Dhaka , Saturday, 2 May 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
নজরুল বিশ্ববিদ্যালয়ে নাট্যকলা বিভাগের আয়োজনে হুমায়ূন মেলা ১৪৩৩ সম্পন্ন নোয়াখালী সরকারি কলেজে শিক্ষক হেনস্তার প্রতিবাদে মানববন্ধন, পাল্টাপাল্টি স্লোগানে উত্তেজনা লালমনিরহাট ব্যাটালিয়নের সফল অভিযান: সীমান্তে ১২ কেজি গাঁজা ও বিপুল সিরাপ জব্দ দিনাজপুরে র‍্যাবের বড় মাদক উদ্ধার: ঘর তল্লাশি করে বিপুল পরিমাণ মদ ও ফেন্সিডিল জব্দ, গ্রেপ্তার ১ নরসিংদী রাস্তায় পড়ে থাকা এসএসসি পরীক্ষার ২৬৮ টি উত্তর পএ উদ্ধার গাইয়ার চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে শিক্ষাসামগ্রী বিতরণ। পাইকগাছায় লাইসেন্সবিহীন করাতকল ও বেকারিকে জরিমানা শরীয়তপুরে জেলেদের বকনা বাছুর বিতরণে অনিয়মের অভিযোগ, মানহীন বিতরণে ক্ষুব্ধ জেলেরা মাদকে জিরো টলারেন্স ঘোষিত আড়াইহাজারে মাদক নিয়ন্ত্রণে বড় বাধা পুলিশ ভবিষ্যতে মন্দিরের জন্য বরাদ্দ প্রদানে বিন্দুমাত্র অবহেলা করা হবে না,পুরোহিতদের সঙ্গে সাক্ষাতে ডেপুটি স্পিকার চট্টগ্রাম মা ও হাসপাতালে সন্তান সম্ভবা চিকিৎসকসহ কর্তব্যরত চিকিৎসকদের উপর রোগীর স্বজনদের হামলার ঘটনায় ড্যাব চট্টগ্রাম এর প্রতিবাদ চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে ১৯ সদস্যের সমন্বয় কমিটি গঠন রূপগঞ্জে মাদক ব্যবসায়ীদের হামলায় আহত মৎস্য খামারির মৃত্যু ৩৪৪ বোতল ফেনসিডিলসহ আটক: সারপুকুর ইউপি চেয়ারম্যানের ৫ বছরের জেল রামুতে বন্যহাতির আক্রমনে মা-মেয়ের মর্মান্তিক মৃত্যু র‍্যাব ৭’র অভিযান এক লাখ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে সমন্বয় কমিটি করবে সরকার:- প্রতিমন্ত্রী মীর শাহে আলম প্রবাসীদের জন্য প্রথম অনলাইন গণশুনানি, সমস্যার তাৎক্ষণিক সমাধানের নির্দেশ দিলেন চট্টগ্রাম জেলা প্রশাসক সদরপুরে হত্যা চেষ্টা মামলায় বিতর্ক, আসামি তালিকা নিয়ে প্রশ্ন মাদক সেবনে বাধা দেওয়াকে কেন্দ্র রূপগঞ্জে মাদকসেবীদের হামলায় আহত বৃদ্ধের মৃত্যু কালবৈশাখীর তাণ্ডবে বিদ্যালয়ের চাল উড়ে গেল, পাঠদান নিয়ে অনিশ্চয়তা চাঁদাবাজির মামলায় সাবেক ইউপি সদস্যসহ ২ জন কারাগারে ভারতের বিদায়ী সহকারী হাইকমিশনার ডা. রাজীব রঞ্জনের সাথে চসিক মেয়র ডা. শাহাদাত হোসেনের সৌজন্য সাক্ষাৎ পাইকগাছায় রাতে দোকান খোলা রাখায় জরিমানা পাইকগাছায় জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত গাজীপুরে ৬৪ কেজি গাঁজা ও ১২ বোতল বিদেশি মদসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার স্কুলছাত্রী অদিতা হত্যা: গৃহশিক্ষকের ফাঁসির আদেশ গণসচেতনতা বৃদ্ধি পেলে শব্দদূষণ প্রতিরোধ সম্ভব : বিভাগীয় কমিশনার নরসিংদী বৃষ্টির মধ্যে হাঁটু পানির নিচে সড়ক ঢালাই, এলাকাবাসীর ক্ষোভ শিট না আনায় ক্লাস থেকে বের করে দেয় শিক্ষক, প্যানিক অ্যাটাকে মেডিকেলে এক শিক্ষার্থী

