Dhaka , Tuesday, 9 June 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
ডেঙ্গু নিয়ন্ত্রণে চট্টগ্রাম মডেল সফল, অ্যাম্বুলেন্স ভাড়া হবে নির্ধারিত ও স্বচ্ছ:- মেয়র ডা. শাহাদাত রূপগঞ্জে শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে মাদ্রাসার শিক্ষক গ্রেফতার ৪ কোটি টাকা মূল্যের ৮০ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক, জব্দ প্রাইভেটকার চিরকুটে যুবকের নাম লিখে নবম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা বাজেট বাস্তবায়ন ও ককাস গঠনে চিফ হুইপের সঙ্গে মার্কিন কর্মকর্তার সাক্ষাৎ শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার পেপারবুক প্রস্তুত, শুনানি শিগগিরই ৭ বছর পর উত্তর কোরিয়ায় শি জিনপিং, লালগালিচা সংবর্ধনা কিমের বাংলাদেশ সিরিজ চ্যালেঞ্জিং হবে : অস্ট্রেলিয়া অধিনায়ক বছরে ১ লাখ ৮০ হাজার বার পরিষ্কার করা হয় মসজিদে নববী নোয়াখালীতে ছাত্রদলের ওপর হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ ও সমাবেশ রূপগঞ্জে পানি শোধনাগার প্রকল্প চালু হলে দিনে ৫০ কোটি লিটার বিশুদ্ধ পানি ঢাকা শহরে সরবরাহ করা যাবে- মির্জা ফখরুল নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল: নোয়াখালীতে ১১৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৪৭ কালীগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক শোভাযাত্রা অনুষ্ঠিত ডেপুটি স্পিকারের উদ্যোগে ৫ বছর পর সচল কলমাকান্দা স্বাস্থ্য কমপ্লেক্সের সোলার প্যানেল পুলিশ প্রটোকল ও সরকারি দেহরক্ষী ছাড়াই ব্যক্তিগত গাড়িতে ভূমি প্রতিমন্ত্রীর আমিনবাজার ও আশুলিয়া রাজস্ব সার্কেল আকস্মিক পরিদর্শন জঙ্গল হতে কাতার প্রবাসী চুয়েট প্রকৌশলী অপহরনের দুই ঘন্টার মধ্যে উদ্ধার, ৪ অপহরণকারীকে আটক করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম শরীয়তপুরে প্রধান শিক্ষক সুজিত কর্মকারের অপসারণ দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ বাংলাদেশ পুলিশ উইমেন নেটওয়ার্কের কৌশলগত পরিকল্পনা বাস্তবায়ন নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত নোয়াখালীতে ১৪২ কেজি জেলি মিশ্রিত চিংড়ি জব্দ, দুই ব্যবসায়ীকে জরিমানা লালমনিরহাটে বিশ্ব পরিবেশ দিবসের মানববন্ধন: নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তর ও পরিবেশ আইন সংশোধনের দাবি রামুর খুনিয়াপালংয়ে ছেলের গুলিতে আহত পিতা আয়াছের মৃত্যু জঙ্গল সলিমপুরের আলিনগর উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের সাথে পুলিশ সুপারে’র শিক্ষা, স্বপ্ন ও নিরাপত্তা নিয়ে মতবিনিময় গ্রীন চট্টগ্রাম গড়তে লাগানো হচ্ছে ১০ লক্ষ গাছ:- মেয়র ডা. শাহাদাত রূপগঞ্জে এনসিপির অনুষ্ঠানে হামলার ঘটনায় মামলা, গ্রাম পুরুষ শূন্য, গ্রেফতার ২ দুই দশকের মধ্যে প্রথম নারী প্রধানমন্ত্রী পাচ্ছে দক্ষিণ কোরিয়া বিশ্বকাপের বাকি ৪ দিন : ভাইদের গোলের কীর্তি ব্যাংক সংস্কারে রাজনৈতিক সুশাসন জরুরি : তথ্যমন্ত্রী বিএসএফের ‘মানসিক ভারসাম্যহীন’ যুবককে পুশ ইনের চেষ্টা উচ্চ আদালতে রামিসার মামলার শুনানি এগিয়ে আনতে সুপারিশ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নোয়াখালীতে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষ, পাল্টাপাল্টি অগ্নিসংযোগ, আহত ৬

