Dhaka , Wednesday, 29 April 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
গাজীপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে আটক ৩০ কক্সবাজারে ডিএসকে’র উদ্যোগে যুবদের দক্ষতা উন্নয়ন বিষয়ক সম্মেলন অনুষ্ঠিত নরসিংদী পারিবারিক কলহের জেরে ছুরিকাঘাতে স্ত্রীকে হত্যার অভিযোগ কালীগঞ্জে উপজেলা চেয়ারম্যানের বন্ধ কক্ষ থেকে সরকারি সম্পদ উধাও: তোলপাড় রূপগঞ্জে স্কুল ফিডিং প্রকল্পে নিম্নমানের বাসি দুর্গন্ধযুক্ত খাবার পরিবেশনে অনিয়মের অভিযোগ \ শিক্ষার্থীরা স্বাস্থ্য ঝুঁকিতে লালমনিরহাট ও কুড়িগ্রামে ১৫ বিজিবির সাঁড়াশি অভিযান: সাড়ে ৪ লাখ টাকার মাদক ও মালামাল জব্দ মধুপুরে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাইক বাজিয়ে আ.লীগের স্লোগান, সেই যুবক আটক কালীগঞ্জে র‍্যাবের জালে ৩ মাদক কারবারি: ঘর তল্লাশি করে ৬১১ বোতল মাদক উদ্ধার রূপগঞ্জে ডাচ বাংলা এজেন্ট ব্যাংকিংয়ের গ্রাহকদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত পাইকগাছায় জাতীয় পুষ্টি সপ্তাহের ৫ম দিন পালিত রূপগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করণ অভিযান নাইক্ষ্যংছড়িতে ইয়াবা নিয়ে সিএনজি চালক জান্নাত উল্লাহ সাঈদ আটক : গাড়ি জব্দ লক্ষ্মীপুরে সুপেয় পানির তীব্র সংকট, গভীর নলকূপেও উঠছে না পানি খাগড়াছড়িতে প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার সাংবাদিকের ওপর হামলা পুলিশের ভুলভ্রান্তি নিয়ে সংবাদ প্রকাশিত হলে সেটি আমি নেগেটিভলি দেখিনা কখনো: সিএমপি কমিশনার হাসান মোঃ শতকত আলী ব্র্যাক কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজ এর আয়োজনে বাছুর প্রদর্শনী প্রতিযোগিতা পাইকগাছায় আর্সেনিক ঝুঁকি নিরসন প্রকল্পের ফেজ-আউট সভা অনুষ্ঠিত লালমনিরহাটে খুদে বিজ্ঞানীদের উদ্ভাবনী মেলা: স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয় চরভদ্রাসনে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ- ফুটবল টুর্নামেন্টের উপজেলা পর্যায়ের ফাইনাল অনুষ্ঠিত। ফরিদপুরে চরভদ্রাসনে পদ্মা নদীতে জেলের বড়শিতে ধরা ধরা পড়লো- বিশাল কুমির। আদিতমারীতে র‍্যাবের অভিযান: বসতবাড়ির উঠান থেকে মাদকসহ কারবারি গ্রেপ্তার মধুপুরের শালবন পুনরুদ্ধারে মতবিনিময় সভা অনুষ্ঠিত ঢাবিসাসের সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে নজরুল বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন নোয়াখালীতে ডেঙ্গু প্রতিরোধে খাল পরিস্কার কর্মসূচি নোয়াখালীতে দুই ভাটাকে ৪ লাখ টাকা জরিমানা লালমনিরহাটের মাদক মামলার সাজাপ্রাপ্ত ফেরারি আসামি গ্রেফতার: গাজীপুরে র‍্যাবের ঝটিকা অভিযান রামগঞ্জে নবাগত ইউ এন ওর সাথে সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত “এই শহর আমাদের—জনসচেতনতা ছাড়া জলাবদ্ধতা নিরসন সম্ভব নয়”: চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন মাইক বাজিয়ে আ.লীগের স্লোগান, পুলিশ দেখে পালালো যুবক

সিরাজগঞ্জে পানির দামে চামড়া বিক্রি 

  • Reporter Name
  • আপডেট সময় : 01:57:08 pm, Sunday, 2 July 2023
  • 229 বার পড়া হয়েছে

সিরাজগঞ্জে পানির দামে চামড়া বিক্রি 

মোঃ সৌরভ হোসাইন (সবুজ)

স্টাফ রিপোর্টার সিরাজগঞ্জ।।

প্রায় একইভাবে চামড়াজাত পণ্য বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম রফতানি পণ্য হওয়া সত্ত্বেও সিন্ডিকেটের কারসাজিতে শিল্পটি বিপন্ন হতে চলেছে। তৃণমূল পর্যায়ে বিক্রেতা ও ক্ষুদ্র ব্যবসায়ীদের চামড়ার ন্যায্য মূল্য না পাওয়ার পেছনে আমলাতান্ত্রিক জটিলতার সঙ্গে সিন্ডিকেটের দৌরাত্মও রয়েছে। এ দুইয়ের কারসাজিতে চামড়া শিল্প আজ মুখ থুবড়ে পড়েছে।

