গবেষণা পরিষদের নেতারা রূপগঞ্জে ঢাকা বাইপাস সড়কের আন্ডারপাস ও জেব্রা ক্রসিংয়ের দাবিতে মানববন্ধন ও অবরোধ মধুপুরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২-এর উদ্বোধন ফেনীর মহিপাল থেকে পরিত্যক্ত অবস্থায় অস্ত্র উদ্ধার করেছে এসআরবি-৭, চট্টগ্রাম শ্রীপুরে এমপি মনোয়ার হোসেন খানের দিনব্যাপী নানা কর্মসূচি পালিত মধুপুরে পুলিশের পৃথক দুই অভিযানে ১৪৩ লিটার চোলাইমদ ও ৯০ লিটার উপকরণ উদ্ধার,গ্রেফতার- ৪ মধুপুরে মাদ্রাসার হেফজখানায় ১১ বছরের ছাত্রের হাত কাটা, রহস্য নিয়ে উদ্বেগ! কালিয়াকৈরে অঙ্গীভূত আনসারের সমাপনী কুচকাওয়াজ, পেশাদারিত্বের আহ্বান মহাপরিচালকের দীঘিনালায় মহিলা মাদ্রাসার ১০ বছর পূর্তি উদ্‌যাপন ২৩ নভেম্বর, থাকছে পুনর্মিলনী ও হাফেজাদের সংবর্ধনা হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট ১২৭২ প্রতিদিন জনভোগান্তি: পরিত্যক্ত সুইমিংপুল ঘীরে বিষাক্ত হচ্ছে জীবনানন্দ দাশ স্টেডিয়ামের আশপাশের পরিবেশ সকালের ধাক্কা সামলে সিলেট টেস্টে ওয়েস্ট ইন্ডিজের লড়াই তাসকিন-হাসানের ইনসুইংয়ে শুরুতেই চাপে ওয়েস্ট ইন্ডিজ কোলকাতায় কয়লার বিস্ফোরণে ছাদ ভেদ করে মহিলার মাথায় পাথর, স্তব্ধ বোনজেমারি ওসিপি রোহিঙ্গা পরিচয়ের অভিযোগে ফায়সালের ভুয়া এনআইডি-পাসপোর্ট, রাঙ্গুনিয়ায় আটক মাদক সেবনের দায়ে রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলী আহম্মেদকে ১৫ দিনের কারাদণ্ড ও বহিষ্কার কুড়িগ্রামে ১১৭০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার, একজনের বিরুদ্ধে ২০টি মাদক মামলা ‘এই পৃথিবীর জন্য বড্ড নরম মনের মানুষ আমি’: মেঘনা আলম পাইকগাছায় নাশকতা, জুয়াসহ বিভিন্ন মামলায় আটক- ১৪

গণধর্ষণে হত্যার প্রায় ৫ মাস পর ময়নাতদন্তের জন্য ভিকটিম কলেজ ছাত্রীর লাশ উত্তোলন

  • Reporter Name
  • আপডেট সময় : 11:00:09 am, Thursday, 30 January 2025
  • 193 বার পড়া হয়েছে

গণধর্ষণে হত্যার প্রায় ৫ মাস পর ময়নাতদন্তের জন্য ভিকটিম কলেজ ছাত্রীর লাশ উত্তোলন

পাবনা প্রতিনিধি 
পাবনার ভাঙ্গুড়ায় গণধর্ষণে হত্যার  প্রায় ৫ মাস পরে ময়নাতদন্তের জন্য ভিকটিম সানজিদা খাতুন -১৭- নামের এক কলেজ ছাত্রীর লাশ কবর থেকে উত্তোলন করা হয়েছে। 
বুধবার -২৯ জানুয়ারি- বেলা সাড়ে ১১টার দিকে আদালতের আদেশে ওই ভিকটিমের লাশ  নির্বাহী ম্যাজিস্ট্রেট  তাসমিয়া আক্তার রোজী’র উপস্থিতিতে উপজেলার চারভাঙ্গুড়া এলাকার কবর স্থান থেকে উত্তোলন করা হয়। 
পরে ভাঙ্গুড়া থানা পুলিশ লাশ সুরতহাল প্রতিবেদন শেষে হাসপাতাল মর্গে প্রেরণ করেন। এর আগে গত ৬ অক্টেবরে ওই তরুনীর পিতা মো: শফিকুল ইসলাম বাদী হয়ে চারজনকে আসামী করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ে করেছিলেন পাশাপাশি সুষ্ঠু তদন্তের জন্য ওই ছাত্রীর লাশ কবর থেকে উত্তোলনের আবেদনও করা হয়েছিল।
জানা গেছে, সরকারি ভাঙ্গুড়া উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ ছাত্রীর সানজিদার সঙ্গে কৈডাঙ্গা গ্রামের সূর্য খানের ছেলে নীরবের প্রেমের সম্পর্কে গড়ে উঠে। প্রেমের সম্পর্কের সুযোগে নীরব ওই ছাত্রীর আপত্তিকর ভিডিও ধারণ করে রাখে। পরে ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশের ভয় দেখিয়ে একাধিকবার ওই ছাত্রীকে ধর্ষণ করে নীরব। 
২০২৪ সালের ৯ সেপ্টেম্বর কৈডাঙ্গা গ্রামে  ডেকে এনে নীরব তার বন্ধু রমজান ও মাহফুজুলকে নিয়ে ওই ছাত্রীকে একটি নির্জন স্থানে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে। এক পর্যায়ে অসুস্থ হয়ে পড়লে ওই ছাত্রীকে গুরুতর অবস্থায় পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। কিছুক্ষণ পর হাসপাতালেই ওই ছাত্রীর মৃত্যু হয়। 
গত ৬ অক্টোবর  কথিত প্রেমিক নীরবসহ চারজনের নামে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করেছিলেন ওই ছাত্রীর বাবা শফিকুল ইসলাম। পাশাপাশি ওই ছাত্রীর লাশ কবর থেকে উত্তোলনের আবেদন করা হয়েছিল। অন্য আসামিরা হল নিরবের বন্ধু রমজান, মাজফুজ ও নীরবের আত্মীয় জাহিদুল ইসলাম। 
মামলা দায়েরের পর পরই গা ঢাকা দেওয়া কিশোরী সানজিদা খাতুনকে গণধর্ষণ ও হত্যার ঘটনায় পলাতক আসামি মাহফুজকে র‌্যাব-১২, সিপিসি-২ পাবনার একটি আভিযানিক দল নাটোরের বড়াইগ্রাম উপজেলার কচুয়া এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করেছিলেন। এখন পর্যন্ত প্রধান আসামী নিরব ও মাফুজুল নামের দুই আসামী জেল হাজতে রয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক -তদন্ত- আব্দুল করিম জানান, মৃতদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুতপূর্বক ময়নাতদন্তের জন্য মৃতদেহটিকে পাবনা জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

গণধর্ষণে হত্যার প্রায় ৫ মাস পর ময়নাতদন্তের জন্য ভিকটিম কলেজ ছাত্রীর লাশ উত্তোলন

আপডেট সময় : 11:00:09 am, Thursday, 30 January 2025