Dhaka , Wednesday, 18 March 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
বিএনপি নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, ২৪ ঘণ্টায় বিচার না পেলে আত্মহত্যার হুমকি ভুক্তভোগীর রূপগঞ্জে সাংবাদিকদের হুমকি-অপহরণে নারায়ণগঞ্জ সাংবাদিক ফোরামের উদ্বেগ শরীয়াতপুরের পদ্মার বুকে ভাসমান মরদেহ, রহস্যে ঘেরা অজ্ঞাত তরুণের মৃত্যু লালমনিরহাটে পৌর কাউন্সিলর কল্যাণ পরিষদ গঠিত, সভাপতি সালাম, সম্পাদক সেনা নিলক্ষা ইউনিয়নের বিএনপির প্রধান কার্যালয়ে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ঝালকাঠিতে খাল খনন প্রকল্পে অনিয়মের অভিযোগ, ঠিকাদারকে কারণ দর্শানোর নোটিশ, তিন দিনের মধ্যে জবাবের নির্দেশ ঝালকাঠিতে বন বিভাগের গাছ কাটা বন্ধের দাবিতে মানবন্ধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে জুয়েলার্স ব্যবসায়ী অপহরণ, উদ্ধারে ১২ ঘণ্টার আল্টিমেটাম মধুপুরে ৩ মাদক কারবারিকে ১ বছরের কারাদণ্ড রূপগঞ্জে পথচারী ও চালকদের মাঝে ইফতার বিতরণ পাইকগাছায় অনুমোদনহীন ক্লিনিকে অভিযান; জরিমানা ও কারাদণ্ড বিজিবির ধাওয়া খেয়ে গাঁজা ফেলে পালালো চোরাকারবারী: অনন্তপুর সীমান্তে বড় সাফল্য মেহনতি মানুষের পাশে প্রধানমন্ত্রী, চট্টগ্রামে পরিচ্ছন্ন কর্মীদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ করলেন ডা. শাহাদাত রূপগঞ্জে বরিশাল ও চাঁদপুরগামী যাত্রীদের বিকল্প নৌপথ উদ্বোধনী অনুষ্ঠানে ঘরমুখী ও কর্মজীবী যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্নে নৌযাত্রা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর- নৌ-পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী ছাদ থেকে পড়ে প্রাণ হারালেন নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হাবিবা চট্টগ্রামের নতুন ডিআইজি মনিরুজ্জামান, সিএমপি’র নতুন কমিশনার শওকত আলী বুড়িমারী স্থলবন্দরে ১১ দিনের বিরতি: বন্ধ থাকছে আমদানি-রপ্তানি স্বপ্ন কেড়ে নিল ঘাতক ট্রাক: পাটগ্রামে একই পরিবারের তিন সদস্যের করুণ মৃত্যু বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জন্য রমজানের উপহার পাঠালেন আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশন চন্দনাইশে ফসলি জমির টপসয়েল কাটায় প্রশাসনের অভিযান: এসকেভেটর জব্দ নগরীর বিভিন্ন মার্কেটে আইন-শৃঙ্খলা পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করলেন সিএমপি কমিশনার পাইকগাছায় সমুদ্রগামী জেলেদের মাঝে লাইফ জ্যাকেট বিতরণ পাইকগাছায় প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পাইকগাছায় ভিজিএফ কার্ডের চাল বিতরণ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল ফোরকান রূপগঞ্জের শিমুলিয়া টুরিস্ট ঘাট থেকে চাঁদপুর ও বরিশালগামী বিশেষ লঞ্চ সার্ভিস চালু ॥ খুশি ঘরমুখো যাত্রীরা রূপগঞ্জের সাংবাদিককে প্রাণনাশের হুমকি থানায় জিডি রামগঞ্জের ‎ভাটরা ইউনিয়ন পরিষদে হামলা ও ভাঙচুরের প্রতিবাদে এলাকাবাসীর বিক্ষোভ পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে বিএএফ শাহীন হাজী আশ্রাফ আলী স্কুলে চতুর্থ শ্রেণির কর্মচারীদের মাঝে ঈদ উপহার বিতরণ উত্তর কাট্টলী ওয়ার্ডে খাল খনন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে ডা. শাহাদাত হোসেন

কক্সবাজারে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে তুলে নেয়ার দশ দিনেও খোঁজ নেই ব্যবসায়ীর

  • Reporter Name
  • আপডেট সময় : 07:21:05 pm, Thursday, 3 November 2022
  • 396 বার পড়া হয়েছে

কক্সবাজারে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে তুলে নেয়ার দশ দিনেও খোঁজ নেই ব্যবসায়ীর

তৌহিদ বেলাল, কক্সবাজার।।

কক্সবাজারের ঈদগাঁওতে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয়ে তুলে নেয়ার দশ দিনেও খোঁজ মেলেনি ব্যবসায়ী মুহাম্মদ শাহজাহানের। ঘটনার পর থেকে ভিকটিমের পরিবার পুলিশসহ বিভিন্ন দপ্তরে যোগাযোগ করেও কোনো কূলকিনারা করতে পারেনি।

জানা যায়, কক্সবাজারের ঈদগাঁও বাস-স্টেশনের দোকানদার মুহাম্মদ শাহজাহান (৩০) কে গত ২৫ অক্টোবর সন্ধ্যায় আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হয়। কিন্তু ঘটনার দশ দিন পেরিয়ে গেলেও এখনো কোনো হদিস পাওয়া যায়নি এই ব্যবসায়ীর।

