Dhaka , Friday, 1 May 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
নজরুল বিশ্ববিদ্যালয়ে নাট্যকলা বিভাগের আয়োজনে হুমায়ূন মেলা ১৪৩৩ সম্পন্ন নোয়াখালী সরকারি কলেজে শিক্ষক হেনস্তার প্রতিবাদে মানববন্ধন, পাল্টাপাল্টি স্লোগানে উত্তেজনা লালমনিরহাট ব্যাটালিয়নের সফল অভিযান: সীমান্তে ১২ কেজি গাঁজা ও বিপুল সিরাপ জব্দ দিনাজপুরে র‍্যাবের বড় মাদক উদ্ধার: ঘর তল্লাশি করে বিপুল পরিমাণ মদ ও ফেন্সিডিল জব্দ, গ্রেপ্তার ১ নরসিংদী রাস্তায় পড়ে থাকা এসএসসি পরীক্ষার ২৬৮ টি উত্তর পএ উদ্ধার গাইয়ার চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে শিক্ষাসামগ্রী বিতরণ। পাইকগাছায় লাইসেন্সবিহীন করাতকল ও বেকারিকে জরিমানা শরীয়তপুরে জেলেদের বকনা বাছুর বিতরণে অনিয়মের অভিযোগ, মানহীন বিতরণে ক্ষুব্ধ জেলেরা মাদকে জিরো টলারেন্স ঘোষিত আড়াইহাজারে মাদক নিয়ন্ত্রণে বড় বাধা পুলিশ ভবিষ্যতে মন্দিরের জন্য বরাদ্দ প্রদানে বিন্দুমাত্র অবহেলা করা হবে না,পুরোহিতদের সঙ্গে সাক্ষাতে ডেপুটি স্পিকার চট্টগ্রাম মা ও হাসপাতালে সন্তান সম্ভবা চিকিৎসকসহ কর্তব্যরত চিকিৎসকদের উপর রোগীর স্বজনদের হামলার ঘটনায় ড্যাব চট্টগ্রাম এর প্রতিবাদ চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে ১৯ সদস্যের সমন্বয় কমিটি গঠন রূপগঞ্জে মাদক ব্যবসায়ীদের হামলায় আহত মৎস্য খামারির মৃত্যু ৩৪৪ বোতল ফেনসিডিলসহ আটক: সারপুকুর ইউপি চেয়ারম্যানের ৫ বছরের জেল রামুতে বন্যহাতির আক্রমনে মা-মেয়ের মর্মান্তিক মৃত্যু র‍্যাব ৭’র অভিযান এক লাখ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে সমন্বয় কমিটি করবে সরকার:- প্রতিমন্ত্রী মীর শাহে আলম প্রবাসীদের জন্য প্রথম অনলাইন গণশুনানি, সমস্যার তাৎক্ষণিক সমাধানের নির্দেশ দিলেন চট্টগ্রাম জেলা প্রশাসক সদরপুরে হত্যা চেষ্টা মামলায় বিতর্ক, আসামি তালিকা নিয়ে প্রশ্ন মাদক সেবনে বাধা দেওয়াকে কেন্দ্র রূপগঞ্জে মাদকসেবীদের হামলায় আহত বৃদ্ধের মৃত্যু কালবৈশাখীর তাণ্ডবে বিদ্যালয়ের চাল উড়ে গেল, পাঠদান নিয়ে অনিশ্চয়তা চাঁদাবাজির মামলায় সাবেক ইউপি সদস্যসহ ২ জন কারাগারে ভারতের বিদায়ী সহকারী হাইকমিশনার ডা. রাজীব রঞ্জনের সাথে চসিক মেয়র ডা. শাহাদাত হোসেনের সৌজন্য সাক্ষাৎ পাইকগাছায় রাতে দোকান খোলা রাখায় জরিমানা পাইকগাছায় জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত গাজীপুরে ৬৪ কেজি গাঁজা ও ১২ বোতল বিদেশি মদসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার স্কুলছাত্রী অদিতা হত্যা: গৃহশিক্ষকের ফাঁসির আদেশ গণসচেতনতা বৃদ্ধি পেলে শব্দদূষণ প্রতিরোধ সম্ভব : বিভাগীয় কমিশনার নরসিংদী বৃষ্টির মধ্যে হাঁটু পানির নিচে সড়ক ঢালাই, এলাকাবাসীর ক্ষোভ শিট না আনায় ক্লাস থেকে বের করে দেয় শিক্ষক, প্যানিক অ্যাটাকে মেডিকেলে এক শিক্ষার্থী

