Dhaka , Sunday, 19 April 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
শরীয়তপুরে ড্রামে তেল বিক্রি, ভিডিও করায় সাংবাদিকদের উপর হামলা মধুপুরে অপরাধ পর্যবেক্ষণ ও মানবাধিকার সংস্থার সম্মাননা প্রদান বর্ণাঢ্য আয়োজনে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পহেলা বৈশাখ ১৪৩৩ উদযাপন চট্টগ্রামের মেয়েদের বিশেষ গুণ আছে – এমপি হুমাম পত্নী সামানজার খান বন্দরে চাঁদা না পেয়ে দুইজনকে কুপিয়ে আহত নারায়ণগঞ্জ পুলিশ লাইন্স স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল লালমনিরহাটে ১৮ এপ্রিলের শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ: গণকবর সংরক্ষণের দাবি বেতাগীতে গাছবোঝাই নছিম উল্টে  ঘটনাস্থলে একজন মৃত্যু। ফতুল্লায় গোসলঘর নির্মাণ উদ্বোধন ও বৃক্ষ বিতরণ ঝালকাঠিতে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগের প্রথম দিনের কার্যক্রম সম্পন্ন রাজাপুরে ঘর মেরামতের সময় টিনের চালা থেকে পা ফসকে পড়ে কাঠমিস্ত্রীর মৃত্যু পাইকগাছায় ‘উদয়ী-মধুরাজ’ বাজপাখি উদ্ধার; চলছে চিকিৎসা লক্ষ্মীপুরে ধানক্ষেত থেকে ইট ভাটা শ্রমিকের মুখ বাধাঁ লাশ উদ্ধার মির্জাপুরে নবনির্বাচিত এমপিকে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা “যোগ্যদের স্বীকৃতি দিতে পেরে গর্বিত”:- মেয়র ডা. শাহাদাত হোসেন লালমনিরহাটের মহেন্দ্রনগরে নিখোঁজের পর পুকুরে ভাসছিল বৃদ্ধের নিথর দেহ ঝালকাঠিতে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন এমপি ইলেন ভুট্টো নলছিটিতে সেলাই মেশিন, খেলাধুলার সামগ্রী ও বাদ্যযন্ত্র বিতরণ নোয়াখালীতে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যজোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত  সরাইলে নুরু আলী হত্যাকান্ডে জড়িতদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন  নোয়াখালীতে শিক্ষকের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন নোয়াখালীতে প্রাইভেট কারের ধাক্কায় পথচারী নারী নিহত কাউখালী উপজেলা প্রশাসনের সমন্বিত পরিচ্ছন্নতা অভিযান বাংলাদেশি শ্রমিকের ঘামে টিকছে পর্তুগালের কৃষি ; খরা-শ্রমিক সংকট মোকাবেলায় প্রযুক্তি নির্ভরতা বৃদ্ধি পার্কের লেকে গোসল করতে নেমে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু স্থানীয় সন্ত্রাসীদের হামলায় চবি’র তিন শিক্ষার্থী আহত;গ্রেফতার ১ মধুপুরে ঢাকা বিভাগীয় স্কাউট অ্যাডভেঞ্চার ক্যাম্প শুরু দল-মতের ঊর্ধ্বে থেকে দেশ গঠনে যুবসমাজকে সম্পৃক্ত করার আহ্বান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর হিলিতে তেল নিতে গিয়ে সাংবাদিকসহ ৩ জন অসুস্থ আড়াইহাজরে বসতবাড়িতে ডাকাতি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুটে নিয়েছে

কক্সবাজারের পোকখালির ক্যান্সার আক্রান্ত ফজল

  • Reporter Name
  • আপডেট সময় : 06:10:27 pm, Wednesday, 1 February 2023
  • 230 বার পড়া হয়েছে

কক্সবাজারের পোকখালির ক্যান্সার আক্রান্ত ফজল

তৌহিদ বেলাল
কক্সবাজার জেলা প্রতিনিধি।।

ক্যান্সার আক্রান্ত ফজল করিম বাঁচতে চান। কক্সবাজার জেলার ঈদগাঁও উপজেলার পোকখালির এই বাসিন্দা অর্থাভাবে অনেকটা বিনা চিকিৎসায় ধুঁকে ধুঁকে মরতে বসেছেন। ৬ সন্তানের জনক, হতদরিদ্র ফজল করিমের শেষ ভরসা- সমাজের বিত্তশালী-দানশীলদের সহায়তা।

