Dhaka , Wednesday, 20 May 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
জাজিরায় মাদক ও চুরির বিরুদ্ধে মানববন্ধন, খলিল-লাকি দম্পতির বিচারের দাবি আধুনিক বাংলাদেশ বিনির্মাণের অন্যতম ক্ষেত্র হল জনবান্ধব ভূমিসেবা: বিভাগীয় কমিশনার সিলেট টেস্টে ভালো অবস্থানে আছে বাংলাদেশ : শন টেইট ওয়ানডে ফরম্যাট দিয়ে জাতীয় দলে ফিরতে চান সাব্বির অসামাজিক কার্যকলাপে যুক্ত হাবিপ্রবির ৪ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার চট্টগ্রামে রেস্টুরেন্ট-হোটেলে অভিযান, জরিমানা ৮০ হাজার দেশের স্বার্থে শিক্ষার্থীদের ছাত্ররাজনীতিতে সম্পৃক্ত হওয়া প্রয়োজন দূতাবা‌সের সহায়তায় কুয়েত থে‌কে নারী কর্মী‌র দে‌শে প্রত‌্যাবর্তন ‌“শিক্ষার্থীদের মানবিক ও প্রযুক্তিনির্ভর নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে” :- মেয়র ডা. শাহাদাত হোসেন রামগঞ্জে ভূমিসেবা মেলার উদ্ভোধন নিরাপদ কর্মস্থল ও চিকিৎসক সুরক্ষা আইন বাস্তবায়নের দাবিতে ড্যাব চট্টগ্রাম এর মানববন্ধন: শ্রীপুরে ৩ দিন ব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত হয় তথ্য অধিকার আইন সাংবাদিকদের সবচেয়ে শক্তিশালী হাতিয়ার:- উপপ্রধান তথ্য অফিসার রামুতে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধন মধুপুরে ভূমিসেবা মেলা ২০২৬ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত রামগঞ্জে আগুনে পুড়ে বসতঘর ছাই পাইকগাছায় তিনদিনব্যাপী ভূমিমেলা ২০২৬-এর উদ্বোধন রূপগঞ্জে সালিশ বৈঠকে বিএনপি নেতাকে কুপিয়ে জখম সীমান্ত হত্যা বন্ধ করতে না পারলে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ করা উচিত- এনসিপি নেতা নাসির উদ্দীন পাটোয়ারী কাউখালীতে ভূমি সেবা মেলা ২০২৬ উপলক্ষে শোভাযাত্রা ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত ‘রাগ করলা’ নিয়ে মাতামাতি, রুচির দুর্ভিক্ষ বললেন নিলয় ট্রাম্প-নেতানিয়াহুর ‘মাথার দাম’ নির্ধারণ করল ইরান দুই সপ্তাহ ধরে দই ভাত খেলে শরীরে যা ঘটে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান, কুড়িগ্রাম চিলমারীতে ১২ কেজি গাঁজাসহ নারী আটক। পাইকগাছায় জেলা পরিষদের উদ্যোগে শিক্ষার্থী ও দুঃস্থদের মাঝে সহায়তা প্রদান পাইকগাছায় গ্রাম পুলিশের বিরুদ্ধে প্রতারণা ও নির্যাতনের অভিযোগে সংবাদ সম্মেলন ফায়ার ফাইটাররা দেশের মানুষের আস্থা ও নির্ভরতার প্রতীক: নারায়ণগঞ্জের পূর্বাচলে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ মাদক ও কিশোরগ্যাং প্রতিরোধ সভায় চিহ্নিত মাদক ব্যবসায়ী! ক্ষুব্ধ এলাকাবাসী। জিলহজের প্রথম ১০ দিন যে ১০ আমলে গুরুত্ব দেবেন কও বিসমিল্লাহ,কও সুবাহানআল্লাহ, রাগ করলা-?

পাবনায় শেখ হাসিনার ট্রেনে হামলা- সাজাপ্রাপ্ত বিএনপির ১২ নেতাকর্মী মুক্ত।।

  • Reporter Name
  • আপডেট সময় : 05:32:21 am, Monday, 9 September 2024
  • 123 বার পড়া হয়েছে

