Dhaka , Wednesday, 10 June 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
সাফজয়ী ফুটবলার ঋতুপর্ণা চাকমার গৃহনির্মাণে মাননীয় প্রধানমন্ত্রীর আর্থিক অনুদান শিক্ষার্থীদের জন্য নিরাপদ নগর গড়তে ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে:- মেয়র ডা. শাহাদাত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ আল আমীন মাদকবিরোধী অভিযানে ৩ জন আটক, জিরো টলারেন্স নীতির ঘোষণা আজিজুল হক আজিজের নানাবাড়ি বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু রূপগঞ্জে বৃক্ষরোপন ও বিতরণ কর্মসূচির উদ্বোধন  বিশ্বকাপ উন্মাদনায় রামগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর ব্যতিক্রমী উদ্যোগ পাইকগাছায় ফ্রেন্ডশিপের পরিবেশ সচেতনতা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত রূপগঞ্জে খাল দখলমুক্ত করতে পানি উন্নয়ন বোর্ডের উচ্ছেদ অভিযান হামলার ভিডিও ধারণ করতে গিয়ে মামলার আসামি স্টার নিউজের সাংবাদিক রামুতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত প্রযুক্তি নির্ভর আর্থিক সেবায় বদলে যাচ্ছে মানুষের জীবন ফটিকছড়ি হতে ০১ টি দেশীয় এলজি বন্দুক ও ০৭ রাউন্ড কার্তুজ উদ্ধারসহ ০১ জন’কে আটক করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম সীমান্তে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা যুবক নিহত একনেকে ৩ হাজার ৮৯১ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন যৌন নিপীড়নের অভিযোগে আইসিসির প্রধান কৌঁসুলি বরখাস্ত দেশের প্রথম স্যাটেলাইটভিত্তিক ‘ওশান ডাটা সেন্টার’ উদ্বোধন করলেন পার্বত্য প্রতিমন্ত্রী ইসলাম ধর্ম গ্রহণ করে ইরানি যুবককে বিয়ে করলেন মার্কিন নারী ক্রীড়াবিদ কৃষক দল নেতার ক্ষমতায় হালিশহরে বাড়ি দখলের চেষ্টার অভিযোগ নোয়াখালীতে চেকেপোস্টে তিনটি বিদেশী পিস্তল-গুলিসহ কিশোর আটক নোয়াখালীতে প্রকাশ্যে যুবককে গুলি রামগঞ্জে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের চার নেতা গ্রেফতার অতিবৃষ্টিতে ক্ষতিপূরণ ও কৃষিঋণ মওকুফের দাবিতে দুর্গাপুরে কৃষক-ক্ষেতমজুরদের বিক্ষোভ পাইকগাছায় মাটির রাস্তা থেকে এইচবিবি: বদলে গেল জনদুর্ভোগের চিত্র ১৭ জুন রাজনগরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, উন্নয়ন দাবিতে ৯ দফা প্রস্তুত মৌলভীবাজার পিটিআইয়ে প্রশিক্ষণে এসি ও খাবারের মান নিয়ে অসন্তোষ ডেঙ্গু নিয়ন্ত্রণে চট্টগ্রাম মডেল সফল, অ্যাম্বুলেন্স ভাড়া হবে নির্ধারিত ও স্বচ্ছ:- মেয়র ডা. শাহাদাত রূপগঞ্জে শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে মাদ্রাসার শিক্ষক গ্রেফতার ৪ কোটি টাকা মূল্যের ৮০ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক, জব্দ প্রাইভেটকার চিরকুটে যুবকের নাম লিখে নবম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা

বিচার নিশ্চিতে আমরা আবারও মানববন্ধন করবো, প্রয়োজনে থানা ঘেরাও করবো: বশেমুরবিপ্রবি উপাচার্য

  • Reporter Name
  • আপডেট সময় : 06:17:06 pm, Sunday, 12 February 2023
  • 164 বার পড়া হয়েছে

বিচার নিশ্চিতে আমরা আবারও মানববন্ধন করবো, প্রয়োজনে থানা ঘেরাও করবো: বশেমুরবিপ্রবি উপাচার্য

