Dhaka , Thursday, 5 March 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
মধুপুরে এক সেবনকারীকে দেড় বছরের কারাদণ্ড শ্রীপুরে ভিজিএফ তালিকা নিয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ শ্রীপুরে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত পাইকগাছায় ‘দারিদ্র বিমোচনে যাকাতের ভূমিকা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত পাইকগাছায় আবির-রঙের উৎসবে দোলযাত্রা ও গৌড় পূর্ণিমা উদযাপন এলাকার উন্নয়নে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি আবুল কালাম আজাদ ইবিতে শিক্ষিকাকে ছুরিকাঘাতে হত্যা, কর্মচারীর আত্মহত্যার চেষ্টা চবিতে ফ্যাসিস্টের দোসর সাইদ হোসেন এর বিতর্কিত পদোন্নতি : প্রশ্নবিদ্ধ প্রশাসন পবিপ্রবিতে ফ্যাকাল্টি অব বিজনেস এডমিনিস্ট্রেশনের ডীন হলেন চবির ছাত্র প্রফেসর ড. মো: হাছান উদ্দীন টেকনাফে কোস্ট গার্ডের পৃথক দুটি অভিযানে প্রায় সাড়ে ৭ কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ ইয়াবা জব্দ এবং ১ মাদক পাচারকারী আটক পলাশে মব সৃষ্টির অবসান ঘটিয়ে প্রধান শিক্ষক বরুণ চন্দ্র দাস স্বপদে বহাল রূপগঞ্জে নারীলোভী ভন্ড ও একাধিক পরকীয়াকারী মহিলাসহ হত্যা মামলার আসামি গ্রেফতার  কুলাঘাটে ফসলি জমিতে র‍্যাবের হানা; অভিনব কায়দায় লুকানো ৫৭ কেজি গাঁজাসহ আটক ১ কুড়িগ্রাম সীমান্তে ১৫ বিজিবি’র অভিযান: ৪৭ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপ জব্দ মৌলভীবাজারে পিকআপ–মোটরসাইকেল সংঘর্ষে চালক নিহত রাজধানীতে অনুমোদনহীন সাবান–তেল কারখানায় বিএসটিআইয়ের অভিযান, জরিমানা ও কারাদণ্ড ১০ নং রায়পুর ইউনিয়ন আওয়ামী প্রবাসী ফোরামের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ। সাংবাদিক আইয়ুব আলীর মৃত্যুতে সিআরএফ’র শোক ইদে ঘরমুখো মানুষের স্বস্তি ফেরাতে যানজটমুক্ত সড়ক নিশ্চিত করতে নির্দেশ : মন্ত্রী শেখ রবিউল আলম ঝালকাঠিতে অগ্নিকাণ্ডে ৬টি দোকান পুড়ে ১৫ লাখ টাকার ক্ষতি চট্রগ্রামে শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের ২ অনুসারী দেশি-বিদেশি অস্ত্র ও ইয়াবাসহ গ্রেপ্তার ​বীরগঞ্জে ৬ পিস ট্যাবলেটসহ আটক ২: ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড লিল্লাহ বোর্ডিং ও এতিমখানার শিশুদের নিয়ে ব্যতিক্রমী ইফতার আয়োজন লক্ষ্মীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় ২জনের মৃত্যু সামুদ্রিক নিরাপত্তা জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে কোস্ট গার্ড মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ ঢাকায় চীনা রাষ্ট্রদূত ও প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার বৈঠক, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে গুরুত্ব পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ‎খাল খনন পুনর্জাগরণের মাধ্যমে মানুষের জীবন-জীবিকার পরিবর্তন হবে: পানি সম্পদ মন্ত্রী কৃষির উন্নয়ন হলে দেশের উন্নয়ন হবে: মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মার্কিন দূতাবাস সহ ডিপ্লোমেটিক এরিয়ার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে- স্বরাষ্ট্রমন্ত্রী

আড়াইহাজারে বিএনপি-পুলিশ ও আওয়ামী লীগের মধ্যে ত্রিমুখী সংঘর্ষ।। 

  • Reporter Name
  • আপডেট সময় : 09:04:25 am, Wednesday, 1 November 2023
  • 229 বার পড়া হয়েছে

আড়াইহাজারে বিএনপি-পুলিশ ও আওয়ামী লীগের মধ্যে ত্রিমুখী সংঘর্ষ।। 

মোঃআবু কাওছার মিঠু
রূপগঞ্জ নারায়ণগঞ্জ প্রতিনিধি।।
বিএনপি-জামায়াতের ডাকা তিনদিনের অবরোধের প্রথম দিনে নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজারের পাচরুখিতে বিএনপি-পুলিশ ও আওয়ামী লীগের মধ্যে ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে তিন পুলিশ সদস্যসহ কমপক্ষে ২২ জন আহত হয়েছে। এসময় অবরোধকারীরা ২টি বাসে ভাংচুর চালায় ।
আহত তিন পুলিশ সদস্য হলেন, আড়াইহাজার থানার পরিদর্শক (তদন্ত) হুমায়ুন কবির, এএসআই মো. মতিন ও কনস্টেবল মো. নুরুল হক এবং দুই আহত আওয়ামী লীগের নেতা হলেন, থানার সাতগ্রাম ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজমুল মোল্লা (৪৫) ও সালতা ইউনিয়নের তাঁতী লীগের সাবেক সহসভাপতি আল আমিন চৌধুরী (৩৫)। এরমধ্যে কনস্টেবল মো. নুরুল হক ও আওয়ামী লীগের ২ নেতাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আমির খসরু বলেন, অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে বিএনপির লোকজন ঢাকা-সিলেট মহাসড়কে টায়ার পুড়িয়ে অবরোধ করে৷ সেখানে কিছু গাড়ি ভাঙচুর করে৷ এ সময় সেখানে দায়িত্বরত পুলিশ বাধা দিতে গেলে তাদের তিনজনকে পিটিয়ে ও কুপিয়ে জখম করে বিএনপির কর্মীরা৷ পরে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়৷
‘বিএনপি নেতা-কর্মীদের ছত্রভঙ্গ করতে পুলিশ বিপুল সংখ্যক শটগানের গুলি ও কাঁদানে গ্যাস ছুড়েছে৷ এ সময় বিএনপি কর্মীদের ছোড়া ইট-পাটকেলে আরও কয়েকজন পুলিশ সদস্য আহত হন ৷ বলেন এ পুলিশ কর্মকর্তা৷
বিএনপি কর্মীরা একজন পুলিশ সদস্যকে কুপিয়ে জখম করেছে৷ তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন৷ বিএনপির হামলায় গুরুতর আহত অপর দু’জন স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন বলে জানান আমির খসরু৷

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মধুপুরে এক সেবনকারীকে দেড় বছরের কারাদণ্ড

আড়াইহাজারে বিএনপি-পুলিশ ও আওয়ামী লীগের মধ্যে ত্রিমুখী সংঘর্ষ।। 

আপডেট সময় : 09:04:25 am, Wednesday, 1 November 2023