Dhaka , Saturday, 2 May 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
নজরুল বিশ্ববিদ্যালয়ে নাট্যকলা বিভাগের আয়োজনে হুমায়ূন মেলা ১৪৩৩ সম্পন্ন নোয়াখালী সরকারি কলেজে শিক্ষক হেনস্তার প্রতিবাদে মানববন্ধন, পাল্টাপাল্টি স্লোগানে উত্তেজনা লালমনিরহাট ব্যাটালিয়নের সফল অভিযান: সীমান্তে ১২ কেজি গাঁজা ও বিপুল সিরাপ জব্দ দিনাজপুরে র‍্যাবের বড় মাদক উদ্ধার: ঘর তল্লাশি করে বিপুল পরিমাণ মদ ও ফেন্সিডিল জব্দ, গ্রেপ্তার ১ নরসিংদী রাস্তায় পড়ে থাকা এসএসসি পরীক্ষার ২৬৮ টি উত্তর পএ উদ্ধার গাইয়ার চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে শিক্ষাসামগ্রী বিতরণ। পাইকগাছায় লাইসেন্সবিহীন করাতকল ও বেকারিকে জরিমানা শরীয়তপুরে জেলেদের বকনা বাছুর বিতরণে অনিয়মের অভিযোগ, মানহীন বিতরণে ক্ষুব্ধ জেলেরা মাদকে জিরো টলারেন্স ঘোষিত আড়াইহাজারে মাদক নিয়ন্ত্রণে বড় বাধা পুলিশ ভবিষ্যতে মন্দিরের জন্য বরাদ্দ প্রদানে বিন্দুমাত্র অবহেলা করা হবে না,পুরোহিতদের সঙ্গে সাক্ষাতে ডেপুটি স্পিকার চট্টগ্রাম মা ও হাসপাতালে সন্তান সম্ভবা চিকিৎসকসহ কর্তব্যরত চিকিৎসকদের উপর রোগীর স্বজনদের হামলার ঘটনায় ড্যাব চট্টগ্রাম এর প্রতিবাদ চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে ১৯ সদস্যের সমন্বয় কমিটি গঠন রূপগঞ্জে মাদক ব্যবসায়ীদের হামলায় আহত মৎস্য খামারির মৃত্যু ৩৪৪ বোতল ফেনসিডিলসহ আটক: সারপুকুর ইউপি চেয়ারম্যানের ৫ বছরের জেল রামুতে বন্যহাতির আক্রমনে মা-মেয়ের মর্মান্তিক মৃত্যু র‍্যাব ৭’র অভিযান এক লাখ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে সমন্বয় কমিটি করবে সরকার:- প্রতিমন্ত্রী মীর শাহে আলম প্রবাসীদের জন্য প্রথম অনলাইন গণশুনানি, সমস্যার তাৎক্ষণিক সমাধানের নির্দেশ দিলেন চট্টগ্রাম জেলা প্রশাসক সদরপুরে হত্যা চেষ্টা মামলায় বিতর্ক, আসামি তালিকা নিয়ে প্রশ্ন মাদক সেবনে বাধা দেওয়াকে কেন্দ্র রূপগঞ্জে মাদকসেবীদের হামলায় আহত বৃদ্ধের মৃত্যু কালবৈশাখীর তাণ্ডবে বিদ্যালয়ের চাল উড়ে গেল, পাঠদান নিয়ে অনিশ্চয়তা চাঁদাবাজির মামলায় সাবেক ইউপি সদস্যসহ ২ জন কারাগারে ভারতের বিদায়ী সহকারী হাইকমিশনার ডা. রাজীব রঞ্জনের সাথে চসিক মেয়র ডা. শাহাদাত হোসেনের সৌজন্য সাক্ষাৎ পাইকগাছায় রাতে দোকান খোলা রাখায় জরিমানা পাইকগাছায় জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত গাজীপুরে ৬৪ কেজি গাঁজা ও ১২ বোতল বিদেশি মদসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার স্কুলছাত্রী অদিতা হত্যা: গৃহশিক্ষকের ফাঁসির আদেশ গণসচেতনতা বৃদ্ধি পেলে শব্দদূষণ প্রতিরোধ সম্ভব : বিভাগীয় কমিশনার নরসিংদী বৃষ্টির মধ্যে হাঁটু পানির নিচে সড়ক ঢালাই, এলাকাবাসীর ক্ষোভ শিট না আনায় ক্লাস থেকে বের করে দেয় শিক্ষক, প্যানিক অ্যাটাকে মেডিকেলে এক শিক্ষার্থী

দেশে ফেরার ৩ তিন পরই দম্পতি আত্মহত্যা

  • Reporter Name
  • আপডেট সময় : 06:51:37 pm, Saturday, 14 August 2021
  • 220 বার পড়া হয়েছে

