Dhaka , Friday, 1 May 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
নজরুল বিশ্ববিদ্যালয়ে নাট্যকলা বিভাগের আয়োজনে হুমায়ূন মেলা ১৪৩৩ সম্পন্ন নোয়াখালী সরকারি কলেজে শিক্ষক হেনস্তার প্রতিবাদে মানববন্ধন, পাল্টাপাল্টি স্লোগানে উত্তেজনা লালমনিরহাট ব্যাটালিয়নের সফল অভিযান: সীমান্তে ১২ কেজি গাঁজা ও বিপুল সিরাপ জব্দ দিনাজপুরে র‍্যাবের বড় মাদক উদ্ধার: ঘর তল্লাশি করে বিপুল পরিমাণ মদ ও ফেন্সিডিল জব্দ, গ্রেপ্তার ১ নরসিংদী রাস্তায় পড়ে থাকা এসএসসি পরীক্ষার ২৬৮ টি উত্তর পএ উদ্ধার গাইয়ার চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে শিক্ষাসামগ্রী বিতরণ। পাইকগাছায় লাইসেন্সবিহীন করাতকল ও বেকারিকে জরিমানা শরীয়তপুরে জেলেদের বকনা বাছুর বিতরণে অনিয়মের অভিযোগ, মানহীন বিতরণে ক্ষুব্ধ জেলেরা মাদকে জিরো টলারেন্স ঘোষিত আড়াইহাজারে মাদক নিয়ন্ত্রণে বড় বাধা পুলিশ ভবিষ্যতে মন্দিরের জন্য বরাদ্দ প্রদানে বিন্দুমাত্র অবহেলা করা হবে না,পুরোহিতদের সঙ্গে সাক্ষাতে ডেপুটি স্পিকার চট্টগ্রাম মা ও হাসপাতালে সন্তান সম্ভবা চিকিৎসকসহ কর্তব্যরত চিকিৎসকদের উপর রোগীর স্বজনদের হামলার ঘটনায় ড্যাব চট্টগ্রাম এর প্রতিবাদ চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে ১৯ সদস্যের সমন্বয় কমিটি গঠন রূপগঞ্জে মাদক ব্যবসায়ীদের হামলায় আহত মৎস্য খামারির মৃত্যু ৩৪৪ বোতল ফেনসিডিলসহ আটক: সারপুকুর ইউপি চেয়ারম্যানের ৫ বছরের জেল রামুতে বন্যহাতির আক্রমনে মা-মেয়ের মর্মান্তিক মৃত্যু র‍্যাব ৭’র অভিযান এক লাখ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে সমন্বয় কমিটি করবে সরকার:- প্রতিমন্ত্রী মীর শাহে আলম প্রবাসীদের জন্য প্রথম অনলাইন গণশুনানি, সমস্যার তাৎক্ষণিক সমাধানের নির্দেশ দিলেন চট্টগ্রাম জেলা প্রশাসক সদরপুরে হত্যা চেষ্টা মামলায় বিতর্ক, আসামি তালিকা নিয়ে প্রশ্ন মাদক সেবনে বাধা দেওয়াকে কেন্দ্র রূপগঞ্জে মাদকসেবীদের হামলায় আহত বৃদ্ধের মৃত্যু কালবৈশাখীর তাণ্ডবে বিদ্যালয়ের চাল উড়ে গেল, পাঠদান নিয়ে অনিশ্চয়তা চাঁদাবাজির মামলায় সাবেক ইউপি সদস্যসহ ২ জন কারাগারে ভারতের বিদায়ী সহকারী হাইকমিশনার ডা. রাজীব রঞ্জনের সাথে চসিক মেয়র ডা. শাহাদাত হোসেনের সৌজন্য সাক্ষাৎ পাইকগাছায় রাতে দোকান খোলা রাখায় জরিমানা পাইকগাছায় জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত গাজীপুরে ৬৪ কেজি গাঁজা ও ১২ বোতল বিদেশি মদসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার স্কুলছাত্রী অদিতা হত্যা: গৃহশিক্ষকের ফাঁসির আদেশ গণসচেতনতা বৃদ্ধি পেলে শব্দদূষণ প্রতিরোধ সম্ভব : বিভাগীয় কমিশনার নরসিংদী বৃষ্টির মধ্যে হাঁটু পানির নিচে সড়ক ঢালাই, এলাকাবাসীর ক্ষোভ শিট না আনায় ক্লাস থেকে বের করে দেয় শিক্ষক, প্যানিক অ্যাটাকে মেডিকেলে এক শিক্ষার্থী

