জান্নাতীন নাঈম জীবন
পবিপ্রবি প্রতিনিধি।।
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে-পবিপ্রবি- শুদ্ধাচার বাস্তবায়নের লক্ষ্যে নৈতিকতা কমিটির আয়োজনে অংশীজনের সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার-১৩ ডিসেম্বর-সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের আইকিউএসি’র সম্মেলন কক্ষে উক্ত সভা অনুষ্ঠিত হয়।
সভায় কৃষি অনুষদের ডিন প্রফেসর ড. পূর্ণেন্দু বিশ্বাস এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর মোহাম্মদ আলী। এছাড়া উপস্থিত ছিলেন বিভিন্ন অনুষদের ডিন শিক্ষক- শিক্ষার্থী, কর্মকর্তা- কর্মচারী ও স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ। সভায় বক্তারা সমসাময়িক সমস্যা এবং তার সমাধান নিয়ে আলোচনা করেন।
বিশেষ অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর মোহাম্মদ আলী বলেন শুদ্ধাচার প্রতিষ্ঠা করতে হলে দুটি জিনিস প্রয়োজন একটা সুশাসন আর নৈতিকতা।পাশাপাশি দরকার স্বদেশপ্রেম প্রতিষ্ঠানের প্রতি ভালোবাসা ও দায়িত্ববোধ ।
প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত বলেন মুখস্থ নির্ভর পড়ালেখা দিয়ে কোন জাতি উন্নতির চূড়ায় উঠতে পারে নাই। বর্তমান শিক্ষা কারিকুলাম আমাদের মুখস্থ নির্ভর পড়াশোনা থেকে মুক্ত করবে। দুর্নীতি হচ্ছে দুই ধরনের কাজের আর অর্থনৈতিক। দুর্নীতি দিয়ে কখনই শুদ্ধাচার সম্ভব নয়। বঙ্গবন্ধুর সোনার মানুষ করতে হলে শুদ্ধাচার প্রয়োজন প্রয়োজন দুর্নীতিমুক্ত মানুষ। আর এই দুর্নীতিমুক্ত শুদ্ধাচার মানুষ গড়ার চেষ্টা করছি।

























