Dhaka , Tuesday, 28 April 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
কক্সবাজারে ডিএসকে’র উদ্যোগে যুবদের দক্ষতা উন্নয়ন বিষয়ক সম্মেলন অনুষ্ঠিত নরসিংদী পারিবারিক কলহের জেরে ছুরিকাঘাতে স্ত্রীকে হত্যার অভিযোগ কালীগঞ্জে উপজেলা চেয়ারম্যানের বন্ধ কক্ষ থেকে সরকারি সম্পদ উধাও: তোলপাড় রূপগঞ্জে স্কুল ফিডিং প্রকল্পে নিম্নমানের বাসি দুর্গন্ধযুক্ত খাবার পরিবেশনে অনিয়মের অভিযোগ \ শিক্ষার্থীরা স্বাস্থ্য ঝুঁকিতে লালমনিরহাট ও কুড়িগ্রামে ১৫ বিজিবির সাঁড়াশি অভিযান: সাড়ে ৪ লাখ টাকার মাদক ও মালামাল জব্দ মধুপুরে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাইক বাজিয়ে আ.লীগের স্লোগান, সেই যুবক আটক কালীগঞ্জে র‍্যাবের জালে ৩ মাদক কারবারি: ঘর তল্লাশি করে ৬১১ বোতল মাদক উদ্ধার রূপগঞ্জে ডাচ বাংলা এজেন্ট ব্যাংকিংয়ের গ্রাহকদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত পাইকগাছায় জাতীয় পুষ্টি সপ্তাহের ৫ম দিন পালিত রূপগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করণ অভিযান নাইক্ষ্যংছড়িতে ইয়াবা নিয়ে সিএনজি চালক জান্নাত উল্লাহ সাঈদ আটক : গাড়ি জব্দ লক্ষ্মীপুরে সুপেয় পানির তীব্র সংকট, গভীর নলকূপেও উঠছে না পানি খাগড়াছড়িতে প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার সাংবাদিকের ওপর হামলা পুলিশের ভুলভ্রান্তি নিয়ে সংবাদ প্রকাশিত হলে সেটি আমি নেগেটিভলি দেখিনা কখনো: সিএমপি কমিশনার হাসান মোঃ শতকত আলী ব্র্যাক কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজ এর আয়োজনে বাছুর প্রদর্শনী প্রতিযোগিতা পাইকগাছায় আর্সেনিক ঝুঁকি নিরসন প্রকল্পের ফেজ-আউট সভা অনুষ্ঠিত লালমনিরহাটে খুদে বিজ্ঞানীদের উদ্ভাবনী মেলা: স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয় চরভদ্রাসনে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ- ফুটবল টুর্নামেন্টের উপজেলা পর্যায়ের ফাইনাল অনুষ্ঠিত। ফরিদপুরে চরভদ্রাসনে পদ্মা নদীতে জেলের বড়শিতে ধরা ধরা পড়লো- বিশাল কুমির। আদিতমারীতে র‍্যাবের অভিযান: বসতবাড়ির উঠান থেকে মাদকসহ কারবারি গ্রেপ্তার মধুপুরের শালবন পুনরুদ্ধারে মতবিনিময় সভা অনুষ্ঠিত ঢাবিসাসের সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে নজরুল বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন নোয়াখালীতে ডেঙ্গু প্রতিরোধে খাল পরিস্কার কর্মসূচি নোয়াখালীতে দুই ভাটাকে ৪ লাখ টাকা জরিমানা লালমনিরহাটের মাদক মামলার সাজাপ্রাপ্ত ফেরারি আসামি গ্রেফতার: গাজীপুরে র‍্যাবের ঝটিকা অভিযান রামগঞ্জে নবাগত ইউ এন ওর সাথে সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত “এই শহর আমাদের—জনসচেতনতা ছাড়া জলাবদ্ধতা নিরসন সম্ভব নয়”: চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন মাইক বাজিয়ে আ.লীগের স্লোগান, পুলিশ দেখে পালালো যুবক পরীক্ষার হলে দুর্ঘটনা, রক্তাক্ত হয়েও লিখল উত্তর পত্র

দেশের উন্নয়ন অব্যাহত রাখতে শেখ হাসিনাই শেষ ঠিকানা- তালুকদার আ: খালেক।।

  • Reporter Name
  • আপডেট সময় : 02:13:28 pm, Friday, 18 August 2023
  • 241 বার পড়া হয়েছে

দেশের উন্নয়ন অব্যাহত রাখতে শেখ হাসিনাই শেষ ঠিকানা- তালুকদার আ: খালেক।।

মোঃ রুবেল খান

মোংলা বাগেরহাট।।

খুলনা সিটি কর্পোরেশনের মেয়র ও খুলনা মহানগর আ’লীগের সভাপতি আলহাজ্ব তালুকদার আঃ খালেক বলেছেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার জন্য দেশের প্রত্যন্ত অঞ্চলে উন্নয়ন হচ্ছে। তিনি না থাকলে পদ্মা সেতু তৈরি হতো না। তার নেতৃত্বে দেশে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। চলমান এ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনার সরকারের কোনো বিকল্প নেই। বিএনপি আবারও বাঁকা পথে ক্ষমতায় যেতে চেষ্টা চালাচ্ছে। কিন্তু বিএনপির সেই স্বপ্ন কখনও বাস্তবায়ন হবে না। তাই দেশের এবং জনগণের শান্তির জন্য আবারও আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে আগামী সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিতে হবে।

