Dhaka , Tuesday, 14 April 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
বিশ্ব আবারও এক অনিশ্চিত মোড়ে—তৃতীয় বিশ্বযুদ্ধ কি কেবল সময়ের অপেক্ষা? রূপগঞ্জে পহেলা বৈশাখ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ঐতিহাসিক আহসান মঞ্জিলে ডিএসসিসির বর্ণাঢ্য বর্ষবরণ: পরিচ্ছন্ন ও তিলোত্তমা ঢাকা গড়ার অঙ্গীকার নারায়ণগঞ্জে অবৈধ হকার উচ্ছেদ অভিযান রূপগঞ্জের দুর্ধর্ষ ডাকাতি, হাত পা বেধে স্বর্ণ ও টাকা লুট, জনমনে আতঙ্ক আমি ওয়াদা করেছিলাম রাঙ্গুনিয়ায় বালু ব্যবসা বন্ধ করে দেব:- হুমাম কাদের চৌধুরী এমপি  কুড়িগ্রাম সীমান্তে ২ যুবককে ধরে নিয়ে গেল বিএসএফ: ফিরিয়ে আনতে বিজিবির তোড়জোড় বর্ণিল আয়োজনে নববর্ষ বরণে প্রস্তুত ছায়ানট; রমনা বটমূলে আজ উৎসবের আমেজ পাইকগাছায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত আরসিসি বক্স কালভার্ট নির্মাণে ধীরগতি,খাল নয় যেন ময়লা আবর্জনার ভাগাড় নারায়ণগঞ্জে নকল টিকা কার্ডে প্রতারণা: এক নারীর কারাদণ্ড লালমনিরহাটে হাম-রুবেলার প্রাদুর্ভাব: সতর্কবস্থায় স্বাস্থ্য বিভাগ, ঝুঁকিতে শিশুরা সাজা এড়াতে ৫ বছর আত্মগোপন: আদিতমারীতে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত মাদক কারবারি গ্রেপ্তার নিখোঁজের ১১ দিনেও মিলেনি হিফজ ছাত্র তন্ময়ের খোঁজ, দিশেহারা পরিবার নলছিটিতে নেতার বিরুদ্ধে জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ সড়কের নিরাপত্তা বিঘ্নিত: অবৈধভাবে মাটি কাটায় সাতকানিয়ায় ইটভাটা মালিককে ২ লাখ টাকা জরিমানা  মধ্যপ্রাচর যুদ্ধের প্রভাবে রূপগঞ্জে টেক্সটাইল খাতে ধসের আশঙ্কা, লোকসানের মুখে ব্যবসায়ীরা পিএমকের উদ্যেগে রূপগঞ্জে বিনামূল্য স্বাস্থ্য ও চক্ষু সেবা, মেডিসিন, চসমা বিতরণ আড়াইহাজারে মামার বাড়ীতে ভাগনে খুন রাজধানীজুড়ে কড়া নিরাপত্তা বলয়, শান্তিপূর্ণ বৈশাখের আশ্বাস শিক্ষার্থীদের জাতির সেবক হয়ে গড়ে উঠতে হবে: এমপি আবুল কালাম আজাদ ১২৫ বছরে মুড়াপাড়া সরকারি পাইলট মডেল হাই স্কুল: বর্ণাঢ্য পুনর্মিলনী উৎসবের ডাক নলছিটিতে মানসিক ভারসাম্যহীন যুবককে কুপিয়ে হত্যা ফাঁকা বাড়িতে আমগাছে ঝুলছিল কিশোরীরর মরেদহ ফরিদপুরের সালথায় আগুনে পুড়লো শিক্ষকের স্বপ্ন, সহায়তার আশ্বাস প্রশাসনের। মানুষের সেবায় দিনরাত মাঠে আজিজুল হক আজিজ, হামের টিকা কার্যক্রমে নিজে তদারকি চট্টগ্রামে অভিযানে ইয়াবাসহ ২ রোহিঙ্গা আটক ২ ফতুল্লায় ভোরে ডাকাতি, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট ২৪ ঘণ্টার মধ্যে ‘দালাল সহিদ’ গ্রেফতারের দাবি ফতুল্লা সাংবাদিকদের ইরান যুদ্ধ: বাংলাদেশের অর্থনীতিতে প্রভাব ও উত্তরণের উপায়

সাভার আশুলিয়ায় আবারো পোশাক শ্রমিক বিক্ষোভ অবরোধ নবীনগর চন্দ্রা মহাসড়ক।।

  • Reporter Name
  • আপডেট সময় : 09:38:54 am, Monday, 30 September 2024
  • 120 বার পড়া হয়েছে

