Dhaka , Friday, 1 May 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
নজরুল বিশ্ববিদ্যালয়ে নাট্যকলা বিভাগের আয়োজনে হুমায়ূন মেলা ১৪৩৩ সম্পন্ন নোয়াখালী সরকারি কলেজে শিক্ষক হেনস্তার প্রতিবাদে মানববন্ধন, পাল্টাপাল্টি স্লোগানে উত্তেজনা লালমনিরহাট ব্যাটালিয়নের সফল অভিযান: সীমান্তে ১২ কেজি গাঁজা ও বিপুল সিরাপ জব্দ দিনাজপুরে র‍্যাবের বড় মাদক উদ্ধার: ঘর তল্লাশি করে বিপুল পরিমাণ মদ ও ফেন্সিডিল জব্দ, গ্রেপ্তার ১ নরসিংদী রাস্তায় পড়ে থাকা এসএসসি পরীক্ষার ২৬৮ টি উত্তর পএ উদ্ধার গাইয়ার চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে শিক্ষাসামগ্রী বিতরণ। পাইকগাছায় লাইসেন্সবিহীন করাতকল ও বেকারিকে জরিমানা শরীয়তপুরে জেলেদের বকনা বাছুর বিতরণে অনিয়মের অভিযোগ, মানহীন বিতরণে ক্ষুব্ধ জেলেরা মাদকে জিরো টলারেন্স ঘোষিত আড়াইহাজারে মাদক নিয়ন্ত্রণে বড় বাধা পুলিশ ভবিষ্যতে মন্দিরের জন্য বরাদ্দ প্রদানে বিন্দুমাত্র অবহেলা করা হবে না,পুরোহিতদের সঙ্গে সাক্ষাতে ডেপুটি স্পিকার চট্টগ্রাম মা ও হাসপাতালে সন্তান সম্ভবা চিকিৎসকসহ কর্তব্যরত চিকিৎসকদের উপর রোগীর স্বজনদের হামলার ঘটনায় ড্যাব চট্টগ্রাম এর প্রতিবাদ চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে ১৯ সদস্যের সমন্বয় কমিটি গঠন রূপগঞ্জে মাদক ব্যবসায়ীদের হামলায় আহত মৎস্য খামারির মৃত্যু ৩৪৪ বোতল ফেনসিডিলসহ আটক: সারপুকুর ইউপি চেয়ারম্যানের ৫ বছরের জেল রামুতে বন্যহাতির আক্রমনে মা-মেয়ের মর্মান্তিক মৃত্যু র‍্যাব ৭’র অভিযান এক লাখ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে সমন্বয় কমিটি করবে সরকার:- প্রতিমন্ত্রী মীর শাহে আলম প্রবাসীদের জন্য প্রথম অনলাইন গণশুনানি, সমস্যার তাৎক্ষণিক সমাধানের নির্দেশ দিলেন চট্টগ্রাম জেলা প্রশাসক সদরপুরে হত্যা চেষ্টা মামলায় বিতর্ক, আসামি তালিকা নিয়ে প্রশ্ন মাদক সেবনে বাধা দেওয়াকে কেন্দ্র রূপগঞ্জে মাদকসেবীদের হামলায় আহত বৃদ্ধের মৃত্যু কালবৈশাখীর তাণ্ডবে বিদ্যালয়ের চাল উড়ে গেল, পাঠদান নিয়ে অনিশ্চয়তা চাঁদাবাজির মামলায় সাবেক ইউপি সদস্যসহ ২ জন কারাগারে ভারতের বিদায়ী সহকারী হাইকমিশনার ডা. রাজীব রঞ্জনের সাথে চসিক মেয়র ডা. শাহাদাত হোসেনের সৌজন্য সাক্ষাৎ পাইকগাছায় রাতে দোকান খোলা রাখায় জরিমানা পাইকগাছায় জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত গাজীপুরে ৬৪ কেজি গাঁজা ও ১২ বোতল বিদেশি মদসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার স্কুলছাত্রী অদিতা হত্যা: গৃহশিক্ষকের ফাঁসির আদেশ গণসচেতনতা বৃদ্ধি পেলে শব্দদূষণ প্রতিরোধ সম্ভব : বিভাগীয় কমিশনার নরসিংদী বৃষ্টির মধ্যে হাঁটু পানির নিচে সড়ক ঢালাই, এলাকাবাসীর ক্ষোভ শিট না আনায় ক্লাস থেকে বের করে দেয় শিক্ষক, প্যানিক অ্যাটাকে মেডিকেলে এক শিক্ষার্থী

