Dhaka , Thursday, 28 May 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
রেড মিট ঝুঁকি কমিয়ে স্বাস্থ্যকরভাবে খাবার পরামর্শ রূপগঞ্জে ঈদ উপহার সামগ্রী বিতরণ সৌদি আরবের সঙ্গে মিল রেখে লালমনিরহাটে একদিন আগেই পবিত্র ঈদুল আযহা উদযাপন টিকিটের টাকা নিয়ে উধাও বাস মালিকরা, নারায়ণগঞ্জে যাত্রীদের বিক্ষোভ জনদুর্ভোগে এগিয়ে এলেন ছাত্রদল নেতা নাছির, নিজ টাকায় সড়ক মেরামত রামগঞ্জের জ্যেষ্ঠ সাংবাদিকের ছবি ব্যবহার করে ফেসবুকে অপপ্রচার থানায় জিডি জঙ্গল সলিমপুরে ‘ইয়াসিন-ফারুক সাম্রাজ্য’! পাহাড়ের গুহায় অস্ত্র কারখানা, প্রশাসনের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতির অভিযোগ আসন্ন ঈদকে কেন্দ্র করে সীমান্তে কঠোর অবস্থানে ১৫ বিজিবি: ফুলবাড়ীতে মাদক স্পটে অভিযানে ৬০ বোতল ইস্কাপ সিরাপ জব্দ ‘হাটগুলোতে স্বস্তিদায়ক পরিবেশ নিশ্চিত করতে সরকার কাজ করছে’: প্রতিমন্ত্রী মীর শাহে আলম ঈদের জামাতের জন্য প্রস্তুত জমিয়তুল ফালাহ ময়দান: চসিক মেয়র ঈদের ছুটিতে একসঙ্গে ফিরছিলেন বাড়ি, এবার পাশাপাশি কবরে শায়িত তারা কালশী বস্তিতে ভয়াবহ আগুন: একদিন আগেও ছিল ঘর, আজ ফ্লাইওভারের নিচেই তাদের ঠিকানা সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় হবে ঈদুল আজহার জামাত রায়পুরায় দোকানে ঢুকে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা নোয়াখালীতে নসিমন উল্টে ব্যবসায়ীর মৃত্যু মির্জাপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয় এক যুবকের মৃত্যু হাজরাপুর ইউনিয়নে তরুণদের আস্থার প্রতীক চেয়ারম্যান প্রার্থী ইঞ্জিনিয়ার সাইমুম সিরাজ শোয়ার আগে যে কাজটি করতে ভোলেন না ক্যাটরিনা ইউরো জেতানো অধিনায়ককে ছাড়াই স্পেনের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা আঘাত বা ক্ষত যখন ক্যানসারে রূপ নেয়, যেসব লক্ষণ অবহেলা করা যাবে না গাছের তাল পাড়তে নিষেধ করায় প্রতিবেশীর বর্বরোচিত হামলা, বৃদ্ধ গুরুতর আহত ৬ ঘন্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণের লক্ষ্য চসিকের, নগরজুড়ে তদারকিতে থাকবেন মেয়র ডা. শাহাদাত রূপগঞ্জে ফল ব্যবসায়ী হত্যার বিচারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ মিছিল পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন; আইনগত ব্যবস্থার দাবি রাজনৈতিক দ্বন্দ্বে অপপ্রচারের প্রতিবাদে রূপগঞ্জে যুবদল নেতার সংবাদ সম্মেলন নদীর তীরে হাঁটতে গিয়ে পেলেন ২০ কেজির কোরাল মাছ পাইকগাছায় কোরবানির পশু জবাই ও চামড়া সংরক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ঢাকা-৫ এর জলাবদ্ধতা নিরসনে এমপি কামাল হোসেন এর দ্রুত হস্তক্ষেপ চায় এলাকাবাসী আধুনিকতার চাপে অস্তিত্ব সংকটে কামার শিল্প আমি মোদির বড় ভক্ত: ট্রাম্প

জব্দকৃত  যানবাহন আইনি জটিলতায় কোটি টাকার সম্পদ নষ্ট 

  • Reporter Name
  • আপডেট সময় : 09:19:25 pm, Wednesday, 11 August 2021
  • 253 বার পড়া হয়েছে

জব্দকৃত  যানবাহন আইনি জটিলতায় কোটি টাকার সম্পদ নষ্ট 

মো.ইমরান হোসেন হান্নান,
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি ।।

গাজীপুরের কালিয়াকৈর থানায় আইনী জটিলতা ও দ্রূত সময়ে মামলা নিষ্পত্তি না হওয়ার কারণে পুলিশের জব্দ করা প্রায় শতাধিক বিভিন্ন ধরনের যানবাহন খোলা আকাশের নীচে নষ্ট হয়ে যাচ্ছে। ফলে উভয় সংকটে পড়েছেন যানবাহনের মালিক এবং পুলিশ কর্তৃপক্ষ। পুলিশ বিভিন্ন সময়ে অভিযান চালিয়ে আটক করে জব্দ করা এসব গাড়ির বর্তমান বাজার মূল্য কয়েক কোটি টাকা।