পাবনায় শেখ হাসিনার ট্রেনে হামলা- সাজাপ্রাপ্ত বিএনপির ১২ নেতাকর্মী মুক্ত।।

পাবনা প্রতিনিধি।।
   
দেশ ছেড়ে পালানো সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী ট্রেনে হামলার অভিযোগে করা মামলায় সাজাপ্রাপ্ত ঈশ্বরদী উপজেলা বিএনপির ১২ নেতাকর্মী জামিনে মুক্ত হয়েছেন। 
রোববার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় পাবনা জেলা কারাগার থেকে তাদের মুক্তি দেওয়া হয়। জেল সুপার মো. নাসির উদ্দিন প্রধান বিষয়টি নিশ্চিত করেছেন। 
এর আগে বিকেল থেকেই পাবনা জেলা কারাগারের সামনে জড়ো হন বিএনপির নেতাকর্মীরা। সন্ধ্যার দিকে তাদের মুক্তি দেওয়া হলে নেতাকর্মীরা ফুলেল শুভেচ্ছা জানান। 
পরে পাবনা জেলা বিএনপির কার্যালয়ে তাদের সংবর্ধনা দেওয়া হয়। এ সময় জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব ও সদস্য সচিব মাসুদ খন্দকারসহ জেলার শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
কারামুক্তরা হলেন- আলাউদ্দিন বিশ্বাস- ইসলাম হোসেন জুয়েল- আনোয়ার হোসেন জনি- ইঞ্জিনিয়ার মুক্তার হোসেন- মোহাম্মদ বরকত- হাফিজুর রহমান মুকুল- আবুল কাশেম- সিমুয়া শামসুর রহমান- মোহাম্মদ লিটন মাল- ফয়সাল রিজিয়া রনো- মোহাম্মদ এনাম এবং আজাদ হোসেন খোকন।
এর আগে গত ২৯ আগস্ট সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিজয়-৭১ এর ১১ আদালতের দ্বৈত বেঞ্চের বিচারপতি এএসএম আব্দুল মবিন ও বিচারপতি মো. মাহমুদ হাসান তালুকদার ঈশ্বরদীর কারাবন্দি ৪৭ বিএনপি নেতাকর্মীর মধ্যে ৩০ নেতাকর্মীকে জামিন দেন।
জামিনপ্রাপ্তরা হলেন- আমিনুল ইসলাম আমিন- আজাদ হোসেন খোকন- ইসমাইল হোসেন- আলাউদ্দিন বিশ্বাস- শামসুর রহমান শিমুয়া- আনিছুর রহমান ওরফে সেকম, নুরুল ইসলাম আক্কেল- মো. রবি- এনাম- আবুল কাশেম- কালা বাবু- মামুন- মমিন ওরফে মামুন- সেলিম 
আহমেদ- কল্লোল- তুহিন- শাহ আলম লিটন- আবদুল্লাহ আল মামুন- তাহাজুল ইসলাম লাইজু- আবদুল জব্বার- পলাশ- আবদুল হাকিম টেনু- আলমগীর- আবুল কালাম আজাদ ও একেএম ফিরোজুল ইসলাম পায়েল। 
এছাড়া ১০ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত ১৩ জনের জামিন মিলেছে। তারা হলেন- ইউপি চেয়ারম্যান নেফাউর রহমান -ভিপি রাজু- আজমল হোসেন ডাবলু- আনোয়ার হোসেন জনি- রনো- বরকত আলী- চাঁদ আলী- এনামুল কবীর- মোক্তার- হাফিজুর রহমান মুকুল- হুমায়ুন কবীর দুলাল- জামনুল- তুহিন বিন সিদ্দীক ও ফজলুর রহমান প্রামাণিক।
৩০ বছর আগে তৎকালীন বিরোধীদলীয় নেতা ও সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী ট্রেনে হামলা ও গুলিবর্ষণের মামলায় ২০১৯ সালের ৩ জুলাই রায় দেন পাবনার অতিরিক্ত দায়রা জজ আদালত-১ এর বিচারক রুস্তম আলী। 
এই রায়ে স্থানীয় বিএনপির মোট ৫২ জন নেতাকর্মীর মধ্যে ৯ জনকে ফাঁসি- ২৫ জনের যাবজ্জীবন কারাদণ্ড এবং ১৩ জনকে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
সরকার পতনের পর ২৯ আগস্ট আপিল বিভাগের যৌথ বেঞ্চে মামলাটির শুনানি হয়। শুনানি শেষে ফাঁসির দণ্ডপ্রাপ্ত ৯ আসামি বাদে ১০ বছর সাজাপ্রাপ্ত ১২ জন ও যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ১৮ জনকে জামিন দেন আদালত। আজকে ১৩ জন মুক্তি পেলেন। 
বাকিরা রাজশাহী কারাগারে থাকায় তাদের আগামীকাল মুক্তি দেওয়া হতে পারে। বিচার চলাকালীন ৪ জন এবং রায়ের পর কারাগারে ৩ জন মারা গেছেন। শারীরিক অসুস্থতার কারণে বর্তমানে জামিনে মুক্ত রয়েছেন হুমায়ুন কবির দুলাল সরদার।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

জাজিরায় মাদক ও চুরির বিরুদ্ধে মানববন্ধন, খলিল-লাকি দম্পতির বিচারের দাবি

পাবনায় শেখ হাসিনার ট্রেনে হামলা- সাজাপ্রাপ্ত বিএনপির ১২ নেতাকর্মী মুক্ত।।

আপডেট সময় : 05:32:21 am, Monday, 9 September 2024