জগন্নাথপুরে বন্যায় এবার হাওরে পলিমাটি – কৃষকদের জন্য অভিশাপ ও আশির্বাদ

  • Reporter Name
  • আপডেট সময় : 06:20:05 pm, Saturday, 27 August 2022
  • 210 বার পড়া হয়েছে

জগন্নাথপুরে বন্যায় এবার হাওরে পলিমাটি - কৃষকদের জন্য অভিশাপ ও আশির্বাদ

নিকেশ বৈদ্য,জগন্নাথপুর (সুনামগঞ্জ)।।

সুনামগঞ্জের জগন্নাথপুরে ভয়াবহ বন্যার পানিতে আসা পলিমাটিতে এবার হাওরের জমি ভরাট হয়ে গেছে। এতে বদলে গেছে ভূ-প্রকৃতির চিত্র। পলিমাটিতে সমানে জমি ভরাট হয়ে যাওয়ায় জমির পুরনো সীমানা বাঁধ (আইল) খোঁজে পাওয়া যাচ্ছে না। এতে জমি চেনা নিয়ে নতুন সমস্যায় পড়েছেন জমির মালিক ও কৃষকরা। এছাড়া রোপা আমন আবাদ নিয়ে নতুন করে দেখা দিয়েছে অনেক সমস্যা ও সম্ভাবনা। পলিমাটিতে জমির সাথে জমির পাশে থাকা ছোট ছোট খাল-বিল ও নালা ভরাট হয়ে গেছে। যে কারণে ভরাট হয়ে যাওয়া জমির আশপাশে এবার পানি না থাকায় জমি আবাদ নিয়ে বিপাকে পড়েছেন কৃষকরা। এর মধ্যে অনেকে শুধু পানি সংকট আতঙ্কে আগাম ধান রোপন করেছেন। দেশের বিভিন্ন উঁচু স্থানের বীজতলা থেকে চড়াদামে চারা কিনে জমি রোপন করেন। কেউবা আবার স্থানীয় ভাবে উঁচুস্থানের বীজতলায় চারা বপন করেন। অনেকে অন্য বছরের মতো সময়মতো বীজ বপন করে জমি আবাদ করতে গিয়ে বেকায়দায় পড়েছেন। পলিমাটি ভর্তি জমি শুকিয়ে শক্ত হয়ে গেছে। এসব জমিতে হালচাষ করতে গিয়ে পড়েছেন পানি সংকটে। তাই জমি আবাদের স্বার্থে অদূরে থাকা নদী থেকে পানির মেশিনে দীর্ঘ পাইপ লাইনের মাধ্যমে পানি সংগ্রহ করা হচ্ছে। এতেও দেখা দিয়েছে বিপত্তি। ডিজেলের দাম বৃদ্ধি পাওয়ায় জমির হাল খরচ অনেক বেড়ে গেছে। যাদের নিজের ট্রাক্টর রয়েছে, তারা রয়েছেন সুবিধায়। আর যাদের নিজের ট্রাক্টর নেই, তারাই বেশি সমস্যায় পড়েছেন। অন্য বছর প্রতি কেদার জমি ৫শ থেকে ৬শ টাকায় হাল দেয়া গেলেও এবার ১২শ থেকে ১৫শ টাকা হয়ে গেছে। তাও সময় মতো হাল দেয়া যাচ্ছে না। ট্রাক্টরের মালিক অনেকের জমি আবাদ করতে গিয়ে সবাইকে সময় মতো হাল দিতে পারছেন না। তবে এবার এতোসব প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করেও জমি আবাদে অন্য বছরের তুলনায় বেশি উৎসাহিত হচ্ছেন প্রান্তিক কৃষকেরা।
২৭ আগস্ট শনিবার উপজেলার কলকলিয়া ইউনিয়নের খাশিলা গ্রামের বাদে খাশিলা হাওরে সরেজমিনে দেখা যায়, হাওরের অধিকাংশ জমি পলিমাটিতে এলোমেলো ভাবে ভরাট হয়ে গেছে। পলিমাটিতে জমির সাথে ছোট ছোট খাল-বিল ও নালা ভরাট হওয়ায় অনেক দুরে থাকা নদী থেকে মেশিন দিয়ে পানি সংগ্রহ করে জমি আবাদ করছেন কৃষকরা। এ সময় কৃষকরা জানান, এবার বন্যার পানির সাথে পলিমাটি এসে দেড় থেকে দুই ফুট পরিমাণে জমি ভরাট করে