জনগণ আমাকে চাইলে ও নৌকা প্রতীক পেলে নির্বাচনে আসবো – আজিজুস সামাদ ডন

  • Reporter Name
  • আপডেট সময় : 07:09:10 pm, Tuesday, 30 August 2022
  • 217 বার পড়া হয়েছে

জনগণ আমাকে চাইলে ও নৌকা প্রতীক পেলে নির্বাচনে আসবো - আজিজুস সামাদ ডন

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি।।

স্বাধীন বাংলার প্রথম পররাষ্ট্রমন্ত্রী প্রয়াত জাতীয় নেতা আলহাজ আবদুস সামাদ আজাদপুত্র কেন্দ্রীয় আওয়ামীলীগ নেতা আজিজুস সামাদ আজাদ ডন বলেছেন, ১৫ আগস্টের হত্যাকান্ডের মাধ্যমে বাঙ্গালি জাতিকে নেতৃত্ব শুণ্য করতে চেয়েছিলো নরপশু ঘাতকরা। সেই আগস্টের শোককে শক্তিতে পরিণত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। দেশের অসহায় মানুষের মুখে অন্ন ও পরিধানে বস্ত্র দিতে প্রধানমন্ত্রী দিনরাত কাজ করে যাচ্ছেন।
তিনি বিএনপির উদ্দেশ্যে বলেন, আপনাদের মিথ্যাচারে সরকার পতন হবে না। তাই আপনাদের ডাকে জনগণ মাঠে নামে না। দেশের মানুষ ভালো আছে, শান্তিতে আছে। বিশ্ববাসী তা জানেন। সুতরাং মিথ্যাচার বন্ধ করুণ।
তিনি জনগণের উদ্দেশ্যে বলেন, আমি আশাবাদী আগামী সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৩ আসনে দলীয় মনোনয়ন পাবো। আপানারা আমাকে চাইলে ও দলীয় প্রতীক নৌকা পেলে নির্বাচনে আসবো। এ জন্য আমি শুধু আপনাদের উৎসাহ, সমর্থন ও ভালবাসা চাই।
৩০ আগস্ট মঙ্গলবার সুনামগঞ্জের জগন্নাথপুরে স্থানীয় আবদুস সামাদ আজাদ অডিটরিয়ামে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ও কেন্দ্রীয় আওয়ামীলীগের ত্রাণ ও সমাজ কল্যাণ উপ-কমিটির উদ্যোগে বস্ত্র বিতরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান হারুন রাশীদের সভাপতিত্বে এবং উপজেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাজী আবদুল জব্বারের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সম্পাদক মাস্টার সিরাজ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মুক্তাদির আহমদ মুক্তা, সাংগঠনিক সম্পাদক জয়দ্বীপ সূত্রধর বীরেন্দ্র, শিক্ষা ও মানব সম্পদ সম্পাদক মিন্টু রঞ্জন ধর, শ্রম সম্পাদক সৈয়দ শেফুল আমিন, আ.লীগ নেতা তাজ উদ্দিন আহমদ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক মোতাহির আলী, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি পীর ছালিক আহমদ, আ.লীগ নেতা শাহ জামাল, শাহ আমান উল্লাহ মুক্তার, শেখ মামুন হোসেন, আবদুল বাসিত, নজিবুর রহমান, উপজেলা যুবলীগের সহ-সভাপতি হামিদুর রহমান বাচ্চু, যুবলীগ নেতা আনা মিয়া, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মিঠন দেব প্রমূখ। সভায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক কবির মিয়া ও গীতাপাঠ করেন বিশ্ব সূত্রধর।
এ সময় উপজেলা আওয়ামীলীগের মুক্তিযোদ্ধা সম্পাদক কুতুব উদ্দিন, আ.লীগ নেতা আবদুল কাদির, শাহিন তালুকদার, যুবলীগ নেতা কালী কুমার রায়, জহুর মিয়া, আক্তার হোসেন, স্বেচ্ছাসেবক লীগ নেতা জাহাঙ্গীর আলম সহ দলীয় নেতাকর্মী, বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ ও সর্বস্তরের নারী-পুরুষ জনতা উপস্থিত ছিলেন। সভায় প্রধানমন্ত্রীর দেয়া বস্ত্র অসহায় মানুষের মাঝে বিতরণ করেন প্রধান অতিথি আজিজুস সামাদ ডন সহ নেতৃবৃন্দ।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

নজরুল বিশ্ববিদ্যালয়ে নাট্যকলা বিভাগের আয়োজনে হুমায়ূন মেলা ১৪৩৩ সম্পন্ন

জনগণ আমাকে চাইলে ও নৌকা প্রতীক পেলে নির্বাচনে আসবো – আজিজুস সামাদ ডন

আপডেট সময় : 07:09:10 pm, Tuesday, 30 August 2022