Dhaka , Sunday, 19 April 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
ফতুল্লায় গোসলঘর নির্মাণ উদ্বোধন ও বৃক্ষ বিতরণ ঝালকাঠিতে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগের প্রথম দিনের কার্যক্রম সম্পন্ন রাজাপুরে ঘর মেরামতের সময় টিনের চালা থেকে পা ফসকে পড়ে কাঠমিস্ত্রীর মৃত্যু পাইকগাছায় ‘উদয়ী-মধুরাজ’ বাজপাখি উদ্ধার; চলছে চিকিৎসা লক্ষ্মীপুরে ধানক্ষেত থেকে ইট ভাটা শ্রমিকের মুখ বাধাঁ লাশ উদ্ধার মির্জাপুরে নবনির্বাচিত এমপিকে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা “যোগ্যদের স্বীকৃতি দিতে পেরে গর্বিত”:- মেয়র ডা. শাহাদাত হোসেন লালমনিরহাটের মহেন্দ্রনগরে নিখোঁজের পর পুকুরে ভাসছিল বৃদ্ধের নিথর দেহ ঝালকাঠিতে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন এমপি ইলেন ভুট্টো নলছিটিতে সেলাই মেশিন, খেলাধুলার সামগ্রী ও বাদ্যযন্ত্র বিতরণ নোয়াখালীতে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যজোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত  সরাইলে নুরু আলী হত্যাকান্ডে জড়িতদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন  নোয়াখালীতে শিক্ষকের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন নোয়াখালীতে প্রাইভেট কারের ধাক্কায় পথচারী নারী নিহত কাউখালী উপজেলা প্রশাসনের সমন্বিত পরিচ্ছন্নতা অভিযান বাংলাদেশি শ্রমিকের ঘামে টিকছে পর্তুগালের কৃষি ; খরা-শ্রমিক সংকট মোকাবেলায় প্রযুক্তি নির্ভরতা বৃদ্ধি পার্কের লেকে গোসল করতে নেমে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু স্থানীয় সন্ত্রাসীদের হামলায় চবি’র তিন শিক্ষার্থী আহত;গ্রেফতার ১ মধুপুরে ঢাকা বিভাগীয় স্কাউট অ্যাডভেঞ্চার ক্যাম্প শুরু দল-মতের ঊর্ধ্বে থেকে দেশ গঠনে যুবসমাজকে সম্পৃক্ত করার আহ্বান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর হিলিতে তেল নিতে গিয়ে সাংবাদিকসহ ৩ জন অসুস্থ আড়াইহাজরে বসতবাড়িতে ডাকাতি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুটে নিয়েছে হজযাত্রী সেবা কাজকর্ম মনিটরিংয়ে গভীর রাতে হজক্যাম্পে : ধর্মমন্ত্রী শাজাহানপুর-এ শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত বৃদ্ধের বিরুদ্ধে মামলা এই সংসদ জনগণের সংসদ,সম্মানিত ভোটারদের প্রতি আমারও দায়বদ্ধতা রয়েছে :ডেপুটি স্পিকার পাইকগাছায় হাম-রুবেলা ভ্যাকসিন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত রূপগঞ্জে এতিম শিক্ষার্থীদের সঙ্গে সময় টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন প্রবীণ সাংবাদিকদের অবসর ভাতা বাস্তবায়নে কাজ করছে সরকার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী বর্তমানে অপতথ্য ও গুজব মহামারি আকার ধারণ করেছে: ফারুক ওয়াসিফ বাংলাদেশকে ‘রেইনবো নেশন’ হিসেবে গড়ে তোলার প্রতিচ্ছবি যেন এই সাংগ্রাই উৎসব:- প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

কুমারখালীতে চেয়ারমান প্রার্থীর রহস্যজনক মৃত্যু!

  • Reporter Name
  • আপডেট সময় : 06:14:05 pm, Wednesday, 14 July 2021
  • 240 বার পড়া হয়েছে

কুমারখালীতে চেয়ারমান প্রার্থীর রহস্যজনক মৃত্যু!

সাকিব ফারহান,
কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি ।।

কুষ্টিয়ার কুমারখালীতে নাসির উদ্দিন বিশ্বাস ওরফে নাসির ন্যাংড়ার রহস্যজনক মৃত্যুর খবর পাওয়া গেছে। মঙ্গলবার (১৩ জুলাই) দিবাগত রাত আনুমানিক সাড়ে ১০ টার দিকে তাঁর মৃত্যু হয়। তিনি উপজেলার শিলাইদহ ইউনিয়নের হেবিওয়েট চেয়ারম্যান প্রার্থী ও বিশিষ্ট একজন ব্যবসায়ী এবং নাউতি গ্রামের মৃত ইয়াকুব আলী বিশ্বাসের ছেলে ছিলেন।

জানা গেছে, নাসির উদ্দিন বিশ্বাস নিজ গ্রামের বাড়ি নাউতি এলাকা থেকে রাতে কুষ্টিয়া শহরের বাড়িতে যাচ্ছিলেন। পথিমধ্যে কুষ্টিয়া – রাজবাড়ি আঞ্চলিক মহাসড়কস্থ সৈয়দ মাসুদ রুমি সেতুর মাঝখানে তাঁকে ও তাঁর ব্যবহৃত মোটরসাইকেল পড়ে থাকতে দেখে ‘৯৯৯’ এ পুলিশকে জানানো হয়।

এরপর খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায় এবং তাঁকে উদ্ধার করে কুষ্টিয়া সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।তবে দুর্বৃত্তের হামলা নাকি সড়ক দুর্ঘটনায় তাঁর মৃত্যু হয়েছে এনিয়ে ধুম্রজালের সৃষ্টি হয়েছে।

নিহতের ভাতিজা বাবু মুঠোফোনে বলেন, চাচা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী ছিলেন। এছাড়াও শিলাইদহ ঘাট ও বালুমহাল এবার চাচায় ইজারা পেয়েছিলেন। এনিয়ে পরিকল্পতভাবে তাঁকে হত্যা করা হয়েছে। তিনি আরো বলেন, দুর্ঘটনা হলে তো শরীরের বিভিন্ন স্থানে ছুলে যাওয়ার কথা। কিন্তু তা নেই, শুধু বুকে আর মাথায় ছুলা।

এবিষয়ে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামান তালুকদার বলেন, ‘৯৯৯’ এ ফোন পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌছায় এবং তাঁকে উদ্ধার করে কুষ্টিয়া সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি আরো বলেন, তাঁর ব্যবহৃত মোটরসাইকেলটি অনেক দুর ছেঁচড়ে গিয়েছিল। মাথায় হেলমেট ছিলোনা। মাথার পিছনে ক্ষত চিহৃ রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সড়ক দুর্ঘটনায় এঘটনা ঘটতে পারে। তবে কোন অভিযোগ পাওয়া যায়নি।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) আশরাফুল আলম বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই নাসির উদ্দিনের মৃত্যু হয়েছিল। রাত সোয়া ১১টার দিকে মৃত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ জানা যাবে। তার বুক ও মাথায় জখমের দাগ রয়েছে।

ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ফতুল্লায় গোসলঘর নির্মাণ উদ্বোধন ও বৃক্ষ বিতরণ

কুমারখালীতে চেয়ারমান প্রার্থীর রহস্যজনক মৃত্যু!

আপডেট সময় : 06:14:05 pm, Wednesday, 14 July 2021