মুহাম্মদ শাহজাহান ঈদগাঁও উপজেলার পোকখালি ইউনিয়নের ১নং ওয়ার্ডের পূর্ব ইছাখালি গ্রামের আবদুল হাকিমের পুত্র।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ওইদিন সন্ধ্যার দিকে ঈদগাঁও থানার উপপরিদর্শক (এসআই) মিরাজ হোসেনের নেতৃত্বে পোষাকধারী ও সাদা পোষাকের একদল পুলিশ ঈদগাঁও বাস-স্টেশনের ইসলামিয়া শপিং কমপ্লেক্সের ব্যবসা প্রতিষ্ঠান ‘তাবাচ্ছুম টেলিকম’ থেকে শাহজাহানকে তুলে নিয়ে যায়।

জানা যায়, ঘটনার পরপরই শাহজাহানের পরিবারের সদস্যরা এসআই মিরাজের সাথে যোগাযোগ করলে তিনি অভিযানের সত্যতা স্বীকার করেন। কিন্তু শাহজাহানকে আটকের পর দীর্ঘ দশ দিনেও কোনো সুনির্দিষ্ট তথ্য দেননি পুলিশের এই উপপরিদর্শক।

জানা যায়, ব্যবসায়ী মুহাম্মদ শাহজাহানকে আটকের বিষয়ে সাংবাদিকেরা জানতে চাইলে এসআই মিরাজ হোসেন প্রথমে বিষয়টি অস্বীকার করেন। পরে অবশ্য যেটুকু তিনি জানেন তা ভিকটিমের পরিবারকে জানানো হয়েছে বলে দাবি করেন।

এবিষয়ে ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কবির সাংবাদিকদের জানান, ঘটনাটি সদ্য বিদায়ী ওসি’র দায়িত্ব পালনকালে ঘটেছে। তবে, হয়তো উচ্চ পর্যায়ে কোনো তদন্তের প্রয়োজনে শাহজাহানকে আটক করা হয়েছে বলে তাঁর ধারণা।

এদিকে, ব্যবসায়ী মুহাম্মদ শাহজাহানের পরিবারের পক্ষ থেকে তাঁর সন্ধান দাবি করে সংবাদ সম্মেলন করা হয়েছে। বুধবার ঈদগাঁওতে আয়োজন করা ওই সংবাদ সম্মেলনে মুহাম্মদ শাহজাহানের স্ত্রী রিনা আফরোজ বলেন, ‘তাঁর স্বামীকে পুলিশ পরিচয়ে তুলে নেয়ার পর এসআই মিরাজ হোসেন ও ঈদগাঁও থানায় বারবার যোগাযোগ করেও সন্তোষজনক কোনো তথ্য পাইনি। থানায় জিডি করার বারবার চেষ্টা করেও ব্যর্থ হয়েছি। উল্টো ‘ফিরে আসবে’ বলে অভয় দিয়ে আইনের আশ্রয় না নেয়ার পরামর্শ দেয় তারা’।

রিনা আফরোজ আরো বলেন, ‘আমার স্বামী কোনো অপরাধে জড়িত হলে অবিলম্বে আদালতে সোপর্দ করে আইনের আওতায় আনা হোক’।
তিনি অনতিবিলম্বে তাঁর স্বামীকে ফিরিয়ে দিতে আইনশৃঙ্খলা বাহিনীসহ সংশ্লিষ্টদের প্রতি সবিনয় আবেদন জানান।

জানা যায়, ঘটনার পর দীর্ঘ দশ দিন সময় অতিবাহিত হলেও মুহাম্মদ শাহজাহানের কোনো সন্ধান না পাওয়ায় তাঁর বৃদ্ধ পিতামাতা, স্ত্রী ও দুই অবুঝ শিশু সন্তানসহ স্বজনরা চরম আতংক ও অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত নিখোঁজ শাহজাহানের ভাই আবদুর রহিম বলেন, ‘আমার ভাইকে তুলে নেয়ার ঘটনায় উপস্থিত থাকা ঈদগাঁও থানার এসআই মিরাজ হোসেন এবং থানার উর্ধ্বতন
কর্মকর্তার সাথে বারবার যোগাযোগ করলে তারা ‘ফিরে আসবে’ বলে আশ্বস্ত করতে থাকেন এবং জিডি গ্রহণ না করে আইনের আশ্রয় না নেয়ার পরামর্শ দেন’।

নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, ঈদগাঁও বাস-স্টেশনের শেইফ ইসলামিয়া শপিং কমপ্লেক্স দোকান মালিক সমিতির সেক্রেটারি মুহাম্মদ শাহজাহানকে তুলে নিয়ে গুম করার অভিযোগে আদালতে মামলার প্রস্তুতি নিচ্ছে তাঁর পরিবার। এতে ঈদগাঁও থানার বহুল আলোচিত ও বিতর্কিত উপপরিদর্শক (এসআই) মিরাজ হোসেনকে প্রধান আসামি করা হতে পারে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বিএনপি নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, ২৪ ঘণ্টায় বিচার না পেলে আত্মহত্যার হুমকি ভুক্তভোগীর

কক্সবাজারে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে তুলে নেয়ার দশ দিনেও খোঁজ নেই ব্যবসায়ীর

আপডেট সময় : 07:21:05 pm, Thursday, 3 November 2022