নোয়াখালীতে সেটেলমেন্ট অফিসারের ২৩ বছরের কারাদণ্ড

  • Reporter Name
  • আপডেট সময় : 09:41:47 pm, Monday, 27 September 2021
  • 240 বার পড়া হয়েছে

নোয়াখালীতে সেটেলমেন্ট অফিসারের ২৩ বছরের কারাদণ্ড

নোয়াখালী প্রতিনিধি।।

নোয়াখালী জেলার সদর উপজেলার সাবেক সহকারী সেটেলমেন্ট অফিসার কবির আহাম্মদকে ২৩ বছর ও সামছুল হক ওরফে সামছু উদ্দিনকে নামে এক ব্যক্তিকে ১৮ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি প্রত্যেককে ১ লক্ষ ৫হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও পনের মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে নোয়াখালী স্পেশাল জজ আদালত-১ এর বিচারক এ.এন.এম মোরশেদ খান এ রায় দেন। আসামিরা হলেন, সদর উপজেলার সাবেক সহকারী সেটেলমেন্ট অফিসার কবির আহাম্মদ ও অপর আসামি সামছুল হক ওরফে সামছু উদ্দিন। রায় ঘোষণার সময় তাঁরা আদালতে উপস্থিত ছিলেন।

মামলার বিবরণ সূত্রে জানা যায়,নোয়াখালী জেলার সুবর্ণচর উপজেলার পশ্চিম চর জব্বর মৌজার ১নং খাস খতিয়ানভূক্ত ৬০১/৮৯ দাগে ১.৫ একর; ৬০১/৮৮/১ দাগে ১.০৪ একর; ৬০১/৯৭ দাগে ০.৪৬ একর; ৬০১/৮৯ দাগে ১.০০ একর; ৬০১/৯৭ দাগে ০.২০ একর; ৬০১/১০৩ দাগে ০.৩০ একর সহ মোট ৪.৫০ একর ভূমির মালিক ও দখলকার অত্র অভিযোগের বাদী পক্ষ। উক্ত ভূমি চলমান বাংলাদেশ জরিপে ভুলে ২নং আসামীর নামে ৯৭১ নং ডিপি খতিয়ানে রেকর্ড হলে বাদীপক্ষ ঝঅঞ অপঃ এর ৩১ বিধি মোতাবেক সহকারী সেটেলমেন্ট অফিসে ২৩২৪৯/২০১২ নং আপীল মামলা দায়ের করা হয়। উক্ত আপীল মামলায় বিবাদী পক্ষের নাম কর্তণ পূর্বক বাদী পক্ষের নাম লিপিবদ্ধ করন ও তামিল খতিয়ান প্রদানের আদেশ হয়। সে মোতাবেক ১নং বিবাদী বাদীপক্ষের নামে ০১- ০৪-২০১৩ খ্রিঃ তারিখে তামিল খতিয়ান ইস্যু করেন। ১০-০৬-২০১৩ খ্রিঃ তারিখে ৭১৮৯৬ নং দরখাস্তের মাধ্যমে জাবেদা নকল পাওয়ার আবেদন করলে ৪ পাতার ১টি জাবেদা নকল সরবরাহ করা হয়। গত ০২-০৮-২০১৩ খ্রিঃ তারিখে ১নং বিবাদী বাদীর নিকট থেকে সংশোধনের কথা বলে সরবরাহকৃত জাবেদা নকল ও তামিল খতিয়ানের মূলকপি নিয়ে যায়। উক্ত রেকর্ড ফেরত চাইলেও ১নং বিবাদী আর ফেরত দেয়নি। অতঃপর জোনাল সেটেলমেন্ট অফিসারের নোটিশ প্রাপ্ত হয়ে ২৯-০৯-২০১৪ খ্রিঃ তারিখে উক্ত দপ্তরে হাজির হয়ে বাদী জানতে পারেন যে, কবির আহাম্মদ জালিয়াতি ও প্রতারণার মাধ্যমে সরকারী রেজিষ্ট্রার ও মামলার নথিতে থাকা রায় পরিবর্তন করে ২নং বিবাদীর