Dhaka , Thursday, 5 November 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির রোনালদোকে বিশেষ সংবর্ধনা দেবে পর্তুগিজ ফুটবল ফেডারেশন কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্ক যাচ্ছেন ছাত্রদল নেতা আবু হাসান নাহিয়ান ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান বিনা জামানতে ২০ লাখ টাকার ঋণ কর্মসূচি নিয়ে সতর্ক করল বাংলাদেশ ব্যাংক পাইকগাছায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ উদ্বোধন এনসিপিকে কড়া বার্তা সামান্তা শারমিনের নেত্রকোণায় ডিএনসির মাদকবিরোধী অভিযান: ২০ লাখ টাকার ফেনসিডিলসহ আটক ১ অক্টোবরজুড়ে পাইকগাছা থানা পুলিশের অভিযান: ৪৪ মাদক কারবারি গ্রেপ্তার, উদ্ধার ইয়াবা-গাঁজা মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত শিল্পায়নে অবকাঠামো গড়বে সরকার: প্রধানমন্ত্রী জ্যাঙ্গুর সেঞ্চুরিতে ঘুরে দাঁড়িয়ে প্রথম দিন শেষে ওয়েস্ট ইন্ডিজের ২৩৫ সাবেক ধর্ম উপদেষ্টা ড. খালিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন কক্সবাজারের সাহিত্য ও গবেষণা পরিষদের নেতারা রূপগঞ্জে ঢাকা বাইপাস সড়কের আন্ডারপাস ও জেব্রা ক্রসিংয়ের দাবিতে মানববন্ধন ও অবরোধ মধুপুরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২-এর উদ্বোধন ফেনীর মহিপাল থেকে পরিত্যক্ত অবস্থায় অস্ত্র উদ্ধার করেছে এসআরবি-৭, চট্টগ্রাম শ্রীপুরে এমপি মনোয়ার হোসেন খানের দিনব্যাপী নানা কর্মসূচি পালিত মধুপুরে পুলিশের পৃথক দুই অভিযানে ১৪৩ লিটার চোলাইমদ ও ৯০ লিটার উপকরণ উদ্ধার,গ্রেফতার- ৪ মধুপুরে মাদ্রাসার হেফজখানায় ১১ বছরের ছাত্রের হাত কাটা, রহস্য নিয়ে উদ্বেগ! কালিয়াকৈরে অঙ্গীভূত আনসারের সমাপনী কুচকাওয়াজ, পেশাদারিত্বের আহ্বান মহাপরিচালকের দীঘিনালায় মহিলা মাদ্রাসার ১০ বছর পূর্তি উদ্‌যাপন ২৩ নভেম্বর, থাকছে পুনর্মিলনী ও হাফেজাদের সংবর্ধনা হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট ১২৭২ প্রতিদিন জনভোগান্তি: পরিত্যক্ত সুইমিংপুল ঘীরে বিষাক্ত হচ্ছে জীবনানন্দ দাশ স্টেডিয়ামের আশপাশের পরিবেশ সকালের ধাক্কা সামলে সিলেট টেস্টে ওয়েস্ট ইন্ডিজের লড়াই তাসকিন-হাসানের ইনসুইংয়ে শুরুতেই চাপে ওয়েস্ট ইন্ডিজ কোলকাতায় কয়লার বিস্ফোরণে ছাদ ভেদ করে মহিলার মাথায় পাথর, স্তব্ধ বোনজেমারি ওসিপি রোহিঙ্গা পরিচয়ের অভিযোগে ফায়সালের ভুয়া এনআইডি-পাসপোর্ট, রাঙ্গুনিয়ায় আটক মাদক সেবনের দায়ে রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলী আহম্মেদকে ১৫ দিনের কারাদণ্ড ও বহিষ্কার কুড়িগ্রামে ১১৭০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার, একজনের বিরুদ্ধে ২০টি মাদক মামলা ‘এই পৃথিবীর জন্য বড্ড নরম মনের মানুষ আমি’: মেঘনা আলম পাইকগাছায় নাশকতা, জুয়াসহ বিভিন্ন মামলায় আটক- ১৪

ফেনসিডিল নিয়ে হাটহাজারীর যুবকসহ গ্রেফতার-২।।

  • Reporter Name
  • আপডেট সময় : 12:52:27 pm, Thursday, 3 October 2024
  • 190 বার পড়া হয়েছে

