Dhaka , Monday, 11 May 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
গবেষক ও ফিন্যান্স বিশেষজ্ঞ ড. সালেহ জহুর এখন চবি ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন মধুপুরে বিদ্যুৎস্পৃষ্ঠে এক নারীর মৃত্যু টেকনাফে ১ টি বিদেশী রাইফেল ও তাজা গোলাসহ ৭০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে কোস্ট গার্ড তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রূপগঞ্জে স্বেচ্ছাসেবকদলের দুই গ্রুপের সংঘর্ষ, গোলাগুলি বাড়িঘরে হামলা ভাঙচুর লুটপাট, আহত-১৫ লালমনিরহাটে বেকারত্ব মোচনের মহোৎসব: ১০০০ কর্মসংস্থানের হাতছানি নিয়ে প্রাণ-আরএফএল ভুট্টাক্ষেতে গৃহবধূকে গণধর্ষণের ঘটনায় র‍্যাবের বড় সাফল্য: প্রধান সহযোগী রকিবুল আটক নগরবাসীর সচেতনতাই জলাবদ্ধতা নিরসনের মূল চাবিকাঠি: মেয়র ডা. শাহাদাত হোসেন বাড়ির সামনে জামায়াত কর্মী গুলিবিদ্ধ ওয়ারেন্টভুক্ত পলাতক প্যানেল চেয়ারম্যান গ্রেপ্তার ভাড়াটিয়া কর্তৃক নারী বাড়িওয়ালী লাঞ্চিত, শ্লীতাহানীর চেষ্টার অভিযোগ স্বর্ণপদক অর্জনের পর আন্তর্জাতিক মঞ্চে “DEMON 71” টিম, মালয়েশিয়ায় অংশ নিতে যাচ্ছে জাতীয় বিজয়ী দল পুলিশ সপ্তাহে সিএমপির ভার্চুয়াল অংশগ্রহণ পরিবহন খাতের উন্নয়নে সমন্বিত উদ্যোগ নেওয়া হবে: মেয়র ডা. শাহাদাত যত্রতত্র ময়লা আবর্জনা ফেললে কঠোর ব্যবস্থা নেওয়া হবে :- মেয়র ডা. শাহাদাত হোসেন কৃষিতে বিপ্লব ঘটাবে খাল খনন কর্মসূচি: কুড়িগ্রামে ২ কিমি খালের উদ্বোধন করলেন ত্রাণমন্ত্রী নতুন কুড়ি ২০২৬ (মাদারীপুর) ফাইনাল খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠান। অ্যাপলের বিরুদ্ধে প্রতিযোগিতাবিরোধী অভিযোগে মামলা করল ‘রেভ’, শত কোটি ডলারের ক্ষতিপূরণ দাবি শিক্ষার মান ও দক্ষতার সংকট: বাংলাদেশের প্রাইভেট বিশ্ববিদ্যালয় কতটা প্রস্তুত ভবিষ্যতের জন্য? শৈশবের পরও টিকা জরুরি, প্রাপ্তবয়স্কদের জন্য ৫টি গুরুত্বপূর্ণ ভ্যাকসিন আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকে ৩০০ জনের নিয়োগ বিজ্ঞপ্তি স্বাধীনভাবে কাজ করতে না পারায় গণমাধ্যমের বিশ্বাসযোগ্যতা তলানিতে ক্রিস্পি চিলি পটেটো তৈরির রেসিপি জেনে নিন আবুধাবিতে বাংলাদেশ সমিতি ইউএই কেন্দ্রীয় কমিটির এজিএম অনুষ্ঠিত চ্যাটের মাধ্যমেই ভিডিও খোঁজার সুযোগ দিচ্ছে ইউটিউব, আসছে এআই ফিচার ‘Ask YouTube’ অপ্রাপ্তবয়স্ক অবস্থায় হজ করলে কি ফরজ হজ আদায় হবে? ইসলামি বিধান কী বলে লাইফ সাপোর্টে অভিনেত্রী কারিনা কায়সার, উন্নত চিকিৎসার জন্য বিদেশ নেওয়ার চেষ্টা মিরাজের ঘূর্ণিতে আবারও বাংলাদেশের দাপট, টেস্টে পাকিস্তানের বিপক্ষে ২৭ রানের লিড ইরান হরমুজ প্রণালীতে সাবমেরিন মোতায়েন করেছে। টিসিবির ট্রাকসেল শুরু কাল, ৭২০ ট্রাকে মিলবে ৩ পণ্য সীমান্ত হত্যা রোধে শক্তিশালী কূটনৈতিক অবস্থান জানান দিতে হবে: আসিফ মামুহদ

