Dhaka , Thursday, 28 May 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
রেড মিট ঝুঁকি কমিয়ে স্বাস্থ্যকরভাবে খাবার পরামর্শ রূপগঞ্জে ঈদ উপহার সামগ্রী বিতরণ সৌদি আরবের সঙ্গে মিল রেখে লালমনিরহাটে একদিন আগেই পবিত্র ঈদুল আযহা উদযাপন টিকিটের টাকা নিয়ে উধাও বাস মালিকরা, নারায়ণগঞ্জে যাত্রীদের বিক্ষোভ জনদুর্ভোগে এগিয়ে এলেন ছাত্রদল নেতা নাছির, নিজ টাকায় সড়ক মেরামত রামগঞ্জের জ্যেষ্ঠ সাংবাদিকের ছবি ব্যবহার করে ফেসবুকে অপপ্রচার থানায় জিডি জঙ্গল সলিমপুরে ‘ইয়াসিন-ফারুক সাম্রাজ্য’! পাহাড়ের গুহায় অস্ত্র কারখানা, প্রশাসনের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতির অভিযোগ আসন্ন ঈদকে কেন্দ্র করে সীমান্তে কঠোর অবস্থানে ১৫ বিজিবি: ফুলবাড়ীতে মাদক স্পটে অভিযানে ৬০ বোতল ইস্কাপ সিরাপ জব্দ ‘হাটগুলোতে স্বস্তিদায়ক পরিবেশ নিশ্চিত করতে সরকার কাজ করছে’: প্রতিমন্ত্রী মীর শাহে আলম ঈদের জামাতের জন্য প্রস্তুত জমিয়তুল ফালাহ ময়দান: চসিক মেয়র ঈদের ছুটিতে একসঙ্গে ফিরছিলেন বাড়ি, এবার পাশাপাশি কবরে শায়িত তারা কালশী বস্তিতে ভয়াবহ আগুন: একদিন আগেও ছিল ঘর, আজ ফ্লাইওভারের নিচেই তাদের ঠিকানা সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় হবে ঈদুল আজহার জামাত রায়পুরায় দোকানে ঢুকে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা নোয়াখালীতে নসিমন উল্টে ব্যবসায়ীর মৃত্যু মির্জাপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয় এক যুবকের মৃত্যু হাজরাপুর ইউনিয়নে তরুণদের আস্থার প্রতীক চেয়ারম্যান প্রার্থী ইঞ্জিনিয়ার সাইমুম সিরাজ শোয়ার আগে যে কাজটি করতে ভোলেন না ক্যাটরিনা ইউরো জেতানো অধিনায়ককে ছাড়াই স্পেনের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা আঘাত বা ক্ষত যখন ক্যানসারে রূপ নেয়, যেসব লক্ষণ অবহেলা করা যাবে না গাছের তাল পাড়তে নিষেধ করায় প্রতিবেশীর বর্বরোচিত হামলা, বৃদ্ধ গুরুতর আহত ৬ ঘন্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণের লক্ষ্য চসিকের, নগরজুড়ে তদারকিতে থাকবেন মেয়র ডা. শাহাদাত রূপগঞ্জে ফল ব্যবসায়ী হত্যার বিচারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ মিছিল পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন; আইনগত ব্যবস্থার দাবি রাজনৈতিক দ্বন্দ্বে অপপ্রচারের প্রতিবাদে রূপগঞ্জে যুবদল নেতার সংবাদ সম্মেলন নদীর তীরে হাঁটতে গিয়ে পেলেন ২০ কেজির কোরাল মাছ পাইকগাছায় কোরবানির পশু জবাই ও চামড়া সংরক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ঢাকা-৫ এর জলাবদ্ধতা নিরসনে এমপি কামাল হোসেন এর দ্রুত হস্তক্ষেপ চায় এলাকাবাসী আধুনিকতার চাপে অস্তিত্ব সংকটে কামার শিল্প আমি মোদির বড় ভক্ত: ট্রাম্প

মাদারীপুরে ছেলের অকাল মৃত্যুর খবরে মায়ের আত্মহত্যা !!

  • Reporter Name
  • আপডেট সময় : 05:12:19 pm, Friday, 23 July 2021
  • 223 বার পড়া হয়েছে

মাদারীপুরে ছেলের অকাল মৃত্যুর খবরে মায়ের আত্মহত্যা !!

রকিবুজ্জামান,
মাদারীপুর জেলা প্রতিনিধি।।

মাদারীপুরের কালকিনিতে কুকুরের কামড়ে নয়ন পাল (৩৪) নামে এক ফার্মেসী কর্মচারীর মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে তিনি ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।এদিকে নয়ন পালের অকাল মৃত্যুর খবরে তার মা মেঘনা পাল (৬০) বিষপান করেন এবং পরবর্তীতে আজ শুক্রবার (২৩ জুলাই) তিনিও মারা যান।

এলাকাবাসী সুত্রে জানা যায়,নয়ন পাল পৌর এলাকার দক্ষিণ রাজদী গ্রামের গৌতম পালের ছেলে। তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে হাওলাদার ফার্মেসীর কর্মচারী ছিলেন।এদিকে আদরের বড় ছেলের অকাল মৃত্যু সইতে না পেরে বৃহস্পতিবার দুপুরে নয়ন পালের বৃদ্ধ মা বিষপান করেন এবং আজ শুক্রবার সকালে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
নিহতের পরিবার সূত্রে জানা যায়,গত ৫ জুলাই সকালে নয়ন পাল নিজ ঘরের সামনে একটি কুকুর দেখে তাড়াতে যায়। এতে কুকুরটি ক্ষিপ্ত হয়ে নয়নকে ৫-৬ টি কামড় দিয়ে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে তার অবস্থার কিছুটা উন্নতি হলে তাকে বাড়িতে নিয়ে আসেন পরিবারের লোকজন।
পরে বুধবার সকালে নয়ন পাল পুনঃরায় অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকা মহাখালীর একটি হাসপাতালে ভর্তি করা হয়।সেখানে চিকিৎসাধীন অবস্থায় একদিন পর বৃহস্পতিবার তার মৃত্যু হয়।
এদিকে, সংসারের একমাত্র উপার্জনক্ষম বড় ছেলে নয়ন পালের মৃত্যুর শোক সইতে না পেরে তার বৃদ্ধ মা মেঘনা পাল (৬০) বিষপান করেন। বিষয়টি টের পেয়ে পরিবারের অন্য সদস্যরা মেঘনা পালকে প্রথমে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। কিন্তু সেখানে তার অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।সেখানেই আজ শুক্রবার(২৩ জুলাই) সকালে তিনি মারা যান। নিহতদের প্রতিবেশীরা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ছেলে নয়নের মৃত্যুর শোক সইতে না পেরে তার মা মেঘনা পাল আত্মহত্যা করেছেন। পরপর দুই দিন পরিবারের কাছের দুজনকে হারিয়ে শোকে পাথর হয়ে গেছে গৌতম পালের পরিবার। এ ঘটনায় নিহতদের পরিবারে চলছে শোকের মাতম।

ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রেড মিট ঝুঁকি কমিয়ে স্বাস্থ্যকরভাবে খাবার পরামর্শ

মাদারীপুরে ছেলের অকাল মৃত্যুর খবরে মায়ের আত্মহত্যা !!

আপডেট সময় : 05:12:19 pm, Friday, 23 July 2021