ফেনসিডিল নিয়ে হাটহাজারীর যুবকসহ গ্রেফতার-২।।

মোঃ আবু তৈয়ব
হাটহাজারী- চট্টগ্রাম- প্রতিনিধি।।
   
১৯৭ বোতল ফেনসিডিল নিয়ে হাটহাজারীর যুবকসহ গ্রেফতার-২ মাদক পরিবহনে ব্যবহৃত ট্রাক জব্দ।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী মডেল থানাধীন স্টার লাইন এলপিজি ফিলিং স্টেশন ফতেহপুর এর সামনে থেকে ১৯৭ বোতল ফেনসিডিল নিয়ে হাটহাজারীর পেয়ার মোহাম্মদ-৫৪- এবং আনোয়ারার জিয়াফ উদ্দীন বাবুল প্রকাশ রুবেলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে র্যাব। 
বৃহস্পতিবার -৩ অক্টোবর- ভোর ২টার দিকে দুইজনকে গ্রেফতার করা হয়। 
আটককৃতরা হলেন- পেয়ার মোহাম্মদ-৫৪- পিতা- মৃত নুরুল ইসলাম- সাং- লালিয়ারহাট- থানা- হাটাহাজারী- জেলা- চট্টগ্রাম এবং জিয়াফ উদ্দিন বাবুল প্রকাশ রুবেল-২২- পিতা- মৃত আব্দুল গফুর- সাং- চন্দানাইশ- থানা- আনোয়ারা- জেলা- চট্টগ্রাম। 
র‌্যাব-৭ এর সহকারী মিডিয়া পরিচালক নুরুল আবছার জানান- গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী একটি ট্রাক যোগে অবৈধ মাদকদ্রব্য বহন করে বিক্রয়ের উদ্দেশ্যে ফেনী হতে চট্টগ্রামের দিকে আসছে। উক্ত তথ্যের ভিত্তিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী মডেল থানাধীন স্টার লাইন এলপিজি ফিলিং স্টেশন- ফতেহপুর এর সামনে পাকা রাস্তার উপর বিশেষ চেক পোস্ট স্থাপন করে গাড়ি তল্লাশি শুরু করে। এসময় র‌্যাবের চেক পোস্টের দিকে আসা সন্দেহজনক ০১টি হলুদ রং এর বড় ট্রাককে থামানোর সংকেত দিলে উক্ত ট্রাকটি চেক পোস্টের কাছে থামিয়ে ০২ জন ব্যক্তি সুকৌশলে পালানোর চেষ্টাকালে র‌্যাব সদস্যরা আসামি ১। পেয়ার মোহাম্মদ -৫৪- পিতা- মৃত নুরুল ইসলাম- সাং- লালিয়ারহাট- থানা- হাটাহাজারী, জেলা- চট্টগ্রাম এবং ২। জিয়াফ উদ্দিন বাবুল প্রকাশ রুবেল -২২- পিতা- মৃত আব্দুল গফুর- সাং- চন্দানাইশ- থানা- আনোয়ারা- জেলা- চট্টগ্রাম’দের আটক করতে সক্ষম হয়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামিদের জিজ্ঞাসাবাদ ও তল্লাশিকালে আসামিদের দেখানো মতে তাদের নিজ হেফাজতে থাকা ট্রাক চালকের আসনের পিছনে বিশেষ কৌশলে লুকানো নীল রংয়ের প্লাস্টিকের বস্তার ভিতরে পলিথিন দ্বারা মোড়ানো ১৯৭ বোতল ফেনসিডিল জব্দ এবং মাদক পরিবহনে ব্যবহৃত ট্রাক সহ আসামিদের গ্রেফতার করা হয়। 
তিনি আরও জানান- গ্রেফতারকৃত আসামিদের জিজ্ঞাসাবাদে আরো জানা যায় যে- তারা দীর্ঘদিন যাবৎ সুকৌশলে মাদকদ্রব্য ফেনী জেলার সীমান্তবর্তী এলাকা হতে স্বল্প মূল্যে সংগ্রহ করে পরবর্তীতে চট্টগ্রাম সহ পার্শ্ববর্তী জেলার বিভিন্ন মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের নিকট অধিক মূল্যে বিক্রয় করে আসছিল। উদ্ধারকৃত মাদকদ্রব্যের মোট আনুমানিক মূল্য ২ লাখ টাকা।
গ্রেফতারকৃত আসামিদের এবং জব্দকৃত মাদকদ্রব্য ও ট্রাক সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে তাদেরকে ফেনী জেলার ফেনী মডেল থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

ফেনসিডিল নিয়ে হাটহাজারীর যুবকসহ গ্রেফতার-২।।

আপডেট সময় : 12:52:27 pm, Thursday, 3 October 2024