সিরাজগঞ্জে সরিষা ফুল থেকে ৫শ টন মধু সংগ্রহের লক্ষমাত্রা

  • Reporter Name
  • আপডেট সময় : 05:06:18 pm, Tuesday, 13 December 2022
  • 177 বার পড়া হয়েছে

সিরাজগঞ্জে সরিষা ফুল থেকে ৫শ টন মধু সংগ্রহের লক্ষমাত্রা

মোঃ সৌরভ হোসাইন (সবুজ)

স্টাফ রিপোর্টার সিরাজগঞ্জ।।

সিরাজগঞ্জের বিভিন্ন উপজেলার বিস্তৃন্ন সরিষা মাঠ থেকে পোশা মৌমাছি দিয়ে ফুল থেকে প্রায় ৫শ’ টন মধু সংগ্রহের লক্ষমাত্রা মাত্রা নিয়ে মাঠে নেমেছে মৌচাষীরা। ইতিমধ্যে সরিষা ক্ষেতের পাশে অন্তত ৩ শতাধিক মৌ খামারী তাদের খামারের মৌ বাক্স স্থাপন করেছে। এই মধু সংগ্রহের সময় মৌমাছির পরাগায়নের ফলে একদিকে যেমন সরিষার ফলন বাড়ে। তেমনি বেকার যুবকদের কর্মসংস্থানের পাশাপাশি প্রতি বছর কোটি কোটি টাকার মধু উৎপাদন হচ্ছে। মৌখামারীরা বলছে মধু উৎপাদন অব্যহত রাখতে ও মৌমাছি বাঁচাতে সরিষা ফুলে কৃষকদের অযাচিত কিটনাশক ব্যবহার বন্ধে কৃষি বিভাগের সচেতনতা জরুরী।
সিরাজগঞ্জ জেলার বিভিন্ন উপজেলায় প্রতি বছর হাজার হাজার হেক্টর জমিতে রবি সরিষার চাষাবাদ হয়। এবারও তার ব্যতিক্রম হয়নি। চলতি রবি মৌসুমে সরকারিভাবে কৃষকদের বিনামূল্য উন্নত জাতের সরিষার বিজ ও রাসায়নিক সার দেয়ায় জেলায় ৬১ হাজার হেক্টরের বেশি জমিতে রবি সরিষার আবাদ হয়েছে। ইতিমধ্যে বিভিন্ন উপজেলায় আগাম সরিষার ফুল ধরেছে। বাতাসে দোল খাচ্ছে হলুদ সরিষার ফুল। হলুদের চাদরে ঢাকা পড়ছে এখানকার সরিষার মাঠ। এই সরিষা ফুল থেকে পোশা মৌমাছি দিয়ে দীর্ঘদিন ধরে শত শত টন মধু সংগ্রহ করে মৌচাষীরা। এবারও সেই লক্ষমাত্রা নিয়ে জেলার উপজেলার মাঠে মাঠে মৌ বক্স বসিয়েছে দেশের বিভিন্ন স্থান থেকে আসা মৌখামারীরা। এসব বক্সের পোশা মৌমাছির দল ভো ভো শব্দে ফুল থেকে ফুলে উড়ে এখন মধু সংগ্রহে ব্যস্ত সময় পার করছে। তবে এসব বক্স থেকে এখনো মধু সংগ্রহ শুরু হয়নি। কয়েক’দিনের মধ্যেই শুরু হবে মধু সংগ্রহ। প্রতি বছর এই প্রক্রিয়ায় খামারীরা শত শত টন মধু আহরণ করে। এই মধু আহরণ করে একদিকে যেমন খামারীরা লাভবান হচ্ছে। অন্যদিকে কৃষকরাও লাভবান হয়। মৌমাছি মধু সংগ্রহের সময় ফুল থেকে ফুলে উড়ে বেড়ানোয় ঘটে পরাগায়ন। এতে সরিষার উৎপাদন ১০/১৫ ভাগ বেশি হয়। সরিষা মৌসুমে খামারীদের উৎপাদিত মধু মাঠ থেকেই বিক্রি হয়। মৌসুমের সময় ১লাখ ৫০ হাজার টাকা টন দরে মধু বিক্রি হয়। অন্য সময় আরো বেশি দামে বিক্রি হয়। বিভিন্ন ঔষধ কোম্পানী সহ মধু ব্যান্ডিং কোম্পানীরা এই মধুর বড় ক্রেতা। শুধু সরিষা মৌসুমেই একজন খামারী মধু উৎপাদন করে সকল খরচ বাদে কয়েক লাখ টাকা আয় করে। এখানথেকে ও কর্মসংস্থান হয়েছে শত শত বেকার মানুষের। সম্ভাবনাময়ী মৌখামারে এখন স্বচ্ছল স্বাভলম্বী হচ্ছে বেকার যুবকরা।

