Dhaka , Thursday, 28 May 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
রেড মিট ঝুঁকি কমিয়ে স্বাস্থ্যকরভাবে খাবার পরামর্শ রূপগঞ্জে ঈদ উপহার সামগ্রী বিতরণ সৌদি আরবের সঙ্গে মিল রেখে লালমনিরহাটে একদিন আগেই পবিত্র ঈদুল আযহা উদযাপন টিকিটের টাকা নিয়ে উধাও বাস মালিকরা, নারায়ণগঞ্জে যাত্রীদের বিক্ষোভ জনদুর্ভোগে এগিয়ে এলেন ছাত্রদল নেতা নাছির, নিজ টাকায় সড়ক মেরামত রামগঞ্জের জ্যেষ্ঠ সাংবাদিকের ছবি ব্যবহার করে ফেসবুকে অপপ্রচার থানায় জিডি জঙ্গল সলিমপুরে ‘ইয়াসিন-ফারুক সাম্রাজ্য’! পাহাড়ের গুহায় অস্ত্র কারখানা, প্রশাসনের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতির অভিযোগ আসন্ন ঈদকে কেন্দ্র করে সীমান্তে কঠোর অবস্থানে ১৫ বিজিবি: ফুলবাড়ীতে মাদক স্পটে অভিযানে ৬০ বোতল ইস্কাপ সিরাপ জব্দ ‘হাটগুলোতে স্বস্তিদায়ক পরিবেশ নিশ্চিত করতে সরকার কাজ করছে’: প্রতিমন্ত্রী মীর শাহে আলম ঈদের জামাতের জন্য প্রস্তুত জমিয়তুল ফালাহ ময়দান: চসিক মেয়র ঈদের ছুটিতে একসঙ্গে ফিরছিলেন বাড়ি, এবার পাশাপাশি কবরে শায়িত তারা কালশী বস্তিতে ভয়াবহ আগুন: একদিন আগেও ছিল ঘর, আজ ফ্লাইওভারের নিচেই তাদের ঠিকানা সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় হবে ঈদুল আজহার জামাত রায়পুরায় দোকানে ঢুকে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা নোয়াখালীতে নসিমন উল্টে ব্যবসায়ীর মৃত্যু মির্জাপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয় এক যুবকের মৃত্যু হাজরাপুর ইউনিয়নে তরুণদের আস্থার প্রতীক চেয়ারম্যান প্রার্থী ইঞ্জিনিয়ার সাইমুম সিরাজ শোয়ার আগে যে কাজটি করতে ভোলেন না ক্যাটরিনা ইউরো জেতানো অধিনায়ককে ছাড়াই স্পেনের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা আঘাত বা ক্ষত যখন ক্যানসারে রূপ নেয়, যেসব লক্ষণ অবহেলা করা যাবে না গাছের তাল পাড়তে নিষেধ করায় প্রতিবেশীর বর্বরোচিত হামলা, বৃদ্ধ গুরুতর আহত ৬ ঘন্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণের লক্ষ্য চসিকের, নগরজুড়ে তদারকিতে থাকবেন মেয়র ডা. শাহাদাত রূপগঞ্জে ফল ব্যবসায়ী হত্যার বিচারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ মিছিল পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন; আইনগত ব্যবস্থার দাবি রাজনৈতিক দ্বন্দ্বে অপপ্রচারের প্রতিবাদে রূপগঞ্জে যুবদল নেতার সংবাদ সম্মেলন নদীর তীরে হাঁটতে গিয়ে পেলেন ২০ কেজির কোরাল মাছ পাইকগাছায় কোরবানির পশু জবাই ও চামড়া সংরক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ঢাকা-৫ এর জলাবদ্ধতা নিরসনে এমপি কামাল হোসেন এর দ্রুত হস্তক্ষেপ চায় এলাকাবাসী আধুনিকতার চাপে অস্তিত্ব সংকটে কামার শিল্প আমি মোদির বড় ভক্ত: ট্রাম্প