তিতাসে অস্ত্র ঠেকিয়ে পল্লী চিকিৎসকের চেম্বারে চাঁদাবাজি:অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার সাগর

  • Reporter Name
  • আপডেট সময় : 10:30:33 pm, Monday, 9 August 2021
  • 254 বার পড়া হয়েছে

তিতাসে অস্ত্র ঠেকিয়ে পল্লী চিকিৎসকের চেম্বারে চাঁদাবাজি:অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার সাগর

এস এ ডিউক ভূঁইয়া-তিতাস(কুমিল্লা)প্রতিনিধি।।

কুমিল্লার তিতাস উপজেলায় এক পল্লী চিকিৎসকের চেম্বারে অস্ত্র ঠেকিয়ে ডাক্তারের কাছ থেকে চাঁদাবাজির সিসিটিভির ফুটেজটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হলে গতকাল রবিবার দিবাগত রাতে কুমিল্লা পুলিশ সুপার এর নির্দশে কুমিল্লা ডিবি ও তিতাস থানা পুলিশের যৌথ অভিযান পরিচালনা করে সাগর নামে এই শীর্ষ সন্ত্রাসীকে রাজধানীর মাতুয়াইলের তার সহযোগীর ভাড়া বাসা থেকে গ্রেপ্তার করেন।সোমবার দুপুরে গ্রেপ্তারকৃত শীর্ষ সন্ত্রাসী সাগরকে সাথে নিয়ে মুরাদনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মীর আবিদুর রহমান ও তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)সুধীন চন্দ্র দাস ও এস আই বিল্লাল হোসেনসহ সঙ্গীয় ফোর্স নিয়ে অস্ত্র উদ্ধারের অভিযানে গিয়ে উপজেলার মজিদপুর ইউনিয়নের শাহপুর গ্রামের সন্ত্রাসী সাগরের বসত ঘর থেকে দুই রাউন্ড গুলিসহ তার ব্যবহৃত অস্ত্রটি উদ্ধার করা হয়।উল্লেখ্য,যে গতকাল রোববার বিকালে গরীবের ডাক্তার খ্যাত নামে পল্লী চিকিৎসক সামসুল হুদার চেম্বারে ডুকে প্রকাশ্যে পিস্তল ঠেকিয়ে সন্ত্রাসী সাগর দুই লক্ষ টাকা চাঁদা দাবী করলে ডাক্তার এই মুহুর্তে দুই লক্ষ টাকা দিতে অপরাগতা স্বীকার করলে সন্ত্রাসী সাগর বার বার তাকে লক্ষ করে পিস্তল তাক করে এবং শামসুল হুদা ডাক্তার ভয়ে ৩৯ হাজার টাকা সংগ্রহ করে তাকে দেয় ও তা নিয়ে সে বীরদর্পে চলে যায় ।এর কিছু ক্ষণপরই ঘটনার সিসিটিভির ফুটেজটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়ে পড়লে এলাকায় মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়।সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সন্ত্রাসী সাগরকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ জন।ঘটনাটি ঘটেছে গতকাল রোববার উপজেলার মজিদপুর ইউনিয়নের শান্তির বাজার পল্লী চিকিৎসক শামসুল হুদার চেম্বারে।শীর্ষ সন্ত্রাসী সাগর শাহপুর গ্রামের হাবুল ব্যাপারীর ছেলে।জানা যায়,সন্ত্রাসী সাগর ইউনিয়ন বিএনপির সহযোগী সংগঠনের রাজনীতির সাথে জড়িত।তার বাবা হাবুল ব্যাপারী মজিদপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি এবং তার ভাই শাহ আলম নব-গঠিত মজিদপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি।পল্লী চিকিৎসক সামসুল হুদা জানান,গত রাতে একটি ডাকাত দল আমার বাসায় ডাকাতির উদ্দেশ্যে হামলা করে।প্রতিবেশীরা সজাগ হয়ে পড়লে ডাকাত দল পালিয়ে যায়।পরে সকালে বিষয়টি স্থানীয় চেয়ারম্যান ফারুক মিয়া সরকারসহ আশপাশের লোকজনের নিকট জানানো হলে সন্ত্রাসী সাগর ক্ষিপ্ত হয়ে বিকালে আমার চেম্বারে ডুকে প্রথমে আমাকে হুমকি দেয়।