মামলার আলামত হিসেবে এসব যানবাহন থানার সামনে অযত্ন আর অবহেলায় পড়ে আছে বছরের পর বছর। রোদে আর বৃষ্টিতে ভিজে মরিচা ধরায় বেশীর ভাগ যানবাহনই ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে । নষ্ট হয়ে যাচ্ছে ইঞ্জিন। অন্যদিকে দিন দিন জব্দ হওয়া যানবাহনের সংখ্যা বেড়ে যাওয়ায় রাখার স্থানের অভাব দেখা দিয়েছে। পাশাপাশি মামলার আলামত হিসেবে যানবাহন গুলি সঠিক ভাবে সংরক্ষণ করতে না পারায় থানা পুলিশকে বিপাকে পড়তে হচ্ছে। থানা চত্বরে দিন দিন আটক করা গাড়ির সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।

সরেজমিনে দেখা যায়, কালিয়াকৈর থানায় প্রায় শতাধিক গাড়ি পড়ে আছে যার বেশীর ভাগই মোটর সাইকেল। এছাড়া অ্যাম্বুলেন্স, প্রাইভেট কার, পিকাপভ্যান, মাইক্রোবাস এবং ট্রাকও রয়েছে।
কালিয়াকৈরে জব্দ করা গাড়ির মালিক নাম প্রকাশ না করার শর্তে জানান, পুলিশের দায়ের করা মামলায় নিজেদের জামিন হলেও আইনি জটিলতার কারণে গাড়িটি মুক্ত করতে পারছেন না। তারা আশংকা করছেন, আর কিছুদিন এভাবে থাকার পর আইনি জটিলতা কাটিয়ে উঠলেও হয়তো মোটর গাড়ি নয়,লোহা লক্কর ফেরত নিতে হবে। এছাড়াও সঠিক কাগজ পত্র না থাকায় অনেকেই গাড়ি ফেরত পাওয়ার আশা ছেড়ে দিয়েছেন। আবার অনেকে বৈধ কাগজ পত্র থাকা সত্বেও আইনী জটিলতা এবং হয়রানীর কারণে গাড়ি ফেরত পাওয়ার আশা ছেড়ে দিয়েছেন।

এব্যাপারে বাংলাদেশ সড়ক পরিবহণ শ্রমিক ফেডারেশনের যুগ্ম-সম্পাদক মো.হুমায়ুন কবীর খাঁন বলেন,আইনের জটিলতা, গাড়ির প্রয়োজনীয় কাগজপত্র না থাকা ও লকডাউনে দীর্ঘদিন আদালত বন্ধ থাকার কারণে মামলার নিষ্পত্তি হচ্ছেনা। ফলে চালক ও মালিকরা নানা হয়রানির শিকার ও আর্থিকভাবে ক্ষতির সম্মুখীন হচ্ছে। এদিকে জব্দকৃত গাড়ি গুলোকে রাষ্ট্রীয় সম্পদ হিসেবে বিবেচনা করে তা সহজ উপায়ে ছাড়পত্র প্রদানের দাবি জানিয়েছেন পরিবহণ চালক ও মালিকরা।

কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ মনোয়ার হোসেন চৌধুরী জানান, জব্দ হওয়া যে সব যানবাহন রয়েছে, তার বেশীর ভাগই নাম্বার বিহীন, চুরি বা ছিনতাই ও মাদক সরবরাহ কাজে ব্যবহৃত। এদের কোন বৈধ কাগজপত্র না থাকায় জব্দ করা হয়েছে। যা থানায় মামলার আলামত হিসেবে রাখা হয়েছে। আদালতের নির্দেশক্রমে কেবলমাত্র এগুলোর ছাড়পত্র দেয়া যায় অথবা নিলামে বিক্রি করে রাষ্ট্রীয় কোষাগার অর্থ জমা দেয়া হয়।

কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ বলেন, জব্দকৃত গাড়ি দীর্ঘদিন আইনি জটিলতার কারণে থানায় পড়ে থেকে নষ্ট হয় কিন্তু এ প্রক্রিয়া দ্রুত নিষ্পত্তি করে নিলামের মাধ্যমে রাষ্ট্রীয় কোষাগারে অর্থ জমা করতে যথাযথ কর্তৃপক্ষের সুদৃষ্টি আকর্ষণ করবো।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রেড মিট ঝুঁকি কমিয়ে স্বাস্থ্যকরভাবে খাবার পরামর্শ

জব্দকৃত  যানবাহন আইনি জটিলতায় কোটি টাকার সম্পদ নষ্ট 

আপডেট সময় : 09:19:25 pm, Wednesday, 11 August 2021