সরেজমিনে গিয়ে দেখা যায় সিরাজগঞ্জের উল্লাপাড়ায় এবার একেবারেই দাম নেই চামড়ার। অনেক অপেক্ষার পর দশ মন ওজনের গরুর চামড়া ঈদ পরবর্তীতে মাত্র ১শ টাকায় বিক্রি করেছি। কিন্তু খাঁসির চামড়ার কোন ক্রেতা না থাকার ফলে পরিবেশ রক্ষার স্বার্থে চামড়া মাটিতে পুতে রেখেছি।’ অনেক দুঃখ নিয়ে কথাগুলো বললেন সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌর শহরের ঝিকিড়া মহল্লার বাসিন্দা আইনুল হক। পানির দামে চামড়ার বিক্রির কথা আরো জানালেন উল্লাপাড়া উপজেলার পূর্বদেলুয়া গ্রামের ইসাহাক আলী। তিনি ৫ লাখ টাকা দামের ষাঁড় গরুর চামড়া বিক্রি করেছেন মাত্র ৩শ টাকায়। অনুরুপ কথা বললেন, কাশিনাথ পুরের আব্দুল হামিদ, রামনগরের জিল্লুর, বড়পাঙ্গাসী গ্রামের আব্দুল গফুর সহ আরো অনেক চামড়া বিক্রেতা। বস্তুতঃ এ বছর উল্লাপাড়ায় কোরবানীর পশুর চামড়ার দাম খুবই কম। এতে বিক্রেতা যেমন কম মূল্য পেয়েছে। পাশাপাশি মৌসুমী চামড়ার ব্যবসায়ীরাও চামড়া কিনে খুব লাভবান হতে পারেননি। সরকারের বেধে দেওয়া দামে ট্যানারী মালিকেরা চামড়া কেনেন না বলে জানালেন এক আড়তদার।

উল্লাপাড়া পৌরসভার মৌসুমী চামড়া ব্যবসায়ী স্বপন দাস জানান, এবার চামড়ার বাজার খুবই কম। তিনি বৃহস্পতিবার ও শুক্রবার মিলে মাত্র ৭৫ টি গরুর চামড়া কিনেছেন। তিনি প্রতি পিচ চামড়া ১শ টাকা থেকে শুরু করে গরুর আকার ভেদে ৪ টাকা পর্যন্ত কিনেছেন। তবে খাঁশির চামড়ার চাহিদা না থাকায় তিনি এই চামড়া কেনেন নাই। ক্রয়কৃত চামড়া লবন জাত করা ছাড়াই তিনি বিক্রি করে দিয়েছেন। কিন্তু স্থানীয় আড়তদাররা এসব চামড়া বেশি দামে নিচ্ছেন না। এতে তাদের লাভের পরিমান সীমিত বলে মনে করছেন এই ব্যবসায়ী। স্বপন দাসের মত একই রকম কথা বলছেন উল্লাপাড়ার মৌসুমী চামড়া ব্যবসায়ী রজিৎ দাস ও ইব্রাহীম হোসেন।

উল্লাপাড়ার চামড়ার আড়তদার মোহাব্বত হোসেনের সাথে কথা বললে তিনি জানান ঢাকার ট্যানারী মালিকরা সরকারের বেধে দেওয়া দরে কখনোই চামড়া কেনেন না। লবনজাত করে ট্যানারীতে চামড়া বিক্রি করতে গেলে ৩৫ টাকা থেকে ৪৫ টাকা বর্গফুট দরে তারা চামড়া কিনে থাকেন। তার পরেও ভাল চামড়াগুলো তারা বেছে নেন এবং ছোট আকারের চামড়া এবং সামান্য খুদ যুক্ত চামড়া তারা কখনোই কেনেন না। ফলে মৌসুমী ব্যবসায়ীদের কাছ থেকে চামড়া কিনে লবনজাত করা, পরিবহন ব্যয়, লেবার খরচ, যাচাই বাছাই খরচ, যাচাইকারীর খরচ বাদে তাদের লাভ হয় খুবই কম। পাশাপাশি ট্যানারী থেকে ফেরৎ যাওয়া চামড়াগুলো সামান্য মূল্যে বিক্রি করতে হয় তাদেরকে। ফলে আড়তদাররা বেশী দামে চামড়া কেনার ঝুকি নিতে চান না বলে উল্লেখ করেন মোহাব্বত হোসেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

গাজীপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে আটক ৩০

সিরাজগঞ্জে পানির দামে চামড়া বিক্রি 

আপডেট সময় : 01:57:08 pm, Sunday, 2 July 2023