Dhaka , Saturday, 2 May 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
নজরুল বিশ্ববিদ্যালয়ে নাট্যকলা বিভাগের আয়োজনে হুমায়ূন মেলা ১৪৩৩ সম্পন্ন নোয়াখালী সরকারি কলেজে শিক্ষক হেনস্তার প্রতিবাদে মানববন্ধন, পাল্টাপাল্টি স্লোগানে উত্তেজনা লালমনিরহাট ব্যাটালিয়নের সফল অভিযান: সীমান্তে ১২ কেজি গাঁজা ও বিপুল সিরাপ জব্দ দিনাজপুরে র‍্যাবের বড় মাদক উদ্ধার: ঘর তল্লাশি করে বিপুল পরিমাণ মদ ও ফেন্সিডিল জব্দ, গ্রেপ্তার ১ নরসিংদী রাস্তায় পড়ে থাকা এসএসসি পরীক্ষার ২৬৮ টি উত্তর পএ উদ্ধার গাইয়ার চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে শিক্ষাসামগ্রী বিতরণ। পাইকগাছায় লাইসেন্সবিহীন করাতকল ও বেকারিকে জরিমানা শরীয়তপুরে জেলেদের বকনা বাছুর বিতরণে অনিয়মের অভিযোগ, মানহীন বিতরণে ক্ষুব্ধ জেলেরা মাদকে জিরো টলারেন্স ঘোষিত আড়াইহাজারে মাদক নিয়ন্ত্রণে বড় বাধা পুলিশ ভবিষ্যতে মন্দিরের জন্য বরাদ্দ প্রদানে বিন্দুমাত্র অবহেলা করা হবে না,পুরোহিতদের সঙ্গে সাক্ষাতে ডেপুটি স্পিকার চট্টগ্রাম মা ও হাসপাতালে সন্তান সম্ভবা চিকিৎসকসহ কর্তব্যরত চিকিৎসকদের উপর রোগীর স্বজনদের হামলার ঘটনায় ড্যাব চট্টগ্রাম এর প্রতিবাদ চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে ১৯ সদস্যের সমন্বয় কমিটি গঠন রূপগঞ্জে মাদক ব্যবসায়ীদের হামলায় আহত মৎস্য খামারির মৃত্যু ৩৪৪ বোতল ফেনসিডিলসহ আটক: সারপুকুর ইউপি চেয়ারম্যানের ৫ বছরের জেল রামুতে বন্যহাতির আক্রমনে মা-মেয়ের মর্মান্তিক মৃত্যু র‍্যাব ৭’র অভিযান এক লাখ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে সমন্বয় কমিটি করবে সরকার:- প্রতিমন্ত্রী মীর শাহে আলম প্রবাসীদের জন্য প্রথম অনলাইন গণশুনানি, সমস্যার তাৎক্ষণিক সমাধানের নির্দেশ দিলেন চট্টগ্রাম জেলা প্রশাসক সদরপুরে হত্যা চেষ্টা মামলায় বিতর্ক, আসামি তালিকা নিয়ে প্রশ্ন মাদক সেবনে বাধা দেওয়াকে কেন্দ্র রূপগঞ্জে মাদকসেবীদের হামলায় আহত বৃদ্ধের মৃত্যু কালবৈশাখীর তাণ্ডবে বিদ্যালয়ের চাল উড়ে গেল, পাঠদান নিয়ে অনিশ্চয়তা চাঁদাবাজির মামলায় সাবেক ইউপি সদস্যসহ ২ জন কারাগারে ভারতের বিদায়ী সহকারী হাইকমিশনার ডা. রাজীব রঞ্জনের সাথে চসিক মেয়র ডা. শাহাদাত হোসেনের সৌজন্য সাক্ষাৎ পাইকগাছায় রাতে দোকান খোলা রাখায় জরিমানা পাইকগাছায় জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত গাজীপুরে ৬৪ কেজি গাঁজা ও ১২ বোতল বিদেশি মদসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার স্কুলছাত্রী অদিতা হত্যা: গৃহশিক্ষকের ফাঁসির আদেশ গণসচেতনতা বৃদ্ধি পেলে শব্দদূষণ প্রতিরোধ সম্ভব : বিভাগীয় কমিশনার নরসিংদী বৃষ্টির মধ্যে হাঁটু পানির নিচে সড়ক ঢালাই, এলাকাবাসীর ক্ষোভ শিট না আনায় ক্লাস থেকে বের করে দেয় শিক্ষক, প্যানিক অ্যাটাকে মেডিকেলে এক শিক্ষার্থী

কুমিল্লা টাওয়ার হাসপাতালে ভুল চিকিৎসায় শিশুসহ প্রসূতির মৃত্যুর অভিযোগ

  • Reporter Name
  • আপডেট সময় : 04:07:50 pm, Thursday, 5 August 2021
  • 418 বার পড়া হয়েছে

কুমিল্লা টাওয়ার হাসপাতালে ভুল চিকিৎসায় শিশুসহ প্রসূতির মৃত্যুর অভিযোগ

শাহ সাহিদ উদ্দিন, কুমিল্লা দেবীদ্বার প্রতিনিধি।।

কুমিল্লার টাওয়ার হসপিটালে ভুল চিকিৎসায় আসমা আক্তার (২৩) নামে প্রসূতিসহ শিশু সন্তানের মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে।সিজারিয়ান অপারেশন করেন ডাক্তার চন্দনা রানী দেবনাথ।