নামে রেকর্ড বহাল করেন। এভাবে বিবাদী দন্ডবিধির ১৬৭/৪২০/৪৬৬/৪৬৮/১০৯ ধারা তৎসহ ১৯৪৭ সনের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন বিধায় বিজ্ঞ সিনিয়র স্পেশাল জজ আদালত, নোয়াখালী-এ পিটিশন মামলা নং ০১/২০১৪ খ্রিঃ রুজু করা হয়। তদন্তে জানা যায়, নোয়াখালী জেলার সদর উপজেলার তৎকালীন সহকারী সেটেলমেন্ট অফিসার কবির আহাম্মদ নোয়াখালী জেলার সদর উপজেলার সহকারী সেটেলমেন্ট অফিসারের কার্যালয়ের ২৩২৪৯/১২ নং আপীল মামলায় আপীলকারী আবু তাহের গংদের নামে আপীল মঞ্জুর করে নিজ স্বাক্ষরে তাদের নামে খতিয়ান ও অর্ডারসীটের সার্টিফাইড কপি তৈরী করে সরবরাহ দিয়েছেন। পরবর্তীতে প্রতারণামূলকভাবে ক্ষমতার অপব্যবহার করে বিবাদী কর্তৃক প্রভাবিত হয়ে তার কর্তৃক প্রদত্ত আপীল মঞ্জুর আদেশ সীট পরিবর্তন করে তাতে আপীল না মঞ্জুর লিখে ডিপি খতিয়ানের সরকারী রেকর্ড কাটাকাটি করে নতুন রেকর্ড সৃষ্টি করেন এবং সামছুদ্দিন গং নামে খতিয়ান ও আদেশের সার্টিফাইড কপি নিজ স্বাক্ষরে তৈরী করে সরবরাহ করেছেন। অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি সামছুল হক ওরফে সামছু উদ্দিন আপীলের বিবাদীপক্ষে থেকে হেরে গিয়ে ৪২ ধারার ক্ষমতাবলে জোনাল সেটেলম্যান্ট অফিসারের নিকট আপীল না করে আপীল অফিসারকে প্রভাবিত করে আদেশ সংশোধনের আইনগত ক্ষমতা না থাকার পরও আদেশ সংশোধন করিয়ে আদেশের সার্টিফাইড কপি এবং খতিয়ানের সার্টিফাইড কপি গ্রহণ করেন। এভাবে আসামী (১) নোয়াখালী জেলার সদর উপজেলার তৎকালীন সহকারী সেটেলমেন্ট অফিসার কবির আহাম্মদ ও (২) সামছুল হক ওরফে সামছু উদ্দিন দ্বয় অসৎ উদ্দেশ্যে পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার করে প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে সরকারী রেকর্ড বিনষ্ট করে আপীল আদেশ দেয়ার পর পুনরায় ক্ষমতা বর্হিভূত আদেশ পরিবর্তন করে রেকর্ড সৃষ্টি করে দন্ডবিধি’র ১৬৭/২০১/৪২০/৪৬৬/৪৬৮/১০৯ তৎসহ ১৯৪৭ সালের ২নং দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২)ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন

ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

ডেঙ্গু নিয়ন্ত্রণে চট্টগ্রাম মডেল সফল, অ্যাম্বুলেন্স ভাড়া হবে নির্ধারিত ও স্বচ্ছ:- মেয়র ডা. শাহাদাত

নোয়াখালীতে সেটেলমেন্ট অফিসারের ২৩ বছরের কারাদণ্ড

আপডেট সময় : 09:41:47 pm, Monday, 27 September 2021