Dhaka , Tuesday, 10 March 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
চবি ছাত্রদলের সহ-সভাপতি কে ইসলাম ফাহিমের উদ্যোগে এতিমখানায় ইফতার আয়োজন পাইকগাছায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত পাইকগাছায় সার ডিলারদের বিরুদ্ধে অভিযান; ৪ জনকে জরিমানা মুছাপুর রেগুলেটর না থাকায় এখন নদী ভাঙন রোধ করা যাচ্ছেনা: বন ও পরিবেশ মন্ত্রী পাঁচবিবিতে পাম্পে মিলছে না তেল, কোথাও মিললেও বাইকে মাত্র ২ লিটার যানবাহনের দীর্ঘ সারি সীতাকুন্ডের জঙ্গল সলিমপুরে যৌথবাহিনীর সমন্বয়য়ে সন্ত্রাসবিরোধী অভিযান পরিচালনা করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম মধুপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৬ উদযাপন ট্রাসকো এপারেলস লি. শ্রমিক অসন্তোষ নিরসনে বৈঠক, মঙ্গলবার কারখানা খোলার সিদ্ধান্ত ঈদে যাতায়াত নিরাপদ রাখতে নারায়ণগঞ্জে বিশেষ সভা সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেক থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার সীতাকুণ্ডে জঙ্গল সলিমপুর এলাকায় যৌথবাহিনীর বিশেষ অভিযান: বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার, ২২ জন আটক বিয়ের প্রতিশ্রুতি দিয়ে স্কুলছাত্রীকে ধর্ষণ: রংপুরে ধরা পড়লো হাতীবান্ধার মামুন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের গণতন্ত্র পুনরুদ্ধার করেছে : ড. মঈন খান রূপগঞ্জে মুক্তিপণের জন্য সাংবাদিককে অপহরণ, ৫ ঘণ্টা পর উদ্ধার সাভারে ঈদকে ঘিরে র‌্যাবের বিশেষ অভিযান: হাতে-নাতে ৪ ছিনতাইকারী গ্রেফতার চট্টগ্রাম-১৪ আসনের ব্যালট সংরক্ষণে হাইকোর্টের নির্দেশ গভীর রাতে মন্ত্রীর কুকুরছানা উদ্ধার অভিযান জোড়া শালিক আর স্মৃতির ভায়োলিন নারী-পুরুষ সমঅধিকারেই টেকসই উন্নয়ন জয়পুরহাটে স্ট্রবেরি চাষে কৃষকের বিঘায় লাভ আড়াই লাখ ৩৭৮ বছরের মল্লিকপুর জামে মসজিদ সংরক্ষণের অভাবে হারাচ্ছে মোগল ঐতিহ্য আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানিতে চাকরি ইন্টারনেট নীতিমালা নিয়ে চলছে বৈশ্বিক আলোচনা উপবৃত্তির টাকা বিতরণে বড় পদক্ষেপ সরকারের দুই সাংবাদিকের উপর হামলার ঘটনায় ডিআরইউ’র নিন্দা শেষ দশকে যেসব ইবাদতে মনোযোগ বাড়াতে বললেন সৌদির গ্র্যান্ড মুফতি আলোচনায় প্রধানমন্ত্রীর নতুন ধারার সিদ্ধান্ত পর্তুগালে প্রবাসী বাংলাদেশির মৃত্যু ইফতারে ফলের সালাদ তৈরির রেসিপি বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি এফ এম সিদ্দিকী

গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে ইবিতে দোয়া ও আলোচনা সভা।।

  • Reporter Name
  • আপডেট সময় : 01:10:21 pm, Monday, 21 August 2023
  • 211 বার পড়া হয়েছে

গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে ইবিতে দোয়া ও আলোচনা সভা।।

ইবি প্রতিনিধি।।

২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি)দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার(২১ আগস্ট) বেলা সাড়ে ১১টায় প্রধান ফটকের সামনে অবস্থিত ‘মৃত্যুঞ্জয়ী মুজিব’ ম্যুরালে পাশে এই আলোচনা সভার আয়োজন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সভায় দিবস উদযাপন কমিটির সভাপতি ও প্রক্টর অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম। বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভুঁইয়া ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান। এছাড়া ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. শেলীনা নাসরিন, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল প্রভোস্ট অধ্যাপক ড. মাহবুবুল আরফিন, শাপলা ফোরামের সভাপতি অধ্যাপক ড. মামুনুর রহমান ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মাহবুবর রহমানসহ
বিভিন্ন শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা সেখানে উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির আলোচনায় উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বলেন, ‘বাংলাদেশকে গলাটিপে হত্যা করার জন্য বাংলাদেশ জন্মের আগেই দেশেবিরোধী শক্তিরা ষড়যন্ত্র অব্যাহত রেখেছিল। তারা এদেশের জন্মকে মেনে নিতে পারেনি। তারা দেশকে তালেবান করতে চেয়েছে। তারা আওয়ামী লীগের শান্তি সমাবেশে মুহুর্মুহু ১৫টি গ্রেনেড হামলা করেছে। ওইসময় তারেক জিয়া ও রাষ্ট্রপ্রাধান অথবা ক্ষমতাধর রাষ্ট্রীয় ব্যক্তিদের প্রত্যক্ষ মদদ ছাড়া এধরনের কাজ সম্ভব নয়। তাদের প্রত্যক্ষ মদদে এটা সংঘটিত হয়েছে।

তিনি আরও বলেন, ‘এই হামলায় তাদের উদ্দেশ্য ছিলো ৭৫ এ বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করার পর পরিবারের যারা বেঁচে আছে তাদেরকে নিঃশেষ করা। যে দলটা দেশের স্বাধীনতা আনতে ভূমিকা রেখেছে তাদেরকে নিঃশেষ করা। তারা এই বাংলাদেশের অগ্রযাত্রাকে থামিয়ে দিতে চেয়েছিল।’

আলোচনা শেষে ২১ আগস্ট নিহত সকল শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। এবং তাদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

এর আগে সকাল ১১টায় উপাচার্যের নেতৃত্বে প্রশাসন ভবনের সামনে থেকে দিবসটি উপলক্ষে একটি প্রতিবাদ র‍্যালি বের করা হয়। র‌্যালিটি প্রশাসন ভবন চত্বর থেকে বের হয়ে ক্যাম্পাসের প্রধান সড়কসমূহ প্রদক্ষিণ করে প্রধান ফটক সম্মুখে অবস্থিত ‘মৃত্যুঞ্জয়ী মুজিব’ ম্যুরালের সামনে গিয়ে শেষ হয়। র‌্যালিতে বিভিন্ন শিক্ষক সংগঠন, হল ও ছাত্রসংগঠনকে স্ব-স্ব ব্যানারে অংশগ্রহণ করতে দেখা যায়।

র‍্যালি শেষে ‘মৃত্যুঞ্জয়ী মুজিব’ ম্যুরালে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম। এসময় তার সাথে ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে একে একে বঙ্গবন্ধু পরিষদ, বঙ্গবন্ধু পরিষদ শিক্ষক ইউনিট, শিক্ষক সমিতি, শাপলা ফোরাম, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল, সাদ্দাম হোসেন হল ও শাখা ছাত্রলীগ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

চবি ছাত্রদলের সহ-সভাপতি কে ইসলাম ফাহিমের উদ্যোগে এতিমখানায় ইফতার আয়োজন

গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে ইবিতে দোয়া ও আলোচনা সভা।।

আপডেট সময় : 01:10:21 pm, Monday, 21 August 2023