বশেমুরবিপ্রবি প্রতিনিধি।।

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) ছাত্রীকে জোরপূর্বক ধর্ষণ চেষ্টায় অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে বশেমুরবিপ্রবি উপাচার্য, ট্রেজারার,রেজিস্ট্রার, প্রক্টর, শিক্ষক সমিতি,কর্মকর্তা-কর্মচারী সমিতি, বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ ও সাধারণ শিক্ষার্থীরা।

রবিবার, (১২ ফেব্রুয়ারী বেলা ১২ টায়) বিশ্ববিদ্যালয়ের মন্দির সংলগ্ন গেটে মানববন্ধন অংশ নেন প্রায় তিন শতাধিক শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী।

এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে শিক্ষক সমিতির সভাপতি ড. সালেহ আহমেদ বলেন, ‘‘বিষয়টি খুবই দুঃখজনক যেখানে একজন আইনজীবী হয়েও এমন ঘটনা ঘটিয়েছে। আমরা সবাই চাই তার এমন একটা দৃষ্টান্তমুলক শাস্তি হোক যাতে পরবর্তীতে এমন কাজ করার কথা ভাবলেই যেন গা শিউরে ওঠে।’’

কোষাধ্যক্ষ বীরমুক্তিযোদ্ধা ড. মোঃ মোবারক হোসেন বলেন, ‘‘বঙ্গবন্ধুর পূণ্যভূমিতে এমন একটা ঘটনা ঘটবে এটা কখনো মেনে নেওয়া যায় না। আমি আশা করবো প্রশাসন একটা সুষ্ঠু বিচার করবেন।”

বশেমুরবিপ্রবি ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. একিউএম. মাহবুব বলেন, ‘”আমি সত্যিই খুবই দুঃখিত যে গত বছরও আমাদের এক কোমলমতি মেয়ে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে কিন্তু বিচার এখনো প্রক্রিয়াধীন আছে। এবার আবার টিউশনির প্রলোভন দেখিয়ে নির্জন বাসায় তাকে ডেকে নেয় এবং ধর্ষণের চেষ্টাকারী একজন আইনজীবী। ভবিষ্যতে সে বিচারক হবে সে এরকম একটা ঘটনা ঘটাবে এটা আমরা আশা করি নাই। তাও আবার জাতির পিতার পূণ্য ভূমি গোপালগঞ্জে। এটা নিয়ে বিচার দাবিতে আমরা মানববন্ধন করলাম তার মানে এই না যে আমাদের মানববন্ধন পর্যন্তই শেষ। আমরা অচিরেই এটা নিয়ে প্রশাসনের কাছে যাবো। বিচার নিশ্চিতে আমরা আবারও মানববন্ধন করবো, প্রয়োজনে থানা ঘেরাও করবো’’

অন্যদিকে বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট বেশ কয়েকটি সূত্র দাবি করেছে অভিযুক্ত আলমগীর হোসেনকে গ্রেফতার করা হয়েছে৷ তবে এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা এস.আই সাইফুল ইসলামের সাথে একাধিকবার চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব হয়নি।

প্রসঙ্গত, গত শুক্রবার বশেমুরবিপ্রবি ছাত্রীকে টিউশন দেওয়ার কথা বলে নিজ বাসায় ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন গোপালগঞ্জ জেলা জজ কোর্টের (অভিযুক্তের আইডিকার্ড মোতাবেক) এ্যডভোকেট আলমগীর হোসেন।এ ঘটনায় বশেমুরবিপ্রবির উপ-রেজিস্ট্রার মো: মোরাদ হোসেন বাদী হয়ে গোপালগঞ্জ সদর থানায় ধর্ষণ চেষ্টার অভিযোগে একটি এজহার দায়ের করেছেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

সাফজয়ী ফুটবলার ঋতুপর্ণা চাকমার গৃহনির্মাণে মাননীয় প্রধানমন্ত্রীর আর্থিক অনুদান

বিচার নিশ্চিতে আমরা আবারও মানববন্ধন করবো, প্রয়োজনে থানা ঘেরাও করবো: বশেমুরবিপ্রবি উপাচার্য

আপডেট সময় : 06:17:06 pm, Sunday, 12 February 2023