Dhaka , Saturday, 2 May 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
নজরুল বিশ্ববিদ্যালয়ে নাট্যকলা বিভাগের আয়োজনে হুমায়ূন মেলা ১৪৩৩ সম্পন্ন নোয়াখালী সরকারি কলেজে শিক্ষক হেনস্তার প্রতিবাদে মানববন্ধন, পাল্টাপাল্টি স্লোগানে উত্তেজনা লালমনিরহাট ব্যাটালিয়নের সফল অভিযান: সীমান্তে ১২ কেজি গাঁজা ও বিপুল সিরাপ জব্দ দিনাজপুরে র‍্যাবের বড় মাদক উদ্ধার: ঘর তল্লাশি করে বিপুল পরিমাণ মদ ও ফেন্সিডিল জব্দ, গ্রেপ্তার ১ নরসিংদী রাস্তায় পড়ে থাকা এসএসসি পরীক্ষার ২৬৮ টি উত্তর পএ উদ্ধার গাইয়ার চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে শিক্ষাসামগ্রী বিতরণ। পাইকগাছায় লাইসেন্সবিহীন করাতকল ও বেকারিকে জরিমানা শরীয়তপুরে জেলেদের বকনা বাছুর বিতরণে অনিয়মের অভিযোগ, মানহীন বিতরণে ক্ষুব্ধ জেলেরা মাদকে জিরো টলারেন্স ঘোষিত আড়াইহাজারে মাদক নিয়ন্ত্রণে বড় বাধা পুলিশ ভবিষ্যতে মন্দিরের জন্য বরাদ্দ প্রদানে বিন্দুমাত্র অবহেলা করা হবে না,পুরোহিতদের সঙ্গে সাক্ষাতে ডেপুটি স্পিকার চট্টগ্রাম মা ও হাসপাতালে সন্তান সম্ভবা চিকিৎসকসহ কর্তব্যরত চিকিৎসকদের উপর রোগীর স্বজনদের হামলার ঘটনায় ড্যাব চট্টগ্রাম এর প্রতিবাদ চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে ১৯ সদস্যের সমন্বয় কমিটি গঠন রূপগঞ্জে মাদক ব্যবসায়ীদের হামলায় আহত মৎস্য খামারির মৃত্যু ৩৪৪ বোতল ফেনসিডিলসহ আটক: সারপুকুর ইউপি চেয়ারম্যানের ৫ বছরের জেল রামুতে বন্যহাতির আক্রমনে মা-মেয়ের মর্মান্তিক মৃত্যু র‍্যাব ৭’র অভিযান এক লাখ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে সমন্বয় কমিটি করবে সরকার:- প্রতিমন্ত্রী মীর শাহে আলম প্রবাসীদের জন্য প্রথম অনলাইন গণশুনানি, সমস্যার তাৎক্ষণিক সমাধানের নির্দেশ দিলেন চট্টগ্রাম জেলা প্রশাসক সদরপুরে হত্যা চেষ্টা মামলায় বিতর্ক, আসামি তালিকা নিয়ে প্রশ্ন মাদক সেবনে বাধা দেওয়াকে কেন্দ্র রূপগঞ্জে মাদকসেবীদের হামলায় আহত বৃদ্ধের মৃত্যু কালবৈশাখীর তাণ্ডবে বিদ্যালয়ের চাল উড়ে গেল, পাঠদান নিয়ে অনিশ্চয়তা চাঁদাবাজির মামলায় সাবেক ইউপি সদস্যসহ ২ জন কারাগারে ভারতের বিদায়ী সহকারী হাইকমিশনার ডা. রাজীব রঞ্জনের সাথে চসিক মেয়র ডা. শাহাদাত হোসেনের সৌজন্য সাক্ষাৎ পাইকগাছায় রাতে দোকান খোলা রাখায় জরিমানা পাইকগাছায় জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত গাজীপুরে ৬৪ কেজি গাঁজা ও ১২ বোতল বিদেশি মদসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার স্কুলছাত্রী অদিতা হত্যা: গৃহশিক্ষকের ফাঁসির আদেশ গণসচেতনতা বৃদ্ধি পেলে শব্দদূষণ প্রতিরোধ সম্ভব : বিভাগীয় কমিশনার নরসিংদী বৃষ্টির মধ্যে হাঁটু পানির নিচে সড়ক ঢালাই, এলাকাবাসীর ক্ষোভ শিট না আনায় ক্লাস থেকে বের করে দেয় শিক্ষক, প্যানিক অ্যাটাকে মেডিকেলে এক শিক্ষার্থী

