Dhaka , Thursday, 12 March 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
রূপগঞ্জে ঈদের আগে শ্রমিকদের বকেয়া বেতন ও বোনাস পরিশোধে শিল্প মালিকদের সঙ্গে উপজেলা প্রশাসনের মতবিনিময় মাদকাসক্ত ছেলের হামলায় বাবা ও বড়ভাই একইসাথে টেটাবিদ্দ ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট’স এসোসিয়েশন অব চন্দনাইশের ২০২৫-২৬ কার্যনির্বাহী কমিটি নোয়াখালীতে অটোরিকশা চালককে গলা কেটে হত্যা: ৩ দিনেও রহস্যের জট খুলেনি পাইকগাছা পৌরসভার শহর সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত রামুর দক্ষিণ মিঠাছড়িতে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ তিন ডাকাত আটক ঈদকে ঘিরে পাঁচবিবিতে জমে উঠেছে বেচাকেনা, ক্রেতাদের ভিড়ে সরগরম মার্কেটগুলো রূপগঞ্জে আইনশৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত রূপগঞ্জে পোশাক কারখানায় শ্রমিক অসন্তোষ ঢাকা–সিলেট মহাসড়ক অবরোধ রামুতে অপহৃত ৬ বছরের শিশু উদ্ধার : অপহরণকারী নূর হোসেন গ্রেফতার মধুপুরে শালবন ক্রিয়েশন পক্ষ থেকে শুভেচ্ছা স্মারক প্রদান পাইকগাছায় স্বাধীনতা দিবসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত জঙ্গল সলিমপুর–আলিপুর এলাকায় অস্থায়ী ক্যাম্প পরিদর্শন করলেন পুলিশ সুপার অফিস ফাঁকি দিয়ে ব্যবসা ও জমি দখল: লালমনিরহাটে পরিবার পরিকল্পনা পরিদর্শকের বিরুদ্ধে মামলা লালমনিরহাট জেলা সমাজসেবা কার্যালয়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পূর্ব বরকল সুন্নি কল্যাণ পরিষদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন রায়পুর ১০নং ইউনিয়নে মেম্বার পদে লড়বেন মোক্তার হোসেন জুয়েল। মধুপুরে গারো পরিবারের ঘরবাড়ি ভাঙ্গার অভিযোগ ইউএনও’র ঘটনাস্থল পরিদর্শন সিএমপি’র অভিযানে বিদেশী আগ্নেয়াস্ত্র ও গুলিসহ শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের ০৩ সহযোগী গ্রেফতার লাঙ্গলবন্দে মহাঅষ্টমী পূণ্যস্নান উৎসব উপলক্ষে স্নানঘাট পরিদর্শনে জেলা প্রশাসক চবি ছাত্রদলের সহ-সভাপতি কে ইসলাম ফাহিমের উদ্যোগে এতিমখানায় ইফতার আয়োজন পাইকগাছায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত পাইকগাছায় সার ডিলারদের বিরুদ্ধে অভিযান; ৪ জনকে জরিমানা মুছাপুর রেগুলেটর না থাকায় এখন নদী ভাঙন রোধ করা যাচ্ছেনা: বন ও পরিবেশ মন্ত্রী পাঁচবিবিতে পাম্পে মিলছে না তেল, কোথাও মিললেও বাইকে মাত্র ২ লিটার যানবাহনের দীর্ঘ সারি সীতাকুন্ডের জঙ্গল সলিমপুরে যৌথবাহিনীর সমন্বয়য়ে সন্ত্রাসবিরোধী অভিযান পরিচালনা করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম মধুপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৬ উদযাপন ট্রাসকো এপারেলস লি. শ্রমিক অসন্তোষ নিরসনে বৈঠক, মঙ্গলবার কারখানা খোলার সিদ্ধান্ত ঈদে যাতায়াত নিরাপদ রাখতে নারায়ণগঞ্জে বিশেষ সভা সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেক থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

সোনারগাঁ বৈদ্যের বাজার সংলগ্ন ব্রিজটির বেহাল দশা, দেখার কেউ নেই

  • Reporter Name
  • আপডেট সময় : 11:47:59 pm, Thursday, 22 July 2021
  • 209 বার পড়া হয়েছে

