Dhaka , Tuesday, 28 April 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
খাগড়াছড়িতে প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার সাংবাদিকের ওপর হামলা পুলিশের ভুলভ্রান্তি নিয়ে সংবাদ প্রকাশিত হলে সেটি আমি নেগেটিভলি দেখিনা কখনো: সিএমপি কমিশনার হাসান মোঃ শতকত আলী ব্র্যাক কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজ এর আয়োজনে বাছুর প্রদর্শনী প্রতিযোগিতা পাইকগাছায় আর্সেনিক ঝুঁকি নিরসন প্রকল্পের ফেজ-আউট সভা অনুষ্ঠিত লালমনিরহাটে খুদে বিজ্ঞানীদের উদ্ভাবনী মেলা: স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয় চরভদ্রাসনে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ- ফুটবল টুর্নামেন্টের উপজেলা পর্যায়ের ফাইনাল অনুষ্ঠিত। ফরিদপুরে চরভদ্রাসনে পদ্মা নদীতে জেলের বড়শিতে ধরা ধরা পড়লো- বিশাল কুমির। আদিতমারীতে র‍্যাবের অভিযান: বসতবাড়ির উঠান থেকে মাদকসহ কারবারি গ্রেপ্তার মধুপুরের শালবন পুনরুদ্ধারে মতবিনিময় সভা অনুষ্ঠিত ঢাবিসাসের সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে নজরুল বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন নোয়াখালীতে ডেঙ্গু প্রতিরোধে খাল পরিস্কার কর্মসূচি নোয়াখালীতে দুই ভাটাকে ৪ লাখ টাকা জরিমানা লালমনিরহাটের মাদক মামলার সাজাপ্রাপ্ত ফেরারি আসামি গ্রেফতার: গাজীপুরে র‍্যাবের ঝটিকা অভিযান রামগঞ্জে নবাগত ইউ এন ওর সাথে সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত “এই শহর আমাদের—জনসচেতনতা ছাড়া জলাবদ্ধতা নিরসন সম্ভব নয়”: চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন মাইক বাজিয়ে আ.লীগের স্লোগান, পুলিশ দেখে পালালো যুবক পরীক্ষার হলে দুর্ঘটনা, রক্তাক্ত হয়েও লিখল উত্তর পত্র চসিকের পরিচ্ছন্ন কর্মীদের আবাসন হবে সম্পূর্ণ সরকারি অর্থায়নে:- একনেক সভায় প্রধানমন্ত্রী রূপগঞ্জে জমিতে কাজ করতে বাধা, প্রাণনাশের হুমকির অভিযোগ তালাবদ্ধ দোকান খুলে দেয়ার দাবি কালেক্টরেট জামে মসজিদ মার্কেটের ব্যাবসায়ীদের পাইকগাছায় শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ পাইকগাছায় বাল্যবিবাহের আসর ভেঙে দিল ইউএনও, মোবাইল কোর্টে জরিমানা অবৈধ অস্ত্র-গুলিসহ ১৮ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ওসমান গ্রেফতার চান্দগাঁও থানা পুলিশের অভিযানে চোরাইকৃত ২৩ লাখ ৭৩ হাজার ৫১০ টাকা উদ্ধার, চোর চক্রের মূলহোতা গ্রেফতার জেমসের গানে মাতবে লিসবন ; ২৬ জুলাই ” বাংলা লাইভ কনসার্ট ” আয়োজকদের সাংবাদিক সম্মেলন দুর্গাপুরে ডিবি পুলিশের অভিযানে ভারতীয় মদ উদ্ধার, আটক ২ বাকলিয়া এক্সেস রোডে কলেজ শিক্ষার্থী ও সংবাদকর্মীর ওপর হামলার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ দায়ের কয়রায় মাদরাসার অনুদানের টাকা আত্মসাতের অভিযোগ ঘোড়াশালে পল্লীবিদ্যুতের প্রহরীকে অস্ত্র ঠেকিয়ে তার-যন্ত্রাংশ লুট,পাঁচটি গ্রাম অন্ধকারে বিএইচআরএফ’র আবেদনে ভারতীয় নাগরিক’কে নিরাপদ হেজাজতে দিলেন বিজ্ঞ মহানগর আদালত চট্টগ্রাম

ভোলায় দিন দিন বেড়েই চলেছে শিশুদের নিউমোনিয়া রোগ।।

  • Reporter Name
  • আপডেট সময় : 12:08:52 pm, Sunday, 10 September 2023
  • 216 বার পড়া হয়েছে

ভোলায় দিন দিন বেড়েই চলেছে শিশুদের নিউমোনিয়া রোগ।।

স্টাফ রিপোর্টার ভোলা।।

আবহাওয়ার পরিবর্তনের কারণে ভোলায় ক্রমাগত হারে দিন দিন বেড়েই চলেছে শিশুদের জ্বর, সর্দি, কাশি, শ্বাসকষ্টসহ নিউমোনিয়া রোগ। ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে শিশু রোগীরদের চাপ ক্রমান্বয়ে বেড়েই চলেছে। হাসপাতালগুলোতে রোগীদের চাপ বেড়ে যাওয়ায় তাদের চিকিৎসা দিতে গিয়ে হিমশিম খাচ্ছেন চিকিৎসক ও নার্সরা।

