Dhaka , Thursday, 28 May 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
রেড মিট ঝুঁকি কমিয়ে স্বাস্থ্যকরভাবে খাবার পরামর্শ রূপগঞ্জে ঈদ উপহার সামগ্রী বিতরণ সৌদি আরবের সঙ্গে মিল রেখে লালমনিরহাটে একদিন আগেই পবিত্র ঈদুল আযহা উদযাপন টিকিটের টাকা নিয়ে উধাও বাস মালিকরা, নারায়ণগঞ্জে যাত্রীদের বিক্ষোভ জনদুর্ভোগে এগিয়ে এলেন ছাত্রদল নেতা নাছির, নিজ টাকায় সড়ক মেরামত রামগঞ্জের জ্যেষ্ঠ সাংবাদিকের ছবি ব্যবহার করে ফেসবুকে অপপ্রচার থানায় জিডি জঙ্গল সলিমপুরে ‘ইয়াসিন-ফারুক সাম্রাজ্য’! পাহাড়ের গুহায় অস্ত্র কারখানা, প্রশাসনের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতির অভিযোগ আসন্ন ঈদকে কেন্দ্র করে সীমান্তে কঠোর অবস্থানে ১৫ বিজিবি: ফুলবাড়ীতে মাদক স্পটে অভিযানে ৬০ বোতল ইস্কাপ সিরাপ জব্দ ‘হাটগুলোতে স্বস্তিদায়ক পরিবেশ নিশ্চিত করতে সরকার কাজ করছে’: প্রতিমন্ত্রী মীর শাহে আলম ঈদের জামাতের জন্য প্রস্তুত জমিয়তুল ফালাহ ময়দান: চসিক মেয়র ঈদের ছুটিতে একসঙ্গে ফিরছিলেন বাড়ি, এবার পাশাপাশি কবরে শায়িত তারা কালশী বস্তিতে ভয়াবহ আগুন: একদিন আগেও ছিল ঘর, আজ ফ্লাইওভারের নিচেই তাদের ঠিকানা সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় হবে ঈদুল আজহার জামাত রায়পুরায় দোকানে ঢুকে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা নোয়াখালীতে নসিমন উল্টে ব্যবসায়ীর মৃত্যু মির্জাপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয় এক যুবকের মৃত্যু হাজরাপুর ইউনিয়নে তরুণদের আস্থার প্রতীক চেয়ারম্যান প্রার্থী ইঞ্জিনিয়ার সাইমুম সিরাজ শোয়ার আগে যে কাজটি করতে ভোলেন না ক্যাটরিনা ইউরো জেতানো অধিনায়ককে ছাড়াই স্পেনের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা আঘাত বা ক্ষত যখন ক্যানসারে রূপ নেয়, যেসব লক্ষণ অবহেলা করা যাবে না গাছের তাল পাড়তে নিষেধ করায় প্রতিবেশীর বর্বরোচিত হামলা, বৃদ্ধ গুরুতর আহত ৬ ঘন্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণের লক্ষ্য চসিকের, নগরজুড়ে তদারকিতে থাকবেন মেয়র ডা. শাহাদাত রূপগঞ্জে ফল ব্যবসায়ী হত্যার বিচারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ মিছিল পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন; আইনগত ব্যবস্থার দাবি রাজনৈতিক দ্বন্দ্বে অপপ্রচারের প্রতিবাদে রূপগঞ্জে যুবদল নেতার সংবাদ সম্মেলন নদীর তীরে হাঁটতে গিয়ে পেলেন ২০ কেজির কোরাল মাছ পাইকগাছায় কোরবানির পশু জবাই ও চামড়া সংরক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ঢাকা-৫ এর জলাবদ্ধতা নিরসনে এমপি কামাল হোসেন এর দ্রুত হস্তক্ষেপ চায় এলাকাবাসী আধুনিকতার চাপে অস্তিত্ব সংকটে কামার শিল্প আমি মোদির বড় ভক্ত: ট্রাম্প

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রূপগঞ্জে দুুই গ্রুপের রাতভর সংঘর্ষ, আহত-২০

  • Reporter Name
  • আপডেট সময় : 09:55:08 pm, Friday, 16 July 2021
  • 203 বার পড়া হয়েছে

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রূপগঞ্জে দুুই গ্রুপের রাতভর সংঘর্ষ, আহত-২০

