Dhaka , Thursday, 5 March 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
রামুতে পেশাগত দায়িত্ব পালনকালে সংবাদকর্মীদের উপর হামলা ফ্যাসিস্টদের দোসর কর্তৃক উপড়ে ফেলা রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামফলক প্রেস ক্লাবে পুনঃপ্রতিষ্ঠায় উদ্যোগ নেওয়ার আহবান তথ্যমন্ত্রীর পাইকগাছায় সামাজিক সচেতনতা ও প্রেরণামূলক আলোচনা সভা অনুষ্ঠিত পঞ্চবটীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কুপিয়ে হত্যা, আহত ১। বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতি রূপগঞ্জ  উপজেলা শাখার ইফতার মাহফিল বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতি রূপগঞ্জ  উপজেলা শাখার উদ্যোগে নবনির্বাচিত এমপি মোস্তাফিজুর রহমান ভূইয়াকে ফুলের শুভেচ্ছা ও ইফতার ও দোয়া মাহফিল জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক মধুপুরে এক সেবনকারীকে দেড় বছরের কারাদণ্ড শ্রীপুরে ভিজিএফ তালিকা নিয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ শ্রীপুরে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত পাইকগাছায় ‘দারিদ্র বিমোচনে যাকাতের ভূমিকা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত পাইকগাছায় আবির-রঙের উৎসবে দোলযাত্রা ও গৌড় পূর্ণিমা উদযাপন এলাকার উন্নয়নে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি আবুল কালাম আজাদ ইবিতে শিক্ষিকাকে ছুরিকাঘাতে হত্যা, কর্মচারীর আত্মহত্যার চেষ্টা চবিতে ফ্যাসিস্টের দোসর সাইদ হোসেন এর বিতর্কিত পদোন্নতি : প্রশ্নবিদ্ধ প্রশাসন পবিপ্রবিতে ফ্যাকাল্টি অব বিজনেস এডমিনিস্ট্রেশনের ডীন হলেন চবির ছাত্র প্রফেসর ড. মো: হাছান উদ্দীন টেকনাফে কোস্ট গার্ডের পৃথক দুটি অভিযানে প্রায় সাড়ে ৭ কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ ইয়াবা জব্দ এবং ১ মাদক পাচারকারী আটক পলাশে মব সৃষ্টির অবসান ঘটিয়ে প্রধান শিক্ষক বরুণ চন্দ্র দাস স্বপদে বহাল রূপগঞ্জে নারীলোভী ভন্ড ও একাধিক পরকীয়াকারী মহিলাসহ হত্যা মামলার আসামি গ্রেফতার  কুলাঘাটে ফসলি জমিতে র‍্যাবের হানা; অভিনব কায়দায় লুকানো ৫৭ কেজি গাঁজাসহ আটক ১ কুড়িগ্রাম সীমান্তে ১৫ বিজিবি’র অভিযান: ৪৭ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপ জব্দ মৌলভীবাজারে পিকআপ–মোটরসাইকেল সংঘর্ষে চালক নিহত রাজধানীতে অনুমোদনহীন সাবান–তেল কারখানায় বিএসটিআইয়ের অভিযান, জরিমানা ও কারাদণ্ড ১০ নং রায়পুর ইউনিয়ন আওয়ামী প্রবাসী ফোরামের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ। সাংবাদিক আইয়ুব আলীর মৃত্যুতে সিআরএফ’র শোক ইদে ঘরমুখো মানুষের স্বস্তি ফেরাতে যানজটমুক্ত সড়ক নিশ্চিত করতে নির্দেশ : মন্ত্রী শেখ রবিউল আলম ঝালকাঠিতে অগ্নিকাণ্ডে ৬টি দোকান পুড়ে ১৫ লাখ টাকার ক্ষতি চট্রগ্রামে শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের ২ অনুসারী দেশি-বিদেশি অস্ত্র ও ইয়াবাসহ গ্রেপ্তার ​বীরগঞ্জে ৬ পিস ট্যাবলেটসহ আটক ২: ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড লিল্লাহ বোর্ডিং ও এতিমখানার শিশুদের নিয়ে ব্যতিক্রমী ইফতার আয়োজন

পাঁচ’শ শিক্ষার্থীকে ১০ লাখ টাকা বৃত্তি দেবে ইবি।।

  • Reporter Name
  • আপডেট সময় : 06:13:29 pm, Tuesday, 26 September 2023
  • 116 বার পড়া হয়েছে

