Dhaka , Thursday, 28 May 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
রেড মিট ঝুঁকি কমিয়ে স্বাস্থ্যকরভাবে খাবার পরামর্শ রূপগঞ্জে ঈদ উপহার সামগ্রী বিতরণ সৌদি আরবের সঙ্গে মিল রেখে লালমনিরহাটে একদিন আগেই পবিত্র ঈদুল আযহা উদযাপন টিকিটের টাকা নিয়ে উধাও বাস মালিকরা, নারায়ণগঞ্জে যাত্রীদের বিক্ষোভ জনদুর্ভোগে এগিয়ে এলেন ছাত্রদল নেতা নাছির, নিজ টাকায় সড়ক মেরামত রামগঞ্জের জ্যেষ্ঠ সাংবাদিকের ছবি ব্যবহার করে ফেসবুকে অপপ্রচার থানায় জিডি জঙ্গল সলিমপুরে ‘ইয়াসিন-ফারুক সাম্রাজ্য’! পাহাড়ের গুহায় অস্ত্র কারখানা, প্রশাসনের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতির অভিযোগ আসন্ন ঈদকে কেন্দ্র করে সীমান্তে কঠোর অবস্থানে ১৫ বিজিবি: ফুলবাড়ীতে মাদক স্পটে অভিযানে ৬০ বোতল ইস্কাপ সিরাপ জব্দ ‘হাটগুলোতে স্বস্তিদায়ক পরিবেশ নিশ্চিত করতে সরকার কাজ করছে’: প্রতিমন্ত্রী মীর শাহে আলম ঈদের জামাতের জন্য প্রস্তুত জমিয়তুল ফালাহ ময়দান: চসিক মেয়র ঈদের ছুটিতে একসঙ্গে ফিরছিলেন বাড়ি, এবার পাশাপাশি কবরে শায়িত তারা কালশী বস্তিতে ভয়াবহ আগুন: একদিন আগেও ছিল ঘর, আজ ফ্লাইওভারের নিচেই তাদের ঠিকানা সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় হবে ঈদুল আজহার জামাত রায়পুরায় দোকানে ঢুকে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা নোয়াখালীতে নসিমন উল্টে ব্যবসায়ীর মৃত্যু মির্জাপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয় এক যুবকের মৃত্যু হাজরাপুর ইউনিয়নে তরুণদের আস্থার প্রতীক চেয়ারম্যান প্রার্থী ইঞ্জিনিয়ার সাইমুম সিরাজ শোয়ার আগে যে কাজটি করতে ভোলেন না ক্যাটরিনা ইউরো জেতানো অধিনায়ককে ছাড়াই স্পেনের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা আঘাত বা ক্ষত যখন ক্যানসারে রূপ নেয়, যেসব লক্ষণ অবহেলা করা যাবে না গাছের তাল পাড়তে নিষেধ করায় প্রতিবেশীর বর্বরোচিত হামলা, বৃদ্ধ গুরুতর আহত ৬ ঘন্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণের লক্ষ্য চসিকের, নগরজুড়ে তদারকিতে থাকবেন মেয়র ডা. শাহাদাত রূপগঞ্জে ফল ব্যবসায়ী হত্যার বিচারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ মিছিল পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন; আইনগত ব্যবস্থার দাবি রাজনৈতিক দ্বন্দ্বে অপপ্রচারের প্রতিবাদে রূপগঞ্জে যুবদল নেতার সংবাদ সম্মেলন নদীর তীরে হাঁটতে গিয়ে পেলেন ২০ কেজির কোরাল মাছ পাইকগাছায় কোরবানির পশু জবাই ও চামড়া সংরক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ঢাকা-৫ এর জলাবদ্ধতা নিরসনে এমপি কামাল হোসেন এর দ্রুত হস্তক্ষেপ চায় এলাকাবাসী আধুনিকতার চাপে অস্তিত্ব সংকটে কামার শিল্প আমি মোদির বড় ভক্ত: ট্রাম্প

কোরবানীর দেওয়া হলোনা মোটরসাইকেল আরোহীর

  • Reporter Name
  • আপডেট সময় : 12:00:58 am, Tuesday, 20 July 2021
  • 211 বার পড়া হয়েছে