সাভার আশুলিয়ায় আবারো পোশাক শ্রমিক বিক্ষোভ অবরোধ নবীনগর চন্দ্রা মহাসড়ক।।

মোঃ আসিফুজ্জামান আসিফ 
  
সিনিয়র ষ্টাফ রিপোর্টার।।
  
সাভারের আশুলিয়ায় নবীনগর-চন্দ্রা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা। এতে মহাসড়কের নবীনগর থেকে বাইপাইল পর্যন্ত চন্দ্রামুখী লেনে প্রায় তিন কিলোমিটার সড়কে যানজট দেখা দিয়েছে। 
সোমবার -৩০ সেপ্টেম্বর- সকাল সাড়ে ৯টার দিকে এই বিক্ষোভ শুরু করে বার্ডস গ্রুপের শ্রমিকরা।
এর আগে গত ২৭ আগস্ট এক নোটিশে বার্ডস গ্রুপ কর্তৃপক্ষ জানায়- রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ও বৈশ্বিক অর্থনৈতিক মন্দার কারণে বেশ কিছুদিন যাবৎ কারখানায় কোনো প্রকার কাজ নেই। এর পরেও কারখানা কর্তৃপক্ষ অব্যাহত আর্থিক লোকসানের মধ্যে দিয়ে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছিল। শত চেষ্টা করেও নতুন কোনো কাজের অর্ডার সংগ্রহ করতে পারেনি যা কর্তৃপক্ষের নিয়ন্ত্রণ বহির্ভূত। এই অবস্থায় গত ২৮ আগস্ট থেকে গ্রুপটির আর এন আর ফ্যাশনস লিমিটেড- বার্ডস গার্মেন্টস লিমিটেড- বার্ডস ফেডরেক্স লিমিটেড এবং বার্ডস এ অ্যান্ড জেড লিমিটেডের সব সেকশনের কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়।
বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড সোয়েটার শ্রমিক ট্রেড ইউনিয়নের আইন বিষয়ক সম্পাদক খায়রুল মামুন মিন্টু বলেন, ‘বার্ডস গ্রুপ তাদের কারখানা বন্ধ ঘোষণার পরে বিষয়টি নিয়ে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরে বিজিএমইএ, শ্রমিকসহ সব পক্ষের একটি বৈঠক হয়। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী আজ -সোমবার- গ্রুপটির শ্রমিকদের যাবতীয় আইনগত পাওনা পরিশোধের কথা ছিল। কিন্তু যতদূর জানতে পেরেছি- বার্ডস কর্তৃপক্ষ আজ শ্রমিকদের সেসব পাওনা পরিশোধ করতে পারবে না বলে জানিয়েছে। এর প্রেক্ষিতে শ্রমিকরা সড়কে নেমে বিক্ষোভ করছেন।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা -ওসি- আবু বকর সিদ্দিক বলেন- বার্ডস গ্রুপের শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। পরিস্থিতি স্বাভাবিক করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কাজ করছেন।
অন্যদিকে শিল্পাঞ্চল আশুলিয়ায় সোমবার সকাল থেকে অধিকাংশ পোশাক কারখানা খোলা রয়েছে বলে জানিয়েছে শিল্প পুলিশ।
শিল্প পুলিশ জানায়, সোমবার আশুলিয়ায় দ্য রোজ ড্রেসেস লিমিটেড কারখানাটি চালু রয়েছে- শ্রমিকরাও কাজ করছেন। মন্ডল নীটওয়্যার খুলে দেওয়া হলেও শ্রমিকরা কাজ করছেন না। লুসাকা সোমবারও ১৩-১- ধারায় বন্ধ রয়েছে- সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত রয়েছেন। জিরাবো রোডে এখন পর্যন্ত কোনো সমস্যা নেই। তবে সাউদার্ন- ডুকাটি এবং মাসকটের একটি ফ্লোরে শ্রমিকরা কাজ বন্ধ রেখেছেন। নিউএইজ ১৩-১- ধারায় বন্ধ রয়েছে।
শিল্প পুলিশ-১ এর সুপার সারোয়ার আলম বলেন- আজ -সোমবার- আশুলিয়া শিল্পাঞ্চলে বাংলাদেশ শ্রম আইনের ১৩-১-ধারায় নো ওয়ার্ক নো পে’র ভিত্তিতে ১১টি এবং সাতটি কারখানায় সাধারণ ছুটি রয়েছে। তবে শিল্পাঞ্চলের সার্বিক পরিস্থিতি এখন পর্যন্ত স্বাভাবিক রয়েছে। লুসাকা গ্রুপের শ্রমিকরা কারখানার সামনে এলেও পরে ফিরে গেছেন। কোনো বিশৃঙ্খলা করেননি- মন্ডলের শ্রমিকরা আছেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বিশ্ব আবারও এক অনিশ্চিত মোড়ে—তৃতীয় বিশ্বযুদ্ধ কি কেবল সময়ের অপেক্ষা?

সাভার আশুলিয়ায় আবারো পোশাক শ্রমিক বিক্ষোভ অবরোধ নবীনগর চন্দ্রা মহাসড়ক।।

আপডেট সময় : 09:38:54 am, Monday, 30 September 2024