পাঁচ'শ শিক্ষার্থীকে ১০ লাখ টাকা বৃত্তি দেবে ইবি।।

ইবি প্রতিনিধি।।
২০২১-২২ অর্থ বছরের আওতায় বিভাগে একাডেমিক ভালো ফলাফল অর্জনের কৃতিত্ব স্বরূপ পাঁচ’শ শিক্ষার্থীকে বৃত্তি দেবে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) কর্তৃপক্ষ। ইতোমধ্যে বৃত্তির টাকা গ্রহণের জন্য বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অগ্রণী ব্যাংক ইবি শাখায় সঞ্চয়ী হিসাব খোলার এবং সেই হিসাব নম্বর উল্লেখ করে উপ-রেজিস্ট্রার (শিক্ষা) বরাবর আবেদনের নির্দেশনাও দেয়া হয়েছে।  
মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০১৯-২০ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীদের প্রথম বর্ষের ফলাফলের উপর দ্বিতীয় বর্ষের বৃত্তি, ২০১৮-১৯ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীদের দ্বিতীয় বর্ষের ফলাফলের উপর ৩য় বর্ষের এবং ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ৩য় বর্ষের ফলাফলের উপর ৪র্থ বর্ষের বৃত্তি প্রদান করা হবে। বৃত্তির জন্য মনোনীত শিক্ষার্থীদের আগামী ১৮ অক্টোবরের মধ্যে রেজিস্ট্রার অফিসের একাডেমিক শাখায় রক্ষিত বৃত্তির বিলে ১০ টাকা মূল্যের রেভিনিউ স্ট্যাম্প দিয়ে বিভাগের সভাপতির সুপারিশের মাধ্যমে উপ-রেজিস্ট্রার (শিক্ষা) বরাবর সাদা কাগজে আবেদন করতে হবে। বৃত্তির টাকা গ্রহণের জন্য শিক্ষার্থীদেরকে অগ্রণী ব্যাংক ইবি শাখায় অবশ্যই সঞ্চয়ী হিসাব খুলতে হবে এবং ব্যাংকের দেওয়া হিসাব নম্বর আবেদনে উল্লেখ করতে হবে।”
এদিকে বৃত্তি শাখা সূত্রে জানা যায়, মোট ৩৪ টি বিভাগে স্নাতকে অধ্যয়নরত উল্লেখিত শিক্ষাবর্ষসমূহের প্রতি বর্ষ থেকে পাঁচ জনকে বৃত্তি প্রদান করা হবে। এর মধ্যে প্রথম দুইজনকে মেধা বৃত্তি এবং পরবর্তী ৩ জনকে সাধারণ বৃত্তি ক্যাটাগরিতে বৃত্তি প্রদান করা হবে। সেই হিসেবে এবছর মনোনীত ৫০০ শিক্ষার্থীর মধ্যে ২০০জন মেধাবৃত্তি ও ৩০০ জন শিক্ষার্থী সাধারণ ক্যাটাগরিতে বৃত্তি পাবেন। মেধা বৃত্তি ক্যাটাগরিতে প্রতি মাসে ২০০টাকা হারে বছরে মোট ২৪০০ টাকা এবং সাধারণ ক্যাটাগরিতে প্রতি মাসে ১৫০টাকা হারে এক বছরে ১৮০০ টাকা প্রদান করা হবে। সেই হিসেবে এ বছর সর্বমোট ১০ লাখ ২০ হাজার টাকা সমপরিমাণ বৃত্তি প্রদান করা হবে বলে জানা যায়। এছাড়া ইতোমধ্যে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের তালিকা স্ব স্ব বিভাগে পাঠানো হয়েছে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ।
এ বিষয়ে বৃত্তি শাখার উপ-রেজিস্ট্রার (শিক্ষা) হেলাল উদ্দীন বলেন, ‘৩৪ টি বিভাগ থেকে ৫০০ শিক্ষার্থীকে বৃত্তির জন্য মনোনীত করা হয়েছে। নতুন দুইটি বিভাগ এই ফলাফলের আওতায় আসেনি। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় বৃত্তি ফান্ড থেকে এই অর্থ প্রদান করা হবে।’

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রামুতে পেশাগত দায়িত্ব পালনকালে সংবাদকর্মীদের উপর হামলা

পাঁচ’শ শিক্ষার্থীকে ১০ লাখ টাকা বৃত্তি দেবে ইবি।।

আপডেট সময় : 06:13:29 pm, Tuesday, 26 September 2023