১০ সেপ্টেম্বর রবিবার সকাল ১২ টা নাগাত হাসপাতালে সরেজমিনে গিয়ে খোঁজ নিয়ে জানা যায়, গত এক সপ্তাহে জেলায় দুই শতাধিক রোগী ভর্তি হলেও এদের মধ্যে ১৭৭জন শিশু নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

অন্যদিকে, বেড সংকট থাকায় একটি বেডে গড়ে ২-৩ জন রোগীকে গাদাগাদি করে চিকিৎসা নিতে দেখা গেছে। এবং বাধ্য হয়ে রোগীদের হাসপাতালের বারান্দায় বিছানা পেতে চিকিৎসা নিতে হচ্ছে। এতে দুর্ভোগ পোহাতে হচ্ছে রোগীর পাশাপাশি রোগীর স্বজনদের।

তবে চিকিৎসকরা বলছেন- আবহাওয়া পরিবর্তনের কারণে শিশুদের নিউমোনিয়াসহ জ্বর, সর্দি, কাশি, বেড়েছে।

ভোলার ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন নিউমোনিয়া আক্রান্ত শিশুর বাবা মোঃ জুয়েল দৈনিক আজকের পত্রিকা কে বলেন, ৬ মাসের শিশুকে নিয়ে হাসপাতালে রয়েছি। গত পাঁচদিন ধরে শিশুর নিউমোনিয়া হয়েছে। আমাদের বেডে চাপাচাপি অবস্থায় দুইজন রোগীর কষ্ট হচ্ছে, তবুও বাধ্য হয়ে চিকিৎসা নিতে হচ্ছে।

আরেক অভিভাবক মোঃ নুর ইসলাম বলেন, হঠাৎ করেই শিশুদের নিউমোনিয়া বেড়েছে, আমরা সন্তানদের নিয়ে দুশ্চিন্তায় রয়েছি।

হাসপাতালের শিশু ওয়ার্ডে গিয়ে দেখা গেছে, শিশু রোগীদের চাপ বেশি। শিশুকে নিয়ে তাদের মা-বাবারা বসে আছেন। একদিকে গরম অন্যদিকে বেডে গড়ে ২-৩ জন করে রোগী চিকিৎসা নেওয়ায় পরিস্থিতি অনেকটা সামলে নিতে পারছেন না তারা। তবুও অসুস্থ সন্তানদের নিয়ে হাসপাতালের বারান্দায় চিকিৎসা নিচ্ছেন অভিভাবকরা। শিশুদের চিকিৎসার কথা মাথায় রেখে কষ্ট সহ্য করেই চিকিৎসা নিচ্ছেন।

কয়েকজন অভিভাবক জানালেন, আমরা শিশুদের নিয়ে দুশ্চিন্তায় আছি, তার ওপর আবার বেড না পেয়ে হাসপাতালের বারান্দায় ঠাণ্ডা ফ্লোরে চিকিৎসা নিতে হচ্ছে। তবে ডাক্তার, নার্সরা ঠিকমতো চিকিৎসা সেবা দিচ্ছেন।

শিশু ওয়ার্ডের তথ্য মতে জানা গেল, জানুয়ারি মাস থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত ভোলার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ৫ হাজার ৪ জন শিশু। যাদের মধ্যে নিউমোনিয়া এবং জ্বর সর্দি কাশি আক্রান্ত ছিল।

গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২৫ নিউমোনিয়াসহ জ্বর সর্দি কাশি আক্রান্ত রোগী ভর্তি হয়েছে। বর্তমানে চিকিৎসাধীন ৪৮৪ জন। যাদের বেশিরভাগ নিউমোনিয়া আক্রান্ত।

শিশু ওয়ার্ডের দায়িত্বরত নার্সরা জানান, যারা চিকিৎসা নিতে আসছেন তাদের বেশিরভাগ নিউমোনিয়া আক্রান্ত। ফলে আমাদের চিকিৎসা দিতে হিমশিম খেতে হচ্ছে।

কয়দিনের টানা বর্ষণ, প্রচণ্ড গরম আর আবহাওয়া পরিবর্তনজনিত কারণে শিশুদের অসুখ ছড়িয়ে পড়েছে বলে জানালেন ২৫০ শয্যা জেনালের হাসপাতালের আবাসিক মেডিকেল চিকিৎসক ডা. তায়েবুর রহমান তিনি বলেন, শিশু ওয়ার্ডে যেসব রোগী ভর্তি হচ্ছে, তাদের বেশিরভাগ নিউমোনিয়া আক্রান্ত। আমরা তাদের সেবা দিচ্ছি। হাসপাতালে কোনো ওষুধের সংকট নেই। তবে ডাক্তার-নার্স সংকট থাকায় চিকিৎসা সেবা কিছুটা বিঘ্নিত হচ্ছে। কিন্তু আমরা সাধ্যমতো চিকিৎসা দিচ্ছি। বর্তমানে নিউমোনিয়া পরিস্থিতি বেশি হওয়ার কারণ হতে পারে আবহাওয়া পরিবর্তন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

খাগড়াছড়িতে প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার সাংবাদিকের ওপর হামলা

ভোলায় দিন দিন বেড়েই চলেছে শিশুদের নিউমোনিয়া রোগ।।

আপডেট সময় : 12:08:52 pm, Sunday, 10 September 2023