দেশে ফেরার ৩ তিন পরই দম্পতি আত্মহত্যা

এম. মতিন, চট্টগ্রাম প্রতিনিধি।।

প্রবাস থেকে দেশে ফেরার ৩ দিনের মাথায় নিজ ঘরে স্ত্রীর শাড়িতে গলায় ফাঁস দিয়ে স্বামী-স্ত্রী দুজনেই আত্মহত্যা করেছেন।

শুক্রবার (১৩ আগস্ট) রাত ৮ টায় চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার লালানগর ইউনিয়নে ৩ ওয়ার্ডের করকুমাইকুল গ্রামে এ ঘটনা ঘটে। রাত ১০ টায় লাশ দুটি উদ্ধার করেন থানা পুলিশ।

নিহতরা হলেন, রাঙ্গুনিয়া উপজেলার লালানগর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের কুরকুমাইকুল গ্রামের মো. শাহ আলমের ছেলে সদ্য প্রবাস ফেরত মো. ইসমাঈল হোসেন (২৫) ও তার স্ত্রী রুমা আকতার (২২)।

জানা যায়, উপজেলার লালানগর ইউনিয়নের কুরকুমাইকুল গ্রামের শাহ আলমের ছেলে কাতার প্রবাসী মো. ইসমাঈলের সাথে ২ বছর পূর্বে রাঙ্গুনিয়া পৌরসভার ৫ নং ওয়ার্ডের উত্তর ঘাটচেক এলাকার মো. জামাল উদ্দিনের মেয়ে রুমা আকতারের বিয়ে হয়। বিয়ের ৫ মাসের মাথায় ইসমাঈল হোসেন কাতার পাড়ি জমান। তাদের ঘরে দেড় বছর বয়সী একটি পুত্রসন্তান রয়েছে। গত ৩ দিন (১০ আগস্ট) আগে ইসমাঈল কাতার থেকে দেশে ফেরেন।

ইসমাঈলের মা ফিরোজা বেগম বলেন, দুপুরে খাওয়ার পর ছেলে, ছেলের স্ত্রী দেড় বছরের নাতিকে আমাকে দিয়ে তাদের রুমে অবস্থান করছিল। সন্ধ্যা পর্যন্ত তারা ঘর থেকে বের না হওয়ায়, তাদের ডাকতে থাকি। ভেতর থেকে কোনও সাড়া শব্দ নেই। দরজা ভেতর থেকে আটকানো। পরে জানালা দিয়ে দেখি তারা দু’জনই ঘরের ছাদের কুঠির (বিম) সাথে শাড়ীতে গলায় ফাঁস নেয়া অবস্থায় ঝুলছে। তখন তার চিৎকারে এলাকার লোকজন এসে ঘরের দরজা ভেঙে তাদের ফাঁসি থেকে নামায়।’

বিষয়টি স্থানীয়রা থানায় জানালে পুলিশ রাত প্রায় ১০ দিকে ঘটনাস্থলে গিয়ে দু’জনের লাশ উদ্ধার করে। কি কারণে তারা আত্মহত্যা করেছে সে ব্যাপারে তাৎক্ষণিকভাবে কিছুই জানা যায়নি।

নিহত রুমা আক্তারের বাবা জামাল উদ্দিন বলেন, ‘দুপুর ৩ টার দিকে মেয়ে আমার সাথে মুঠোফোনে কথা বলেছে। আমি মেয়েকে বেড়াতে আসতে বললে, মেয়ে আমাকে মহরমের (আশুর) পরে আসবে বলে জানায়। এরপর রাতেই শুনি এই ঘটনা।’

এ বিষয়ে রাঙ্গুনিয়া সার্কেলের এএসপি শামীম আনোয়ার বলেন, ‘শুক্রবার দিনগত রাত ১০টার দিকে নিজেদের শোবার ঘরের ছাদের কুঠির সঙ্গে শাড়িতে গলায় ফাঁস নিয়ে স্বামী ও স্ত্রী দুইজনেই আত্মহত্যা করেন। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দু’জনের লাশ উদ্ধার করেছে। পরে সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের পর লাশ দুটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’

তবে ঠিক কি কারণে তারা আত্মহত্যা করেছেন বিষয়টি এখনো নিশ্চিত নয়। তদন্ত করে দেখা হচ্ছে। লাশ ময়নাতদন্তের প্রতিবেদনের পর পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের হবে বলে জানান এএসপি শামীম আনোয়ার।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

নজরুল বিশ্ববিদ্যালয়ে নাট্যকলা বিভাগের আয়োজনে হুমায়ূন মেলা ১৪৩৩ সম্পন্ন

দেশে ফেরার ৩ তিন পরই দম্পতি আত্মহত্যা

আপডেট সময় : 06:51:37 pm, Saturday, 14 August 2021