Dhaka , Friday, 1 May 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
নজরুল বিশ্ববিদ্যালয়ে নাট্যকলা বিভাগের আয়োজনে হুমায়ূন মেলা ১৪৩৩ সম্পন্ন নোয়াখালী সরকারি কলেজে শিক্ষক হেনস্তার প্রতিবাদে মানববন্ধন, পাল্টাপাল্টি স্লোগানে উত্তেজনা লালমনিরহাট ব্যাটালিয়নের সফল অভিযান: সীমান্তে ১২ কেজি গাঁজা ও বিপুল সিরাপ জব্দ দিনাজপুরে র‍্যাবের বড় মাদক উদ্ধার: ঘর তল্লাশি করে বিপুল পরিমাণ মদ ও ফেন্সিডিল জব্দ, গ্রেপ্তার ১ নরসিংদী রাস্তায় পড়ে থাকা এসএসসি পরীক্ষার ২৬৮ টি উত্তর পএ উদ্ধার গাইয়ার চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে শিক্ষাসামগ্রী বিতরণ। পাইকগাছায় লাইসেন্সবিহীন করাতকল ও বেকারিকে জরিমানা শরীয়তপুরে জেলেদের বকনা বাছুর বিতরণে অনিয়মের অভিযোগ, মানহীন বিতরণে ক্ষুব্ধ জেলেরা মাদকে জিরো টলারেন্স ঘোষিত আড়াইহাজারে মাদক নিয়ন্ত্রণে বড় বাধা পুলিশ ভবিষ্যতে মন্দিরের জন্য বরাদ্দ প্রদানে বিন্দুমাত্র অবহেলা করা হবে না,পুরোহিতদের সঙ্গে সাক্ষাতে ডেপুটি স্পিকার চট্টগ্রাম মা ও হাসপাতালে সন্তান সম্ভবা চিকিৎসকসহ কর্তব্যরত চিকিৎসকদের উপর রোগীর স্বজনদের হামলার ঘটনায় ড্যাব চট্টগ্রাম এর প্রতিবাদ চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে ১৯ সদস্যের সমন্বয় কমিটি গঠন রূপগঞ্জে মাদক ব্যবসায়ীদের হামলায় আহত মৎস্য খামারির মৃত্যু ৩৪৪ বোতল ফেনসিডিলসহ আটক: সারপুকুর ইউপি চেয়ারম্যানের ৫ বছরের জেল রামুতে বন্যহাতির আক্রমনে মা-মেয়ের মর্মান্তিক মৃত্যু র‍্যাব ৭’র অভিযান এক লাখ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে সমন্বয় কমিটি করবে সরকার:- প্রতিমন্ত্রী মীর শাহে আলম প্রবাসীদের জন্য প্রথম অনলাইন গণশুনানি, সমস্যার তাৎক্ষণিক সমাধানের নির্দেশ দিলেন চট্টগ্রাম জেলা প্রশাসক সদরপুরে হত্যা চেষ্টা মামলায় বিতর্ক, আসামি তালিকা নিয়ে প্রশ্ন মাদক সেবনে বাধা দেওয়াকে কেন্দ্র রূপগঞ্জে মাদকসেবীদের হামলায় আহত বৃদ্ধের মৃত্যু কালবৈশাখীর তাণ্ডবে বিদ্যালয়ের চাল উড়ে গেল, পাঠদান নিয়ে অনিশ্চয়তা চাঁদাবাজির মামলায় সাবেক ইউপি সদস্যসহ ২ জন কারাগারে ভারতের বিদায়ী সহকারী হাইকমিশনার ডা. রাজীব রঞ্জনের সাথে চসিক মেয়র ডা. শাহাদাত হোসেনের সৌজন্য সাক্ষাৎ পাইকগাছায় রাতে দোকান খোলা রাখায় জরিমানা পাইকগাছায় জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত গাজীপুরে ৬৪ কেজি গাঁজা ও ১২ বোতল বিদেশি মদসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার স্কুলছাত্রী অদিতা হত্যা: গৃহশিক্ষকের ফাঁসির আদেশ গণসচেতনতা বৃদ্ধি পেলে শব্দদূষণ প্রতিরোধ সম্ভব : বিভাগীয় কমিশনার নরসিংদী বৃষ্টির মধ্যে হাঁটু পানির নিচে সড়ক ঢালাই, এলাকাবাসীর ক্ষোভ শিট না আনায় ক্লাস থেকে বের করে দেয় শিক্ষক, প্যানিক অ্যাটাকে মেডিকেলে এক শিক্ষার্থী

উল্লাপাড়ায় দৃষ্টিনন্দন সরিষা ফুলে ছেয়ে গেছে পুরো মাঠ

  • Reporter Name
  • আপডেট সময় : 09:14:52 pm, Sunday, 11 December 2022
  • 187 বার পড়া হয়েছে

উল্লাপাড়ায় দৃষ্টিনন্দন সরিষা ফুলে ছেয়ে গেছে পুরো মাঠ

মোঃ সৌরভ হোসাইন ( সবুজ)