উখিয়ায় প্রকাশ্যে পাহাড় কাটছে ইউপি সদস্য।।

  • Reporter Name
  • আপডেট সময় : 07:50:58 am, Saturday, 21 December 2024
  • 133 বার পড়া হয়েছে

উখিয়ায় প্রকাশ্যে পাহাড় কাটছে ইউপি সদস্য।।

কক্সবাজার প্রতিনিধি।।

দিনদুপুরে পাহাড় কেটে সাবাড় করছে ইউপি সদস্য আওয়ামী লীগ নেতা স্বপন শর্মা রনি। বনবিভাগের অভিযানে মাঝেমধ্যে দু’একটি ডাম্পার জব্দ হলেও পাহাড়খেকোরা পার পেয়ে যাচ্ছে বনমামলা থেকে। জানা যায়-হলদিয়া পালং ৮নং ওয়ার্ডে পাহাড় কাটার ছলে ডাম্পার দাঁড় করিয়ে মাটি ভর্তি করছে কয়েক শ্রমিক।

পাহাড় কাটার ঘটনাস্থলে দায়িত্বে থাকা একজন জানায়- ডাম্পারটি স্বপন মেম্বারের এবং মাটিও স্বপন মেম্বার কাটতে বলছে। রাস্তার কাজ চলছে সেখানে মাটি নিয়ে যাওয়া হচ্ছে। বিষয়টি নিয়ে জানতে চাইলে অভিযুক্ত স্বপন শর্মা রনি মাটি সরবরাহের বিষয়টি স্বীকার করেন। তবে মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে পাহাড় কাটার স্পটে অভিযান পরিচালনা করে বনবিভাগ।

ঘটনাস্থলে পৌঁছার আগে মাটিভর্তি ডাম্পার পালিয়ে গেলে পাহাড় কাটার সময় একজনকে হাতেনাতে গ্রেপ্তার করতে সক্ষম হয় তারা। গ্রেপ্তারকৃত অভিযুক্তসহ জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছেন সহকারী বন সংরক্ষক মো. শাহিনুর ইসলাম। স্থানীয় সূত্রে জানা যায়, মাস দেড়েক আগে থেকে দুই তিনটি স্পট থেকে স্বপন শর্মা রনির নিজস্ব ডাম্পার দিয়ে পাহাড়ের মাটি সরবরাহ
করা করছে।

প্রতি ডাম্পার মাটি দেড় থেকে দুই হাজার টাকায় বিক্রি করছে বলে জানা গেছে। এভাবে পাহাড় কাটার বিষয়ে বনবিভাগের এক শ্রেণির কর্মকর্তাকে ম্যানেজের ব্যাপারে ইউপি সদস্য স্বপন শর্মা নিজেই দায়িত্ব নিয়েছে বলে জানান স্থানীয়রা। এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশ পরিবেশ আন্দোলন-বাপা-কক্সবাজার জেলা শাখার সভাপতি এইচএম এরশাদ বলেন- যেখানে জনপ্রতিনিধিরা পরিবেশ প্রকৃতি রক্ষা করে মানুষকে সচেতন করার কথা- সেখানে উল্টো তারা নিজেরাই পাহাড় কাটার সঙ্গে জড়িত থাকার বিষয়টি খুবই দুঃখজনক।

রক্ষক যখন ভক্ষকের ভূমিকায় রয়েছে, সেখানে পাহাড় রক্ষা করাটা কঠিন হয়ে ওঠে। অনতিবিলম্বে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি। পাহাড় কেটে সাবাড় করার পরও এ বিষয়ে অবগত নয় বলে জানিয়েছেন নীরব ভূমিকায় থাকা হলদিয়া পালং বিট কর্মকর্তা। সুস্পষ্ট তথ্য-প্রমাণ থাকার পরও দিনদুপুরে পাহাড় কেটে সাবাড় করে পরিবেশের ক্ষতির বিষয়ে কোনো ব্যবস্থা নেওয়া হবে কি না সে প্রশ্নের জবাবে সহকারী বন সংরক্ষক -এসিএফ- শাহিনুর ইসলাম শাহিন জানান, আমি ইতোমধ্যে খবর পেয়ে অভিযান পরিচালনা করে পাহাড় কাটার সময় একজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। তার জবানবন্দি অনুযায়ী জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

গবেষক ও ফিন্যান্স বিশেষজ্ঞ ড. সালেহ জহুর এখন চবি ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন

উখিয়ায় প্রকাশ্যে পাহাড় কাটছে ইউপি সদস্য।।

আপডেট সময় : 07:50:58 am, Saturday, 21 December 2024