স্টাফ রিপোর্টার

এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নারায়ণগঞ্জের রূপগঞ্জে দুই পক্ষের মাঝে কয়েক দফা ধাওয়া পাল্টা ধাওয়া ও রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে উভয় পক্ষের নারীসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। এসময় এক পক্ষ আরেক পক্ষের বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ব্যপক ভাংচুর ও লুটপাট করেছে বলে অভিযোগ করে উভয় পক্ষ। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম আতঙ্কের সৃষ্টি হয়েছে। যে কোন সময় আবারও সংঘর্ষের আশঙ্কা করছেন এলাকাবাসী। গত বৃহস্পতিবার (১৫ জুলাই) উপজেলার তারাব পৌরসভার বরাব এলাকায় রাতভর এসব ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, অবৈধ গ্যাস লাইনের সংযোগ, বালু, সিমেন্টসহ বিভিন্ন মালামাল সরবরাহসহ বিভিন্ন আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আগে থেকেই বরাব এলাকার মিজানসহ তার লোকজনের সঙ্গে একই এলাকার মজিবুর রহমান, মাহাবুবল আলম শুভসহ তাদের লোকজনের বিরোধ চলে আসছিলো।
আর এসবের বিরোধের জের ধরে গত বুধবার (১৪ জুলাই) রাতে স্থানীয় আলমগীর হোসেনের খাবার হোটেলে দেয়া অবৈধ গ্যাস সংযোগ থেকে মাসিক ৩ হাজার টাকা করে চাঁদা তুলতে যায় মিজান ও তার লোকজন। এসময় মজিবুর, মাহাবুবুর রহমান শুভসহ তাদের লোকজন এতে বাঁধা দেন।
ওই বাঁধা দেয়াকে কেন্দ্র করে উভয় পক্ষের লোকজন তর্কে-বিতর্কে জড়িয়ে পড়েন। এক পর্যায়ে ওই রাতে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষে জড়িয়ে পড়েন তারা দুই পক্ষের লোকজন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন।
পরে বৃহস্পতিবার রাত ১০টার দিকে দ্বিতীয় দফায় দুই পক্ষের লোকজনই রামদা, চাপাতি, চাইনিজ কুড়ালসহ ধারালো ও বিভিন্ন অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষে মাহাবুব আলম শুভ, বাবলু মিয়া, সোলায়মান, শরিফা বেগম, হাসিব, আলম, সাজিব, রাকিব, আবু বক্কর বাজিবুর, স্মৃতি বেগম, শামিমা, আফরিন, আবির, মনির হোসেন, নুরে আলম, হযরত আলীসহ উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। রাকিব ও নুরে আলমের অবস্থা আশঙ্কাজন। আহতদের বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। এছাড়া এক পক্ষ আরেক পক্ষের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ব্যপক ভাংচুর ও লুটপাট চালায়। এদিকে, রাতভর দুই পক্ষের তান্ডবের কারনে এলাকাবাসীর মাঝে চরম আতঙ্কের সৃষ্টি হয়। পরে রূপগঞ্জ থানা পুলিশসহ অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
নাম না প্রকাশ শর্তে বেশ কয়েক জন স্থানীয় এলাকাবাসী অভিযোগ করে জানান, আওয়ামীলীগের নাম ভাঙ্গিয়ে এসব লোকজন একের পর এক অন্যায় করে যাচ্ছেন। মাদক ব্যবসা, ছিনতাই, ডাকাতি, ধর্ষণ, হত্যাসহ বিভিন্ন অপকর্মের অভিযোগ রয়েছে উভয় পক্ষের লোকজনের বিরুদ্ধে। এদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে পড়েছে এলাকাবাসী। ভয়ে এলাকাবাসী প্রতিবাদ করার সাহস টুকুও পায়না। এ ব্যপারে এসব অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন এলাকাবাসী।
এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ বলেন, কোন অপরাধীর ছাড় নেই। উভয় পক্ষের লোকজনের বিরুদ্ধে মামলা নিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রেড মিট ঝুঁকি কমিয়ে স্বাস্থ্যকরভাবে খাবার পরামর্শ

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রূপগঞ্জে দুুই গ্রুপের রাতভর সংঘর্ষ, আহত-২০

আপডেট সময় : 09:55:08 pm, Friday, 16 July 2021