স্টাফ রিপোর্টার সিরাজগঞ্জ।।

আদিগন্ত মাঠ জুড়ে হলুদের সমারোহ। মাঠের দিকে তাকালে চোখ ফেরাতেই মন চায় না। দৃষ্টিনন্দন সরিষা ফুলে ছেয়ে গেছে পুরো মাঠ। যেন বাতাসে দোল খাচ্ছে কৃষকের হলুদ স্বপ্ন। এমনটাই নয়নাভিরাম দৃশ্য চোখে পড়ে সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার মাঠগুলোতে। চলতি বছরে আবহাওয়া ভালো থাকলে সরিষার বাম্পার ফলনের (স্বপ্ন) দেখছেন এলাকার সরিষাচাষীরা। উপজেলার মাটির গুণগত মান ভালো হবার ফলে সব ধরণের কৃষিপণ্য উৎপদন হচ্ছে। যার মধ্যে অন্যতম হলো রবি মৌসুমের কৃষিপণ্য সরিষা। চলতি রবি মৌসুমে উপজেলার প্রায় সবগুলো সরিষাক্ষেতে ফুলে ফুলে ভরে গেছে। গাছে ফুটতে শুর“ করেছে সরিষাফুল। অধিকাংশ সরিষাক্ষেতে বীজ আসতে শুরু করেছে। দখিনা বাতাসে দোল খাচ্ছে সরিষা ফুল ও তরতাজা বীজগুলো। যাতে করে সরিষার বাম্পার ফলনের সম্ভাবনা দেখছেন সরিষা চাষিরা। অধিক ফলন ও মুনাফার আশায় কৃষকদের মুখে ফুটেছে হাসি। চারিদিকে গুণগুনিয়ে মধু সংগ্রহ করছে মৌমাছির দল। এখনো পর্যন্ত আবহাওয়া অনুকুলে থাকার ফলে এ বছরে সরিষার গাছ রোগ-বালাই মুক্ত রয়েছে।

উপজেলার বড়হর গ্রামের সরিষাচাষী আবুল হোসেন বলেন, চলতি বছরে আমি ১০বিঘা জমিতে সরিষা চাষ করেছি। গত বছরে আবহাওয়া ভালো ছিলো। তুলনামূলকভাবে দামও ভালো পেয়েছি। যার ফলে এবছরে আবারো সরিষা চাষ করছি।
উপজেলার দবিরগঞ্জ গ্রামের সরিষাচাষী মজিবর বলেন, এই বছরে আমি ০৭ বিঘা জমিতে সরিষা চাষ করেছি। চলতি বছরে এখনো পর্যন্ত আবহাওয়া ভালো আছে। কোনরূপ প্রাকৃতিক দুর্যোগ না হলে সরিষার বাম্পার ফলন হবার সম্ভাবনা আছে। বাজারদর ভালো থাকলে এবছরে অধিক লাভ হবার সম্ভাবনা আছে।

বিনায়েকপুর গ্রামের সরিষাচাষী জয়নাল শেখের সাথে কথা হলে তিনি জানান, গত বছরে সরিষা চাষ করে ভালো লাভবান হবার ফলে এই বছরেও ১৫ বিঘা সরিষার আবাদ করেছি। মাটির গুণগত মান ভালো ও আবহাওয়া পক্ষে থাকায় এখনো পর্যন্ত সরিষার কোন রোগ বালাই দেখা দেয়নি। বরাবররে মতোই কৃষি অফিসের পরামর্শ অনুযায়ী ও নিজের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সরিষার আবাদ করছি। মৌসুমের শেষ পর্যন্ত আবহাওয়া ভালো থাকলে সরিষার বাম্পার ফলন ও ভালো লাভের সম্ভাবনা আছে।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সুবর্ণা ইয়াসমিন সুমী বলেন, চলতি বছরে এই উপজেলায় লক্ষমাত্রা প্রায় ২০ হাজার ৫’শ ৬০ হেক্টর জমিতে সরিষা চাষ হচ্ছে। প্রতি হেক্টরে দেড় মেট্রিক টন উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। উপজেলায় মোট উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৩০ হাজার ৭শ ৫০ মেট্রিক টন। ভালো ফলনের লক্ষ্যে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের পক্ষ থেকে সরিষা চাষীদের সব ধরণের পরামর্শ প্রদান করা হচ্ছে। এছাড়াও সরিষা চাষীদের সরকারী প্রণোদনা প্রদান করা হয়েছে। সরকারী প্রণোদনা পাওয়ায় ও সরিষার ফলন ভালো হবার ফলে এই উপজেলায় ক্রমান্বয়ে সরিষা চাষ বাড়ছে এবং ভবিষ্যতেও বাড়বে বলে আশাবাদ ব্যক্ত করেন এলাকার অনেক সরিষাচাষীরা।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

নজরুল বিশ্ববিদ্যালয়ে নাট্যকলা বিভাগের আয়োজনে হুমায়ূন মেলা ১৪৩৩ সম্পন্ন

উল্লাপাড়ায় দৃষ্টিনন্দন সরিষা ফুলে ছেয়ে গেছে পুরো মাঠ

আপডেট সময় : 09:14:52 pm, Sunday, 11 December 2022