সোনারগাঁ বৈদ্যের বাজার সংলগ্ন ব্রিজটির বেহাল দশা, দেখার কেউ নেই

সোনারগাঁ প্রতিনিধি।।

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের বৈদ্যেরবাজার ঘাটের খুব নিকটবর্তী এলাকায় একটি খালের উপর ব্রিজটি দীর্ঘদিন যাবত বেহাল দশায় পড়ে আছে। একাংশ ধসে যাওয়ায় মানুষ ও যানবাহনকে ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। ব্রিজটির রেলিং অনেক আগেই ভেঙে উধাও হয়ে গেছে। দীর্ঘদিন ধরে ব্রিজটি এ অবস্থায় থাকলেও এটি সংস্কারের কোনো উদ্যোগ নেই। ব্রিজ সংস্কারের জন্য স্থানীয়রা বিভিন্ন রাজনৈতিক মহল ও উপজেলা প্রশাসনকে অবগত করলেও এ ব্যাপারে এখনো কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

আজ ২২ জুলাই ঈদের পরদিন সরেজমিনে দেখা গেছে, বৈদ্যেরবাজার ইউনিয়নের শাহাপুর এলাকার এই ব্রিজটির আরেকটি অংশ ভেঙে গিয়েছে। এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, দীর্ঘদিন ধরে সেতুটির মাঝখানের একটি বড় অংশ ধসে বিশাল গর্ত তৈরি হওয়ায় এ সেতু দিয়ে চলাচল বেশ ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। সেখানে লোহা স্টিলের প্লেট বসিয়ে কোন রকম যানবাহন চলাচল করছে। এর উপর আরেক অংশ ভেঙে গিয়ে যান চলাচলের সমস্যা হচ্ছে।

যেকোন সময় বড় ধরনের বিপদ ঘটতে পারে। এব্যপারে সোনারগাঁয়ে জনপ্রতিনিধিরা বারবার আশ্বাস দিলেও কাজের কাজ কিছুই হয়নি। উল্লেখ্য ব্রিজটি থেকে কয়েক’শ ফুট সামনে গেলেই মেঘনা নদীর তীরে বৈদ্যেরবাজার ঘাট, যেখানে প্রতিদিন নদীর অপর প্রান্ত থেকে হাজার হাজার মানুষ এ প্রান্ত দিয়ে ঢাকাসহ বিভিন্ন এলাকায় যাতায়াত করে।

শুধু তাই নয়, প্রতিদিন ঐতিহাসিক এই ঘাটে মেঘনা নদী থেকে মাছ ধরে জেলেরা মাছের বাজার বসাচ্ছে। এলাকার মানুষসহ এই ব্রিজটি দিয়ে শতশত যানবাহন চলাচল করছে। ব্রিজের উপারে বেশ কয়েকটি শিল্প প্রতিষ্ঠান রয়েছে,যাদের মালবাহী বড়বড় লরি/ট্রাক এই ব্রিজের উপর দিয়েই চলাচল করছে প্রতিনিয়ত। সেতুটির কয়েকটি অংশ ধসে যাওয়ার পাশাপাশি পুরো ব্রিজে ফাটলও দেখা দিয়েছে।

ওই এলাকার বাসিন্দা মোসলেউদ্দিন জানান, এ ব্রিজ দিয়ে চলাচল করতে গিয়ে অনেকেই দুর্ঘটনার শিকার হচ্ছেন। তা ছাড়া এলাকায় বিভিন্ন ধরনের কৃষিপণ্য ও কোম্পানির মালামাল আনা-নেওয়া করতে হয়। এই ব্রিজটি জরাজীর্ণতার কারনে জীবনের ঝুঁকি নিয়েই মানুষকে চলাচল করছে।

এ ব্যপারে বৈদ্যেরবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ডাঃ আবদুর রউফ এর মুঠোফোনে যোগাযোগ করতে চাইলে তার মোবাইলটি বন্ধ পাওয়া যায়। জানতে চাইলে সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আতিকুল ইসলাম বলেন, ভাঙা ব্রিজ দিয়ে যানচলাচল খুবই ভয়াবহ। বিষয়টি নিয়ে উপর মহলে কথা বলে ব্যবস্থা নেবো।

ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জে ঈদের আগে শ্রমিকদের বকেয়া বেতন ও বোনাস পরিশোধে শিল্প মালিকদের সঙ্গে উপজেলা প্রশাসনের মতবিনিময়

সোনারগাঁ বৈদ্যের বাজার সংলগ্ন ব্রিজটির বেহাল দশা, দেখার কেউ নেই

আপডেট সময় : 11:47:59 pm, Thursday, 22 July 2021