বেলকুচি উপজেলার খিদ্রগুফরেখি এলাকার মৌ খাঁ মাড়ি রুবেল শেক জানান আজুগড়া এলাকার সরিষা মাঠে ৩শ’মৌ বক্স বসিয়েছি। এখনো মধু সংগ্রহ শুরু করিনি। আশা করছি এ বছর ৪টন মধু সংগ্রহ করবো।

সিরাজগঞ্জ মৌচাষী সমিতির সাবেক সভাপতি আব্দুর রশিদ জানান,আমার খামারে প্রায় ২শ’৫০টি মৌবক্স রয়েছে। মধু সংগ্রহরে প্রস্তুতি নিয়েচি। তবে গত বছর থেকে কৃষকরা জমিতে অধিক ফলনের আশায় সরিষা ফুলে হরমন জাতীয় কিটনাশক প্রয়োগ শুরু করেছে। এতে ফুলে মধু সংগ্রহে গিয়ে মারা যায় মৌমাছি। গত বছর তাদের কোটি কোটি মৌমাছি মারা গেছে। এতে অনেক খামারী চরম ক্ষতিগ্রস্থ হয়েছেন। এবার যাতে কৃষকরা জমিতে কিটনাশক স্প্রে করতে না পারে সেজন্য কৃষি বিভাগের মাধ্যমে দ্রুত সচেতন করতে হবে। নইলে মধু উৎপাদন যেমন কমবে। তেমনি আমরা খামারীরাও চরম ক্ষতিগ্রস্থ হবে।
সিরাজগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক বাবুল কুমার সুত্রধর জানান,আগামী ৩ বছরে জেলায় ৪০ ভাগ তৈল উৎপাদন বৃদ্ধির পরিকল্পনার অংশ হিসেবে আমরা সরিষা চাষাবাদে জোড় দিয়েছি। গত বছর জেলায় সরিষার চাষাবাদ হয়েছিলো ৫৪ হাজার ৬৫৫ হেক্টর জমিতে। এবার ৬১ হাজার ৩৫০ হেক্টর জমিতে সরিষা চাষাবাদ হয়েছে। গত বছরের চেয়ে এবার ৭ হাজার হেক্টর জমিতে বেশি সরিষা চাষাবাদ হয়েছে। সরিষা ফুল থেকে খামারীরা প্রায় ৫শ’টন মধু সংগ্রহ করবে বলে আমরা আশা করছি। এই সময়ে কৃষকরা যাতে সরিষা জমিতে যাতে অযাচিত কিটনাশক স্প্রে না করে সেজন্য সচেতন করা সহ কৃষি বিভাগের মাঠ কর্মকতাদের নির্দেশনা দেয়া হয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

নজরুল বিশ্ববিদ্যালয়ে নাট্যকলা বিভাগের আয়োজনে হুমায়ূন মেলা ১৪৩৩ সম্পন্ন

সিরাজগঞ্জে সরিষা ফুল থেকে ৫শ টন মধু সংগ্রহের লক্ষমাত্রা

আপডেট সময় : 05:06:18 pm, Tuesday, 13 December 2022