(৫ আগষ্ট ২০২১) বৃহস্পতিবার নিহতের পিতা অটো রিক্সা চালক দয়াল হুমায়ুন অভিযোগ করেন।নিহত আসমা আক্তার কুমিল্লার আদর্শ সদর আমড়াতলি ইউনিয়নের কবিরাজ বাজারের পশ্চিমে জশপুর গ্রামের বসিরের স্ত্রী।নিহতের বাবার বাড়ি বুড়িচং উপজেলার বাকশীমূল পশ্চিমপাড়া।

নিহতের পিতা হুমায়ুন অভিযোগ করে জানান, গত (৩১ জুলাই ২০২১)শনিবার কুমিল্লা টাওয়ার হাসপাতালে হুমায়ুন তার মেয়েকে ৮ মাসের গর্ভকালীন আসমা আক্তারকে নিয়ে যাওয়া হয়। সেখানে রোগীর অবস্থা ভালো নয় বলে চিকিৎসক জানান। পরে তাকে দ্রুত সিজারিয়ান অপারেশনের কথা বলেন।টাওয়ার হসপিটালে শনিবার সকাল ৮টায় অপারেশ করেন। সেখানে একটি পুত্র সন্তান জন্ম দেন আসমা আক্তার। অপারেশনের পর সাথে সাথেই রোগী অবস্থা ভালো নয় বলে ঢাকা কোনো হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য নির্দেশ দেন কর্তব্যরত ডাক্তার। তাকে ঢাকা গ্রীণরোয ইউনিহেলথ স্পেশালাইজ হাসপাতালে ভর্তি করা হয়। ওই হাসপাতালে আইসিওতে থাকার পর শনিবার সন্ধ্যায় আসমা আক্তার মারা যায়।এ দিকে টাওয়ারে আইসিওতে থাকা অবস্থায় শিশু সন্তানও মারা যায়। মৃত্যুর পর নিহত পরিবার টাওয়ার হাসপাতালকে ৬০ হাজার টাকা দিতে হয়েছে বলে জানা যায়।

নিহতের পিতা হুমায়ুন আরো জানান,কুমিল্লার টাওয়ার হাসপাতালে আমার মেয়েকে ডাক্তারের কাছে দেখানোর জন্য নিয়ে যাই,সেখানে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার বলে আমার মেয়ের অবস্থা খুব খারাপ সিজার করাতে হবে। তাই আমরা সিজারের জন্য রাজি হয়ে যাই। ডাক্তার আমার মেয়েকে সিজার করিয়ে এসে বলে রোগীকে দ্রুত ঢাকা নিয়ে যান। রোগীর অবস্থা খুব খারাপ। এই কথার শোনার পর আমরা মেয়েকে ঢাকা ইউনিহেলথ স্পেশালাইজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর ১৪ ব্যাগ রক্ত দিয়েও বাঁচাতে পারিনি। পরে বাড়িতে নিয়ে আসলে মহিলারা গোসল করাতে গিয়ে দেখতে পায় আমার মেয়ের পেটে ২-৩টা কাটা।এমন সিজার আমরা কোনো দিন দেখি নাই কোনো মতে সেলাই করে রেখেছে।এই ভুল কাটার কারণে ভুল চিকিৎসায় প্রচন্ড রক্তক্ষরণ হয়ে আসমা আক্তার মারা যায়। নিহতের বাবা হুমায়ুন কুমিল্লা সিভিল সার্জন ও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন,তদন্তপূর্বক আমার মেয়ের ভুল চিকিৎসায় মৃত্যুর সঠিক বিচার চাই।তাদেরকে আইনের আওতায় আনার জন্য দাবী জানান।

নিহত আসমা আক্তার কালিকাপুর আব্দুল মতিন খসরু সরকারি কলেজের প্রাক্তন ছাত্রী ছিলেন। দয়াল হুমায়ুনের এক মাত্র মেয়ে আসমা আক্তারে মৃত্যুর পর পরিবারের কান্না কোনো ভাবেই থামছে না।

এ বিষয়ে জানতে চাইলে কুমিল্লা টাওয়ার হাসপাতালের ডাক্তার ডাক্তার চন্দনা রানী দেবনাথ মোবাইল ফোনে প্রতিনিধিকে জানান, ‘রোগীর পরিবারের অভিযোগ সঠিক নয়। কোনও ভুল চিকিৎসার প্রশ্নই ওঠে না। রোগীর অনেক সমস্যা ছিলো তাই তাকে ঢাকা মেডিক্যালে নিয়ে যাওয়ার জন্য বলেছি।আমাদের এখানে রোগীকে সম্পূর্ণ সঠিক চিকিৎসা দেওয়া হয়েছে। তাদের অভিযোগের কোনও যৌক্তিকতা নেই। আপনাদের কাছে রোগীর পরিবার অভিযোগ দেয় কেন? আপনি কোনো ডাক্তার না, আপনি হলেন সাংবাদিক, আপনি কোনো কিছু বুঝবেন না, যদি ডাক্তারি শিখতে চান তাহলে আমার কাছে আসিয়েন।এসব অভিযোগ নিয়ে কথা না বলার বারং করেন। এ কথা বলে তিনি অনেক রোগী তার সামনে আছে এমন অজুহাত দেখিয়ে কল কেটে দেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

নজরুল বিশ্ববিদ্যালয়ে নাট্যকলা বিভাগের আয়োজনে হুমায়ূন মেলা ১৪৩৩ সম্পন্ন

কুমিল্লা টাওয়ার হাসপাতালে ভুল চিকিৎসায় শিশুসহ প্রসূতির মৃত্যুর অভিযোগ

আপডেট সময় : 04:07:50 pm, Thursday, 5 August 2021