পরে তার জিন্স প্যান্টের পিছনের পকেট থেকে পিস্তল বের করে আমাকে হত্যার হুমকি দিয়ে দু-লক্ষ টাকা চাঁদা দাবী করে। আমি প্রাণভয়ে ক্যাশে থাকা ১৪ হাজার ও বিকাশ একাউন্ট থেকে ২৫ হাজার মোট ৩৯ হাজার টাকা দেই। সে এই টাকা নেওয়ার পর আরও দু-লাখ টাকা দেওয়ার জন্য আমাকে চাপ প্রয়োগ করে এবং টাকা না দিলে প্রাণনাশের হুমকি প্রদান করে দ্রুত চলে যায় ।এলাকাবাসী জানান,পল্লী চিকিৎসক শামসুলুল হুদা একজন ভাল মানুষ ও অসহায় গরীব মানুষের চিকিৎসক ।
করোনার এই ক্রান্তিলগ্নে তিনি অত্র এলাকার সবাইকে চিকিৎসা সেবার পাশাপাশি গরিব ও অসহায় মানুষদের ফ্রি চিকিৎসা দিয়ে যাচ্ছেন ।
এদিকে উক্ত ঘটনার একটি সিসিটিভি ফুটেজ সামাজিক মাধ্যম ফেসবুকে ভাইরাল হলে নিন্দার ঝড় উঠে এবং তাকে ক্রসফায়ারের দাবী জানান, সুশীল সমাজের লোকজন ।
তাঁরা ক্ষোভ প্রকাশ করে বলেন, সভ্য সমাজে কিভাবে প্রকাশ্যে এমন ন্যাক্কারজনক ঘটনা ঘটে ? দীর্ঘ ২৫ মিনিট এমন ফিল্মিস্টাইলে বার বার পিস্তল বের করে হুমকি দিলে সহায়তা করার জন্য ভয়ে কেউ এগিয়ে আসেনি। যা সত্যিই খুব দুঃখজনক।এদিকে তিতাস উপজেলা পরিষদের চেয়ারম্যান পারভেজ হোসেন সরকার তাঁর ফেসবুক ওয়ালে ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অস্ত্রধারী ব্যক্তি ও তাদের গডফাদারদের খুজে বের করে আইনের আওতায় এনে তিতাসের জনগণের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আইন-শৃঙ্খলা বাহিনীকে বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন।উক্ত ঘটনার বিষয়ে প্রকাশ্যে লাইভে এসে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন গৌরীপুর অক্সফোর্ড স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যক্ষ রফিকুল ইসলাম।জানা যায়,তিতাস থানায় গ্রেপ্তারকৃত শীর্ষ সন্ত্রাসী সাগরের বিরুদ্ধে অস্ত্র,ডাকাতি ও মাদকসহ একাধিক মামলা রয়েছে।মুরাদনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মীর আবিদুর রহমান সাংবাদিকদের বলেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিষয়টি ভাইরাল হলে প্রশাসনের নজরে পড়ে এবং কুমিল্লা পুলিশ সুপার মহোদয়ের দৃষ্টিগোচর হয়। তাই তাঁহারই নির্দেশে ডিবি পুলিশের সহযোগীতায় গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর ডেমরা এলাকার মাতুয়াইল থেকে সন্ত্রাসী সাগরকে তারই এক সহযোগীর ভাড়া বাসা থেকে গ্রেপ্তার করতে সক্ষম হই। পরে আজ দুপুরে তার ব্যবহৃত দেশীয় আগ্নেয়াস্ত্র অস্ত্রটি ও দুইটি গুলিসহ উদ্ধার করা হয় ।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

নজরুল বিশ্ববিদ্যালয়ে নাট্যকলা বিভাগের আয়োজনে হুমায়ূন মেলা ১৪৩৩ সম্পন্ন

তিতাসে অস্ত্র ঠেকিয়ে পল্লী চিকিৎসকের চেম্বারে চাঁদাবাজি:অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার সাগর

আপডেট সময় : 10:30:33 pm, Monday, 9 August 2021