নাগরপুরে এক রাতে দুই বাড়ীতে দুর্ধর্ষ চুরি এলাকায় আতঙ্ক

  • Reporter Name
  • আপডেট সময় : 09:09:41 pm, Tuesday, 13 July 2021
  • 190 বার পড়া হয়েছে

নাগরপুরে এক রাতে দুই বাড়ীতে দুর্ধর্ষ চুরি এলাকায় আতঙ্ক

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি।।

টাঙ্গাইলের নাগরপুরে এক রাতে দুই বাড়ীতে দুর্ধর্ষ চুরির ঘটনাা ঘটেছে। শনিবার রাতে উপজেলার মামুদনগর ইউনিয়নের ভাতশালা গ্রামের সাবেক ইউপি সদস্য হাজী মো. বেলায়েত হোসেন বড় ছেলে ও বড় মেয়ের বাড়ীতে এ চুরির ঘটনা ঘটে। এতে প্রায় ১০ লক্ষ টাকার মালামাল চুরি হয়েছে। এলাকার প্রভাবশালী বাড়ীতে চুরি ঘটনায় সাধারন মানুষের মধ্যে বিরাজ করছে আতঙ্ক ।

এলাকাবাসী সূত্রে জানা যায়, গভীর রাতে দুই বাড়ীর লোক জনের ডাকাডাকি ও চিৎকারে আমরা ছুটে আসি। এসে দেখি ঘরের টিন কেটে দরজা খুলে সব দামী জিনিস পত্র চুরি করে নিয়ে গেছে। ষ্ট্রীলের খালি ড্রয়ার ও কয়েকটি ব্যাগ দুয়ারের মধ্যে পড়ে আছে। হাজী মো. বেলায়েত হোসেন এলাকার একজন প্রভাবশালী লোক। তার বাড়ীতে এমন চুরি হওয়ায় এলাকাবাসীর মধ্যে বিরাজ করছে আতঙ্ক।

হাজীর বড় ছেলের বউ বলেন, সকালের খাবার খাওয়ার পর থেকেই বাড়ীর সকলের শরির খারাপ হতে থাকে। বিশেষ করে আমার মাথা ঘুরতে থাকে। রাতে বাড়ীর সবাই এক অদৃশ্য ইশারায় ঘুমিয়ে পরি। রাতে প্রায় ৩টার দিকে আমার ঘরের দরজা খোলা দেখে সবাইকে ডেকে তুলি। বাহিরে এসে দেখি উঠানে জমা কাপড় ও আলমারীর ড্রয়ার, লেদারের ব্যাগ পরের আছে। ঘরে টিন কেটে দরোজা খুলে আমার নগদ টাকা ও স্বর্না অলংকারসহ প্রায় ছয় লক্ষ টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে।

হাজীর বড় মেয়ের জামাতা শরৎ বলেন, ওই রাতে রুটি খাওয়ার পরেই কেমন যেন দু’চোখ ভেঙ্গে ঘুম আসলে সন্তানদের নিয়ে ঘুমিয়ে পরি। মধ্যে রাতে ঘরের দরজা খোলা দেখে বাড়ীর লোকজনকে ডাকাডাকি করি। দেখি বাড়ীর উঠানে ড্রয়ার ও জমা কাপড় পড়ে আছে। আমার নগদ টাকা ও স্বর্না অলংকারসহ প্রায় সারে ৪ লক্ষ টাকার মালামাল চুরি হয়ে গেছে।

এ ব্যপারে হাজী বেলায়েত হোসেন বলেন, আমার ধারনা খাবারের সাথে কিছু মিশিয়ে তাদেরকে অচেতন করে ঘরের টিন কেটে চুরি করে। আমি এ ব্যাপারে নাগরপুর থানায় একটি অভিযোগ দায়ের করি।

ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রেড মিট ঝুঁকি কমিয়ে স্বাস্থ্যকরভাবে খাবার পরামর্শ

নাগরপুরে এক রাতে দুই বাড়ীতে দুর্ধর্ষ চুরি এলাকায় আতঙ্ক

আপডেট সময় : 09:09:41 pm, Tuesday, 13 July 2021