সুন্দরগঞ্জে বাসের ধাক্কায় সিএনজি যাত্রী নিহত

সুমন এস স্টাফ রিপোর্টার।।

নারায়ণগঞ্জের রূপগঞ্জে গাজীপুর-চট্টগ্রাম এশিয়ান হাইওয়ে সড়কে কোরবানীর গরু কিনতে এসে গরু বোঝাই অজ্ঞাত এক ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই প্রাণ গেল মোটর সাইকেল আরোহী কামরুল ইসলাম (৩৫) নামে এক যুবকের। সোমবার (১৯জুলাই) দুপুর ২টার দিকে উপজেলার গাজীপুর-চট্টগ্রাম এশিয়ান হাইওয়ে সড়কের পোনাব এলাকায় ঘটে এই মর্মান্তিক দূর্ঘটনাটি। নিহত কামরুল ইসলাম হলেন, নরসিংদী জেলার পলাশ উপজেলার চলনা এলাকার পারুল ভূঁইয়ার ছেলে। ভূলতা হাইওয়ে পুলিশের সাব ইন্সপেক্টর জুবায়ের এ তথ্য নিশ্চিত করেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শীসূত্রে জানা গেছে, উপজেলার পোনাব এলাকায় সোমবার দুপুরে গাজীপুর-চট্টগ্রাম এশিয়ান হাইওয়ে সড়কে হঠাৎ বিকট আওয়াজ শুনে আশপাশের দোকানীরা বেড়িয়ে এসে দেখেন মোটরসাইকেলকে একটি অজ্ঞাত গরু বোঝাই ট্রাক ধাক্কা দিয়ে সড়কের পাশে ফেলে দিয়েছে। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী মারা যায়। পরে তারা মোটরসাইকেল আরোহীকে স্থানীয় হাসপাতালে নিয়ে আসেন এবং ভূলতা হাইওয়ে পুলিশকে জানান। হাইওয়ে পুলিশ নিহত কামরুল ইসলামের সাথে থাকা মুঠোফোন দিয়ে তার স্বজনদের এই দূর্ঘটনার বিষয়টি জানান। কামরুল ইসলামের এই আকস্মিক মৃত্যুর খবর শুনে অবুঝ দুটি ছেলে-মেয়েকে নিয়ে স্ত্রী কনিকা, তার ভাই ও শ্বশুর-শ্বাশুড়ি হাসপাতালে ছুটে আসেন। স্বামীর মরদেহ দেখে কান্নায় ভেঙ্গে পড়েন কনিকা। অবুঝ দুই ছেলে-মেয়েকে কোলে নিয়ে কান্না করছেন আর বিলাপ করে বলছিলেন, ‘আমি কেমনে এই দুই ছেলে-মেয়েকে মানুষ করমু। আল্লাহ তুমি বুঝলা না।’ এসময় তিনি আরও বলেন যোহরের নামাজের পর দুপুরের খাবার খেয়ে বাড়ি থেকে বের হয় তার স্বামী কামরুল ইসলাম। কোরবানীর গরু কিনার জন্য তার স্বামী সঙ্গে টাকাও নিয়ে এসেছিল বলে জানান তিনি। কান্নারত অবস্থায় কনিকা কথাগুলো বলছিল আর তার ৬ বছর বয়সী মেয়ে আফরা জাহান মায়ের মুখের দিকে তাকিয়ে রয়েছে। মাঝে মাঝে মায়ের সাথে কান্নাও করছে। তাদের কান্না দেখে কেঁদে উঠছেন হাসপাতালের পরিচ্ছন্নতা কর্মীসহ ডাক্তার-নাস। এমনকি হাইওয়ে পুলিশ কর্মকর্তাদের চোখে জল যেন ছল ছল করছিল। পারিবারিকসূত্রে জানা গেছে, দীর্ঘদিন যাবৎ নিহত কামরুল ইসলাম তার স্ত্রী, ৬ বছর বয়সী এক মেয়ে আফরা জাহান ও ৫ মাস বয়সী এক ছেলে আরফিনকে নিয়ে কুড়িল বিশ্বরোড এলাকায় ভাড়া থাকেন। সেখানে তিনি কন্ট্রাক্টর হিসেবে কাজ করতেন। ভূলতা হাইওয়ে পুলিশের সাব ইন্সপেক্টর জুবায়ের জানান, এখনো আইনী প্রক্রিয়াধীন চলছে। আইনী প্রক্রিয়া শেষে নিহতের স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হবে।

ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রেড মিট ঝুঁকি কমিয়ে স্বাস্থ্যকরভাবে খাবার পরামর্শ

কোরবানীর দেওয়া হলোনা মোটরসাইকেল আরোহীর

আপডেট সময় : 12:00:58 am, Tuesday, 20 July 2021