শুক্রবার (১৮ আগষ্ট) বিকালে পৌর আ’লীগ কার্যালয়ে ১৫ই আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, দেশে ইতোমধ্যে পদ্মাসেতু, মেট্রোরেলসহ বিভিন্ন মেগা প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। আরো মেগা প্রকল্পের উদ্বোধন হবে। উন্নয়ন ও অগ্রযাত্রায় আবার আমরা আরেক ধাপ এগিয়ে স্মার্ট বাংলাদেশ গড়তে আবারও জননেত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী স্বাধীনতার মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিব শুধু একজন রাজনৈতিক নেতাই ছিলেন না, তিনি মানুষ হিসেবে ছিলেন সকল গুণের অধিকারী। আমরা কথা ও পোষাকে নয় কাজের মাধ্যমে বঙ্গবন্ধুকে ভালবেসে স্ব স্ব অবস্থান থেকে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করলেই বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে সক্ষম হবো।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সকল স্বপ্ন পূরণ করছেন তারই কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আছে বলেই দেশের সকল শ্রেণি-পেশার মানুষের জীবনমান উন্নয়ন হচ্ছে। বাংলাদেশের উন্নয়নের একমাত্র ভরসাস্থল দেশরত্ন শেখ হাবিএনপি নামক গণবিচ্ছিন্ন দলটি জনরোসে এখন বিলুপ্তির পথে। বিএনপি ভাল করেই জানে, তারা নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসবে না। তাই তারা মাঝে মধ্যেই নতুন ফর্মুলা নিয়ে হাজির হয়। ক্ষমতায় আসতে হলে সংবিধান অনুযায়ী নির্বাচন কমিশনের অধীনেই নির্বাচনে অংশগ্রহণ করতে হবে। সেই নির্বাচনে পেট্টোল বোমা মেরে মানুষ হত্যাকারী, লুটেরা বিএনপি আর কোনো দিন এদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে না।

দেশের অনুন্নত এলাকা আজ উন্নত শুধুমাত্র বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার জন্যে। তার নেতৃত্বে দেশের প্রত্যেকটি অঞ্চল অন্ধকার থেকে আলোর মুখ দেখেছে। দেশরত্ব শেখ হাসিনা দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছেন। তার বলিষ্ঠ নেতৃত্বেই দেশ আজ মধ্যম আয়ের দেশ থেকে উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে। আজ বাংলাদেশ উন্নয়নশীল দেশ, আমরা এই কথাটি গর্বের সঙ্গে বলতে পারি। তাই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকাকে ভোট দিয়ে আবারও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিজয়ী করতে হবে। কারণ নৌকার বিকল্প আর কিছুতেই পাওয়া যাবে না। উন্নয়ন মানেই নৌকা, নৌকা মানেই উন্নয়ন। তাই দেশের উন্নয়ন অব্যাহত রাখতে শেখ হাসিনাই শেষ ঠিকানা।

তিনি বলেন, আমার বিশ্বাস রামপাল-মোংলার মানুষ কখনো বঙ্গবন্ধু, মহান মুক্তিযুদ্ধ, বাংলাদেশ ও জননেত্রী শেখ হাসিনার প্রশ্নে কখনো আপোস করে নাই, আগামীতেও করবে না।

এসময় অন্যান্যদের মধ্য উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, উপজেলা আ’লীগের সভাপতি সুনিল কুমার বিশ্বাস, সাধারণ সম্পাদক ইব্রাহীম হোসেন, পৌর মেয়র ও পৌর আ’লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ আ: রহমান, সাধারণ সম্পাদক আলহাজ্ব শেখ কামরুজ্জামান জসিম, উপজেলা যুবলীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান ইস্রাফীল হাওলাদার, সহকারী পুলিশ সুপার (মোংলা সার্কেল অফিস) মুশফিকুর রহমান তুষার, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সামসুদ্দীন, পৌর আ’লীগের সাবেক সভাপতি আলহাজ্ব শেখ আ: সালাম, পৌর ১নং ওয়ার্ড আ’লীগের সাবেক সভাপতি বেল্লাল হোসেনসহ সকল সহযোগী সংগঠনের নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে মেয়র জাতির পিতা বঙ্গবন্ধুসহ তাঁর পরিবারের সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। পরে বঙ্গবন্ধুসহ তাঁর পরিবারের সকল শহীদের রূহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে ডিএসকে’র উদ্যোগে যুবদের দক্ষতা উন্নয়ন বিষয়ক সম্মেলন অনুষ্ঠিত

দেশের উন্নয়ন অব্যাহত রাখতে শেখ হাসিনাই শেষ ঠিকানা- তালুকদার আ: খালেক।।

আপডেট সময় : 02:13:28 pm, Friday, 18 August 2023