ফজল করিম (৫০) পোকখালি ইউনিয়নের ৪নং ওয়ার্ডের পশ্চিম পোকখালি এলাকার মৃত আশরাফ জামান ও ছুরত জামাল বেগমের পুত্র। চার বছর আগে তিনি মূত্রনালীতে ব্যথা অনুভব করেন। সেই থেকে শুরু। ধীরে ধীরে মূত্রনালী ও পুরো পুরুষাঙ্গে পঁচন ধরে। দিনমজুর ফজল করিম বিভিন্নভাবে চিকিৎসা নেন। চকরিয়ার ম্যাক্স হাসপাতাল, মালুমঘাটের ডা. স্টিফেন বিশ্বাস, চট্টগ্রামের রয়্যাল হাসপাতালে দিনের পর দিন চিকিৎসা নিয়েও কোনো সুফল পাননি।

ফজল করিম বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ইউরোলজি বিভাগের বিশেষজ্ঞ ও সার্জন ডা. শিবা প্রাসাদ নন্দীর তত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন।

এই চিকিৎসক জানান- ফজল করিমের পুরুষাঙ্গে ক্যান্সারের প্রাথমিক আলামত পাওয়া গেছে। পুরোপুরি নিশ্চিত হওয়ার জন্য শরীরের মাংস কেটে নিয়ে সেটি পরীক্ষার জন্য ভারতে পাঠানো হয়েছে।
সহসাই অপারেশন না করলে এই সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়ার আশংকা করেন তিনি।

জানা যায়, ৪ মেয়ে ও ২ ছেলের জনক ফজল করিম ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তিনি অসুস্থ হওয়ার পর থেকে হতদরিদ্র এই পরিবারের দিন কাটে অনাহারে-অর্ধাহারে। সহায়সম্বলহীন ফজল করিমের চিকিৎসা করাতে গিয়ে পরিবারটি অনেক ঋণগ্রস্ত হয়ে পড়েছে। সমাজের হৃদয়বান-দানশীল ব্যক্তি ও প্রতিষ্ঠানের এগিয়ে আসা ছাড়া ব্যয়বহুল চিকিৎসার জন্য পরিবারটির কোনো উপায় নেই।

স্থানীয় ইউপি সদস্য লুৎফুর রহমান লুতু বলেন- ‘ফজল করিম একজন অতিদরিদ্র ব্যক্তি। চিকিৎসার ব্যয়ভার মেটাতে গিয়ে তিনি অনেক টাকা সুদে নিয়েছেন। বর্তমানে পাওনাদারেরাও প্রতিনিয়ত টাকার জন্য চাপ দিচ্ছেন’।

ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে যাওয়া ফজল করিম কান্নাজড়িত কন্ঠে বলেন- ‘স্ত্রী-সন্তানদের জন্য হলেও আমি বাঁচতে চাই। অসহ্য যন্ত্রণা থেকে মুক্তি পেতে চাই। মরলেও সুস্থতার সাথে মরতে চাই’।
এজন্য তিনি সমাজের বিত্তশালী, প্রবাসী ও সরকারি-বেসরকারি দাতা প্রতিষ্ঠানের সহানুভূতি ও আর্থিক সহযোগিতা কামনা করেছেন।

পোকখালি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রফিক আহমদ বলেন- ‘দরিদ্র ফজল করিম দীর্ঘদিন ধরে অসুস্থ। তার উন্নত চিকিৎসা প্রয়োজন’।

ক্যান্সার আক্রান্ত ফজল করিমকে বিকাশ অ্যাকাউন্টে আর্থিক সাহায্যের সুবিধার্থে তাঁর মেজভাই কালা মিয়া (০১৮২৯২৫৭৪৯৭) ও স্ত্রী মুর্শিদা বেগম (০১৮৩৭৪৫৪২৪৪) এর সাথে যোগাযোগের আবেদন জানানো হয়েছে

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

শরীয়তপুরে ড্রামে তেল বিক্রি, ভিডিও করায় সাংবাদিকদের উপর হামলা

কক্সবাজারের পোকখালির ক্যান্সার আক্রান্ত ফজল

আপডেট সময় : 06:10:27 pm, Wednesday, 1 February 2023