দিয়েছে। এতে বদলে গেছে হাওরের চিত্র। আশপাশে পানি না থাকায় দুর থেকে পানি এনে জমি আবাদ করতে হচ্ছে। এতে খরচ অনেক বেড়ে গেছে। আমাদের জন্য জমি করা এবার অভিশাপ হলেও আবাদ করছি। আবাদ না করলে জমি পতিত হয়ে যাবে। এ সময় কৃষক এনামুল হক জানান, পানি সংকটের ভয়ে আমার সাড়ে ৩ কেদার জমি আগেই রোপন করেছি। কৃষক ও জমির মালিক শিপন তালুকদার জানান, আমার বেশ কিছু জমি বর্গাচাষীদের দিয়েছিলাম। তবে একে তো জমি ভরাট হয়ে গেছে, তার উপর ডিজেলের দাম বৃদ্ধি পাওয়ায় খরচ বেড়ে যাওয়ার আশঙ্কায় তারা জমি করতে পারবে না মর্মে ফিরিয়ে দিয়েছে। তাই পানি সংকটে জমি আবাদ করা মুশকিল হয়ে পড়েছে।
অপরদিকে-এবার মইয়ার হাওরে আমন আবাদ হচ্ছে। এক সময় উপজেলার দ্বিতীয় বৃহত্তম মইয়ার হাওরে বোরো আবাদ হতো। কালের পরিক্রমায় ক্রমান্বয়ে এলোমেলো পলিমাটিতে হাওরের অধিকাংশ ভরাট হওয়ায় দীর্ঘ অনেক বছর যাবত এ হাওরে আংশিক বোরো আবাদ হলেও পুরো হাওর পতিত থাকে। এবার আরো বেশি পলিমাটিতে ভরাট হওয়ায় আমন আবাদ হচ্ছে। এক সময়ের বোরো জমি এখন আমন হয়ে গেছে। তাই এবার অনেক বছর পর মইয়ার হাওরের বালুচরে আমন আবাদের হিড়িক পড়েছে। কৃষকরা মনের আনন্দে রীতিমতো প্রতিযোগিতামূলক আমন আবাদ করছেন। তাই এ অঞ্চলের কৃষকদের কাছে পলিমাটিতে হাওর ভরাট হওয়া আশির্বাদ হয়ে দাঁড়িয়েছে।
এভাবেই উপজেলার বিভিন্ন হাওর ও বাড়ির আঙ্গিনায় এবার কমবেশি পলিমাটি ভরাট হয়েছে। যা বদলে দিয়েছে ভূ-প্রকৃতির চিত্র। কৃষিতে দেখা দিয়েছে নতুন নতুন সমস্যা ও সম্ভাবনা। এখন থেকে কৃষকদের বদলে যাওয়া চিত্রের সাথে তাল মিলিয়ে জমি আবাদ করতে হবে। হাওরে জমি আবাদকালে কৃষকরা এভাবেই তাদের দুঃখ, কষ্ট ও সম্ভাবনার কথা জানান।
জগন্নাথপুর উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ শওকত ওসমান মজুমদার জানান, এবার জগন্নাথপুর উপজেলায় ৯ হাজার ৪৬৫ হেক্টর আমন আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে সাড়ে ৪ হাজার হেক্টর জমি রোপন হয়ে গেছে। চলতি সপ্তাহে বৃষ্টিপাত ভালো হওয়ায় কৃষকরা রীতিমতো প্রতিযোগিতামূলক জমি আবাদ করছেন। এক প্রশ্নের জবাবে তিনি জানান, এবারের বন্যার সাথে আসা পলিমাটিতে বিভিন্ন হাওরের কিছু জমি ভরাট হয়েছে। এতে কৃষকদের কিছু সমস্যা হলেও অনেক জমিতে নতুন করে বুনা আমন আবাদ হচ্ছে। প্রকৃতি অনুকূলে থাকলে এবার আমনের বাম্পার ফলন হবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

নজরুল বিশ্ববিদ্যালয়ে নাট্যকলা বিভাগের আয়োজনে হুমায়ূন মেলা ১৪৩৩ সম্পন্ন

জগন্নাথপুরে বন্যায় এবার হাওরে পলিমাটি – কৃষকদের জন্য অভিশাপ ও আশির্বাদ

আপডেট সময় : 06:20:05 pm, Saturday, 27 August 2022