Dhaka , Wednesday, 29 April 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
গাজীপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে আটক ৩০ কক্সবাজারে ডিএসকে’র উদ্যোগে যুবদের দক্ষতা উন্নয়ন বিষয়ক সম্মেলন অনুষ্ঠিত নরসিংদী পারিবারিক কলহের জেরে ছুরিকাঘাতে স্ত্রীকে হত্যার অভিযোগ কালীগঞ্জে উপজেলা চেয়ারম্যানের বন্ধ কক্ষ থেকে সরকারি সম্পদ উধাও: তোলপাড় রূপগঞ্জে স্কুল ফিডিং প্রকল্পে নিম্নমানের বাসি দুর্গন্ধযুক্ত খাবার পরিবেশনে অনিয়মের অভিযোগ \ শিক্ষার্থীরা স্বাস্থ্য ঝুঁকিতে লালমনিরহাট ও কুড়িগ্রামে ১৫ বিজিবির সাঁড়াশি অভিযান: সাড়ে ৪ লাখ টাকার মাদক ও মালামাল জব্দ মধুপুরে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাইক বাজিয়ে আ.লীগের স্লোগান, সেই যুবক আটক কালীগঞ্জে র‍্যাবের জালে ৩ মাদক কারবারি: ঘর তল্লাশি করে ৬১১ বোতল মাদক উদ্ধার রূপগঞ্জে ডাচ বাংলা এজেন্ট ব্যাংকিংয়ের গ্রাহকদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত পাইকগাছায় জাতীয় পুষ্টি সপ্তাহের ৫ম দিন পালিত রূপগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করণ অভিযান নাইক্ষ্যংছড়িতে ইয়াবা নিয়ে সিএনজি চালক জান্নাত উল্লাহ সাঈদ আটক : গাড়ি জব্দ লক্ষ্মীপুরে সুপেয় পানির তীব্র সংকট, গভীর নলকূপেও উঠছে না পানি খাগড়াছড়িতে প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার সাংবাদিকের ওপর হামলা পুলিশের ভুলভ্রান্তি নিয়ে সংবাদ প্রকাশিত হলে সেটি আমি নেগেটিভলি দেখিনা কখনো: সিএমপি কমিশনার হাসান মোঃ শতকত আলী ব্র্যাক কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজ এর আয়োজনে বাছুর প্রদর্শনী প্রতিযোগিতা পাইকগাছায় আর্সেনিক ঝুঁকি নিরসন প্রকল্পের ফেজ-আউট সভা অনুষ্ঠিত লালমনিরহাটে খুদে বিজ্ঞানীদের উদ্ভাবনী মেলা: স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয় চরভদ্রাসনে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ- ফুটবল টুর্নামেন্টের উপজেলা পর্যায়ের ফাইনাল অনুষ্ঠিত। ফরিদপুরে চরভদ্রাসনে পদ্মা নদীতে জেলের বড়শিতে ধরা ধরা পড়লো- বিশাল কুমির। আদিতমারীতে র‍্যাবের অভিযান: বসতবাড়ির উঠান থেকে মাদকসহ কারবারি গ্রেপ্তার মধুপুরের শালবন পুনরুদ্ধারে মতবিনিময় সভা অনুষ্ঠিত ঢাবিসাসের সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে নজরুল বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন নোয়াখালীতে ডেঙ্গু প্রতিরোধে খাল পরিস্কার কর্মসূচি নোয়াখালীতে দুই ভাটাকে ৪ লাখ টাকা জরিমানা লালমনিরহাটের মাদক মামলার সাজাপ্রাপ্ত ফেরারি আসামি গ্রেফতার: গাজীপুরে র‍্যাবের ঝটিকা অভিযান রামগঞ্জে নবাগত ইউ এন ওর সাথে সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত “এই শহর আমাদের—জনসচেতনতা ছাড়া জলাবদ্ধতা নিরসন সম্ভব নয়”: চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন মাইক বাজিয়ে আ.লীগের স্লোগান, পুলিশ দেখে পালালো যুবক

রফিকুলের মুক্তির দাবিতে পাবনার চাটমোহরে বিক্ষোভ ও মানববন্ধন

  • Reporter Name
  • আপডেট সময় : 01:40:30 pm, Sunday, 2 July 2023
  • 210 বার পড়া হয়েছে