রাবিতে নবীন শিক্ষার্থীদের বরণ করেছে রাবিসাস

  • Reporter Name
  • আপডেট সময় : 07:53:45 pm, Monday, 5 December 2022
  • 355 বার পড়া হয়েছে

রাবিতে নবীন শিক্ষার্থীদের বরণ করেছে রাবিসাস

রাবি প্রতিনিধি।।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের নবীন শিক্ষার্থীদের বরণ করেছে রাজশাহী বিশ^বিদ্যালয় সাংবাদিক সমিতি (রাবিসাস)। রবিবার (৫ ডিসেম্বর) দুপুর ১২টায় সমিতির কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে তাদের ফুল দিয়ে বরণ করা হয়।

অনুষ্ঠানের শুরুতে ভাষা শহীদ ও শহীদ মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধায় এক মিনিট নিরবতা পালন করা হয়। পরে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন সংগঠনের সদস্যরা।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে বলেন, গণযোগাযোগ বিভাগ বিশ^বিদ্যালয়ের অন্য বিভাগের চেয়ে অগ্রসর। যারা লিখতে পারেন, তারা কথাও বলতে পারেন। যারা সাংবাদিকতা করে তারা শুধু শিক্ষাজীবনে না, সমাজের অন্যান্য সব ক্ষেত্রেই অন্যান্যের চেয়ে এগিয়ে থাকে। রাবিসাসের সাথে যুক্ত থেকে আপনারা দক্ষতা বৃদ্ধি করবেন এবং সুশিক্ষিত হয়ে ভবিষ্যতে সাফল্যমণ্ডিত হবেন এই প্রত্যাশা করি।

নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে রাবিসাসের সাবেক সভাপতি ও ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক মলয় ভৌমিক বলেন, বিশ্ববিদ্যালয় হচ্ছে জ্ঞানার্জনের জায়গা। জ্ঞান ধারণের জায়গা। বর্তমানে আমরা দেখছি, বিশ্ববিদ্যালয়ে যারা ভর্তি হচ্ছে তারা প্রকৃতি এবং প্রাকৃতিক শিক্ষা থেকে বিবর্জিত হচ্ছে। ১৯৭৩ সালের বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ অনুসারে দেশের বিশ্ববিদ্যালয়গুলো প্রতিষ্ঠিত হয়েছে। যেখানে তিনটি ধারা রয়েছে। কিন্তু তিনটি ধারার দুইটিই আজ বিশ্ববিদ্যালয়ে অনুপস্থিত। শিক্ষা সহায়ক কার্যাবলীগুলো আজ বিশ্ববিদ্যালয়ে অনুপস্থিত। রাবিসাসসহ অন্যান্য সংগঠনের সাথে যুক্ত হয়ে শিক্ষার্থীরা প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি বিভিন্ন গুণাবলীর দ্বারা সমৃদ্ধ হতে পারবে।

অনুষ্ঠানে সঞ্চালনা করেন রাবিসাসের সাধারণ সম্পাদক নুর আলম। সভাপতিত্ব করেন রাবিসাসের সভাপতি নুরুজ্জামান খান। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, শিক্ষক সমিতির সভাপতি এবং বিশববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক দুলাল চন্দ্র বিশ^াস, দৈনিক বাংলা পত্রিকার রাজশাহী ব্যুরো প্রধান ও রাবিসাসের সাবেক সভাপতি এনায়েত করিম, দৈনিক কালবেলা পত্রিকার রাজশাহী ব্যুরো প্রধান ও রাবিসাসের সাবেক সহ-সভাপতি আমজাদ হোসেন শিমুল, ডেইলি নিউ এইজ পত্রিকার রাজশাহীর স্টাফ রিপোর্টার ও রাবিসাসের সাবেক সভাপতি সুজন আলী ও সংগঠনের সদস্যরা।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

নজরুল বিশ্ববিদ্যালয়ে নাট্যকলা বিভাগের আয়োজনে হুমায়ূন মেলা ১৪৩৩ সম্পন্ন

রাবিতে নবীন শিক্ষার্থীদের বরণ করেছে রাবিসাস

আপডেট সময় : 07:53:45 pm, Monday, 5 December 2022