রফিকুলের মুক্তির দাবিতে পাবনার চাটমোহরে বিক্ষোভ ও মানববন্ধন

পাবনা প্রতিনিধি।।

পাবনার চাটমোহরে স্কুলছাত্রীদের উত্যক্ত করার অভিযোগে গ্রেপ্তারকৃত ব্যবসায়ী রফিকুল ইসলাম রফিনের মুক্তির দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (০২ জুলাই) দুপুরে চাটমোহর উপজেলার পাঁচুরিয়া গ্রামে এলাকাবাসী, অভিভাবক ও শিক্ষাথীদের একটি অংশ এ কর্মসুচীর আয়োজন করে। প্রথমে একটি বিক্ষোভ মিছিল নিয়ে স্থানীয় সড়ক প্রদক্ষিণ করেন তারা। পরে মুক্তিযোদ্ধা আদর্শ উচ্চ বিদ্যালয়ের সামনের সড়কে মানববন্ধনে মিলিত হন।

মানববন্ধনে বক্তারা স্থানীয় ব্যবসায়ী রফিকুল ইসলাম রফিনের বিরুদ্ধে ছাত্রীদের উত্যক্ত করার অভিযোগ মিথ্যা দাবি করে বলেন, মুক্তিযোদ্ধা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অনিয়ম দুর্নীতির প্রতিবাদ করেছিলেন রফিকুল ইসলাম। এ কারণে ক্ষুব্ধ হয়ে স্কুলের কতিপয় শিক্ষক, অভিভাবক ও ছাত্রীদের ভুল বুঝিয়ে রফিকুল ইসলামের বিরুদ্ধে থানায় ছাত্রীদের উত্যক্ত করার মিথ্যা অভিযোগ দেন প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম।

সেই অভিযোগে সম্প্রতি রফিকুলকে গ্রেপ্তার করে কারাগারে পাঠায় পুলিশ। যে অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে তা মিথ্যা ও বানোয়াট। তাকে ষড়যন্ত্রমুলকভাবে ফাঁসানো হয়েছে উল্লেখ করে দ্রুত রফিকুল ইসলাম রফিনের নি:শর্ত মুক্তির দাবি জানান এলাকাবাসী।

বক্তারা আরো বলেন, প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম তার পছন্দের লোকজন মিলে এর আগে নিয়োগ বাণিজ্য করে প্রায় ৩০ লাখ টাকা ভাগ বাটোয়ারা করে নিয়েছেন। এছাড়াও তিনি নিন্ম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে ২৩ হাজার ৫শ’ টাকার বেতন স্কেলের পরিবর্তে জালিয়াতি করে ২৯ হাজার ৫শ’ টাকা তুলে আসছেন নিয়মিত। এসবকিছুর প্রতিবাদ করেছিলেন রফিকুল ইসলাম রফিন। সেজন্য আক্রোশমুলকভাবে ষড়যন্ত্র করে মিথ্যা অভিযোগ দিয়ে তাকে ফাঁসিয়েছেন প্রধান শিক্ষক।

মানববন্ধনে বক্তব্য দেন, ডিবিগ্রাম ইউপির সাবেক চেয়ারম্যান আনিসুর রহমান আনছু, ৯ নম্বর ওয়ার্ডের সাবেক মেম্বর আব্দুস সামাদ, অভিভাবক শফিকুল ইসলাম, আব্দুল আওয়াল, আলমগীর হোসেন, রেখা খাতুন, নবম শ্রেণীর ছাত্রী তমা খাতুন প্রমুখ।

এ বিষয়ে স্কুলের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম অভিযোগ অস্বীকার করে বলেন, এখন রফিকুলের দোষ ঢাকার জন্য, মামলার সাজা থেকে মওকুফ পাবার জন্য এসব মিথ্যা কথা বলছে। নিজেদের আত্মীয়-স্বজন আর লোকজন ভাড়া করে এনে বিক্ষোভ মানববন্ধন করেছে তারা। আমার বিরুদ্ধে যেসব অভিযোগ তোলা হয়েছে তা সঠিক নয়।

উল্লেখ্য, পাঁচুরিয়া মুক্তিযোদ্ধা আদর্শ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীদের নানাভাবে উত্যক্ত করার অভিযোগে স্থানীয় ব্যবসায়ী রফিকুল ইসলাম লফিনের গ্রেপ্তার দাবিতে গত ২৪ জুন বিদ্যালয় মাঠে মানববন্ধন করেন শিক্ষার্থী, অভিভভাক ও এলাকাবাসীর একটি অংশ। ওইদিন রাতে চাটমোহর থানায় লিখিত অভিযোগ দেন প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম। পরদিন ২৫ জুন অভিযুক্ত রফিকুল ইসলাম রফিনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠায় পুলিশ।

মাসুদ রানা

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

গাজীপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে আটক ৩০

রফিকুলের মুক্তির দাবিতে পাবনার চাটমোহরে বিক্ষোভ ও মানববন্ধন

আপডেট সময় : 01:40:30 pm, Sunday, 2 July 2023